19/11/2020
অর্থনৈতিক সমীক্ষা- ২০২০
সংগ্রহে রাখুন। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে নূন্যতম ১ মার্ক কমন পাবেন। ধন্যবাদ। 🙂 🙂
This page is opened with a view to helping job seeker students in taking a good preparation before t
19/11/2020
অর্থনৈতিক সমীক্ষা- ২০২০
সংগ্রহে রাখুন। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে নূন্যতম ১ মার্ক কমন পাবেন। ধন্যবাদ। 🙂 🙂
#অর্থনৈতিক_সমীক্ষা_২০২০ঃ
১। মোট জনসংখ্যা ১৬৬.৫০ মিলিয়ন (২০১৯)
২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%
৩। জনসংখ্যার ঘনত্ব ১১২৫ জন
৪। নারীপুরুষের অনুপাত ১০০:১০০.২
৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন
৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে) ৪.৯ জন
৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২১জন
৮। গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর (পুরুষ ৭১.১,মহিলা ৭৪.২)
৯। ১৭২৪ জন মানুষে ১ জন চিকিৎসক।
১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৪.৪% (পুরুষ ৭৬.৫,মহিলা ৭২.৩ শতাংশ)
১১। দারিদ্রের হার ২০.৫%,চরম দারিদ্র্যের হার ১০.৫%
১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.২৪%
১৩। মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ১৯৭০ ডলার।
১৪। মোট ব্যাংক ৬০ টি
১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি
১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি
১৭। বেসরকারি ব্যাংক ৪২ টি
১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি
১৯। মুদ্রাস্ফীতি ৫.৬৫%
২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে
২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে
২৩। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থা্ন নবম
২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি ৪০.৬ %,ইন্ডাস্ট্রি ২০.৪%,সেবা খাতে ৩৯%)
২৫।সুপেয় পানি পান ৯৮.১%
২৬।পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নতি ৮১.৫%
২৭।সর্বমোট জনসংখ্যা ১৬৬.৫০ মিলিয়ন (২০১৯ হিসেবে),২০১১ হিসেবে ১৫১.৭ মিলিয়ন।
২৮।বৈদেশিক মুদ্রা আয় ৩২.৮৩০ মিলিয়ন ডলার (২০১৯-২০২০)
#নিয়োগ_বিজ্ঞপ্তি_২০২০:
#মাধ্যমিক_ও_উচ্চশিক্ষা_অধিদপ্তর:
🟥 অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 🙂
⬛⬛ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিঃ
🇧🇩 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস/ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে শুন্যপদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমুহ পূরণের লক্ষ্যে বাংলাদেশী নগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
0️⃣1️⃣ পদের নাম: প্রদর্শক (পদার্থ)।
▪️পদ সংখ্যা: ১০৯ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣2️⃣ পদের নাম: প্রদর্শক (রসায়ন)।
▪️পদ সংখ্যা: ১২০ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣3️⃣ পদের নাম: প্রদর্শক (জীববিজ্ঞান)।
▪️পদ সংখ্যা: ৩১ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣4️⃣ পদের নাম: প্রদর্শক (প্রাণিবিদ্যা)।
▪️পদ সংখ্যা: ১০৯ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣5️⃣ পদের নাম: প্রদর্শক (উদ্ভিদবিদ্যা)।
▪️পদ সংখ্যা: ৯৬ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣6️⃣ পদের নাম: প্রদর্শক (ভূগােল)।
▪️পদ সংখ্যা: ১৩ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣7️⃣ পদের নাম: প্রদর্শক (মৃত্তিকাবিজ্ঞান)।
▪️পদ সংখ্যা: ০৫ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣8️⃣ পদের নাম: প্রদর্শক (গণিত)।
▪️পদ সংখ্যা: ২২ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
0️⃣9️⃣ পদের নাম: প্রদর্শক (গার্হস্থ্য)।
▪️পদ সংখ্যা: ০৮ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
1️⃣0️⃣ পদের নাম: প্রদর্শক (কৃষি)।
▪️পদ সংখ্যা: ০১ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
1️⃣1️⃣ পদের নাম: গবেষণা সহকারী (কলেজ)।
▪️পদ সংখ্যা: ২১ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: শিক্ষায় দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমাসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষায় দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
1️⃣2️⃣ পদের নাম: সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার।
▪️পদ সংখ্যা: ৬৯ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ২য় শ্রেণির ডিপ্লোমা/ ডিগ্রি।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
1️⃣3️⃣ পদের নাম: ল্যাবরেটরি সহকারী।
