28/12/2021
২৪ ঘন্টায় কোরআন শিখি মাত্র ৩০টি ক্লাসে অনলাইনে সহজেই শুদ্ধভাবে পড়তে শিখুন আল কোরআন মাত্র ২৪ ঘন্টায়।
পেইজের কার্যক্রম বন্ধ ; শীগ্রই নতুন ভাবে শুরু হবে
28/12/2021
২৪ ঘন্টায় কোরআন শিখি মাত্র ৩০টি ক্লাসে অনলাইনে সহজেই শুদ্ধভাবে পড়তে শিখুন আল কোরআন মাত্র ২৪ ঘন্টায়।
30/10/2021
⭕ফেসবুক তাদের কর্পোরেট কোম্পানির নাম চেঞ্জ করে রেখেছে।
⭕ফেসবুক মেটাভার্স এর নতুন ফিচারগুলো জেনে নিন
সম্প্রতি নিজেদের কোম্পানির কর্পোরেট নাম পরিবর্তন করে “মেটা” রেখেছে ফেসবুক। তারই ধারাবাহিকতায় প্রযুক্তি বিশ্বে “মেটাভার্স” শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুকের এই রিব্র্যান্ডিংয়ের পেছনে মূল কারণ হলো সোশ্যাল মিডিয়া থেকে সাইটটিকে ভবিষ্যতের উপযোগী করে তোলা।
ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ অক্টোবরের ২৮ তারিখ একটি অনলাইন ইভেন্টে জানান, এখন থেকে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড এর অধীনে চলে আসবে ফেসবুক এর সকল প্রোডাক্ট। সংক্ষেপে মেটা (Meta) নামে ডাকা হবে এই প্যারেন্ট কোম্পানিকে। নিল স্টিফেনসন তার উপন্যাস, “Snow Crash” এ ১৯৯২সালে প্রথম “মেটাভার্স” শব্দটি ব্যবহার করেন।
জাকারবার্গ ও তার টিম মিলে একাধিক ভার্চুয়াল রিয়েলিটিকে একত্র করে কিভাবে মেটাভার্স প্রতিষ্ঠা করা যায়, তার চেষ্টায় আছেন। তবে ব্যক্তিগত ডাটার সুরক্ষা নিয়ে চিন্তায় আছেন অনেকেই। চলুন জানার চেষ্টা করি ফেসবুক মেটাভার্স কি, মেটাভার্স দ্বারা কি করা হবে, ফেসবুক কি সম্পূর্ণভাবে মেটাভার্স এর অংশ হয়ে যাবে, মেটাভার্স এর ভবিষ্যত কি – ইত্যাদি প্রশ্নের উত্তর।
⭕ফেসবুক মেটাভার্স কি?
সহজ ভাষায় বলতে গেলে ইন্টারনেট এর ৩ডি ভার্সনকে বলা হচ্ছে মেটাভার্স। মার্ক জাকারবার্গ এর ভাষ্যমতে স্ক্রিনে দেখার পরিবর্তে ভার্চুয়াল পরিবেশে সরাসরি প্রবেশের সুযোগ প্রদান করবে এই মেটাভার্স।
অসংখ্য আন্তঃসম্পর্কিত ভার্চুয়াল কমিনিউটির সংমিশ্রণ হবে মেটাভার্স, যেখানে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, অগুমেন্টড রিয়েলিটি গ্লাস, স্মার্টফোন অ্যাপ বা অন্য ডিভাইস ব্যবহার করে দেখা করা, কাজ করা বা খেলাধুলা করা যাবে। এছাড়াও অনলাইন শপিং বা সোশ্যাল মিডিয়ার মত ইন্টারনেটের জনপ্রিয় অংশসমূহ মেটাভার্সে যুক্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে বলে জানান প্রযুক্তি বিশেষজ্ঞ ভিক্টোরিয়া পেটরক।
তিনি বলেন, “এটি (মেটাভার্স) হলো যোগাযোগের একটি নতুন মাধ্যম যা ব্যবহার করে একাধিক ইউনিভার্স একইসাথে কানেক্টেড থাকবে, যার ফলে বাস্তব জীবন ও ভার্চুয়াল লাইফের মধ্যে কোনো তফাৎ থাকবেনা।”
কেমন হবে মেটাভার্স?
