Boloy Educare

Boloy Educare

Share

জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা ও বোধকে সাঙ্গ করে ক্রমেই বিকশিত হবার লক্ষ্যে এই ক্ষুদ্র শিক্ষামূলক প্রয়াস।

24/09/2023

কুয়েত প্রবাসী গুণী পাঠক সুমন ভৌমিক এতোদিন বাদে দেশে এসে বইটি হাতে নিয়ে ছবি তুলে এভাবেই তার মনোভাব প্রকাশ করলেন আমাদের প্রাইভেট গ্রুপে
[ Boloy Educare - Private ]

*

"প্রথমত অনেক অনেক ধন্যবাদ বইটি আমাকে উৎসর্গ করার জন্য।

বইটি হাতে নিয়ে কয়েক পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম। প্রচ্ছদ, প্রিন্টিং ও বাইন্ডিং কোয়ালিটি সবমিলিয়ে সুখকর।

আপনারা যারা বইটি অনুবাদ করেছেন আর যিনি সম্পাদনা করেছেন এবং সবশেষে আমাদের কাছে পৌছিয়েন আপনাদের সকলের পরিশ্রম কে জানাই শ্রদ্ধা ও সম্মান।

আপনাদের সকলের প্রতি ভালোবাসা ও শুভকামনা।

দেশ থেকে যাওয়ার সময় বইটি সাথে নিয়ে যাবো এবং পড়া শুরু করবো।"

*
বইটির পাঠচক্রে এখনও যারা যোগ দেননি, তাড়াতাড়ি করুন। 🙂

21/09/2023

WE ARE READY... ARE YOU?
*
"২১ শতকের ২১ পাঠ" এর পাঠচক্রে যোগ দেয়াওয়ার জন্য আপনার কাছে বইটি থাকতে হবে, তবেই এই বিশেষায়িত গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে। এখানে নানা পারদর্শীতার পাঠক ও অনুবাদক গণ থাকবেন; যাতে গাইডেন্স পাওয়া যায়।
*
২১ টি চ্যাপ্টার আছে বইটিতে। প্রতি চ্যাপ্টারে ১২ - ২০ দিন অব্দি সময় ব্যয় করা হতে পারে অনুধাবনের সহিত পাঠ ও পাঠ পর্যালোচনার জন্য। অর্থাৎ, প্রায় ১ বছর বইটির উপর গবেষণা ধর্মী পাঠচক্র চলবে।
*
বইটি সহ মন্তব্যে জানান, এডমিন গণ ভেরিফাই করে এড করে নিবে। ধন্যবাদ 💚🌿
*
যাদের বইটি নেই, যারা মেসেঞ্জারের বিশেষায়িত গ্রুপে যুক্ত হতে পারবেন না তারা আমাদের ফেসবুক গ্রুপে ও এই পেইজে যুক্ত থাকতে পারেন। ফেসবুক গ্রুপ ও পেইজে সাপ্তাহিক ও পাক্ষিক পাঠ পর্যালোচনা এবং নানা আর্টিকেল প্রকাশিত হবে।

