Mentor Mitu Academy

Mentor Mitu Academy

Share

মাইন্ডসেট ও মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই ফলো করতে পারেন এই পেজটি।
অন্যের সমালোচনাকারী এবং বড় কোন স্বপ্ন নেই তারা এই পেজ থেকে দূরে থাকবেন।

Its a best time fo skill development

01/08/2026

Income

31/07/2026

কমিউনিকেশন মাস্টারক্লাস আজ রাত ৯ টায় অনুষ্ঠিত হবে।

দেখা হচ্ছে রাত 9 টায়
বিস্তারিত কমেন্ট বক্সে👇

30/07/2026

Question

29/07/2026

Believe is key to success

28/07/2026

সফল হওয়ার জন্য রিক্স নিতে হয়

28/07/2026

সফলতার সব থেকে বড় সিক্রেট হচ্ছে ধৈর্য ধারণ করা

28/07/2026

আপনি কি বারবার আপনার ফোকাস হারিয়ে ফেলেন মোমেন্টামে থাকতে পারেন না ঠিকমতো কোন কাজ করতে পারেন না
বারবার ফোকাস হারিয়ে যায়

তাহলে আমার এই নতুন পেজটি শুধুমাত্র আপনার জন্য। প্রতিদিন এখানে আপনি পাওয়ারফুল পাওয়ারফুল কোট এবং ভিডিও হিস্টরি শেয়ার করব যাতে করে আপনি প্রতিদিন নিজেকে উজ্জীবিত করতে পারেন মোটিভেট করতে পারেন এগিয়ে যেতে পারেন ফোকাস ধরে রাখতে পারেন তাই বলব অবশ্যই ফলো করবেন আমার এই নতুন পেজটিকে।

নিজেকে বদলান জীবন বদলে যাবে।

27/07/2026

একটা গল্প বলি...

আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে বছরের পর বছর মিথ্যা শুনতে শুনতে মিথ্যাকেই সত্য মনে করতে শিখে গেছি। আর যখন কেউ সত্য কথা বলে, তখন সেই সত্যটাই অনেকের কাছে মিথ্যা মনে হয়। সত্য শুনতে আমাদের অস্বস্তি লাগে, কারণ আমরা সত্যের চেয়ে মিথ্যার সঙ্গে বেশি অভ্যস্ত হয়ে গেছি।

একজন লোক প্রায় বিশ বছর ধরে ঘি বিক্রি করতেন। সবাই তার কাছ থেকে ঘি কিনত, কিন্তু তিনি কখনো খাঁটি ঘি বিক্রি করতেন না। একদিন আল্লাহর ভয় তার অন্তরে জেগে উঠল। তিনি ভাবলেন, "জীবনের অনেক ভুল করেছি। এবার অন্তত সৎ হবো, খাঁটি ঘি বিক্রি করবো।" তিনি তাই করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুদিন পর মানুষ অভিযোগ করতে শুরু করল। এমনকি তার বিরুদ্ধে মামলাও হয়ে গেল। বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি কান্না করে বললেন, "সারা জীবন ভেজাল ঘি বিক্রি করেছি, কেউ কিছু বলেনি। যেদিন থেকে খাঁটি ঘি বিক্রি শুরু করলাম, সেদিন থেকেই সবাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল।"

এই গল্পের শিক্ষা খুব গভীর। যারা বছরের পর বছর ভেজালের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, তাদের কাছে খাঁটি জিনিসও অস্বাভাবিক লাগে। সত্যের ক্ষেত্রেও ঠিক তাই। যারা দীর্ঘদিন মিথ্যার মধ্যে বাস করে, তাদের কাছে সত্য কথাও অনেক সময় মিথ্যা মনে হয়।

আমার নিজের জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে। আমি কখনো ইচ্ছা করে মানুষের সামনে মিথ্যা বলিনি। কিন্তু যখন আমার জীবনের বাস্তব গল্পগুলো বলতে শুরু করলাম, তখন অনেকেই ভাবল আমি নাকি বানিয়ে বলছি। আমি অবাক হই না। কারণ আমি জানি, সত্য সব সময় হাততালি পায় না। অনেক সময় সত্যকেই সবচেয়ে বেশি প্রমাণ দিতে হয়।

