27/05/2026
এই পেইজের নতুন নামের ব্যাখ্যা যা আমাদের অনেকেরই অজানা হতে পারে।
“মাহাদি ক্যালেডিওস্কোপ” হলো মাহাদির সৃজনশীলতার এক অবিরাম জগৎ, যেখানে প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি রঙের ছোঁয়া, আর প্রতিটি ভাবনা একটি অনন্ত সম্ভাবনার ভুবন তৈরি করে, যেখানে সৃজনশীলতার কোনো সীমা নেই, বরং প্রতিটি রঙ ও আঁকার মধ্য দিয়ে নিজস্ব গল্প, আবেগ আর অন্বেষণ প্রকাশ পায়।
“Mahadi Kaleidoscope” is Mahadi’s boundless creative universe, where every artwork, every touch of color, and every idea forms an infinite realm of possibilities, where creativity knows no bounds, and each stroke and expression tells its own story of exploration, emotion, and self-discovery.
12/05/2026
রাত বারোটা। ছেলে ফোনে গেম খেলছে। বাবা এসে বললেন, 'ঘুমাও। কাল স্কুল আছে।'
ছেলে বলল, 'আর একটু আব্বা। লেভেল শেষ করি।'
বাবা তার পাশে বসলেন বললেন, 'কী গেম এটা?'
ছেলে বলল, 'এখানে একটা রাজ্য বানাতে হয়। সৈন্য বানাতে হয়। যুদ্ধ করতে হয়। জিতলে পয়েন্ট পাই।'
বাবা বললেন, 'কতদিন ধরে খেলছ?'
ছেলে বলল, 'ছয় মাস।'
বাবা বললেন, 'ছয় মাসে কতটুকু রাজ্য বানিয়েছ?'
ছেলে উৎসাহ নিয়ে বলল, 'অনেক বড় রাজ্য আব্বা। হাজার হাজার সৈন্য।'
বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, 'এই রাজ্য কি সত্যিকারের?'
ছেলে বলল, 'না, গেমের।'
বাবা বললেন, 'গেম বন্ধ হলে রাজ্য থাকবে?'
ছেলে বলল, 'না।'
বাবা বললেন, 'বাবা, তুমি ছয় মাস ধরে এমন একটা রাজ্য বানাচ্ছ যেটা একদিন বন্ধ হয়ে যাবে। পয়েন্ট জমাচ্ছ যেটার কোনো দাম নেই। কিন্তু একটা জায়গায় পয়েন্ট জমানোর সুযোগ আছে, যেটা কখনো বন্ধ হবে না। যেটার পয়েন্ট চিরকাল কাজে লাগবে। সেটা হলো আমলনামা। শোন, প্রতিটি নামাজ একটা পয়েন্ট। প্রতিটি ভালো কাজ একটা পয়েন্ট। প্রতিটি কুরআনের হরফ একেকটি পয়েন্ট। প্রতিটি দরূদ একেকটি পয়েন্ট। প্রতিটা জিকির একেকটি পয়েন্ট। ছয় মাস ধরে গেমের পয়েন্ট জমিয়েছ। এই পয়েন্টগুলো কি একদিনও আমলনামায় জমিয়েছ?
বাবা, এই অবস্থায়ী কাল্পনিক পয়েন্টের পেছনে না ছুটে এমন পয়েন্টের পেছনে ছুটো, যা তোমাকে দুনিয়া ও আখেরাত- উভয় জগতেই কামিয়াব করবে।'
— [ মাহমুদ বিন নূর ]