আমাদের ফেসবুক গ্রুপ: Boloy Educare - Private

21/09/2023

'বলয় এডুকেয়ার' কি?
মূলত এটি একটি শিক্ষামূলক প্লাটফর্ম। এবং ধীরে ধীরে সেই আঙ্গিকেই বিকশিত হবে।
*
কেমন হবে বিকাশিত রূপ বা চূড়ান্ত রূপ?
জানা নেই। ক্রমপরিবর্তনের হাত ধরে এটা পরিস্থিতি ও সামর্থ্যের সাথে এডজাস্ট করে নিবে তার পথচলা।
*
বলয় এডুকেয়ার- এ যুক্ত হতে হলে কি করতে হবে?
ইন্টারনেট কানেকশন আর আগ্রহ থাকলেই হবে।। আর কিছুই করতে হবেনা।
*
এখানে কি হয় বা হবে?
আপাতত নানান বইয়ের পাঠচক্র, সৃষ্টিশীল কাজ কর্ম- লেখালেখি, আবৃত্তি, গান, বোধের ও কথার আড্ডা।
*
বলয় এডুকেয়ার আপনাকে কি দিতে পারে?
একটা শিক্ষামূলক গঠনমূলক প্লাটফর্ম; একটা মানবিক মানুষদের আড্ডাঘর।।
*
আপনি "বলয় এডুকেয়ার"-কে কি দিতে পারেন?
ভালবাসা ও বিনয় ছাড়া কিছুই দিতে হবে না। আপনি ভাববেন এখান থেকে আপনি কিভাবে লাভবান হতে পারেন। সেটা নিজ জ্ঞান ও কর্ম শেয়ার করার মাধ্যমেও হতে পারে, আবার অন্যের শেয়ার করা জ্ঞান ও কর্ম হতে নিজে সমৃদ্ধ হওয়ার মাধ্যমেও হতে পারে।
*
ভবিষ্যৎ পরিকল্পনা কি?
মূলত বলয় এডুকেয়ার ২০৩০ সালে লঞ্চ করার ইচ্ছা ছিলো। কিন্তু প্রি-ম্যাচিউর বেইবির মতো ২০২৩ এটা জন্মলাভ করে। এর মূল ও কাঙ্ক্ষিত কার্যক্রম গুলো ২০৩০ সাল নাগাদ আত্মপ্রকাশ করবে।
*
বলয় এডুকেয়ার কি অলাভজনক ও স্বেচ্ছাসেবক ভিত্তিক প্রতিষ্ঠান?
না এবং না। এটা লাভ ও লস দুটোই কর‍তে পারে। নির্মাণমূল্যে কোনো বই বা প্রোডাক্ট সরবরাহ করার কোনো পরিকল্পনা প্রতিষ্ঠানটির নেই।
*
'বলয় এডুকেয়ার' কি তবে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান?
আপাতত একাংশকে হ্যাঁ এবং আরেক অংশকে না বলা যায়। বলয় এডুকেয়ার যে বই প্রকাশ করে, সেটা বাণিজ্যিক কাঠামোতেই করে। আর এমন অনেক কাজও করে ও করবে যার সাথে সরাসরি বাণিজ্যের সম্পর্ক নেই।
*
"বলয় এডুকেয়ার" কি আর্থিক লাভ করতে চায়?
অবশ্যই, লাভজনক থাকলেই বরং পরবর্তী বাইগুলোতে ও নানাবিধ কাজে অর্থলগ্নি করতে পারবে। আর নিয়মিত লস ও ভর্তুকি দিতে হলে একসময় কাঠামোটা ভেঙ্গে পড়বে।
*
বই প্রকাশের ক্ষেত্রে বলয় এডুকেয়ার এর অডিয়েন্স কারা?
সমস্ত পৃথিবীর মানুষ, যে কেউ বই সংগ্রহ বা ক্রয় করতে পারবে।
*
এটা কি ক্রাউডসোর্সিং ও ক্রাউডফান্ডিং মেথডে কাজ করে বা করবে?
ক্রাউডসোর্সিং করবে কিন্তু ক্রাউড ফান্ডিং মেথডে কাজ করবে না কখনোই।
*
অর্থের উৎস কি তবে?
একটি মাদার কোম্পানির সাবব্র‍্যান্ড হিসাবে এটা অপারেট করে। সেই মাদার কোম্পানিই প্রাথমিক ইনভেস্টমেন্ট ও প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে থাকে।
*
আমাদের ট্যাগ লাইন কি?
"জীবন উদযাপিত হোক, জীবন উদযাপিত হোক, জীবন উদযাপিত হোক"
*
আপনারা উপভোগ করুন, আনন্দে বাঁচুন, যা আহোরণ করা যায় করুন। নিজে এই হার্মলেস কর্মের অংশ হোন এবং আগ্রহী মানুষদেরও ইনভাইট করে যুক্ত করুন। কিছু একটা পাওয়া ছাড়া হারাবার কিছুই নাই আপনাদের।

