Darul Arkam Academy

Darul Arkam Academy

Share

দারুল আরকাম শিক্ষক-শিক্ষিকাদের প্লাট

25/02/2024
22/01/2024

বাচ্চাদের সাথে একটু আনন্দ করার চেষ্টা করলাম।😘😘
তাঁদের সাথে পারলাম না, তবে আমার থেকে আমার সহায়ক কর্মী বেশি অবিজ্ঞ😇😇😇

18/01/2024

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রীদের সংগীত পরিবেশনা❤️❤️❤️

11/03/2023

ছোটবেলায় মাদ্রাসা থেকে হুজুরের পাঠানো একটি প্রতিনিধি দল।
ইতিহাস সাক্ষী এই প্রতিনিধি দলের সাথে সমঝোতা কখনো কারো সম্ভব হয়নি।😁😁😁

09/03/2023

শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে, আশা করি মতামত দিবেন।

Photos from Darul Arkam Academy's post 08/03/2023

"বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতি" ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মত একটি নাম।
এই সংগঠনের নেতৃবৃন্দের কিছু কর্মকান্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু সময় লাগলেও পড়ে দেখুন আশা করি ভালো লাগবে।

👉শিক্ষকদের ঐক্যবদ্ধ রাখা।
এটি একটি অনেক বড় কাজ ৬৪জেলার শিক্ষকদেরকে অনলাইন প্লাটফর্ম এবং অফলাইনে সুন্দর আচার ব্যবহার এবং উৎসাহের মাধ্যমে সকল শিক্ষকদেরকে একত্রিত রেখে কাজ করে গেছে এই সংগঠন।

👉বাদ পড়ে যাওয়া প্রকল্প কে পুনরায় পাসের জন্য কাজ করা।
যখন শিক্ষকদের মাঝে হতাশা কাজ করেছিল হয়তো বা দারুল আরকাম প্রকল্পটি আর হবে না। তখনই এই সংগঠনের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে প্রকল্পটিকে পাস করানোর জন্য কাজ করে গেছে।

👉সুশৃংখল মানববন্ধন।
প্রকল্প পাশের উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে শত শত শিক্ষকদের নিয়ে সুশৃংখল মানববন্ধন করেছে এ সংগঠন যাদেশের মানুষের অন্তরে নাড়া দিয়েছে।

👉করুণাকালীন রোগীদের সেবা ও লাশ কাফন দাফন।
করোনা কালীন সময়ে সারা দেশে শিক্ষকদেরকে আনঅফিসিয়াল ভাবে উৎসাহের মাধ্যমে করুনাকালীন রোগীদের সেবা এবং লাশ কাফন দাফনে জড়িত ছিলো। যা সরকার সহ উচ্চ মহলের নজরে আসে।

👉বিপদে শিক্ষকদের পাশে থাকা।
বিভিন্ন সময়ে শিক্ষকগণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে এ সংগঠনের নেতৃবৃন্দ তাদের পাশে থেকে দেখাশোনা করে ও আর্থিক সহযোগিতা করেছে।

👉মৃত্যুর পর অসহায় শিক্ষক পরিবারকে সহযোগিতা করা।
ইতিপূর্বে কয়েক জন শিক্ষক ইন্তেকাল করেছেন। তাদের অসহায় পরিবারকে এই সংগঠনের নেতৃবৃন্দরা অন্যান্য সদস্যদের সহযোগিতা নিয়ে আর্থিক অনুদান সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে।

👉সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়ানো।
যদিও অনেকদিন বেতন হয়নি তারপরেও সকল শিক্ষকদের সহযোগিতায় সিলেটে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন।
👉প্রকল্প পাশের জন্য জনপ্রতিনিধিদের সাহায্য নেওয়া।
এই সংগঠনের নেতৃবৃন্দের আপ্রাণ চেষ্টায় সারাদেশে বিভিন্ন জনপ্রতিনিদিদের কাছ থেকে প্রায় ৮৩টি ডিও লেটার সংগ্রহ করে যেগুলিতে প্রকল্পটির প্রয়োজনীয়তা স্পষ্ট করে ফুটে ওঠে।
👉ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়কে বারবার বিরক্ত করা। প্রকল্পটি যেহেতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সেহেতু মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় কে এই সংগঠনের নেতৃত্বে বারবার বিরক্ত করায় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের ঐকান্তিক ইচ্ছায় এ প্রকল্পটি পরবর্তীতে একনেকে যায়।
👉ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোয়ারে বারবার যাওয়া।
প্রকল্পটি পাশের জন্য ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার গিয়ে বিভিন্নভাবে অনুরোধ করেছিলেন এ সংগঠনের নেতৃত্ব।

