17/11/2025
HSC এর পর কি সিদ্ধান্ত নেওয়া উচিত!
এই বছর যে সাড়ে সাত লাখ শিক্ষার্থী এইচএসসি পাশ করলো তাদের মধ্যে হয়তো ৫০ থেকে ৬০ হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনার সুযোগ পাবে ।বাকিদের একটি বড় অংশ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে।আমাদের দেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় কেউ ভর্তি হয় না এটাই হচ্ছে বাস্তবতা।সকল পাবলিক ইউনিভার্সিটিতে চেষ্টা করে ব্যর্থ হবার পর যে সকল শিক্ষার্থী অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তারাই কিন্তু National University কে বেছে নেয়। In some cases এটা ব্যতিক্রম হতে পারে।আমি বলব যে সকল ভাই এবং বোনেরা অর্থনৈতিকভাবে সচ্ছল থাকার পরও কোথাও চান্স না পেয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার প্ল্যান করছেন তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।৩-৪ মাস কষ্ট করে IELTS এর পেছনের সময় দিন এবং আপনার সামর্থ্য অনুযায়ী অর্থাৎ যে দেশে যাওয়ার জন্য যে পরিমাণ বাজেট দরকার সেটা যদি আপনার থাকে তাহলে আপনি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করুন ।
অন্যদিকে যারা টাকার অভাবে দেশের বাইরে যেতে পারছেন না তারা যেকোনো একটি জায়গায় ভর্তি হওয়ার হয়ে কিভাবে স্কলারশিপ অ্যাচিভ করা যায় সেটির জন্য নিজেকে প্রস্তুত করুন ।একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে বিভিন্ন ক্লাবের সাথে সম্পৃক্ত করুন ,বেশি বেশি করে ভলেন্টারি ওয়ার্ক করুন এবং যত বেশি পারা যায় সার্টিফিকেট অর্জন করুন ।এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের গাইড করবো।এছাড়া আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বা করবেন সেই সাবজেক্ট নিয়ে রিসার্চ বা পাবলিকেশন বের করার চেষ্টা করবেন। ব্যাচেলর শেষ করতে আপনি চার বছর সময় পাবেন ,এই সময়ের মধ্যে নিজেকে এমন ভাবে প্রস্তুত করুন যাতে করে টাকা-পয়সা না থাকলেও স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে পারেন। অনেকই মনে করেন national university তে পড়ে দেশের বাইরে যাওয়া যায় না, Scholarship পাওয়া যায় না। কথাটা কিন্তু একদমই সত্য না। এমন ও অনেক স্টুডেন্ট দেখেছি National এ পড়ে তারা erasmus mundus scholarship ও পেয়েছেন। আপনিও সেইভাবে নিজেকে গড়ে তুলুন।
অপরদিকে যারা প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার প্ল্যান করছেন তাদেরকে বলব আপনার এই সিদ্ধান্ত নেওয়ার আগে পুনঃ বিবেচনা করুন ।বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যে বাজেট রাখতে হয় তার থেকে সামান্য একটু বেশি খরচ করে কিন্তু আপনি মালয়েশিয়া বা সাউথ কোরিয়ার মতো দেশে বিশ্বমানের শিক্ষা নিতে পারবেন ।