▪️পদ সংখ্যা: ০৬ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি।
▪️বেতন স্কেল: গ্রেড-১০।
1️⃣4️⃣ পদের নাম: সাঁটিলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।
▪️পদ সংখ্যা: ০৫ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ৮০ (ইংরেজি) ও ৫০ (বাংলা); (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ৩০ (ইংরেজি) ও ২৫ (বাংলা)।
▪️বেতন স্কেল: গ্রেড-১৩।
1️⃣5️⃣ পদের নাম: সাঁটিমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
▪️পদ সংখ্যা: ০৪ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ৭০ (ইংরেজি) ও ৪৫ (বাংলা); (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ৩০ (ইংরেজি) ও ২৫ (বাংলা)।
▪️বেতন স্কেল: গ্রেড-১৪।
1️⃣6️⃣ পদের নাম: উচ্চমান সহকারী।
▪️পদ সংখ্যা: ৮৫ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ৩০ (ইংরেজি) ও ২৫ (বাংলা)।
▪️বেতন স্কেল: গ্রেড-১৪।
1️⃣7️⃣ পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
▪️পদ সংখ্যা: ৫১৩ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বাের্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ২০ (ইংরেজি) ও ২০ (বাংলা)।
▪️বেতন স্কেল: গ্রেড-১৬।
1️⃣8️⃣ পদের নাম: ক্যাশিয়ার/স্টোর কিপার
▪️পদ সংখ্যা: ৩৪ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
▪️বেতন স্কেল: গ্রেড-১৬।
1️⃣9️⃣ পদের নাম: হিসাব সহকারী।
▪️পদ সংখ্যা: ১০৬ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
▪️বেতন স্কেল: গ্রেড-১৬।
2️⃣0️⃣ পদের নাম: ক্যাশিয়ার।
▪️পদ সংখ্যা: ৮৫ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
▪️বেতন স্কেল: গ্রেড-১৬।
2️⃣1️⃣ পদের নাম: স্টোর কিপার।
▪️পদ সংখ্যা: ৫০ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
▪️বেতন স্কেল: গ্রেড-১৬।
2️⃣2️⃣ পদের নাম: মেকানিক কাম ইলেকট্রিশিয়ান।
▪️পদ সংখ্যা: ৩৩ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমানসহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে 'বি' গ্রুপে ট্রেড কোর্সের সার্টিফিকেট।
▪️বেতন স্কেল: গ্রেড-১৬।
2️⃣3️⃣ পদের নাম: গাড়ী চালক।
▪️পদ সংখ্যা: ১১ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস এবং হালকা ও ভারী মানবাহন চালনার বৈধ লাইসেন্সপ্রাপ্ত। অভিজ্ঞতাসম্পন প্রার্থীর অগ্রাঅধিকার।
▪️বেতন স্কেল: গ্রেড-১৬।
2️⃣4️⃣ পদের নাম: বুক সর্টার।
▪️পদ সংখ্যা: ৪৬ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রস্থাগরিক সমিতির সার্টিফিকেটপ্রাপ্ত অভিজ্ঞদের অধিকার।
▪️বেতন স্কেল: গ্রেড-১৯।
2️⃣5️⃣ পদের নাম: অফিস সহায়ক।
▪️পদ সংখ্যা: ১৯৩২ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
▪️বেতন স্কেল: গ্রেড-২০।
2️⃣6️⃣ পদের নাম: নিরাপত্তা প্রহরী।
▪️পদ সংখ্যা: ২৫৫ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
▪️বেতন স্কেল: গ্রেড-২০।
2️⃣7️⃣ পদের নাম: মালী।
▪️পদ সংখ্যা: ১০০ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ; পেশাগত অভিজ্ঞতা এবং সুস্বাস্থ্যের অধিকারী।
▪️বেতন স্কেল: গ্রেড-২০।
2️⃣8️⃣ পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
▪️পদ সংখ্যা: ১৬৩ টি।
▪️শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম শ্রেণি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
▪️বেতন স্কেল: গ্রেড-২০।
🔴 বয়স: ২৫/০৩/২০২০ তারিখ হিসেবে।
🔴 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২২/১০/২০২০।
🔴 আবেদন শুরুর তারিখ: ০১/১১/২০২০ থেকে।
🔴 আবেদন শেষের তারিখ: ৩০/১১/২০২০ পর্যন্ত।
🔴 আবেদন ফি: ১১২ টাকা (১-২২) ও ৫৬ টাকা (২৩-২৮)।
🔴 আবেদন লিংক: http://dshe.teletalk.com.bd ।
🔴 বিজ্ঞপ্তির লিংক:http://dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/29d793bb_4392_4d5b_91f3_68bdefd0adb8/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%2022.10.20.pdf ।। 👍
19/10/2020
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঃ
প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সম্প্রতি অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।
আবেদনের সময়সীমাঃ
অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৫-১০-২০২০ থেকে । আবেদন করা যাবে ২৪-১১-২০২০ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যাঃ
সহকারি শিক্ষক। পদসংখ্যাঃ অনির্দিষ্ট
আবেদনের যোগ্যতাঃ
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫-০৩ ২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা (https://dpe.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৪-১১-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে(ইমেজ) দেখুনঃ
............নোবেল পুরস্কার ২০২০..........