👉বকেয়া বেতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
ডিপিপিতে যদিও প্রকল্প পাশের সময় থেকে বেতন দেওয়ার কথা উল্লেখ ছিল কিন্তু করোনা কালীন সময়ে শিক্ষকদের করুনার লাশ কাফন দাফন সহ করোনা রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভমিকা রাখায় ২০২১ সাল থেকে ডিপিবিতে বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কাজটি একমাত্র এই সংগঠনের গোছালো নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় "দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা" শীর্ষক প্রকল্পটি পাশ হয়েছে।

আলহামদুলিল্লাহ উপরের উল্লেখিত কাজ গুলির কারণে অনেক জেলার শিক্ষকগণ এক মাসের বেতন পেয়েছেন। খুব শীঘ্রই বাকিরাও পেয়ে যাবেন।
এমন একটা সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত
❤️হাজার বছর বেঁচে থাকুক এমন একটা সংগঠন ❤️

08/03/2023

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের মোট ১৭ জেলার শিক্ষকগণ সম্মানি পেয়েছেন।
আরো ৬ জেলা হয়ত আগামী বৃহস্পতিবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
যারা সম্মানী পেলেন,,,
১. রাঙ্গামাটি
২.চুয়াডাঙ্গা
৩. জামালপুর
৪.ময়মনসিংহ
৫. শেরপুর
৬. কুষ্টিয়া
৭. ঝিনাইদহ
৮. মেহেরপুর
৯. যশোর
১০. বাগেরহাট
১১. পিরোজপুর
১২. পটুয়াখালী
১৩. ফেনি
১৪. কুড়িগ্রাম
১৫. নড়াইল
১৬. রাজবাড়ী
১৭. নোয়াখালী
যে সমস্ত জেলার সম্মানী প্রস্তুত করা হয়েছে,,
১. সাতক্ষীরা
২. টাঙ্গাইল
৩. জয়পুরাহাট
৪. মাগুরা
৫. খাগড়াছড়ি
৬. লক্ষ্মীপুর

03/03/2023

"দারুল আরকাম" ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান: ইতিহাস ও বর্তমান অবস্থানঃ
- মুফতী জয়নুল আবেদীন
বেশ কয়েক বৎসর যাবত খোঁজাখুঁজি করে অবশেষে "আল আরকাম গেট" পেয়ে গেলাম। ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম মাদ্রাসার বর্তমানে শুধু এই গেটের নামটি ইতিহাসের স্মৃতি বহন করে চলছে।
এখানে দায়িত্ব পালনরত অনেকেই স্থানটির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে অবহিত নন। যার ফলে শত চেষ্টা করেও জায়গাটি নির্দিষ্ট করা কষ্টকর হয়ে গিয়েছিল। অবশেষে সফল হলাম আলহামদুলিল্লাহ!

কিছু বৎসর পূর্বে সায়ী এর পরিধি বাড়াতে সাফা পাহাড়ের সংস্কারের ফলে এখানে সংরক্ষিত মাদ্রাসার সর্বশেষ অবস্থান সরিয়ে বর্তমানে মসজিদে হারামের উত্তর পশ্চিম দিকে দারুত তাওহীদ এর উত্তরে জাবালে ওমর এর কোল ঘেঁষে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। যা দারুল আরকাম এর স্মৃতির ধারক ছিল। পরবর্তী সময়ে মসজিদে হারাম এর বাদশা আব্দুল্লাহ এক্সটেনশন এর সুবিধার্থে প্রতিষ্ঠানটি এখান থেকে বিলুপ্ত করা হয়। সাফা পাহাড় সংলগ্ন প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নামে বা ঘরের মালিকের নামে আল আরকাম নামে একটি গেটের নামকরণ করা হয়।
ছবিতে যা স্পষ্ট বিদ্যমান। গেটের অভ্যন্তরে চলন্ত সিঁড়ি বা লিফটের এই স্থানটিতেই ছিল দারুল আরকাম মাদ্রাসার অবস্থান।

সময়ের তাগিদে উম্মাহর প্রয়োজনে তথা হাজী সাহেবদের গমনাগমনের সুবিধার্থে নিজের অস্তিত্ব বিলীন করে দিলেও বিশ্বব্যাপী ঈমান ও জ্ঞানের আলো ছড়িয়ে অমর ও অবিস্মরণীয় হয়ে আছে এই দারুল আরকাম মাদ্রাসা আলহামদুলিল্লাহ।

পবিত্র মক্কার মসজিদুল হারামের অন্তর্ভুক্ত সাফা পাহাড়ের নিকটবর্তী এ এলাকাটিতেই ছিল সৌভাগ্যবান সাহাবী হযরত আরকাম ইবনে আবুল আরকাম রাঃ এর বাড়ী। যা ইসলামের ইতিহাসে "দারুল আরকাম" নামে পরিচিত।
সংশ্লিষ্ট ছবিটি ওমরাহ সফরে সাফা পাহাড় সংলগ্ন মসজিদে হারামের পূর্ব পাশের দারুল আরকাম এর গেট থেকে তোলা হয়।

শিক্ষা ব্যবস্থার ইতিহাস:
হযরত আদম আঃ পৃথিবীতে আগমনের পর বাইতুল্লাহ বা কাবা ঘর নির্মাণ করেন। আর এই কাবাঘরকে কেন্দ্র করেই পৃথিবীর প্রথম শিক্ষা ব্যবস্থা শুরু হয়। হযরত মুহাম্মদ সঃ নবুওয়াত লাভের পর মক্কায় কাবা ঘরের দক্ষিণ-পূর্ব কর্নারে নিকটবর্তী সাফা পর্বতের পাশে আরকাম রাঃ এর বাড়িতে নতুন মুসলমানদের জন্য গোপনে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করেন। এটিই ইসলামের ইতিহাসে সর্ব প্রথম মাদ্রাসা বা আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। যা দারুল আরকাম নামে পরিচিতি লাভ করে।

আরকাম রাঃ এর পরিচিতি:
আরকাম রাঃ কুরাইশ বংশের মাখজুম গোত্রের সদস্য ছিলেন। তার পিতা আবুল আরকাম নামে পরিচিত ছিলেন যার আসল নাম আবদে মানাফ ইবনে আসাদ ইবনে উমর ইবনে মাখজুম এবং তার মা ছিলেন বনু খুজাআ গোত্রের উমাইমা বিনতে আল হারিস। তার দাদা আবু জুনদুব আসাদ ইবনে আবদুল্লাহ তার যুগে মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। আরকাম রাঃ প্রথমদিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন।

আরকাম রাঃ এর বাড়িটির অবস্থান:
আরকাম রাঃ এর এ বাড়িটি ছিল সাফা পাহাড়ের পাদদেশে। সাফা ও মারওয়ার মাঝখানে তাওয়াফ করার সময় ঠিক বাড়িটির দরজার সামনে দিয়ে অতিক্রম করতে হতো।
বাড়ির সামনের পথ খুবই সরু হওয়ায় বাড়ির ভেতরে গোপনে প্রবেশ এবং বের হওয়া যেতো। ইসলাম প্রচারের ৫ম বছরে আরকাম রাঃ এর এই বাড়িটি "ইসলামের ঘর" নামে পরিচিতি পায়। এটিই প্রথম ইসলামী মাদ্রাসা (ইসলামী বিদ্যালয়) হিসেবে স্বীকৃত। যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ স. ছিলেন শিক্ষক এবং আরবের প্রথম মুসলমানেরা ছিলেন শিক্ষার্থী।

দারুল আরকাম এর শিক্ষাব্যবস্থা:
দারুল আরকামই ইসলামের প্রথম আনুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান। রাসূলুল্লাহ সা: নিজে এখানে শিক্ষা দানে নিয়োজিত ছিলেন। হজরত আবু বকর সিদ্দিক রা:, হজরত উমর ইবনে খাত্তাব রা:, হজরত উসমান ইবনে আফফান রা:, হজরত আলী ইবনে আবি তালিবসহ রা: প্রথম শ্রেণীর সাহাবায়ে কেরাম এখানকার উল্লেখযোগ্য ছাত্র ছিলেন।

মদিনায় হিজরতের আগে আকাবার শপথের মাধ্যমে যারা ইসলামে দীক্ষিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের প্রশিক্ষিত করতে তিনি হজরত মুসআব ইবনে উমাইরকে মদিনায় পাঠান। মহানবী সা:-এর হিজরতের সময় দারুল আরকামে শিক্ষাদানের জন্য হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ও মুসআব ইবনে উমাইরের ওপর দায়িত্ব অর্পণ করা হয়। হিজরতের পর মক্কায় অবশিষ্ট মুসলমানদের মধ্যে দারুল আরকামের মাধ্যমেই দাওয়াতে ইসলামের কর্মকাণ্ড চলমান রাখা হয়।

দারুল আরকাম মাদ্রাসার ছাত্র সংখ্যা:
নতুন ইসলাম গ্রহণকারীদের আরকাম রাঃ এর গৃহে আনা হতো। প্রচারের ষষ্ঠ বছরে (৬১৫-৬১৬ খ্রিষ্টাব্দ) দুজন ক্ষমতাশালী কুরাইশ হযরত মুহাম্মাদ স. এর চাচা হামজা ইবনে আবদুল মুত্তালিব এবং উমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
উমরের ইসলাম গ্রহণে মুসলমানের সংখ্যা দাঁড়ায় ৪০। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হলেন, এই মাদ্রাসার চল্লিশতম ছাত্র। এ দলটি সারাবিশ্বে ইসলাম প্রসারের উদ্যোগ নেন।

