BDJobs Adda

BDJobs Adda এই পেজে বিসিএসসহ সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয়ে ওপর পোস্ট করা হয়।

02/12/2024
02/02/2024

🔰🔰৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ০২

১. ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ পালিত হয় কত তারিখে?
ক. ১২ নভেম্বর
খ. ১৬ ফেব্রুয়ারি
গ. ১৪ অক্টোবর
ঘ. ১২ ডিসেম্বর

২. কৃষকের পণ্য অনলাইনে বিক্রির বন্দোবস্ত করতে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক তৈরি করা ওয়েবসাইটের নাম কী?
ক. নিপুণ
খ. সদাই
গ. টেরাই
ঘ. বাজার

৩. বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪,৭০০টি
খ. ৪,৬৭৪টি
গ. ৪,৫৭০টি
ঘ. ৪,৫৯৬টি

৪. ফোর্বস ম্যাগাজিন ২০২৩-এ বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
ক. ৪৪তম
খ. ৪৬তম
গ. ৪৮তম
ঘ. ৫১তম

৫. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর কোনটি?
ক. ২০২১
খ. ২০২২
গ. ২০২৩
ঘ. ২০২৫

৬. ‘বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস’ পালিত হয় কবে?
ক. ৪ নভেম্বর
খ. ৯ সেপ্টেম্বর
গ. ৬ ডিসেম্বর
ঘ. ১৪ জানুয়ারি

৭. বর্তমানে বিসিক শিল্পনগরীর সংখ্যা কত?
ক. ৭৯টি
খ. ৮০টি
গ. ৮১টি
ঘ. ৮২টি

৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি’ বর্ণিত আছে?
ক. ২৩ (১)
খ. ২৩ (ক)
গ. ২৪ (২)
ঘ. ১৮ (গ)

৯. ৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয়?
ক. ঢাকাই মসলিন
খ. বগুড়ার দই
গ. নাটোরের কাঁচাগোল্লা
ঘ. ঢাকার রিকশা ও রিকশাচিত্র

১০. ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. শ্রীলঙ্কা

১১. বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দশম
খ. নবম
গ. সপ্তম
ঘ. চতুর্থ

১২. জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) কত?
ক. ৭৪.৮০
খ. ৭২.৮০
গ. ৭৬.৭১
ঘ. ৭২.৯৪

১৩. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
ক. ৪৪টি
খ. ৪২টি
গ. ২৮টি
ঘ. ৩৮টি

১৪. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন ২০২৩ মতে, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দ্বিতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. তৃতীয়

১৫. বাংলাদেশে ‘রিং দ্য বেল’ কোন কার্যক্রমের সঙ্গে জড়িত?
ক. বাল্যবিবাহ প্রতিরোধ
খ. নারী নির্যাতন প্রতিরোধ
গ. শিশুশ্রম নিরসন
ঘ. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

১৬. বিখ্যাত কার্টুন ‘টোকাই’-এর চিত্রশিল্পী কে?
ক. রফিকুন নবী
খ. জয়নুল আবেদিন
গ. কামরুল হাসান
ঘ. মর্তুজা বশীর

১৭. ‘কুহু অভয়ারণ্য’ কোথায় অবস্থিত?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. জামালপুর
ঘ. গাজীপুর

১৮. কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্থপতি (নকশাকার) কে?
ক. হামিদুজ্জামান খান
খ. নিতুন কুণ্ডু
গ. মো. ফয়েজ উল্লাহ
ঘ. ভাস্কর রাসা

১৯. দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
ক. লোহাগাড়া, চট্টগ্রাম
খ. আলুটিলা, খাগড়াছড়ি
গ. কুলাউড়া, মৌলভীবাজার
ঘ. রামু, কক্সবাজার

২০. ১ নভেম্বর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে (২০২৪-২০২৮ মেয়াদে) নির্বাচিত হন কোন বাংলাদেশি?
ক. সায়মা ওয়াজেদ
খ. শেখ রেহানা
গ. শেখ হাসিনা
ঘ. সজীব ওয়াজেদ জয়

💠 ১ম উত্তর কমেন্টে
#বিসিএস

29/01/2024

✅✅৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ০১

১. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের স্বীকৃতি লাভ করে?
ক. ৩২তম
খ. ৩৫তম
গ. ৪১তম
ঘ. ৩৩তম

২. ৮ জুলাই ২০১৮ বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী দ্বারা নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান সংবলিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়?
ক. ৬৫(৩)
খ. ৬৩(৫)
গ. ৬৫(২)
ঘ. ৬৪(৩)

৩. হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে?
ক. জেহা হাদিদ
খ. রোহানি বাহারিন
গ. তাসলিহা মওলান
ঘ. মেরিনা তাবাসসুম

৪. বাংলাদেশে মহাসড়ক নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থার ওপর ন্যস্ত?
ক. সড়ক ও জনপথ অধিদপ্তর
খ. স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর
গ. পল্লী উন্নয়ন বোর্ড
ঘ. পরিকল্পনা কমিশন

৫. ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ কবে পালিত হয়?
ক. ১২ জানুয়ারি
খ. ২২ অক্টোবর
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২৪ ফেব্রুয়ারি