১। শান্তিতেঃ World Food Programme (WFP)
⚛অবদানঃ ক্ষুধা নিরসন
➡WFP প্রতিষ্ঠাঃ ১৯৬১ সালে
২। সাহিত্যেঃ লুইস গ্লাক (যুক্তরাষ্ট্র)
⚛অবদানঃ সরল ও সৌন্দর্যময় ভ্রান্তিহীন কাব্যিব কন্ঠস্বর
৩। অর্থনীতিতেঃ পল আর মিলগ্রম (যুক্তরাষ্ট্র) এবং রবার্ট উইলসন (যুক্তরাষ্ট্র)
⚛অবদানঃ অকশন পদ্ধতি।
৪। চিকিৎসায়ঃ হার্ভে জে অল্টার,মাইকেল হাউটন ও চার্লস এম রাইস
⚛অবদানঃ হেপাটাইটিস C ভাইরাস আবিষ্কার
৫। পদার্থেঃ রবার্ট পেনরোজ,রেইনহার্ড গেন্জেল ও আন্দ্রে গেইজ
⚛অবদানঃ ব্ল্যাক হোল, আপেক্ষিকতা
৬। রসায়নেঃ ইমানুয়েল শার্পেনিয়ার (জার্মানি) ও জেনিফার এ দোদনা
⚛অবদানঃ জিন প্রকৌশল, DNA
#কিছু_গুরুত্বপূর্ণ_আপডেট_তথ্যঃ
১.সম্প্রতি কোন দেশ 'Zircon' হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে?
উঃ রাশিয়া
২.অক্সফোর্ড সংশ্লিষ্ট ট্র্যাকার 'Our World in Data' তথ্য মতে,করোনা পজিটিভের হারে সর্বোচ্চ কোন দেশ?
উঃ আর্জেন্টিনা ;প্রতি ১০ জনে প্রায় ৬ জন করোনায় সংক্রমিত।
৩.ঘুষ কেলেঙ্কারি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে কোন দেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে?
উঃ মালদ্বীপ
৪.জীবন পুনঃলিখন করে রসায়নে নোবেল পেলেন কোন দুই বিজ্ঞানী?
উঃ ইমানুয়েল শারপঁসিয়(ফরাসি) ও জেনিফার এ ডাউডনা(মার্কিন)
৫.নির্বাচন-পরবর্তী ব্যাপক বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ পদত্যাগ করেছে?
উঃ কিরগিজস্তান
৬.বাংলাদেশে কবে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে?
উঃ মার্চ, ২০২১
৭.বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের বর্তমান প্রতিনিধির নাম কী?
উঃ বিরা মেন্ডোনকা
৮.আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল নাগোরনো-কারাবাখের আঞ্চলিক রাজধানীর নাম কী?
উঃ স্টেপানাকার্ট
৯.প্রথম নারী হিসেবে কে নৌপথে পৃথিবী প্রদক্ষিণ করেছেন?
উঃ জোয়ান ব্যারেট, ফ্রান্স
১০.মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর শিশুদের নির্বাচিত লেখা নিয়ে সম্প্রতি প্রকাশিত বইয়ের নাম কী?