কেমন হবে মেটাভার্স?
মেটাভার্স একটি নতুন ধরনের প্রযুক্তি যা বাস্তব জীবন ও ভার্চুয়াল জীবনকে এক করে দিবে, এটা তো বুঝা গেলো। কিন্তু আসলে মেটাভার্স প্রয়োগ ও কার্যকারিতা কতটুকু, চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভার্চুয়াল কনসার্টে যাওয়া, অনলাইনে ভ্রমণ করা, আর্টওয়ার্ক দেখা বা তৈরী করা, কিংবা ডিজিটাল ক্লোথিং কেনা বা পড়ে দেখার ক্ষেত্রে মেটাভার্স এর ব্যবহার সম্ভব। এছাড়াও করোনা ভাইরাসের কারণে চলমান মহামারীরতে ওয়ার্ক-ফ্রম-হোম এর ক্ষেত্রে বেশ কাজে আসবে মেটাভার্স। ভিডিও কলের পরিবর্তে কো-ওয়ার্কারদের সংগে ভার্চুয়াল অফিসে জয়েন করতে পারবেন কর্মচারীগণ।
বেশ কিছুদিন আগে কোম্পানির জন্য অকুলাস ভিআর চালিত মিটিং সফটওয়্যার, হরাইজন ওয়ার্করুমস লঞ্চ করে ফেসবুক। এই ভিআর হেডসেট ব্যবহার করে নিজের এভাটার ব্যবহার করে ভার্চুয়াল ওয়ার্কপ্লেসে প্রবেশ করা যাবে।
তবে এখনো অনলাইন প্ল্যাটফর্মগুলো কিভাবে একে অপরে সাথে যুক্ত হবে, টেক কোম্পানিগুলোর সেই সমাধান বের করতে বেশ কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই নতুন রিয়েলিটি নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করলেও ফেসবুক বা মেটাকে সফলের তালিকায় যুক্ত করা যায়।
কোম্পানির নতুন নাম ঘোষণার একই লাইভ-স্ট্রিম ইভেন্টে মেটাভার্সে থাকা নিজের একটি এভেটার এর সাথে কথা বলেন মার্ক জাকারবার্গ। এভেটার এর মাধ্যমে সংযুক্ত হয়ে নিজেদের ডিজিটাল সংস্করণ বিভিন্ন স্থান ও সময়ে যেতে পারবে খুব সহজে। তবে মেটাভার্স এর নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে বেশ সাবধানে থাকতে হবে বলে ঐ লাইভ ইভেন্টে জানান জাকারবার্গ।
ফেসবুক ও মেটাভার্স
সমালোচকগণ ধারণা করছেন নিজেদের প্রতিষ্ঠানের নামে চলমান বিভিন্ন দ্বন্দ্বকে ধামাচাপা দিতে প্রতিষ্ঠান এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন মার্ক জাকারবার্গ। কিছুদিন আগে এক প্রাক্তন কর্মী বেশ কিছু সেনসিটিভ ডকুমেন্ট লিক করে দিলে সম্প্রতি ফেসবুক এর বিরুদ্ধে এন্টি-ট্রাস্ট অভিযোগ আনা হয়।
👉 ফেসবুক কোম্পানির নাম পরিবর্তন – আসছে নতুন অনেক কিছু
ফেসবুক এর পাশাপাশি মেটাভার্স নিয়ে কাজ করছে মাইক্রোসফট ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান, এনভিডিয়া। এনভিডিয়া’র অমনিভার্স প্ল্যাটফর্ম এর ভাইস প্রেসিডেন্ট, রিচার্ড কেরিস বলেন, “ইন্টারনেট এর মত অনেক কোম্পানি ভার্চুয়াল ওয়ার্ল্ড ও পরিবেশ তৈরিতে কাজ করছে। ইন্টারনেটে যেমন এক সাইট থেকে আরেক সাইটে সংযোগ থাকে ঠিক তেমনি একটি মুক্ত ব্যবস্থার মাধ্যমে এক কোম্পানির তৈরী ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারবেন অন্য কোম্পানির ওয়ার্ল্ডে থাকা ব্যবহারকারীগণ।”
পিছিয়ে নেই ভিডিও গেম কোম্পানিসমূহও। জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান, এপিক গেমস ইতিমধ্যে তাদের মেটাভার্স তৈরীর প্রতিশ্রুতিতে ১বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অর্জনে সক্ষম হয়েছে। এছাড়াও জনপ্রিয় ভিডিও গেম, রোবোলক্স এ যেকেউ শেখা, খেলা, তৈরী বা যোগাযোগ এর ৩ডি এক্সপেরিয়েন্স পেতে পারেন।
মেটাভার্সে প্রবেশ করতে আগ্রহী কনজ্যুমার ব্র্যান্ডসমুহ। ইতালিয়ান ফ্যাশন হাউস গুচি জুন মাসে রোবোলক্স এর সাথে কোলাবোরেশনের মাধ্যমে গেমে ডিজিটাল একসেসরিজ বিক্রি করে। মেটাভার্সে প্রবেশের পদক্ষেপ হিসেবে ডিজিটাল টোকেন বিক্রি করেছে কোকা-কোলা ও কসমেটিকস কোম্পানি “ক্লিনিক”।
👉 ফেসবুক থেকে আয় করার উপায়
অর্থাৎ শুধুমাত্র ফেসবুক নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরী বিভিন্ন ভার্চুয়াল ওয়ার্ল্ড ও পরিবেশ হতে যাচ্ছে মেটাভার্স এর অংশ। তবে এক প্রতিষ্ঠানের মেটাভার্স অন্য প্রতিষ্ঠানের মেটাভার্স এর সাথে সংযুক্ত হওয়ার ব্যাপারটি সম্পর্কে এখনো অনেক অগ্রগতি বাকি রয়েছে।
⭕ফেসবুক মেটাভার্স এর ফিচারসমুহ
ফেসবুক এর পরিকল্পিত মেটাভার্স এর মাধ্যমে একাধিক সম্ভাবনার দুয়ার খুলে যাবে। চলুন জেনে নেওয়া যাক মেটাভার্স এর মাধ্যম কি কি করা সম্ভব হবে।
হরাইজন হোম
হরাইজন হোম
হরাইজন হোম হলো একটি ভার্চুয়াল ঘরের মত, যেখানে মেটাভার্স এর অন্যান্য ব্যবহারকারীগণ বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন, একসাথে আড্ডা দিতে পারবেন, ভিডিও দেখতে পারবেন ও একই সাথে গেম খেলতে পারবেন।
♦ফিটনেস
ইতিমধ্যে অনেকেই ভিআর ব্যবহার করে এক্সারসাইজ করে থাকেন। আগামী বছর নতুন একসেসরিজ আনবে ফেসবুক এর প্যারেন্ট কোম্পানি, মেটা, যার মাধ্যমে ভার্চুয়ালি ফিটনেস বজায় রাখা আরো সহজ হবে।
♦ভার্চুয়াল ওয়ার্কপ্লেস
ভিআর ব্যবহার করে ভার্চুয়াল ওয়ার্কপ্লেসের কথা আমরা ইতিমধ্যে জেনেছি। মেটাভার্স ওয়ার্কপ্লেসে ফেসবুক একাউন্ট ছাড়াই আলাদা প্রফেশনাল একাউন্ট দিয়ে লগিন করা যাবে। যারা বাসা থেকে কাজ করেন তারা তাদের মেটাভার্স ওয়ার্কপ্লেসে ভার্চুয়ালি উপস্থিত হয়ে কাজ করতে পারবেন।
♦গেমিং
মেটাভার্স এর বিশাল একটি অংশ হতে যাচ্ছে গেমিং। কানেক্ট কিনোট এর সময় ফেসবুক এর গেমিং প্ল্যাটফর্ম, কুয়েস্ট এ বিট সেবার গেমটি ১০০মিলিয়ন ডলার আয়ের কথা জানান জাকারবার্গ। এছাড়াও কুয়েস্ট এর আপকামিং ভার্সনে রকস্টার গেমস এর জনপ্রিয় গেম, জিটিএ স্যানএন্ড্রিয়েস আসতে যাচ্ছে।
♦ভিআর মেসেঞ্জার কল
মেসেঞ্জার অ্যাপে বেশকিছুদিন আগেই ভিআর সাপোর্ট এর ঘোষণা দেয় ফেসবুক। হেডসেট ব্যবহার করে বন্ধুদের কুইক মেসেজ পাঠানো যাবে। এছাড়াও ভিআর এর মাধ্যমে মেসেঞ্জার অডিও কল আসতে যাচ্ছে খুব শীঘ্রই। সাপোর্টেড প্ল্যাটফর্মগুলোতে একই সাথে ভিআর হেডসেট ব্যবহার করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ব্যবহারকারীগণ।
এই মেটাভার্স ধারণা নিয়ে বেশ আশাবাদি ফেসবুক এর প্যারেন্ট কোম্পানি, মেটা। এখন দেখার বিষয় হয়েছে নিজেদের লক্ষ্যে তারা সফল হয়ে পারে কি না। আপনি মেটা নিয়ে কী ভাবছেন? মন্তব্যের ঘরে জানান সবাইকে!
11/08/2021
আমরা যারা টিকা নিচ্ছি এবং নেব আমাদের সবার জন্য কিছু তথ্যঃ
১. যদি ডায়াবেটিস থাকে, ডাক্তারের সাথে কথা বলে কন্ট্রোলে আসার পর টিকা নেবেন।
২. হাই প্রেসার, হার্টের রোগী, কিডনির সমস্যার রোগীরা টিকা নিতে পারবেন। কোনো বিধিনিষেধ নেই।
৩. যদি কোভিড পজেটিভ হন, নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবেন, এর আগে নয়। ১ম এবং ২য় উভয় ডোজের জন্য এটি প্রযোজ্য।
৪. যদি কোভিড-১৯ এর যেকোনো উপসর্গ আপনার মাঝে থেকে থাকে দয়া করে টিকা নেবেন না। টেস্ট করে কনফার্ম হয়ে এরপর নেবেন।
৫. টিকা দেওয়ার জায়গায় টিকা নেওয়ার পরবর্তী ৪৮ ঘন্টা কোনো তেল, সাবান, লোশন, শ্যাম্পু বা হেক্সিসল কিছুই লাগাবেন না। পানি লাগানো যাবে গোসলের সময়।
৬. ঐ স্থানে ঘষামাজা করবেন না, চাপ দিবেন না, ঠান্ডা বা গরম স্যাক দিবেন না।
৭. যদি জ্বর আসে বা ব্যথা হয়, নাপা বা প্যারাসিটামল খেয়ে নিবেন। না হলে খাওয়ার প্রয়োজন নেই।
৮. জ্বর বা ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা যদি দেখা দেয় টিকা নেওয়ার কারণে, ডাক্তারের পরামর্শ নিন।
৯. আগে যদি কোনো ওষুধ চলমান থাকে সেগুলো খেতে পারবেন। তবে নতুন কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।
১০. আপনার যদি কোনো খাবারে এলার্জি থেকে থাকে, সেইসব খাবার ৩-৪ দিন খাওয়া থেকে বিরত থাকুন।
১১. টিকা নেওয়ার পরেও সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন দয়া করে।
১২. যাদের ২ ডোজ টিকা দেওয়া কমপ্লিট হয়েছে তারা সুরক্ষার ওয়েবসাইটে সনদ সংগ্রহণ অপশনে গিয়ে সনদ ডাউনলোড করে নিতে পারবেন। সনদ কোনোভাবেই ১ম ডোজ দেওয়ার পরে পাওয়া যাবে না।
১৩. যারা ১ম ডোজ নিয়ে দেশের বাইরে ট্রাভেলের জন্য যাবেন আপনাদের টিকা কার্ডই আপনার প্রমাণ যে আপনি টিকা নিয়েছেন। এক্ষেত্রে এয়ারপোর্ট কিংবা দেশের বাইরে যারা বাংলা পড়তে জানেন না, টিকা কার্ডে থাকা কিউআর কোডটি ইন্টারন্যাশনাল হওয়ায় তারা ওই কিউআর কোডের মাধ্যমে আপনার তথ্য দেখতে পাবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ গর্ভবতী নারীরা এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত টিকা নেবেন না দয়া করে। যদি নিয়ে ফেলেন, ডাক্তারের সাথে কথা বলে নেবেন দ্রুত!***
নিজে জানুন এবং অন্যকে সঠিক তথ্যটি জানতে সহায়তা করুন। ধন্যবাদ
প্রচারণায়ঃ প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন
11/08/2021
আজ দেখাবো কি ভাবে ফোন সেটিংস এর মাধ্যমে পর্ণোগ্রাফির থেকে বাঁচা যায়।
র্আনমাদের বর্তমান সমাজে অনেকেই পর্ণোগ্রাফির মাধ্যমে আসক্ত।নিজ নৈতিকতা বিসর্জন দিয়ে বাংলাদেশের অনেকে ছেলে -মেয়েরা আসক্ত হয়ে পড়েছে।
তাই আমাদের উচিত এ বিষয়ে সচেতন হওয়া এবং অন্যদের সতর্ক করা
ফোন থেকে পর্ণ সাইট অনুসন্ধান করা বন্ধ করার নির্দেশনাবলীঃ
প্রথমেই, নিজের ফোনের "Settings" অপশনে চলে যান।
এরপর, Settings অপশন এর ভিতর থেকে, Wireless Connection / Other Wireless Connection / network & internet / Connection & Sharing অপশনে প্রবেশ করুন।
এর পরবর্তী ধাপে, Wireless Connection থেকে Private DNS অপশনে প্রবেশ করুন।
Private DNS অপশন থেকে Designated private DNS অপশনে ক্লিক করুন। দেখুন এখানে একটি লিংক বার সামনে চলে আসবে।
এখন আপনাকে একটি লিংক এই লিংক বারে এন্টার করতে হবে। লিংকটি হলো
adult-filter-dns.cleanbrowsing.org
এখন টাইপ করার পর "Save" বাটনে ক্লিক করুন।
এই লিংক বসিয়ে সেভ করার পর আপনি আর কোনো পর্ণ সাইট অনুসন্ধান করতে পারবেন না। অনুসন্ধান করলে Error দেখাবে।
এখন নিচে আরও সহজে সেটিংসগুলো মনে রাখতে শর্ট টেকনিক দেখে নিনঃ
১. Settings >
২. Wireless connection >
৩. Private DNS>
৪. Designated Private DNS >
৫. adult-filter-dns.cleanbrowsing.org > এরপর সেভ করতে হবে।
স্মার্টফোনের ক্ষেত্রে এই পদক্ষেপ অনুসরণ করে আপনি পর্ন সাইট ব্লক করতে পারবেন🧡🧡
বিঃদ্রঃ-যার ফোনের সেটিং আলাদা হবে কষ্ট করে খুঁজে নিবেন। কারণ আমি সব ফোনের সেটিং এর ধারণা রাখি না।
31/07/2021
ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি। ১৮ বছরের সকলকে টিকাদানের আওতায় আনার নির্দেশ। ১৮ বছর হয়েছে কিন্তু এনআইডি কার্ড নেই তারাও বিশেষ প্রক্রিয়ায় টিকা দিতে পারবেন।
31/07/2021
🔰টাকায় লেখা থাকা ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ লেখাটি নিশ্চয়ই খেয়াল করেছেন।
তবে কখনো কী ভেবে দেখেছেন, ১,২ ও ৫ টাকা বাদে বাকি সব টাকার নোটে কেন এই কথাটি লেখা থাকে? জেনে নিন এই প্রশ্নের সহজ উত্তর।🔰
✅আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কথা হলো এই মুদ্রা আসলে কী? মুদ্রা বলতে কী বোঝায় সেই সম্পর্কে সবারই একটু ধারণা রাখা ভালো। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুটি। ১, ২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়।
মনে করুন, আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না। তাই আপনি ১০০ টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ ১, ২ ও ৫ টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবে। এই হচ্ছে মূল বিষয়।
চলুন বিষয়টি আরেকটু ব্যাখ্যা করা যাক। বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখনই সমপরিমাণ ১, ২ ও ৫ টাকার নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন ১, ২ ও ৫ টাকা মার্কেটে ছাড়ে তখনই সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সে হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে ঠিক সমপরিমাণ টাকা (১, ২ ও ৫) বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। সুতরাং সব নোট ব্যাংকে জমা করলেও ১, ২ ও ৫ টাকার কয়েন/ নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
১, ২ ও ৫ টাকা হলো টাকা, আর বাকিগুলো বিল অব এক্সচেঞ্জ। আর এজন্য ১, ২ ও ৫ টাকার নোটে লেখা থাকে না ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’। বাকি নোটগুলোয় ঠিকই লেখা থাকে।
🌺ধন্যবাদ🌺
#শিক্ষা_বার্তা_২৪
Pic: google
25/07/2021
✅ এস.এস.সি-২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনা
কিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে?
প্রয়োজনীয় সামগ্রী
১।একটি স্কেল
২। একটি পেন্সিল
৩। একটি কালো বলপয়েন্ট কলম
৪। কিছু কাগজ নাও (A4 সাইজ হলে ভালো)
লেখার নিয়মঃ
১। কাগজের একপাশে লিখলে ভালো ( উভয় পাশে না লেখার চেষ্টা করবে)
২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে
৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে
৪। প্রশ্নের সিরিয়াল (১,২,৩...../ক,খ,গ.....) ঠিকরেখে লিখবে
** কাভার পেইজ কিভাবে পুরণ করবেঃ
* * কাভার পেইজে তিনটা অংশ আছে
১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে
২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে
৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে
** মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে।
এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর
** এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টেটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্বরে লিখবে, ১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো। যদি ২ হয়,তাহলে লিখবে ২। (এটা ইংরেজীতেই লিখবে)
** শিরোনামঃ তুমি যদি "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, ' ইতিহাস পরিচিতি '। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে।
** বিষয় কোড ও বিষয়ের নামঃ এটা তোমার এ্যাসাএনমেন্টে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে।" বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" হলে লিখবে বিষয় কোড "153"। (এটা ইংরেজীতেই লিখবে)
বিষয়ের নামঃ "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা"
** শিক্ষাবোর্ডের নাম ঃ এখানে শুধু জেলার নাম লিখবে না । যেমন (ঢাকা / যশোর / রাজশাহী)। বরং তুমি লিখবে (Cumilla Board/ Dhaka Board/ Jashore Board / Rajsahi Board)। (এটা ইংরেজীতেই লিখবে)
** রেজিষ্ট্রেশন নম্বরঃ এটা তোমার এস.এস.সি এর রেজিষ্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সহিত লিখবে যেনো কোনো প্রকার ভুল না হয়। তোমার জে.এস.সি রেজিষ্ট্রেশন দেখে লিখলেও হবে কারণ জে.এস.সি এবং এস.এস.সি একই রেজিষ্ট্রেশন নম্বর। (এটা ইংরেজীতেই লিখবে)
