06/11/2024
বিল গেটস ভালো করেই জানেন যে, মাইক্রোসফট-এর বিভিন্ন সফটওয়্যারের লাইসেন্স ফি/ক্রয়মূল্য কমিয়ে দিলে অনেক বেশি মানুষ ক্লোন/ডুপ্লিকেট সফটওয়্যার বাদ দিয়ে অরিজিনাল-টা ব্যবহার করবেন, কিন্তু তিনি সেটা করবেন না। কেননা সেক্ষেত্রে আপাতত বিক্রি বাড়লেও দীর্ঘমেয়াদে ব্যবসায়িক মুনাফা কমে যাবে এবং নিত্য-নতুন কারিশমা দেখানো সম্ভব হবে না!
বিএমডব্লিউ গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ভালো করেই জানে যে, তাঁদের গাড়ির মূল্য টয়োটা-র সমান করে দিলে সমগ্র বিশ্বজুড়ে বিএমডব্লিউ গাড়ি বিক্রি বহুগুণ বেড়ে যাবে, কিন্তু তাঁরা সেটা করবে না। করলে গাড়ির গুণগত মান ও বিক্রয়োত্তর সেবার মান ধরে রাখা সম্ভব হবে না। এমনকি আপাতত বিক্রি বাড়লেও দীর্ঘমেয়াদে ব্যবসায়িক লাভ কমে যাবে। তখন কোম্পানির অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হবে!
ওয়েস্ট-ইন বা র্যাডিসন হোটেল কর্তৃপক্ষ ভালো করেই জানেন যে, তাঁদের হোটেলে খাবারের দাম কমিয়ে দিলে গ্রাহকের ভিড় বহুগুণ বেড়ে যাবে। মাঝেমধ্যেই যে রান্না করা খাবার অতিরিক্ত হয় এবং সেগুলো ফেলে দিতে হয়- সেই অপচয় আর হবে না। যা কিছু রান্না হবে, দাম কমিয়ে ধরলে সব চেটেপুটে খেয়ে সাবার হয়ে যাবে, কিন্তু তাঁরা সেটা করবে না। করলে খাবার ও পরিবেশনার গুণগত মান ধরে রাখা সম্ভব হবে না। এমনকি গ্রাহকের আনাগোনা বাড়লেও মোটের ওপরে ব্যবসায়িক লাভ কমে যাবে!
বাংলাদেশের স্বনামধন্য বিক্রয় শিল্পী জনাব Razib Ahamed ভাই তার প্রিমিয়াম ট্রেনিং ফি-তে যৎসামান্য ছাড় দিলে প্রত্যেক কর্মশালায় অংশগ্রহণকারীর সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। অংশগ্রহণকারীদের ভিড় সামলাতে প্রত্যেক মাসে একটির জায়গায় দুই-তিনটি কর্মশালার আয়োজন করতে হবে, কিন্তু তিনি কখনোই তেমনটা করবেন না। করলে তার পক্ষে প্রশিক্ষণের গুণগত মান ধরে রাখা সম্ভব হবে না। তিনি যেমনটা চান- তার কাছে একটিবার প্রশিক্ষণ গ্রহণ করলে যেন সারাজীবন মনে থাকে- তেমনটি বাস্তবায়ন করতে চাইলে নির্ধারিত ফি-এর বিনিময়ে নির্বাচিত কিছু প্রশিক্ষণার্থীর জন্য যথেষ্ট প্রস্ততি নিয়েই কর্মশালার আয়োজন করতে হবে।
একই ভাবে Liakat's English never compromises with quality teaching. You have to pay a reasonable tuition fee if you want to enhance your expected English Language Efficiency.
বুঝা গেল ব্যাপারটা?