Boloy Educare - Private * Boloy Educare

19/09/2023

বেশী না, এরকম ১০ জন পাঠক যদি বলয়ে যুক্ত হয়, বলয় গর্ব করে বলতে পারবে আমরা সাকসেসফুল।।
*
"২১ শতকের ২১ পাঠ" বইটির ২য় সংস্করণ যদি আসে তবে সেখানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আর আজ এই মুহূর্তে বলয় বলছে- এই প্রথম স্বার্থক পাঠককে ২য় সংস্করণের (যদি হয়) ১ম বই বলয় তাকে উপহার হিসাবে নিবেদন করবে।
*
যে এই লেখাগুলো লিখছে তার যে কি আনন্দ হচ্ছে সে আনন্দ সংক্রমিত করতে চাই। কারণ সে জানে এই পাঠক কিভাবে অনুধাবন ও পর্যবেক্ষণের মাধ্যমে বইটি শেষ করেছেন।
*
আশাকরি, ১লা অক্টোবর হতে শুরু হতে যাওয়া পাঠচক্রে তাকে সহপাঠী হিসাবে আবার পাবেন।

ধন্যবাদ সবাইকে। আমাদের গ্রুপ Boloy Educare - Private

09/09/2023

#২১শতকের২১পাঠ
এমন মেসেজ গুলো আমাদের মিশ্র অনুভূতি দেয়।
*
যারাই বইটি পড়ছে তারাই অনুধাবন করছে বইটি পড়া মানুষের কতটা দরকার আর ছড়িয়ে দিতে চাইছে নিজ জায়গা থেকে। কিন্তু দুঃখ অনুভব করি; আমাদের স্টক ফুরিয়ে যাওয়ায় এই আবদার গুলো মেটাতে পারবো না, যদিনা বইটির পুনমুদ্রন হয়।
*
যাদের আগ্রহ থাকা স্বত্ত্বেও বইটী পাননি তারা নাম ও ফোন নম্বর দিয়ে রাখবেন পেইজে, যাতে কোনো ব্যবস্থা হলে জানাতে পারি।
*
Boloy Educare - Private (আমাদের গ্রুপ)

05/09/2023

কুইজে বিজয়ীদের বলয় এডুকেয়ারের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং তাঁদের জন্য থাকছে এক কপি করে "২১ শতকের ২১ পাঠ" পুরষ্কার।
*
যারা অংশ নিয়েছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার এই অংশগ্রহন আনন্দদায়ক ছিল।

04/09/2023

আমরা দু:খ প্রকাশ করছি!
*
যা হবার তা-ই হয়ে গেলো। অতি অল্প সময়েই আপনারা ভাল রকমের একটা স্টক শেষ করে দিলেন। আপনাদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে।

যে পরিমাণ চাহিদা জমেছে, পুনমুদ্রণ ছাড়া সকলকে বইটি দেওয়া সম্ভব নয়। আমরা দু:খ প্রকাশ করছি।

⚠️ যারা চাহিদা জানিয়ে রেখেছিলেন কিন্তু অর্ডার কনফার্ম করেন নি, তারা এখন আর পেমেন্ট করবেন না। দয়া করে আপনার নাম আর ফোন নম্বর মেসেজ করে রাখবেন।

🚸 আর যারা বইটি পেতে আগ্রহী, কিন্তু এখনও চাহিদা জানাননি তারাও পেইজের ইনবক্সে নাম, ফোন নম্বর ও কত কপি চাই, তা মেসেজ করে রাখবেন।

বইয়ের পুনমুদ্রণ বা যে কোনো ব্যবস্থা হলে আপনাদের জানানো হবে।

আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রাইভেট গ্রুপে, যেখানে বইটির পাঠচক্র অনুষ্ঠিত হবে ও নানাবিধ সৃজনশীল কার্যক্রম হয়ে থাকে: Boloy Educare - Private

02/09/2023

পাঠ প্রতিক্রিয়া: ইকরামুল হক [Iqramul Haque]
ব্যাস এটুকুইতো চাই আমরা, পাঠ করুন...