৬. ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
ক. হাওয়া
খ. পাতালঘর
গ. রক্ত
ঘ. বলী

৭. বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান কোনটি?
ক. গ্রিন বাংলাদেশ
খ. বিউটিফুল বাংলাদেশ
গ. হাউসফুল বাংলাদেশ
ঘ. স্মার্টফুল বাংলাদেশ

৮. বাংলাদেশের কৃষিতে ‘মোহিনী’ কোন ফসলের উন্নত জাত?
ক. ভুট্টা
খ. ধান
গ. পাট
ঘ. আলু

৯. বর্তমানে দেশে মোট কত ধরনের ‘সামাজিক সুরক্ষা’ কার্যক্রম চলমান?
ক. ১১১টি
খ. ১১২টি
গ. ১১৩টি
ঘ. ১১৫টি

১০. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২৩ অনুযায়ী, ক্ষুধা মেটানোর সক্ষমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৮১তম
খ. ৮৩তম
গ. ৮৫তম
ঘ. ৯১তম

১১. বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?
ক. ২০ মে ১৯৭২
খ. ২১ এপ্রিল ১৯৭২
গ. ২৩ মে ১৯৭৩
ঘ. ২৫ জুন ১৯৭৪

১২. ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেলের কততম জন্মদিন পালিত হয়েছে?
ক. ৬০তম
খ. ৫৯তম
গ. ৫৮তম
ঘ. ৬১তম

১৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে’?
ক. ১২২
খ. ১২৪
গ. ১২৬
ঘ. ১২৩

১৪. জাতীয় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য
খ. শিল্প
গ. অর্থ
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি

১৫. বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যদেশ হিসেবে সদস্যপদ লাভ করে কত সালে?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
গ. ১৭ অক্টোবর ১৯৭২
ঘ. ২৫ নভেম্বর ১৯৭৫

১৬. ম্যাগসাইসাই পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশি কে?
ক. ফেরদৌস কাদরী
খ. করভী রাখসান্দ
গ. আবুল বারকাত
ঘ. ড. সনজিদা খাতুন

১৭. ‘The Liberation of Bangladesh’ বইটি কার লেখা?
ক. সুখওয়ান্ত সিং
খ. জগজিৎ সিং অরোরা
গ. মার্ক ট্যালি
ঘ. সাইমন ড্রিং

১৮. কে ‘কালেক্টর’ নামে পরিচিত?
ক. বিভাগীয় কমিশনার
খ. সিটি মেয়র
গ. পৌর মেয়র
ঘ. জেলা প্রশাসক

১৯. মানব উন্নয়ন সূচক রিপোর্ট ২০২২/২৩ অনুসারে, মানব উন্নয়ন সূচকে (HDI) বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১২৮তম
খ. ১২৯তম
গ. ১৩০তম
ঘ. ১৩১তম

২০. বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫১
গ. ১৯৫৪
ঘ. ১৯৪৯

💠 ১ম উত্তর কমেন্টে
#বিসিএস

https://youtu.be/9nBHmWsrbiQ?si=KC-9UtbrljAQ2akx
15/12/2023

https://youtu.be/9nBHmWsrbiQ?si=KC-9UtbrljAQ2akx

প্রাইমারি ২য় ও ৩য় ধাপের জন্য গুরুত্বপূর্ণ ও নিশ্চিত কমন উপযোগী GK | প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি-২০২৩ #প্.....

মডেল টেস্ট - ০১ (বাংলা) #প্রাথমিকশিক্ষকনিয়োগ  #শিক্ষকনিয়োগ
23/09/2023

মডেল টেস্ট - ০১ (বাংলা)
#প্রাথমিকশিক্ষকনিয়োগ #শিক্ষকনিয়োগ

10/07/2023

"এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।"- কোন কবিতার অংশ ?

✅ সাধারণ বিজ্ঞান  #সাধারণবিজ্ঞান
06/01/2023

✅ সাধারণ বিজ্ঞান

#সাধারণবিজ্ঞান

✅ বিভিন্ন সাহিত্যের ত্রয়ী উপন্যাস #ত্রয়ী  #উপন্যাস
29/10/2022

✅ বিভিন্ন সাহিত্যের ত্রয়ী উপন্যাস

#ত্রয়ী #উপন্যাস

✅ বাগধারা ও প্রবাদ প্রবচন #বাগধারা      #প্রবাদ
29/10/2022

✅ বাগধারা ও প্রবাদ প্রবচন

#বাগধারা #প্রবাদ

✅রবীন্দ্রনাথ ঠাকুরে উপন্যাস, প্রবন্ধ, কাব্য গ্রন্থের নামসমূহ মনে রাখার টেকনিক #রবীন্দ্রনাথ
14/10/2022

✅রবীন্দ্রনাথ ঠাকুরে উপন্যাস, প্রবন্ধ, কাব্য গ্রন্থের নামসমূহ মনে রাখার টেকনিক

#রবীন্দ্রনাথ

Address

Tajmohol Road, Mohammadpur
Dhaka

Telephone

+8801783028814

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDJobs Adda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BDJobs Adda:

Shortcuts

Share