কোথাও ভর্তি হওয়ার আগে আমাদেরকে Return of investment এর কথা ভেবে দেখতে হবে ।বাংলাদেশে পড়াশোনা করে আপনি যে সময় এবং টাকা ইনভেস্ট করলেন দিনশেষে সেটা আপনার জীবনে কতটুকু Value Add করলো সেটা মাথায় রাখতে হবে।আমি uk বা অস্ট্রেলিয়ার কথা বাদই দিলাম ,আপনি যদি মালয়েশিয়া , সাউথ কোরিয়া বা চায়না তে উচ্চশিক্ষা গ্রহণ করেন সেটা কিন্তু আপনাকে অনেক বেশি Value দিবে। এখানে খুব বেশি বাজেটেরও দরকার হয় না। যে তিনটি দেশের নাম বললাম এর ভেতরে সাউথ কোরিয়া তে গিয়ে যদি আপনি পড়াশোনা করেন আপনি নিজের খরচ তো নিজে চালাতে পারবেনই উল্টো আপনি বেশ ভালো একটা Amount সেভিংস ও করতে পারবেন ,তাছাড়া এটা যে শুধু আপনাকে Monetary Value দিবে এরকম না ,পাশাপাশি আপনি পাবেন Multi diversified Cultural Environment এবং ক্যারিয়ারের দিক থেকে আপনি অন্যদের তুলনায় অবশ্যই এগিয়ে যাবেন।
আমি এটাও বলছি না দেশের বাইরে গেলেই আপনার রাতারাতি সবকিছু হয়ে পরিবর্তন হয়ে যাবে ,জীবনটা স্বর্গময় হবে এমনটা নয় ।সেখানে গিয়েও আপনাকে একটা Struggle Period অতিক্রম করতে হবে ।তবে বাইরের দেশের এই নিশ্চয়তা আছে ওখানে গিয়ে আপনি যে পরিশ্রম করবেন সেটার আউটপুট অবশ্য অবশ্যই পাবেন যেইটা বাংলাদেশের ক্ষেত্রে অনিশ্চিত ।আমি সব সময় একটা কথা বলি আপনার জন্য যে অপশন সেরা অন্য জনের জন্য সেটা বিপরীত হতে পারে ।আপনার জায়গা থেকে আপনার Situation ভাল বুঝবেন আমি শুধু বাস্তবতার আলোকে কিছু practical পরিস্থিতি তুলে ধরলাম বাকি সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
Shamim Al Mamun
01/11/2025
আমরা ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে বেশি কিছু Full Funded Scholarship নিয়ে কাজ করছি।আপনার details নিচের নাম্বারে পাঠিয়ে রাখুন।সময় করে অফিস থেকে কল করা হবে।
+880 1738-503531
30/10/2025
শুধু Agency টাকা মেরে দেয় এমন নয়।এর সাথে এইবার যোগ হয়ে university of southern denmark ,কোন নোটিশ না দিয়ে IELTS Requirement বাড়িয়ে সিস্টেমে ফেব্রুয়ারি ইনটেকের সবার থেকে ১০০ Euro করে খেয়ে দিলো।
29/10/2025
সাইপ্রাসের বিকল্প কোন দেশ হতে পারে?
যাদের বাজেট কম এবং কোনভাবেই যারা IELTS এ ৫.৫ এর উপর স্কোর তুলতে পারতেছিলেন না তাদের জন্য সাইপ্রাস ভালো একটা অপশন ছিল।এর ফলে ২০২৫ সেপ্টেম্বর ইনটেকে এত বেশি অ্যাপ্লিকেশন পড়েছে যে আগামী পরবর্তী ইনটেক অর্থাৎ ২০২৬-এর জানুয়ারি ইনটেকে কোন ইউনিভার্সিটি এখন পর্যন্ত সেভাবে সিট দিতে পারছে না।
যারা প্ল্যান করেছিলেন জানুয়ারি ইনটেকে সাইপ্রাস যাবেন তারা এখন কি করবেন? আমি মনে করি সাউথ কোরিয়া এই মুহূর্তে আপনার জন্য ভালো অপশন হতে পারে।কারণ এখানেও আপনি 5.5 score দিয়ে আবেদন করতে পারছেন এবং বাজেট এর কথা চিন্তা করলে সাইপ্রাস এর থেকেও কম খরচে যেতে পারবেন।মাত্র ছয় থেকে সাত লাখ টাকা হলে কিন্তু আপনি Masters এর E-ভিসায় যেতে পারছেন।এখানে অন্য যেকোন দেশের তুলনায় বেশি রেশিও ভালো।So সময় থাকতে সুযোগটি কাজে লাগান।আপনার সাথে কোন সাবজেক্ট ম্যাচ করে ,কোন কোন খাতে কত টাকা খরচ হবে এই বিষয়গুলো নিয়ে আপনার যদি প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
+880 1624-279115
29/10/2025
ডেনমার্কের বিকল্প কোন দেশ হতে পারে?