"
হারারির "২১ শতকের পাঠ" বইটা পড়ছিলাম। গত আট/নয় মাসের খরা কাটলো এটা দিয়ে।

প্রথম পর্ব, ৮২ পৃষ্ঠা পর্যন্ত আসলাম।

বইটা আমাকে একটা জার্নির মধ্যে ফেলে দিয়েছে। যদিও আমি ভালো হাঁটুরে, বরাবরই; পথ কিঙবা পৃষ্ঠায়।

পথের হাঁটায় চারপাশের প্রকৃতি দেখার চেয়ে নিজের সক্ষমতার শেষ বিন্দুটির খোঁজ করি; প্রকৃতি থাকে সেকেন্ডারির ভূমিকায়।

আর পৃষ্ঠার হাঁটায় আলোর চেয়ে অন্ধকারকে বেছে নিই; লিখাগুলো তার গাঁথুনি দিয়ে দৃশ্যমান কী নির্মান করলো তা আমার কাছে মুখ্য থাকে না, বরঙ যিনি লিখাগুলো লিখেছেন তার মগজের স্ক্রিনশর্টগুলো বোঝার চেষ্টা করি, যেটাকে আমি বলছি_ ল্যাম্পপোস্টের আলোয় ভেসে যাওয়া একটা পথের দুপাশে বিদ্যমান মাঠঘাটডোবা, যেখানে শব্দের আলোরা পৌঁছায়নি।

তবলা বাজাতে মন চাইলো তাই,,,, 😃

ফিরে আসি ২১ শতকের পাঠে।

এ,,,,ত্তো যত্ন নিয়ে এটা সম্পাদনা করা হয়েছে! বইটা নির্মানের সাথে জড়িত প্রত্যেকের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি। একটা কাজ এমনই হওয়া উচিত 💖!

এটার কিছু অংশ আমরা Boloy Educare - Private গ্রুপে পড়েছি এবঙ আলোচনাও করেছি। বই নির্মানের পর নতুন করে পড়তে গিয়ে একই অনুভূতি হলো_ এটা পড়ে অনুধাবন করতে হলে পাঠককে মানবজাতির বর্তমান কর্মচাঞ্চল্য সম্পর্কে অবগত থাকার পাশাপাশি তার অতীতকেও জানা থাকা জরুরী, সেই সাথে মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রাজনীতি ইত্যাদির সাথে পরিচিত থাকতে হবে; অর্থাৎ পাঠককে বিশুদ্ধ পানি ধরে রাখার সঠিক একটি পাত্র হতে হবে।

হাস্যকর মনে হতে পারে কথাগুলো, কিন্তু আমার তাইই মনে হয়েছে।

চমৎকার ব্যাপার হচ্ছে, এটা আপনার উত্তেজক হরমোনের সিক্রেশনকে অব্যাহত রাখবে। পাঠ করতে করতে আপনার ভেতরে হাজারটা প্রশ্নের জন্ম হবে। মনে হবে, হারারি পক্ষপাতিত্ব করছেন। কিন্তু আপনাকে অবাক করে দিয়ে আপনার মগজে জন্মানো প্রশ্নগুলোর জবাব একটু পরেই তিনি দিয়ে দেবেন! আপনার নানামুখী বিষয়ে জ্ঞান থাকার জরুরত এখানেই!

