Think positive ツ

Think positive ツ

Share

Positive thinking will let you do everything better than negative thinking will. I am happy every day, because life is moving in a very positive way.

13/05/2025

If Allah With Me Then It Will Come True Insha Allah.

18/07/2024

রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত, আহত কয়েক শতাধিক।
আমার ক্যাম্পাস রক্তাক্ত 😭

18/07/2024

কিচ্ছু বাদ যাবে না।

১৮ জুলাই '২৪

18/07/2024

সর্বশেষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাস ত্যাগ করেছে পুলিশ,র‍্যাব,বিজিবি
সময়:১.৩৫

সোর্সঃ BU_RADiO

18/07/2024

ময়মনসিংহ জনস্রোত✊🔥

18/07/24



07/08/2022

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়
সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....🌸

26/10/2020

ঊনিশ বছর আগে বিবিসির নিউজে শুনেছিলাম ।

কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে এতদিন শুধু শুনেছি। নেফ্রলজি ডিপার্টমেন্টে আসার পর নিজ চোখে এর ভয়াবহতা দেখলাম।

কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণের বিষ থাকে। সাধারণত সুস্থ কিডনি তা দেহ থেকে বের করে দিতে পারে, কিন্তু chronic kidney disease এর রোগীর ক্ষেত্রে তা শরীরে জমা হয়ে রক্তের সাথে মস্তিষ্কে চলে যায়। এই বিষ মস্তিষ্কে যাওয়ার পর যা হতে পারে : ১) হেঁচকি ২) অবশতা ও দুর্বলতা ৩) বমি বমি ভাব ৪) মানসিক অস্থিরতা ৫) মেন্টাল কনফিউশন ৬) খিঁচুনি এবং সবশেষে ৭) মৃত্যু।

গতকাল যে রোগী আসলো এই সমস্যাগুলোর বেশিরভাগই তার মধ্যে ছিল। এখন শুধু ৭ নং টা বাকি, ICU তে। নেফ্রলজির রেজিস্ট্রার Dr. Sadik Sadi ভাই কামরাঙ্গার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই রোগীর আত্মীয় উত্তর দিলেন, হ্যা উনি কিছুদিন আগেই কামরাঙ্গা খেয়েছেন।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, 'আমার তো কিডনির সমস্যা নাই, তাহলে আমি কি কামরাঙ্গা খেতে পারব?' উত্তর হল : প্রথমত, আপনি হয়তো জানেন না আপনার কিডনিতে কোন সমস্যা আছে কি না; দ্বিতীয়ত, প্রতিরোধই উত্তম পন্থা। জেনেশুনে কেন বিষ খাবেন?
পোস্টটা পড়ে থাকলে নিজে সাবধান হোন
আপনজনকেও এই বিষ থেকে রক্ষা করেন।

(সংগৃহীত)

05/07/2020

Childhood Memories Are Awesome!✈️🎯👦

Photos from Think positive ツ's post 04/06/2020

imp. Info ....

Photos from Think positive ツ's post 06/12/2019

This Needs to be shared 🙌
Like Eunoia For More❤

05/12/2019
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka
1200