ইউরোপের কথা চিন্তা করলে যে দেশগুলো সবার আগে আমাদের মাথায় আসে তার ভিতরে ডেনমার্ক হচ্ছে অন্যতম ।ডেনমার্ক পছন্দের তালিকায় থাকার অনেকগুলো কারণ আছে ।এখানে মাস্টার্স এবং ব্যাচেলর দুই প্রোগ্রামেই স্পাউসসহ আবেদন করা যায়।Main Applicants এর কোন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না।Australia এবং UK মতো এখানে হেলথ ইন্সুরেন্সের জন্য পেমেন্ট করতে হয় না।তিন বছরের PSW পাওয়া যায়।কিন্তু আমাদের Activities এর কারণে এই সুযোগ সুবিধা গুলো সম্ভবত বন্ধ হতে যাচ্ছে।আজকে SDU থেকে আমাদের এক স্টুডেন্ট এর আবেদন Reject করে দিয়েছে।কারণ হিসেবে উল্লেখ করেছে IELTS এ 7.0 লাগবে।আজকে পর্যন্ত আমাদের হাতে যে আপডেট রয়েছে তাতে Southern Denmark এবং university of Copenhagen এ মাস্টার্স প্রোগ্রামে IELTS এ ৭.০ লাগবে।
অন্য University গুলোও হয়তো Language Requirement এ পরিবর্তন নিয়ে আসতে পারে।এছাড়াও আমরা যেটি জানতে পারছি যেখানে এখন তিন বছরের PSW আছে সেটা কমিয়ে এক বছরের মধ্যে নিয়ে আসতে পারে।এছাড়া স্পাউস নেওয়া হয়তো বন্ধ করে দিতে পারে ।
এই গুলো বাস্তবায়িত হলে ডেনমার্ক আমাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে।এর বিকল্প হিসাবে যদি ফিনল্যান্ড এর কথা চিন্তা করেন সেটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ।এখানে Huge Job Crisis রয়েছে।এছাড়া ভিসা পেতে India যেতে হবে।বেলজিয়াম, নরওয়ে এবং নেদারল্যান্ডে আপনাকে Block Account দেখাতে হবে।এইসব দিক বিবেচনা করলে স্পাউসসহ যাওয়ার জন্য সুইডেন এই মুহূর্তে ভালো অপশন।এখানে কোন Block Account দেখাতে হয় না, এক সেমিস্টার এর ফি দিয়েই যাওয়া যায়, ভিসার জন্য ইন্ডিয়াও যেতে হবে না।
Shamim Al Mamun
সুইডেন নিয়ে বিস্তারিত জানতে নক করুন: +880 1845-275391
27/10/2025
কোন প্রেক্ষিতে আপনার দেশের বাইরে যাওয়া উচিত বা উচিত না?