আসলে হারারি বইটাতে নিজের সাথে নিজেই কথা বলেছেন। বিশ্ববাসীকে তাদের সমূহ আপত্তিবিপত্তিগুলো সম্পর্কে সচেতন করে তোলার দায় তাঁর নেই। তিনি শুধু বলে গেছেন তাঁর পর্যবেক্ষণের সারবত্তা; নিজের জন্যই। কারণ বিবর্তনের নিয়মে একক হারারির কোন এগজিস্টেন্স নেই! বিষয়টা দলগত।

অনেক টার্ম হারারি ব্যবহার করেছেন, নতুন মনে হবে সেগুলো, গুগল করে নিলেই চলবে। বিন্দুর সাথে বিন্দুর সংযোগ স্থাপনের দায়িত্ব আপনার মগজের আর আপনার সময়ের উপর।

এটা ব্যাক্তিগত অনুভূতি।
এটা বিজ্ঞাপনও বটে; একটা বইয়ের বিজ্ঞাপন।
তবে আগামির সময়গুলোতে আমার আপনার হাতে হয়তো এইটুকু ক্ষমতাও থাকবেনা বলে মনে করেন হারারি।
"

31/08/2023

পাঠক প্রতিক্রিয়া: ইকরামুল হক [Iqramul Haque]
*

"বইটার আকৃতি দেখে অবাক হয়েছিলাম। একেবারে টেক্সট বুক; নতুন একটা কনসেপ্ট; শেষ পৃষ্ঠাগুলোতে নোট লিখার জন্য স্পেইস রাখা হয়েছে। অর্থাৎ এটা পাঠককে ধারণ করতে হবে।

ফন্ট সাইজ চমৎকার। আর ২০/২২ পর্যন্ত পড়লাম, বানান তো ক্লাস।

অনুবাদের জন্য অনুবাদকগণকে স্পেশাল ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। অনেক বইয়ের অনুবাদ এই পর্যন্ত পড়েছি, এতোটা আন্তরিকতা এর আগে চোখে পড়েনি! সবাই যেটা করে_কোনো রকমে একটা অনুবাদ দাঁড় করিয়ে দ্রুততম সময়ে বাজারে বিকোতেই আগ্রহী, সেটা বিজ্ঞানের বই হোক কিঙবা উপন্যাস। এই সংকীর্ণ মানসিকতার সম্পূর্ণ বাইরের বাস্তব চিত্রকর্ম এখন আমার হাতে! এই ধারাটা অব্যাহত থাকুক।

অপেক্ষারও যে একটা মূল্য হয় সেটা আসলে আমার জানা ছিলো না। মানে (আমি) এভাবে কখনো ভাবতাম না। তাই এই বইটার জন্য আমার কোনো ধরণের অপেক্ষা ছিলো না। স্রেফ ভুলে গিয়েছিলাম। আমার পারিপাশ্বিকতা এর জন্য দায়ী। কিন্তু দীর্ঘ সময় পর বইটা আমাকে প্রবলভাবে টেনেছে। আমি এটা পড়বো।

কারণ, বইটা আমাকে এবঙ আরো অনেককে মূল্যায়িত করেছে! অনেক পাঠকের অপেক্ষাকে সম্মান দিয়েছে।

এই শিল্পকর্মটার জন্য আন্তরিক শুভকামনা থাকলো,
💖
"

*
বইটি সংগ্রহের চাহিদা জানিয়ে রাখতে পারেন ইনবক্সে।।

Photos from Boloy Educare's post 28/08/2023

চিন্তাশীল ও কৌতূহলী প্রতিটি মানুষের যে বই অবশ্যই পাঠ করা উচিত!
*

বইয়ের নামঃ "২১ শতকের ২১ পাঠ"
অনুবাদকঃ রিক্তা রহমান, সোহান নেওয়াজ, ডা. সুমন চৌধুরী
মূল বইঃ "21 Lessons for the 21st Century" By Yuval Noah Harari

*
📏 বই ডাইমেনশনঃ ৭ ইঞ্চি * ১০ ইঞ্চি
📗 পৃষ্ঠা সংখ্যাঃ ২৯৬ টাকা
📔 ধরণঃ হার্ড বাইন্ডিং
প্রকাশনাঃ বলয় এডুকেয়ার (Boloy Educare)
ISBN: 978-984-97206-0-7

