Sathi Apa

Sathi Apa

Share

Education Entrepreneur, ECD Practitioner

06/04/2026

স্কুলে যাওয়ার আগে মোবাইল তো দিচ্ছেনই। এমন কিছু দিন যা শেষ হয়। অসম্পূর্ণ ভিডিও স্কুলের একটিভিটিতে মনযোগ দিতে বাধা দেয়।
আপনি জানেন এটা কেন হচ্ছে?
৮ এপ্রিলের "শিশুর ভালো অভ্যাস " নিয়ে প্যারেন্টিং সেশনে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন। 🙂
হ্যাপি প্যারেন্টিং।

01/04/2026

শিশু কিভাবে শেখে? সেন্সরি-মোটর স্টেইজে শিশু শেখে নিজের হাতে ধরে। তাই সে সবকিছু ধরে দেখতে চায়। শব্দশুনে, জ্বিহবা দিয়ে টেস্ট করে,নাকে গন্ধ নিয়ে সবকিছু শিখতে থাকে। তাই এ সময় সবকিছু নিয়েই খেলতে চায় শিশু। তাকে খেলতে দিন। এক্সপ্লোর করতে দিন।

31/03/2026

রেগে গেলে শিশুকে কিছু বললে কোনো লাভ হয়না।কারণ তার ব্রেইনের লজিক সাইড একদম কাজ করেনা। চলুন জানি আপনার সন্তান এ অবস্থায় কিভাবে ম্যানেজ করবেন।

31/03/2026

সন্তানের মোবাইল দেখা কমিয়ে আনুন এ ৫ নিয়ম মেনে।🙂

31/03/2026

"সাথী আপা, সাথী আপা, আমার ভাইইইই!" - এ লাইন দিয়ে ছোটবেলায় অনেক খেপিয়েছে আমাকে এলাকার ছেলেমেয়েরা।নিজের "সাথী" নামটার কারণে খুব রাগ হতো তখন।
এ লাইনের পেছনের গল্প হল- "সাথী আপা" নামের একজন স্বাস্থ্যকর্মী আপা ছিল। সে সবার বাড়ি বাড়ি গিয়ে ওরস্যালাইন কিভাবে বানাতে হয় শেখাত। বিশেষ এবং প্রয়োজনীয় ইমার্জেন্সি পরামর্শ দিয়ে সাহায্য করত। আমাদের দেশের শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হার কমেছে তার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এ "সাথী আপা" -দের মতো লাখ লাখ স্বাস্থ্যকর্মীর অবদানে।
এখন এ আমি ছোটবেলার স্বাস্থ্যকর্মী আপার মতো আরও বেশি হতে চাই।আমি স্বাস্থ্যসেবা করছিনা। শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছি। এ হল পার্থক্য। ছোটবেলার সে সাথী আপার মতো শিশুদের মানসম্মত শিক্ষা আর মানসিক স্বাস্থ্য নিয়ে লাখ লাখ পরিবারে পৌছাতে চাই।
চলুন সন্তান লালনপালনের জন্যে একসাথে শিখি। 🙂

31/03/2026

শিশুর বেড়ে উঠায় সাহায্য করতে পাশে আছে সাথী আপা। 🥰

Want your school to be the top-listed School/college?

Website