Mahadi Kaleidoscope

Mahadi Kaleidoscope

Share

“🎨 Mahadi Kaleidoscope | Visual Artist & Creative Explorer
Art is my kaleidoscope—each stroke a color, each creation a journey.

Join me as I share sketches, paintings, and endless creative adventures. Let’s explore the beauty together!”

27/05/2026

এই পেইজের নতুন নামের ব্যাখ্যা যা আমাদের অনেকেরই অজানা হতে পারে।



“মাহাদি ক্যালেডিওস্কোপ” হলো মাহাদির সৃজনশীলতার এক অবিরাম জগৎ, যেখানে প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি রঙের ছোঁয়া, আর প্রতিটি ভাবনা একটি অনন্ত সম্ভাবনার ভুবন তৈরি করে, যেখানে সৃজনশীলতার কোনো সীমা নেই, বরং প্রতিটি রঙ ও আঁকার মধ্য দিয়ে নিজস্ব গল্প, আবেগ আর অন্বেষণ প্রকাশ পায়।



“Mahadi Kaleidoscope” is Mahadi’s boundless creative universe, where every artwork, every touch of color, and every idea forms an infinite realm of possibilities, where creativity knows no bounds, and each stroke and expression tells its own story of exploration, emotion, and self-discovery.

26/05/2026

হাট সমাহার ২০২৬😄

25/05/2026

এতো কাজ করে কি হবে?



কি জ্বলে?
নাকি
রাগ করলা?
কি রাগ করলা????


রাগ করো আমি তো কাজ করবোই তুমি জ্বলো😘😘😘

ঢেকি নাকি স্বর্গে ধান ভানে!

20/05/2026

পরিচিত দের সাথে দেখা হওয়ার প্রতিফলন।

19/05/2026

দুই বছর পর, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সেই প্রিয় রুমে ফিরে গিয়েছিলাম। সেই পুরনো দেয়াল, সেই ছোট্ট ডেস্ক—প্রতিটি জায়গা আমাকে এক বিশাল আবেগে ভরে দিয়েছে। প্রতিটি কোণে, প্রতিটি ছবির ভেতর, আমার ছাত্রজীবনের সেই সুখ, সেই কষ্ট, সেই সৃজনশীলতা আবার জেগে উঠেছে। এই রুম, এই বিভাগ, আমার স্বপ্ন আর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে চিরদিন।

12/05/2026

রাত বারোটা। ছেলে ফোনে গেম খেলছে। বাবা এসে বললেন, 'ঘুমাও। কাল স্কুল আছে।'
ছেলে বলল, 'আর একটু আব্বা। লেভেল শেষ করি।'
বাবা তার পাশে বসলেন বললেন, 'কী গেম এটা?'
ছেলে বলল, 'এখানে একটা রাজ্য বানাতে হয়। সৈন্য বানাতে হয়। যুদ্ধ করতে হয়। জিতলে পয়েন্ট পাই।'

বাবা বললেন, 'কতদিন ধরে খেলছ?'
ছেলে বলল, 'ছয় মাস।'
বাবা বললেন, 'ছয় মাসে কতটুকু রাজ্য বানিয়েছ?'
ছেলে উৎসাহ নিয়ে বলল, 'অনেক বড় রাজ্য আব্বা। হাজার হাজার সৈন্য।'

বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, 'এই রাজ্য কি সত্যিকারের?'
ছেলে বলল, 'না, গেমের।'
বাবা বললেন, 'গেম বন্ধ হলে রাজ্য থাকবে?'
ছেলে বলল, 'না।'

বাবা বললেন, 'বাবা, তুমি ছয় মাস ধরে এমন একটা রাজ্য বানাচ্ছ যেটা একদিন বন্ধ হয়ে যাবে। পয়েন্ট জমাচ্ছ যেটার কোনো দাম নেই। কিন্তু একটা জায়গায় পয়েন্ট জমানোর সুযোগ আছে, যেটা কখনো বন্ধ হবে না। যেটার পয়েন্ট চিরকাল কাজে লাগবে। সেটা হলো আমলনামা। শোন, প্রতিটি নামাজ একটা পয়েন্ট। প্রতিটি ভালো কাজ একটা পয়েন্ট। প্রতিটি কুরআনের হরফ একেকটি পয়েন্ট। প্রতিটি দরূদ একেকটি পয়েন্ট। প্রতিটা জিকির একেকটি পয়েন্ট। ছয় মাস ধরে গেমের পয়েন্ট জমিয়েছ। এই পয়েন্টগুলো কি একদিনও আমলনামায় জমিয়েছ?

বাবা, এই অবস্থায়ী কাল্পনিক পয়েন্টের পেছনে না ছুটে এমন পয়েন্টের পেছনে ছুটো, যা তোমাকে দুনিয়া ও আখেরাত- উভয় জগতেই কামিয়াব করবে।'

— [ মাহমুদ বিন নূর ]

09/05/2026

Birthday Decoration
(Commission Work).


সেই ২০২২ এর দিকে ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ গুলো সৃতি হয়ে থাক।

07/05/2026

আজ ক্লাস টু এর বাচ্চারা তাদের চার মাসের কঠোর পরিশ্রমের পর এক অসাধারণ মুহূর্ত উদযাপন করল (মানে সিলেবাস কমপ্লিট )। আমি তাদের সবার জন্য বলেছিলাম সানগ্লাস নিয়ে আসতে, আর সবাই তাদের আঁকা ছবিগুলো হাতে ধরে হাজির করলো। একেকটা ছবি ছিল তাদের অনুভূতির প্রতিফলন, আর আমি সেগুলো ভিডিও করে রেখেছি। শুধু শিল্প আর সৃষ্টির আনন্দ, তাদের ক্লাসের মুহূর্ত সৃতি করে রাখছি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Hazinagar Demra
Dhaka
1361