উঃ আমরা লিখেছি ১০০ মুজিব এবং শিশুদের নির্বাচিত আঁকা নিয়ে লেখা বই - আমরা এঁকেছি ১০০ মুজিব
#নোবেল_পুরস্কার_২০২০
▪ ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি 'লুইস গ্লুক'।
▪লুইস গ্লিক যুক্তরাষ্ট্রের কবি , যার দ্ব্যর্থহীন কাব্য ভাষার নিরলঙ্কার সৌন্দর্য ব্যক্তির অস্তিত্বকে সার্বজনীনতায় পৌঁছে দেয় বলে মনে করছে নোবেল কমিটি।
▪বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৭তম লেখক হিসেবে লুইস গ্লিকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
▪তার সাহিত্য কর্ম- Firstborn
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০২০) পেলেন ৩ জন চিকিৎসাবিদ।
পুরস্কারের কারনঃ 'হেপাটাইটিস সি' ভাইরাস আবিষ্কার
🚩হার্ভে জে আল্টার (Harvey J. Alter)- মার্কিন চিকিৎসাবিদ।
🚩চার্লস এম রাইস (Charles M. Rice)- মার্কিন চিকিৎসাবিদ।
🚩মাইকেল হটন (Michael Houghton)- ব্রিটিশ চিকিৎসাবিদ।
02/10/2020
অনেক তো হলো পড়াশুনা। এবার একটু যাচাই করে দেখুন ।
ঘরে বসেই পরীক্ষা হোক ব্রেইন বক্স এর সাথে 😊
28/09/2020
চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুদের জন্য সুখবর !!
করোনা কালীন বৈশ্বিক দুঃসময়ে স্থবির হয়ে থাকা শিক্ষাব্যবস্থার বিপরীতে আপনার মস্তিষ্কের ক্ষমতা পরীক্ষা করুন আমাদের সাথে।
আমরা নিয়ে এসেছি পূর্ণাঙ্গ গাইডলাইন সহ ৪১ তম বিসিএস প্রিলিমিনারি অনলাইন মডেল টেস্ট প্রোগ্রাম, যার মাধ্যমে আগামী ৩ মাসে আপনাকে বিসিএস সিলেবাস কম্পলিট করানো হবে এবং প্রিলিমিনারি পরীক্ষার পূর্ব পর্যন্ত ২০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিয়ে যেতে পারবেন।
আমাদের ৪১ তম বিসিএস প্রিলিমিনারি অনলাইন মডেল টেস্ট প্রগ্রামের ২য় ব্যাচে ভর্তি চলছে। একই সাথে প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য চাকুরির জন্য "জব সল্যুশনস" অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি চলছে।
জেনে রাখা ভালো –
🚩 নতুন ব্যাচের এক্সাম শুরু ১ অক্টোবর থেকে।
🚩 সিলেবাস তৈরি করা হয়েছে নতুন এবং পুরনো চাকুরি প্রত্যাশিদের কথা মাথায় রেখে। তাই যে কেউ আমাদের প্রোগ্রামে অংশ নিতে পারেন।
🚩 প্রতি এক্সামের মাঝে প্রয়োজনীয় গ্যাপ রেখে সিলেবাস তৈরি করা হয়েছে।
🚩 কোন ধরনের এ্যাপস এর ঝামেলা নেই।
পরীক্ষা পদ্ধতিঃ
ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ফেইসবুক এবং মেসেঞ্জারে প্রাইভেট গ্রুপ খোলা হবে। নির্ধারিত সিলেবাস ও রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে ফেইসবুক এবং মেসেঞ্জার গ্রুপে প্রশ্নপত্রের লিংক দেয়া হবে। সেই লিংক-এ ক্লিক করা মাত্র আপনারা প্রশ্নপত্র পেয়ে যাবেন। এরপর সঠিক উত্তরে ক্লিক করে জমা দিলেই পরীক্ষা শেষ।
উল্লেখ্য যে, নির্ধারিত দিনে সন্ধ্যা ৭ঃ৩০ থেকে রাত ১টা পর্যন্ত যেকোন সময়ে এক্সাম দিতে পারবেন। এক্সাম শেষে নেগেটিভ মার্কিং করে PSC এর মত সমন্বিত মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
কোর্স ফিঃ
🚩 ৪১ তম বিসিএস অনলাইন এক্সাম ব্যাচ- 500/-
🚩 প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য চাকুরির অনলাইন এক্সাম ব্যাচ-200/-
যোগাযোগ /ফি প্রদানঃ
বিকাশ - ০১৭৮০৫১৫১০১ (সেন্ড মানি)
নগদ - ০১৭৮০৫১৫১০১ (সেন্ড মানি)
আপনাদের সার্বিক শুভকামনায় আমরা- Brain Box BD.