*
💰 বইটির বর্তমান মূল্যঃ ৮৫০ টাকা
কুরিয়ার চার্জ ৫০ টাকা সহ প্রতি কপির মূল্য ৯০০ টাকা।

*
বইটির পুরো সূচনা ও সূচীপত্র পড়তে পারেন নিচের ছবি গুলোতে। বইটি সংগ্রহ করতে ও বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করতে হবে।

*
বইটির পাঠচক্র অনুষ্ঠিত হবে বলয়ের অফিসিয়াল প্রাইভেট গ্রুপে, যেখানে অনুবাদকগণ উপস্থিত থাকবেন ও পাঠচক্রে সহায়তা করবেন।
অফিসিয়াল গ্রুপঃ https://www.facebook.com/groups/private.boloyeducare/

06/07/2023

BOLOY EDUCARE
জীবন উদ্যাপিত হোক!

জীবন বহুমাত্রিক অনুভব ও অভিজ্ঞতার সমষ্টি। এক জীবন তাই প্রকাশিত হয় বহুমাত্রায়, বহু মাধ্যমে।

এই প্লাটফর্মটা আগত সকল জীবনকে একান্তে একটা মঞ্চ দিতে চায় যেখানে কঠিন, তরল ও নির্মল জীবন অনুভূতির কথা মানুষ ভাগাভাগি করে নিতে পারবে সম্মান আর ভালোবাসায়।

জীবন অনুভূতি ও বোধ প্রকাশের যত মাধ্যম হতে পারে- কাব্য, গান, আলাপ, পাঠদান/পাঠগ্রহণ অথবা বই হতে বই কেবলই অন্বেষণ- তথ্য আর জ্ঞান; আর যত বোধের আলাপন, সবটাই চর্চিত হোক পরম যত্নে।
এই সিস্টেম আপনাকে দিতে চায় নিজেকে বিকাশ ও প্রকাশের একটি ছোট্ট ঘর।

আমাদের সাথে যুক্ত হবার জন্য বিশুদ্ধ শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ অন্তর আর চিন্তার গভীরে অবগাহন করার ইচ্ছাই যথেষ্ট।
আমাদের প্রাইভেট গ্রুপ:
Boloy Educare - Private
এই সিস্টেম গুলো কেবল চায় প্রশান্তি আর সৌন্দর্য্যের পূজো হোক।

আপাতত কার্যক্রমঃ
ধরাবাধা নিয়ম নেই, নদীর মতো বয়ে চলুক, আপাতত হোক কিছু বই পাঠ আর ভালো, মন্দ আলাপন।

তবে ক্রমেই শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা, নানা দক্ষতা ও বই নিয়ে নানাবিধ কাজ করাটা গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকবে।

নির্বাচিত কন্টেন্ট (অডিও, ভিডিও, লিখিত) গুলো বেশিরভাগই Boloy Educare শেয়ার করা হবে।
আর প্রাইভেট গ্রুপটিতে ( Boloy Educare - Private ) ঘরোয়া আলোচনা ও যেকোনো কিছুর বীজবপন।

BOLOY EDUCARE
WE CELEBRATE LIFE

21/01/2023

কুইজ ০১ এবং "২১ শতকের ২১ পাঠ"

BOLOY EDUCARE - বলয় এডুকেয়ারের পক্ষ হতে সবাইকে জানাই শুভেচ্ছা। কুইজে অংশ নেওয়ার নিয়মাবলী ও শর্তাবলীঃ

* কুইজে যে কেউ অংশ নিতে পারবেন।
* কুইজের জবাব আগামী ২১ ফেব্রুয়ারীর মধ্যে জমা দিতে পারবেন।
* কুইজে বিজয়ী প্রথম তিনজন পাবেন মূদ্রিত প্রথম তিনটি বই- "২১ শতকের ২১ পাঠ"

কুইজ ফর্ম লিংকঃ https://forms.gle/arQ2pSetjHkSoNXp7

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Mirpur 2
Dhaka
1216