বাড়িটির সংরক্ষণ ও পরিবর্তনের ইতিহাস:
আরকাম রাঃ তাঁর পুত্রকে এই শর্তে বাড়িটি দেন যে, সে এটা বিক্রি করবেনা। অতঃপর আব্বাসী খলিফা মানসুরের সময় ১৪০ হিজরী পর্যন্ত বাড়ীটি অবিকৃত অবস্থায় ছিল। কিন্তু এ বছরই মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে হাসান মদিনায় আব্বাসী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
আরকামের পৌত্র আবদুল্লাহ ইবনে উসমানও ছিলেন এ বিদ্রোহের একজন সমর্থক ও সহযোগী। এ কারণে খলিফা আল মানসুরের নির্দেশে মদিনার তৎকালীন ওয়ালী তাকে গ্রেফতার করেন। খলীফা মানসুর তার বিশ্বস্ত সহকারী শিহাব উদ্দিন ইবনে আবদে বরকে পাঠালেন আবদুল্লাহর নিকট এই বাড়িটি ক্রয়ের প্রস্তাব দিয়ে।

আবদুল্লাহ প্রথমত বিক্রী করতে অস্বীকার করেছিলেন; কিন্তু কয়েদ থেকে মুক্তির শর্তে এবং উচ্চ মূল্যের লোভে শেষ পর্যন্ত বিক্রী করতে সম্মত হন। আল মানসুর ১৭,০০০ দিনারের বিনিময়ে এ ঐতিহাসিক বাড়িটির মালিকানা লাভ করেন। বাড়ীটির অন্য শরীকরা প্রথমত রাজী না হলেও আস্তে আস্তে তারাও রাজী হয়ে যান। খলীফা মানুসরের পর খলীফা মাহদী এ বাড়ীটি তাঁর প্রিয়তমা দাসী খায়যুরানকে দান করেন। তিনি বাড়িটির পুরনো কাঠামো ভেঙ্গে সম্পূর্ণ নতুন অট্টালিকা তৈরী করেন।
সময়ের বিবর্তনে এটি খালি করে সাফা মারওয়া সায়ী করার সুবিধার্থে মসজিদে হারামের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়।

উপসংহার:
ইসলামের ইতিহাসে এটি দারুল আরকাম তথা দারুল ইসলাম তথা ইসলামের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান বা ইসলামের ইতিহাসের প্রথম মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করে।
আল্লাহ তায়ালা সবাইকে এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করার এবং পবিত্র হজ্জ-ওমরাহ পালন, সাফা-মারওয়া সায়ী করা ও মসজিদে হারামে বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমীন।

তথ্যসূত্র:
১. সরেজমিন অনুসন্ধান।
২. Muhammad ibn Saad, Tabaqat vol. 3. Translated by Bewley, A. (2013).
৩. "Research-Interest"। www.pmu.edu.sa। ২০২০-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
৪. মুহাম্মদ ইবনু ইসহাক, সিরাত রাসুলাল্লাহ।
৫. দ্যা লাইফ অভ মুহাম্মদ, p. 116. অক্সফোর্ড: Oxford University Press.
৬. ইবনে সাআদ/বিউলে, পৃষ্ঠা- 187.
"The Prophet and the Muslims in Dar al-Arqam"। Questions on Islam
৭. "আল-আরকাম ইবন আবিল আরকাম (রাঃ)"। ইসলামিক অনলাইন মিডিয়া। ২০১৫-১০-০৩

মক্কা মুকাররামা। ০২/০৩/২৩

02/03/2023

আজকে আরো ১২ জেলা সম্মানী পাবে ইনশাআল্লাহ। যথাক্রমে
১. জামালপুর
২.ময়মনসিংহ
৩. শেরপুর
৪. কুষ্টিয়া
৫. ঝিনাইদহ
৬. মেহেরপুর
৭. যশোর
৮. বাগেরহাট
৯. পিরোজপুর
১০. পটুয়াখালী
১১. ফেনি
১২. কুড়িগ্রাম

01/03/2023

আলহামদুলিল্লাহ আজকে দুই জেলার শিক্ষকগণ সম্মানি পেলেন।
১ রাঙ্গামাটি
২ চুয়াডাঙ্গা

23/02/2023

ইসলামিক ফাউন্ডেশন এবং ইউনিসেফ এর যৌথ প্রদত্ত "এসো খেলি" টুলসের মাধ্যমে উগলছড়ি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা।

23/02/2023

কোন কোন জেলা নিয়োগ বহালের সাক্ষাৎকার হয়েছে জেলার নামটি লিখুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Dhaka Citty
Dhaka
1000