27/09/2020
🚩গত (২৪+২৫+২৬) সেপ্টেম্বরের পত্রিকা থেকে
প্রশ্নঃ এ বছর (২০২০) কোন সংস্থার প্লাটিনামজয়ন্তী অনুষ্ঠিত হবে?
উত্তরঃ জাতিসংঘ।
তথ্যঃ ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
প্রশ্নঃ বর্তমানে দেশের পররাষ্ট্রসচিবের নাম কী?
উত্তরঃ মাসুদ বিন মোমেন।
তথ্যঃ দেশের প্রথম পররাষ্ট্র সচিব- সৈয়দ আনোয়ারুল করিম (এস এ করিম)।তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি । আর বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা। বর্তমানে দেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম- এ কে আব্দুল মোমেন। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম- মোঃ শাহরিয়ার আলম।
প্রশ্নঃ বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ ১০৩.৪৮ মিলিয়ন ।
প্রশ্নঃ ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ কে?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার।
প্রশ্নঃ এ বছর সাহিত্যে নিউইয়র্কে মুক্তধারার বাংলা বইমেলা পুরস্কার পাচ্ছেন কে?
উত্তরঃ সেলিনা হোসেন।
প্রশ্নঃ কাতারের আমিরের নাম কী?
উত্তরঃ তামিম বিন হামাদ আল থানি।
প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ এমানুয়েল মাখোঁ।
প্রশ্নঃ সিএএ-বিরোধী বিক্ষোভ করে টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় নাম লিখিয়েছেন কোন ভারতীয় নারী ?
উত্তরঃ বিলকিস।
প্রশ্নঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মাহিন্দা রাজাপক্ষে।
প্রশ্নঃ বিশ্ব হার্ট দিবস কবে?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর।
তথ্যঃ দিবসটির এ বারের প্রতিপাদ্য- হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ।
প্রশ্নঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্ট মার্টিন দ্বীপ।
প্রশ্নঃ দেশে সরকারি কলেজ কতটি?
উত্তরঃ ৬৩২ টি।
প্রশ্নঃ জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ প্রদান করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তথ্যঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে তিনি এ ভাষণ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে বাংলায় প্রথম বক্তৃতা করেন- অক্টোবর, ১৯৯৬ সালে।
প্রশ্নঃ বাংলাদেশ প্রথম কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তরঃ ১৯৭৯ সালে।
তথ্যঃ বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রশ্নঃ করোনা ভাইরাস শনাক্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করতে যাচ্ছে কোন দেশ?
উত্তরঃ ফিনল্যান্ড।
তথ্যঃ ফিনল্যান্ডের রাজধানীর নাম – হেলসিংকি।
প্রশ্নঃ এবারের আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ( আইওআই) বাংলাদেশ কী পদক পেয়েছে ?
উত্তরঃ ব্রোঞ্জ।
প্রশ্নঃ স্যার হ্যারল্ড ইভানস কে ছিলেন ?
উত্তরঃ কিংবদন্তি সম্পাদক।
তথ্যঃ তিনি ছিলেন ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস এর সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য বই- ‘দ্য অ্যামেরিকান সেঞ্চুরি’, ‘দ্য মেড অ্যামেরিকা’।
প্রশ্নঃ পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলফা কুন্ডে।
প্রশ্নঃ কৃষি বিলের প্রতিবাদে সম্প্রতি কোন দেশে কৃষি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ভারতে।
প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেসনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেন?
উত্তরঃ পাঁচ দফা।
প্রশ্নঃ দেশে কোন উপজেলায় প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়?
উত্তরঃ দেবীদ্বার, কুমিল্লা।
কার্টেসি- মুজিবুর রহমান
Brain Box BD This page is opened with a view to helping job seeker students in taking a good preparation before t
23/09/2020
আজকের ( ২৩/০৯/২০২০) পত্রিকা থেকে-
প্রশ্নঃ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় কবে?
উত্তরঃ ৮ মার্চ ।
তথ্যঃ করোনায় দেশে ১ম মৃত্যু ঘটে ১৮ মার্চ।
প্রশ্নঃ করোনাকালে দেশে ফেরত প্রবাসীদের জন্য সরকার কত টাকার ঋণ তহবিল গঠন করেছে?
উত্তরঃ ৭০০ কোটি টাকা।
তথ্যঃ ৪% সরল সুদে শর্ত সাপেক্ষে একজন প্রবাসী ঋণ পাবে ২ থেকে ৫ লক্ষ টাকা।
প্রশ্নঃ The Blood Telegram বইটির লেখক কে ?
উত্তরঃ গ্যারি জে ব্যাস ।
তথ্যঃ বইটির পুরো নাম -The Blood Telegram: Nixon, Kissinger and a Forgotten Genocide, প্রকাশিত হয় ২০১৩ সালে। যেখানে লেখক ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম ও হোয়াইট হাউসের লজ্জাজনক কূটনীতি নিয়ে আলোচনা করেন।
প্রশ্নঃ জার্মান চ্যান্সেলরের নাম কী?
উত্তরঃ অ্যাঙ্গেলা মার্কেল।
তথ্যঃ তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী । এই নিয়ে ৪ বার জার্মান চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন। মার্গারেট থ্যাচারের পরে তিনিই ১ম ব্যক্তি যিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও জি-৮ সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন । লৌহ মানবী মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
প্রশ্নঃ অক্সিজেনের সহায়তা ছাড়া ১০ বার হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে উঠা তুষার চিতা খ্যাত পর্বতারোহীর নাম কী?
উত্তরঃ আং রিতা শেরপা।
তথ্যঃ নেপালি এই পর্বতারোহী গত ২১ সেপ্টেম্বর,২০২০ ইন্তেকাল করেন।
প্রশ্নঃ ভিয়েতনামের রাজধানীর নাম কী?
উত্তরঃ হানয়।
তথ্যঃ দুই ভিয়েতনাম একত্রিত হয় ১৯৭৬ সালে।
প্রশ্নঃ ইরানে ইসলামি বিপ্লব হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৯ সালে।
তথ্যঃ মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে তেল অস্ত্র বযবহার করা হয় ১৯৭৩ সালে।
প্রশ্নঃ বিশ্বের কত শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়?
উঃ ৮৬%।
তথ্যঃ ২য়- ভারতে ১০.৫%, ৩য়- মিয়ানমারে ৩%। বাংলাদেশে মোট উৎপাদিত মাছের ১২% ই ইলিশ।জাটকা ইলিশের দৈর্ঘ্য হচ্ছে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি। মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিবছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই মাছ ধরা বন্ধ থাকে।
প্রশ্নঃ জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ডদল দ্য বিটলসের কিংবদন্তি সংগীতশিল্পী জন লেননকে হত্যাকারীর নাম কী?
উত্তরঃ মার্ক চাপম্যান ( যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত)।
তথ্যঃ তখনকার ২৫ বছর বয়সী চাপম্যান ৪০ বছর বয়সী জন লেননকে তাঁর স্ত্রী ইয়কো ওনোনের সম্মুখে হত্যা করে ১৯৮০ সালের ৮ ডিসেম্বর। । লেননের গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে-"ইমাজিন", "জেলাস গাই", "স্ট্যান্ড বাই মি" ইত্যাদি।
প্রশ্নঃ নিউইয়র্ক অঙ্গরাজ্যে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদন্ড বিলুপ্ত করা হয় কত সালে ?
উত্তরঃ ২০০৭ সালে।
তথ্যঃ জাতিসংঘের মতে, সদস্য ১৯৩ টি দেশের মধ্যে ১৭০টি দেশ হয়তো এটি বাতিল করেছে কিংবা এর চর্চা নীতিগতভাবে বা কার্যকর করা থেকে বন্ধ রেখেছে"। অন্যদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ১৪২ দেশ এখন আর এর চর্চা করছেনা।
প্রশ্নঃ ইসরায়েলের সাথে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের চুক্তির প্রতিবাদে আরব লীগের সভাপতির পদ ছেড়েছে কোন দেশ ?
উত্তরঃ ফিলিস্তিন।
তথ্যঃ আব্রাহাম অ্যাকর্ডস নামে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৫ সেপ্টেম্বর ২০২০।
কার্টেসি- মুজিবুর রহমান
Brain Box BD This page is opened with a view to helping job seeker students in taking a good preparation before t