মিথ্যা বলে হয়তো আপনি টাকা উপার্জন করতে পারবেন, মানুষকে প্রভাবিত করতে পারবেন, সাময়িক জনপ্রিয়তাও পেতে পারেন। কিন্তু দিনের শেষে যখন একা নিজের সামনে দাঁড়াবেন, তখন নিজের বিবেককে কী উত্তর দেবেন? আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সামনে দাঁড়িয়ে কী জবাব দেবেন? মানুষের চোখে সম্মান হারানোর চেয়ে আল্লাহর কাছে সম্মান হারানো অনেক বড় ক্ষতি।

আমাদের সমাজের আরেকটি বড় সমস্যা হলো—আমরা নিজের ভুল ঠিক করার চেয়ে অন্যের ভুল ধরতে বেশি ভালোবাসি। অন্যকে ছোট করতে, সমালোচনা করতে, দোষ খুঁজে বের করতে আমরা অনেক সময় ব্যয় করি। অথচ এই অভ্যাস ধীরে ধীরে আমাদের চরিত্র, বিবেক এবং মানবিকতাকে ধ্বংস করে দেয়।

একদিন আমি আমার জীবনের গল্প বলছিলাম। কথার মধ্যে ভুল করে বলেছিলাম, "২০০৮ সালে আমি জেএসসি পাস করি।" আসলে আমি বলতে চেয়েছিলাম, অষ্টম শ্রেণি পাস করি। একটি শব্দের ভুলকে কেন্দ্র করে অনেকে এমনভাবে সমালোচনা শুরু করলেন, যেন আমার পুরো জীবনের গল্পটাই মিথ্যা। অথচ উদ্দেশ্য ছিল না মানুষকে বিভ্রান্ত করা; এটা ছিল শুধুই কথার একটি অনিচ্ছাকৃত ভুল।

ঠিক তখন আমার আরেকটি গল্প মনে পড়ে। একজন শিক্ষক রাগের মাথায় এক ছাত্রকে বলেছিলেন, "গাধার বাচ্চা।" ছাত্রের বাবা অভিযোগ করলেন। পরিস্থিতি এমন হলো যে শিক্ষককে ক্ষমা চাইতে বলা হলো। শিক্ষক বললেন, "ঠিক আছে, আজ থেকে আমি ওকে গাধার বাচ্চা বলব না, বাঘের বাচ্চা বলব।" সবাই খুশি হয়ে অভিযোগ তুলে নিল। পরে ছাত্ররা শিক্ষককে জিজ্ঞেস করল, "স্যার, আপনি এমন করলেন কেন?" শিক্ষক হেসে বললেন, "গাধার বাচ্চা আর বাঘের বাচ্চা—দুজনেই তো জানোয়ারের বাচ্চা!"

আমি বলতে চাই, ঠিক তেমনি অষ্টম শ্রেণি আর জেএসসি—প্রসঙ্গের দিক থেকে আমি একই শিক্ষাগত ধাপের কথাই বোঝাতে চেয়েছিলাম। যদি সেই কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। মানুষ হিসেবে ভুল আমারও হতে পারে। কিন্তু একটি শব্দের ভুলকে যদি কেউ আমার সততার মাপকাঠি বানিয়ে ফেলেন, সেটি সত্যিই দুঃখজনক।

আমার আপনাদের কাছে একটি অনুরোধ—মানুষের ভুল খুঁজে সময় নষ্ট করবেন না। বরং মানুষের জীবন থেকে শিক্ষা নিন। যে মানুষ পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে, তার গল্প শুনুন। যে ব্যর্থতার ভেতর থেকেও সফল হয়েছে, তার কাছ থেকে শিখুন। কারণ সমালোচনা কাউকে বড় করে না, কিন্তু শিক্ষা মানুষকে বদলে দেয়।

মনে রাখবেন, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জয়ী হতে পারে, কিন্তু সত্য কখনো পরাজিত হয় না। মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন। কারণ মানুষের বিচার বদলে যায়, কিন্তু আল্লাহর বিচার কখনো বদলায় না।

আসুন, আমরা এমন মানুষ হই—যারা অন্যের ভুল নয়, নিজের চরিত্র গড়তে ব্যস্ত থাকে। যারা মিথ্যার জনপ্রিয়তার চেয়ে সত্যের শান্তিকে বেশি মূল্য দেয়। আর যারা মানুষের করতালির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করে।

ইনশাআল্লাহ, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এই পথই মানুষকে সম্মান, শান্তি এবং প্রকৃত সফলতার দিকে নিয়ে যায়।

এই পোস্টটি পড়ে যদি আপনার ভালো লাগে তবে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন...

25/07/2026

এক টাকার চটপটি

24/07/2026

Money management

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka