25/07/2026
😂 মানুষ বিয়ে করে ঘরে বউ আনে, আর আমি এনেছি একখানা ফুলটাইম আব্দার মেশিন! 🤦♂️
বউয়ের আজব আজব ইচ্ছার কোনো শেষ নেই। কখনো বলে চৌকিদারের পোশাক পরে দেখাতে, কখনো দুই হাত ছেড়ে সাইকেল চালাতে, আর আজ তো একেবারে বলেই বসেছে—
— "রাষ্ট্রপতি হইতে হবে!" 😐
আমি বললাম,
— "এটা আবার কেমনে সম্ভব?"
বউয়ের একটাই উত্তর,
— "সেটা আপনি জানেন। না হলে বাসায় আসার দরকার নাই!" 😤
উপায় না দেখে ChatGPT দিয়ে নিজের একটা রাষ্ট্রপতির ছবি বানিয়ে প্রিন্ট করে বাসায় হাজির! 😎
ছবি দেখে বউ প্রথমে অবাক, পরে নিচে ছোট করে লেখা "Generated by AI" দেখে হেসে বলল—
— "আপনি আসল রাষ্ট্রপতি না, এআই রাষ্ট্রপতি!" 🤣
আমি বললাম,
— "যা পারছি তাই করছি, এবার খেতে দাও!"
বউ মুচকি হেসে খেতে দিল। কিন্তু খাওয়ার মাঝেও শেষ প্রশ্ন—
— "আচ্ছা, এআই দিয়ে যদি ভাত বানাই, তাহলে কি পেট ভরবে?" 🍛😂
আমি আর কোনো উত্তর দেইনি। চুপচাপ ভাত খেতে লাগলাম। কারণ বুঝে গেছি— বউয়ের প্রশ্নের উত্তর দিতে গেলে ভাত ঠান্ডা হবে, কিন্তু প্রশ্ন শেষ হবে না! 😅
সংগৃহীত