License/ Comprehensive Exam 2024-2025 is our GOAL.

License/ Comprehensive Exam 2024-2025 is our GOAL.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from License/ Comprehensive Exam 2024-2025 is our GOAL., Education, Dhaka Nursing College, Dhaka.

“Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.” – Thomas Edison

It is a page for nursing students who are try to learn more & more.

06/10/2025

২৬ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ।

Photos from License/ Comprehensive Exam 2024-2025 is our GOAL.'s post 26/09/2025

SSN BMU result 2025
পরীক্ষার্থী সংখ্যা ৩১০০০ জন
উত্তীর্ণ সংখ্যা প্রায় ২৫০০ জন
বাদ পড়েছে ২৮৫০০ জন

Photos from License/ Comprehensive Exam 2024-2025 is our GOAL.'s post 26/09/2025

লাইসেন্স / কম্প্রিহেনসিভ পরীক্ষার ফলাফল
২৬ সেপ্টেম্বর, ২০২৫।

Nutrition & Diatetics 12/09/2025

ফ্রি নার্সিং লাইসেন্স প্রিপারেশন পরীক্ষা-সেপ্টেম্বর ২০২৫
ইজি নার্সিং -Easy Nursing.
Subject : Nutrition & Diatetics

Nutrition & Diatetics It is a free licences exam question provided by Easy Nursing licence coaching . Give your answer and make your evaluation. পরবর্তী পরামর্শ এবং গাইডলাইন এর জন্য আপনাদেরকে ইজি নার্সিং পরিবার...

Photos from License/ Comprehensive Exam 2024-2025 is our GOAL.'s post 12/09/2025

Nursing pnemonics.

Pediatric Nursing 22/08/2025

লাইসেন্স /কমপ্রিহেনসিভ পরীক্ষার্থীদের জন্য ফ্রি এক্সাম।
বিষয়: পেডিয়াট্রিক নার্সিং।
শেষ সময়ে নিজের যোগ্যতা যাচাই করে নিন।

Pediatric Nursing It is a free licences exam question of basic Science provided by Easy Nursing licence coaching . Give your answer and make your evaluation. পরবর্তী পরামর্শ এবং গাইডলাইন এর জন্য আপনাদেরকে ইজি নার্সিং ....

18/08/2025

সিভি তৈরিতে ১০ ভুল
সিভি তৈরিতে প্রচলিত ১০ ভুল

সিভি তৈরির সময় সামান্য ভুলও আপনার স্বপ্নের চাকরির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। হাতছাড়া হয়ে যেতে পারে আপনার স্বপ্নের চাকরি। প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে সফলতা পেতে হলে শুরুতেই প্রয়োজন একটি নিখুঁত, পরিপাটি ও প্রাসঙ্গিক সিভি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই সাধারণ কিছু ভুল করি, যা নিয়োগকর্তার চোখে আমাদের পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
চলুন জেনে নিই এমন ১০টি ভুল, যা এড়িয়ে চললে আপনার সিভি আরও কার্যকর হয়ে উঠবে:

বানান ভুল: ছোট ভুল, বড় প্রভাব

'দু-একটি বানান ভুলে কিই-বা আসে যায়'-এমন ভাবনা অনেকেই পোষণ করেন। বাস্তবে একটি ছোট বানান ভুলও প্রমাণ করে আপনি নিজের কাজের প্রতি যত্নশীল নন। এটি আপনার মনোযোগের ঘাটতি এবং পেশাগত উদাসীনতার ইঙ্গিত দেয়। সঠিক বানান, বিরামচিহ্ন ও ব্যাকরণ ব্যবহার আপনার আত্মবিশ্বাস এবং পেশাদারত্বের ছাপ ফেলে।

সাধারণ, কপি-পেস্ট করা ক্যারিয়ার অবজেকটিভ

"To work in a challenging environment...' জাতীয় বাক্য প্রায় প্রতিটি সিভিতে দেখা যায়। এটি চাকরিপ্রার্থীর প্রকৃত উদ্দেশ্য বা দক্ষতার প্রতিফলন ঘটায় না। এ ধরনের ফর্মাল লাইনে আবেদন করা পদের প্রাসঙ্গিকতা থাকে না বললেই চলে। বরং সংক্ষিপ্ত, স্পষ্ট এবং নির্দিষ্ট অবজেকটিভব্যবহার করুন, যা আপনার আগ্রহ ও প্রাসঙ্গিক দক্ষতার পরিচয় দেয়।

রংচঙে ও অতিরিক্ত ডিজাইন করা সিভি

সিভিকে আকর্ষণীয় করতে গিয়ে অনেকে এটিকে যেন একটি ডিজাইন প্রজেক্টে পরিণত করেন-যেখানে রং ও গ্রাফিকসে তথ্য ঢাকা পড়ে যায়। অতিরিক্ত ফন্ট, অনুপযুক্ত রং এবং এলোমেলো বিন্যাস পাঠকের মনোযোগ বিঘ্ন করে। বরং পরিষ্কার বিন্যাস, সহজপাঠ্য ফন্ট ও প্রয়োজনীয় ফাঁকা জায়গা ব্যবহার করুন, যাতে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ধরা পড়ে।

প্রাসঙ্গিক নয় এমন কোর্স বা সেমিনার উল্লেখ করুন

আপনার সিভিতে এমন কোর্স বা প্রশিক্ষণ যুক্ত করবেন না, যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে নিয়োগকর্তা বিভ্রান্ত হতে পারেন এবং আপনাকে অপ্রস্তুত মনে করতে পারেন। বরং যেসব প্রশিক্ষণ আপনার দক্ষতা বৃদ্ধি করে ও সংশ্লিষ্ট পদের জন্য মূল্যবান-শুধু সেগুলোই অন্তর্ভুক্ত করুন।

এটিএস ফ্রেন্ডলি না হওয়া

আজকের দিনে বেশির ভাগ প্রতিষ্ঠানে 'অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম' (এটিএস) ব্যবহৃত হয়, যা স্বয়ংক্রিয়ভাবে সিভি স্ক্যান করে। আপনি যদি পদের সঙ্গে সম্পর্কযুক্ত কিওয়ার্ড ব্যবহার না করেন, তাহলে আপনার সিভি হয়তো নিয়োগকর্তার চোখেই পড়বে না। তাই চাকরির বিবরণ পড়ে মিলিয়ে প্রয়োজনীয় শব্দ ও কাঠামো ব্যবহার করুন।

একই রকম বাক্যাংশের পুনরাবৃত্তি

সিভির অভিজ্ঞতা অংশে বারবার একধরনের শব্দ বা ফ্রেজ যেমন: 'Managed this', 'Responsible for that'-ব্যবহার করলে তা একঘেয়ে ও অমনোযোগী মনে হয়। এতে আপনার ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা নিয়েও সন্দেহ সৃষ্টি হতে পারে।

অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রদান

অনেক প্রার্থী সিভিতে জন্মতারিখ, বয়স, জন্মস্থান, ধর্ম, জাতীয়তা, এমনকি মা-বাবার নাম ও পারিবারিক বিবরণ পর্যন্ত দিয়ে থাকেন। আজকের চাকরির বাজারে এসব তথ্য সাধারণত প্রয়োজনীয় নয় এবং চাকরিদাতার সিদ্ধান্তে উল্লেখযোগ্য প্রভাবও ফেলে না। বরং এগুলো আপনার সিভিকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ ও অপ্রাসঙ্গিক করে তোলে।

ফন্ট ও বিন্যাসের অসংগতি

সিভির ফন্ট এবং বিন্যাস যদি এলোমেলো হয়, তাহলে তা পাঠকের জন্য বিভ্রান্তিকর ও দৃষ্টিকটু হয়ে ওঠে। অনেকেই একেক অংশে একেক ধরনের ফন্ট (যেমন এক জায়গায় Arial, অন্যত্র Calibri), আবার কোথাও ১০, কোথাও ১৪ পয়েন্ট সাইজ ব্যবহার করেন। এ ধরনের অগোছালো বিন্যাস সিভিকে করে তোলে অপেশাদার ও অগুরুত্বপূর্ণ

অপ্রাসঙ্গিক তথ্য সংযোজন

সিভিকে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং নির্ভুল রাখাই মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু অনেক সময় ব্যক্তিগত জীবনসম্পর্কিত। এমন তথ্য যুক্ত করা হয়-যেমন পারিবারিক অবস্থা, ধর্ম, বা ভাইবোনের সংখ্যা, যা চাকরির প্রাসঙ্গিকতা রাখে না। এ ধরনের তথ্য শুধু জায়গা নষ্ট করে না; বরং আপনার পেশাদার মনোভাব নিয়েও প্রশ্ন তোলে।

অনাকাঙ্ক্ষিত রেফারেন্স

সিভিতে রেফারেন্স উল্লেখের ক্ষেত্রে অনেকেই এমন ব্যক্তির নাম দেন, যাদের সঙ্গে সরাসরি পেশাগত সম্পর্ক নেই বা যাঁরা আপনার কর্মদক্ষতার সাক্ষ্য দেওয়ার উপযুক্ত নন। আত্মীয়স্বজন বা পরিচিতজনের রেফারেন্স ব্যবহার করলে তা সিভির বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে। রেফারেন্স দিতে হলে সংশ্লিষ্ট পেশাগত ব্যক্তির অনুমতি নিয়ে তা সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা ভালো। অন্যথায়, 'রেফারেন্স অন রিকোয়েস্ট' লেখা যথেষ্ট।

সূত্র: নোভো রিজুম ডটকম, টপ ইউনিভার্সিটিজ ডটকম
লেখা: সাদিয়া আফরিন হীরা

ছবি: আজকের পত্রিকা, ০৯/০৮/২০২৫ খ্রি.

কপি পোস্ট

18/08/2025
05/08/2025

ইনি অ্যানার্কা, একজন কৃ/ষ্ণাঙ্গ দা/সী কি/শোরী, যাকে আধুনিক স্ত্রীরোগবিদ্যার অন্যতম জননী বলা হয়।

উনিশ শতকের আমেরিকায় অ্যানার্কা নামের এই কিশোরীটি এক ভয়াবহ প্র/সবযন্ত্র/ণার শিকার হন। এর ফলে তার যো/নি এবং মলদ্বারের মধ্যে একটি অস্বাভাবিক পথ (ভ্যা/জাইনাল ফিস্টুলা) তৈরি হয়, যা তাকে অবর্ণনীয় কষ্ট এবং লজ্জার মধ্যে ফেলে দেয়।

সেই সময়ে ডা. জে. মেরিয়ন সিমস, যিনি পরবর্তীতে “আধুনিক গাইনোকোলজির জনক” হিসেবে পরিচিতি পান, এই ফিস্টুলা অপারেশনের পদ্ধতি আবিষ্কারের জন্য গবেষণা করছিলেন। তার গবেষণার বিষয়বস্তু ছিলেন অ্যানার্কা এবং লুসি ও বেটসির মতো আরও অনেক দা/সী নারী।

কল্পনা করুন, অ্যানার্কার শরীর অ্যানাস্থেসিয়া ছাড়াই ৩০ বারেরও বেশি কাটা/ছেঁড়া করা হয়েছিল। তার তীব্র আর্তনাদ ও যন্ত্রণা ছিল সিমসের গবেষণার অংশ। এই অমানবিক পরীক্ষার মাধ্যমে সিমস এমন একটি সার্জিক্যাল কৌশল তৈরি করেন যা পরবর্তীতে শ্বেতা/ঙ্গ নারীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতে শুরু করে—তবে তাদের জন্য ছিল অ্যানাস্থেসিয়া, সম্মান এবং সম্মতি।

অ্যানার্কা, লুসি বা বেটসি কেউই এই পরীক্ষার জন্য সম্মতি দেননি। তারা রোগী ছিলেন না; ছিলেন চিকিৎসা বিজ্ঞানের নামে চালানো সহিংসতার শিকার। তাদের অবর্ণনীয় কষ্ট আর ত্যাগের ওপর ভিত্তি করেই গাইনোকোলজির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।

আজ ইতিহাস তাদের শুধু ভুক্তভোগী হিসেবে স্মরণ করে না, বরং অ্যানার্কা, লুসি এবং বেটসিকে “আধুনিক স্ত্রীরোগবিদ্যার সত্যিকারের জননী” বা “Mothers of Modern Gynecology” হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

বিজ্ঞানের অনেক সাফল্যের পেছনে লুকিয়ে আছে এমন কিছু মানুষের আত্মত্যাগ, যাদের কথা প্রায়ই চাপা পড়ে যায়।

অনুবাদ: AH Abubakkar Siddique 🔔🔔

Basic Science Single choice 29/07/2025

লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য ফ্রি এক্সাম।

Basic Science Single choice It is a free licences exam question of basic Science provided by Easy Nursing licence coaching . Give your answer and make your evaluation. পরবর্তী পরামর্শ এবং গাইডলাইন এর জন্য আপনাদেরকে ইজি নার্সিং ....

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka Nursing College
Dhaka
DHAKA1000