পাবলিক বাসে উঠার পর আমরা কিন্তু চাইনা নতুন কোন যাত্রী বাসে উঠুক।ঠিক তেমনি যারা দেশের বাইরে ইতিমধ্যে চলে গেছে তাদের মধ্যে কেউ কেউ চায় না আপনার এবং তার স্ট্যাটাস Same হোক।আবার কেউ কেউ মনে করে থাকে বাংলাদেশ থেকে অধিক পরিমাণে লোক আসলে হয়তো তার জবটি অন্য কেউ খেয়ে ফেলবে।এর প্রতিফলন গুলো আমরা দেখতে পাই যখন বিভিন্ন দেশ নিয়ে ফেসবুকে পোস্ট দেই তখন যে কয়টা হা হা রিয়েক্ট পড়ে তার বেশিরভাগই দেশের বাইরে যারা থাকে তারাই দেয়।কমেন্টে এসে বলাবলি শুরু করবে জব নাই,বাসা ভাড়া পাওয়া যায় না,PR দেয় না ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা।এই ধরনের সমস্যা কম বেশি সবাইকে ফেইস করতে হয় এটা True.কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে আমাদের এখানে পড়াশুনা শেষ করে একজন স্টুডেন্টকে জব পেতে কত টা বেগ পেতে হয়।মাস্টার্স শেষ করার পর একটা প্রাইভেট জব পেতে কারো করো ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। আর Government জব যারা পায় তাদের কাছে একটু জিজ্ঞেস করে দেখেন কত বছর চাকরির পড়াশোনা করার পর তারা চাকরি টা পেয়েছে।তাহলে আমি আপনি যাওয়ার পরদিন থেকে জব না পেলে কেন পাগল হয়ে যাই!একটা নতুন দেশ, নতুন পরিবেশ ,নতুন মানুষজন,কিভাবে আপনি প্রত্যাশা করেন যাওয়ার পরদিন থেকেই চাকরি পাবেন।
চাকরি পাওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রথমত করো রেফারেন্স দ্বিতীয়ত হচ্ছে Language Skill.এই দুইটা যার আছে সে খুব দ্রুততম সময়ের ভিতরে চাকরি পেয়ে যায়।এখন PR এর কথা বলি।এই মুহূর্তে নিউজিল্যান্ড ছাড়া পৃথিবীর যে কোন দেশেই যান না কোন আর কোন দেশেই আপনি সহজে PR পাবেন না।Uk তে PR পেতে লাগবে ১০ বছর, সুইডেন, ডেনমার্কে কাগজে কলমে ৫ বছর কিন্তু বাস্তব চিত্র ভিন্ন।Australia, USA তে কি অবস্থা সেটা যারা থাকে তাদের সাথে কথা বইলেন। কানাডার রুলস প্রতি নিয়ত কঠিন হচ্ছে।
কাজেই আপনি খুব সহজে PR পাবেন সেই প্রত্যাশাটা মাথা থেকে ফেলে দেন। এটা একটা Long Term Investment. দীর্ঘদিন সময়, শ্রম এবং মেধা Invest করার পর এটি ধরা দিবে।যে জিনিস পাওয়ার পর আপনার একটা পুরা প্রজন্মের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে সেটা তো এমনি এমনি আসার কথা না। বাইরে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত প্রত্যাশা কমাতে হবে।বাইরে যাওয়ার পরদিন থেকে জব পেয়ে
যাবো,ডলার দেশে পাঠাতে পারবো এত Over expectation রাখবেন না।বিদেশ মানেই রাতারাতি ভাগ্যের উন্নয়ন নয়।তবে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর অর্থবিত্ত, PR সবই ধরা দিবে।আপনার চারপাশে তাকান যারাই বাইরে গেছে তাদের অধিকাংশেরই ভাগ্যের উন্নয়ন ঘটেছে।
