- মায়ের কাছে সন্তান কখনো বড়ো হয় না 🖤🥀
Rifat
On this page you will find accurate information about social, family, education, application, etc. S
আজকে ইংরেজী সাতদিনের নাম শিখলাম এক শিশু শিক্ষার্থীর কাছে
সানডে
মানডে
ভাত দে
লবণ দে
তরকারী দে
লাউ দে
এক কাফ চা
মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো...
অনেক সময় আমাদের কিছু অভ্যাস মস্তিষ্কের ক্ষতি করে। এসব অভ্যাসের কারণে মস্তিষ্কের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব আমাদের সারাজীবনে দৃশ্যমান হয়। এখানে এমন কিছু অভ্যাস সম্পর্কে জানুন যা বদলে ফেলা অত্যন্ত জরুরি-
অত্যধিক রাগ-
বলা হয় রাগ আমাদের বিবেককে ধ্বংস করে। কিন্তু কিছু মানুষ ছোটখাটো বিষয়ে রেগে যায়। রাগের কারণে রক্তের ধমনিতে চাপ পড়ে, যার খারাপ প্রভাব পড়ে মানুষের মনে। এমন পরিস্থিতিতে ব্যক্তির স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই শপথ নিন আপনি অত্যধিক বেশি রেগে যাবেন না।
অনিদ্রা-
ভাল ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাল ঘুম আমাদের মস্তিষ্কের ক্লান্তি কমায় এবং এর কার্যক্ষমতা বাড়ায়। কিন্তু কিছু মানুষের ঠিকমতো ঘুম হয় না বা দেরিতে ঘুমানোর কারণে তাদের ঘুম সম্পূর্ণ হয় না। এই ধরনের মানুষের মস্তিষ্কের কোষগুলো আরাম করতে পারে না। সেই কারণে তাদের মাথায় ক্লান্তি, অলসতা, ভুলে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়। তাই দিনে অন্তত ৯ ঘণ্টা ঘুমানো দরকার। ঘুমানোর আগে ভাল কোনও বই পড়ুন এবং মোবাইলকে নিজের থেকে দূরে রাখুন। এতে আপনি সহজেই ঘুমাতে পারবেন।
প্রাতরাশ না করা-
সকালের খাবার শরীরের জন্য জ্বালানি হিসেবে কাজ করে। এটি গ্রহণ না করলে আপনার মস্তিষ্ক দিনের জন্য পর্যাপ্ত পুষ্টি পায় না। এর প্রভাব আপনার মস্তিষ্কে পড়ে। এমন পরিস্থিতিতে আপনার মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারে না। তাই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খান।
জেনে নিন জিমেইলে ভিডিও কল করার উপায়......
জিমেইলে যুক্ত হয়েছে ভিডিও ও ভয়েস কল ফিচার। এতে জিমেইল চ্যাটের সাহায্যেও ভয়েস কল ও ভিডিও কল করা যাবে।
ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে। এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে জিমেইলে ভিডিও কল করতে পারবেন-
> এজন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলুন।
> মিট সেকশন থেকে নিউ মিটিং-এ ক্লিক করুন।
> লিঙ্ক বা ইমেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।
> মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
> মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।
যদি অন্য কারো আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে-
> প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
> নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিঙ্কে ক্লিক করুন।
> মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
> মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।
অফিসিয়াল বা আন-অফিসিয়াল কাজের ক্ষেত্রে, অধিকাংশই ব্যবহার করেন জিমেইল। করোনা পরিস্থিতিতে অধিকাংশ অফিসেই ওয়ার্ক ফ্রম হোমে চলেছে। এখনও অনেকেই বাড়িতে বসেই অফিসের যাবতীয় কাজ করেন কর্মীরা। তাই জিমেইলের পাশাপাশি ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে সবার। বহুক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সেই কারণেই সবদিক বিবেচনা করে এই বিশেষ ফিচার নিয়ে এসেছে জিমেইল।
29/04/2021
সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো করোনা নামক কোনো ভাইরাস নেই ❤️
29/04/2021
পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান"রাজেহী বাগান"
এবং এই বাগানের সমস্ত অর্থ ও খেজুর আল্লাহর রাস্তায় ওয়াকফকৃত!
অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রয়ের জন্য নয়। এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে।সে কারণে বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিসাবেও এই বাগানকে বিবেচনা করা হয়। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে এ বাগানটি যুক্ত হয়েছে।
পুরো রমজান মাসে মক্কা ও মদিনার সব রোজাদারদের খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয়!
একিসাথে পৃথিবীর বিভিন্ন দেশে এই বাগানের খেজুর অনুদান হিসেবে পাঠানো হয়!
20/10/2020
ব্রেকিং নিউজঃ
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা আগের মতোই হবে।
২. অনলাইনে নয় অফলাইনেই হবে ভর্তি পরিক্ষা।
৩. ২০০ মার্কের নয় ১০০ মার্কের পরিক্ষা হবে।
৪. রেজাল্টে ২০ পারসেন্ট নাম্বার থাকবে।
৫. ৫০ এমসিকিউ এবং ৩০ লিখিত মার্কের পরিক্ষা হবে।
৬. পরিক্ষা দিতে ঢাকায় যেতে হবে না। নিজ বিভাগেই পরিক্ষা দেওয়ার ব্যবস্থা হতে পারে।
৭. রেজাল্ট এর পরপরই ভর্তি পরিক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে।
৮. ডিসেম্বরেই হতে পারে ভর্তি পরিক্ষা। অর্থাৎ সম্ভাব্য ডেট ডিসেম্বর।
৯. ঢাবি গুচ্ছতে যাবে না।
আজকের ডিনস বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এখন এগুলো একাডেমিক কাউন্সিলে প্রেরণ করা হবে।
–H for Hand-washing☺
– হ তে হাত ধোয়া☺
-যুদ্ধ কখনো শান্তি এনে দিতে পারে না।🙁
23/08/2020
26/07/2020
#প্রজাপতি প্রকৃতির দেবদূত।
তারা আমাদের স্মরণ করিয়ে দেয় যে বেঁচে থাকার জন্য এটি কী #উপহার।
Click here to claim your Sponsored Listing.