** শিক্ষার্থীর নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)
** পিতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)
** মাতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার মাতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)
** কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নাই!
** কিভাবে এ্যাসাইনমেন্ট লেখা শুরু করবোঃ এবার এসো কাগজে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি। কালো বলপয়েন্ট কলম দিয়ে লেখা শুরু করি। "এ্যাসাইনসেন্ট -০১" লিখে নিচে প্রথমে "ক" শেষ করে তারপর "খ" তারপর "গ" ধারাবাহিকভাবে আমরা পেইজের একপাশেই লিখি। অন্য পাশে খালি রাখি( প্রয়োজনে ২পাশেই লিখি)। একটা দাগ বা পেইজের পাশে কোনো ফুল বা পাপড়ি আঁকার প্রয়োজন নাই ।
** অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো।
লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্টের হয়ে গেলো।
#হীরেন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক, ইংরেজি, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।
24/07/2021
২০২১ সালের এস. এস. সি. পরিক্ষার্থীদের সাপ্তাহিক এসাইনমেন্ট প্রকাশের গ্রিড বা রুটিন
20/07/2021
টিপস গুলো সবসময় লাগবেইঃ
👉বমি বমি ভাব হচ্ছে?
চোখ বন্ধ করে,অন্ধকার রুমে শুয়ে থাকুন কিছুক্ষণ,কিছুটা লেবু খেতে পারেন।
👉প্রস্রাবে জ্বালাপোড়া করছে?
২.৫-৩ লিটার পানি খান।প্রস্রাব আটকে রাখবেন না।ডায়াবেটিস হয়েছে কিনা চেক করুন।
👉হেঁচকি উঠেছে?
১-২ গ্লাস পানি খেয়ে ফেলুন কিংবা ২০-৩০ সেকেন্ড শ্বাস নেয়া বন্ধ রাখুন।
👉কোষ্ঠকাঠিন্য হচ্ছে?
২.৫-৩ লিটার পানি ও প্রচুর শাকসবজি খান,খাবারের পর ৩০-৪০ মিনিট হাঁটুন।
👉পা ফুলে গেছে?
রাতে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ রেখে ঘুমান।তাতে পায়ের ফোলা কমবে।
👉ঘাড়ে ব্যথা?ঘাড় কামড়ায়?
নরম বালিশ ও নরম বিছানা পরিহার করুন।গরম পানির ব্যাগ দিয়ে সেক দিন।
👉হাটতে সমস্যা নেই,হাটতেও ভাল লাগে?
হাটুন,হোক সেটা ১-২ ঘন্টা কিংবা ৩০মিনিট।
👉গাড়ীতে চড়লে বমি হয়?
গাড়ী চড়ার সময় কোন লেখা পড়বেন না।মোবাইলে চ্যাট করবেন না যা আপনার মোশন সিকনেসকে উদ্রেক করবে।
👉হঠাৎ পায়ের গোড়ালি মচকে গেছে?
বরফের সেক দিন এবং পায়ের নিচে বালিশ রেখে সোজা হয়ে শুয়ে থাকুন।
👉করেন তো?
প্রাথমিকভাবে এসব করেও কাজ না হলে তারপর ডাক্তার দেখান।
Dr.Mahmudul Islam Chowdhury
MBBS, BCS Health.
Medical Officer
Chattogram General Hospital.
15/07/2021
15/07/2021
📌 ফেসবুক মার্কেটিং শিখে আপনার অনলাইন ব্যবসায় যোগ করুন এক নতুন মাত্রা ➡️ https://10minuteschool.com/skills/courses/40/facebook-marketing?aff=fbg52058
বাংলাদেশের ৯২% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, আর তাদের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা প্রায় ৪ কোটি। বিশাল সংখ্যক এই ফেসবুক ব্যবহারকারীর নিকট আপনার ব্যবসাটি পৌঁছে দিতে, ফেসবুক মার্কেটিং এর খুঁটিনাটি সব শিখুন 'Facebook Marketing' কোর্স থেকে। 💯
এখন আপনার ব্যবসা থেকে আরও বেশি সাফল্য পেতে চাইলে দ্রুত Enroll করুন Facebook Marketing কোর্স-এ, আর ফেসবুক মার্কেটিং শিখে আপনার ব্যবসার আয় বাড়িয়ে নিন কয়েকগুণ। ✨
| Monday | 09:00 - 01:30 |
| Tuesday | 09:00 - 01:30 |
| Wednesday | 09:30 - 01:30 |
| Thursday | 09:00 - 01:30 |
| Friday | 10:00 - 23:30 |
| Saturday | 10:00 - 23:30 |
| Sunday | 09:00 - 01:30 |