আরেকটি পরামর্শ হলো যারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন তারা Financially কতটা স্ট্রং সে বিষয়টা বিবেচনা করে এরপর সিদ্ধান্ত নিবেন।একেবারে শূন্য হাতে কখনোই বিদেশ যাওয়া চিন্তা মাথায় আনবেন না।আপনি যে দেশেই যান না কেন হাতেগোনা ২/১ টা দেশ ছাড়া অধিকাংশ দেশেই টিউশনটির বড় একটি অংশ কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে দিতে হবে।আপনি যদি Australia,Denmark,Sweden ,Canada,Ukএই সব দেশের কথা ধরেন সেখানে এক সেমিস্টারের টিউশন ফি দিয়ে যেতে পারলেও পরের সেমিস্টারের পুরো টিউশন ফি যে আপনে ইনকাম করে দিতে পারবেন সেটার গ্যারান্টি দেওয়া যায় না ।কারণ নতুন একটি দেশে গিয়েই যে জব পাবেন সেটার Guarantee দেওয়া যায় না। কারো কারো চাকরি পেতে দুই মাস লেগে যেতে পারে।সেক্ষেত্রে পরের সেমিস্টার আসার আগে আপনি হয়তো কাজ করার সুযোগ পাবেন ৪ মাস । এখন চিন্তা করে দেখেন এই চার মাসে আপনে নিজের থাকা খাওয়া বাদে বাকি টিউশন ফি দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং হবে। তবে এটাও সত্য এর মধ্যে আবার কেউ কেউ ম্যানেজও করে ফেলে। সেই সংখাটা খুব বেশি না।
সুতরাং এই দেশগুলোর কথা বিবেচনা করলে আপনাকে বাজেটের বিষয়টা মাথায় রেখে এরপর আগাতে হবে। কেউ কেউ বলার চেষ্টা করে শুধুমাত্র IELTS এর একটি স্কোর হলেই আপনি দেশের বাইরে যেতে পারবেন।না শুধু
একটা স্কোর হলেই আপনি বাইরে যেতে পারবেন না ।এর সাথে অবশ্য অবশ্যই বাজেট এর বিষয়টিও আপনাকে আমলে নিতে হবে।তবে হ্যাঁ যদি আপনার IELTS এ ভালো একটি score থাকে তাহলে আপনার মনোবল বাড়বে এবং আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে অন্যদের থেকে একধাপ এগিয়ে যাবেন ।এই কথাগুলো দিয়ে আমি কাউকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করছি না আবার কাউকে Motivated ও করছি না।তবে এটা বলতে পারি আপনি যেখানেই যান ,যত কষ্টই হোক এখানকার থেকে ভালো থাকবেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার।
Shamim Al Mamun (Chairman,IELTS School BD আইইএলটিএস স্কুল বিডি)
25/10/2025
আমরা সব সময় স্টুডেন্টকে তার প্রোফাইল অনুযায়ী সঠিক ডেস্টিনেশন ঠিক করে দেয়ার জন্য চেষ্টা করি।যদি কোন স্টুডেন্ট এর প্রোফাইল তার প্রত্যাশিত ডেস্টিনেশন অনুযায়ী ম্যাচ না করে তাহলে আমরা ফাইলটি ছেড়ে দেই।উল্টা পাল্টা কথা বলে আমরা ফাইল ধরে রাখি না । এ ব্যাপারে আমাদের প্রতিটি Counsellor কে Strictly Direction দেওয়া আছে । যার ফলে IELTS School BD আইইএলটিএস স্কুল বিডি ইতিমধ্যে আপনাদের কাছে একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছে ।
আমরা এমন কিছু স্টুডেন্ট পাই যারা Already অন্য জায়গায় File Open করে ফেলেছে কিন্তু তার ঐ
Agency সঠিক ইনফরমেশন দিয়েছে কিনা সেটি আমাদের থেকে ভেরিফাই করার জন্য ফোন দেয়।আমরা যে আপনাদেরকে Bonafide ইনফরমেশন দিচ্ছি এটি থেকেই তা প্রমাণিত হয় ।কিন্তু বর্তমানে আমাদের Work Load বেড়ে যাওয়ার ফলে সামনের দিনগুলোতে হয়তো আমরা এই ভাবে ফোনে আপনাদেরকে তথ্য দিতে পারব না ।এখন থেকে যারা Potential Client রয়েছে তাদের সাথে ওয়ান টু ওয়ান মিটিং হবে। বাকি যারা বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য জানতে চান তাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য অনুরোধ করছি । আমাদের অফিস এর ঠিকানা:
Level 3 (Lift-2), House 54/3, Left Side of Nagorik TV, Road 04, Nikunja-2, Khilkhet, Dhaka.
25/10/2025
স্পাউস নিয়ে ইউরোপ যাওয়ার প্ল্যান? ডেনমার্কের স্বপ্ন দেখেছিলেন? প্ল্যান চেঞ্জ করেন। সুইডেন নিয়ে আগান।আবেদন শুরু হয়ে গেছে।
+880 1845-275391
24/10/2025
যেখানে Visa Ratio প্রায় ১০০%
আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর উদ্দেশ্য থাকে সবচেয়ে কম টাকায় কম Score দিয়ে বিদেশ গিয়ে বেশি টাকা income করা।সাথে visa ratio যেন ভালো থাকে এটির গ্যারেন্টিও দিতে হবে।এই সবগুলো সুবিধা একসাথে পেতে চাইলে South Korea হবে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন।
এখানে আপনি 5.5 score হলেই আবেদন করতে পারছেন। 5.5 score করা কিন্তু খুব কঠিন কোন বিষয় না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আমাদের IELTS School BD আইইএলটিএস স্কুল বিডিতে একমাস ক্লাস করেন এবং guideline follow করেন তাহলে আপনি সহজেই এই Score টি পেয়ে যাবেন। এই দেশটি ছাড়া আপনি পৃথিবীর আর যে কোন দেশে Masters করতে যান না কেন অধিকাংশ দেশেই আপনাকে 6/6.5 score করতে হবে। সেটি বিবেচনা করলে এই জায়গাটিতে আপনি অনেক বেশি Relax পাচ্ছেন।
বড় সুসংবাদ হচ্ছে এখানে আপনি IELTS ছাড়াও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই কিছু লিমিটেশন আছে। যেমন আপনি যদি IELTS score সহ আবেদন করেন সেক্ষেত্রে দুই বছরের scholoarship পাবেন।কিন্তু score ছাড়া আবেদন করলে আপনি এক বছরের Scholoarship পাবেন। এজন্য আমরা সাজেস্ট করি South Korea তে আপনি IELTS দিয়ে এরপর আবেদন করেন।
এরপর আসেন বাজেটের ক্ষেত্রে। পৃথিবীতে আপনি কয়টা দেশ খুঁজে পাবেন যেখানে আপনি মাত্র 6-7 lac টাকা দিয়ে পড়তে পারবেন। হ্যাঁ এই বাজেট দিয়ে ITALY তে পড়তে পারবেন কিন্তু সেখানে vasi ratio কেমন সেটা আমরা কম বেশি সবাই জানি।তাই কম টাকায় ভিসার নিশ্চয়তা পেতে চাইলে এই মুহূর্তে এর থেকে ভালো অপশন আমি দেখি না । এর সাথে UK, Australia ও Newzealand খুব ভালো visa দিচ্ছে। কিন্তু এই দেশগুলোতে যেতে হলে আপনাকে IELTS এ 6/6.5 এবং 20-25 lac টাকা বাজেট থাকতে হবে। যাদের এরকম সামর্থ্য আছে তারা এসব দেশগুলোতে চেষ্টা করতে পারেন। কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের উচিত হবে South Korea তে ট্রাই করা।
এখন South Korea তে যে পরিমাণ Masters এর E-Visa issue করছে সেটা কতদিন থাকবে বলা মুশকিল। কারন Cyprus ১০০% Visa দিচ্ছে শুনে সেখানে এত বেশি আবেদন পরেছে যে পরবর্তী ইনটেকে বেশির ভাগ University তে সিট পাওয়া যাচ্ছে না।তাই সময় South Korea র এই সুযোগটি কাজে লাগান।এখন মার্চ ইনটেকের আবেদন চলছে।
আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে এই নাম্বারে নক দিন। +880 1624-279115