04/05/2026
DONE ALHAMDULILLAH!
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
“আর কুরআনকে ধীরে ধীরে, স্পষ্টভাবে তিলাওয়াত কর।”
— Qur’an (সুরা আল-মুজ্জাম্মিল 73:4)
04/05/2026
DONE ALHAMDULILLAH!
02/05/2026
بسم الله الرحمن الرحيم…….
জীবনের প্রথম স্তর থেকেই এই যাত্রা শুরু করেছিল আমার আব্বু আম্মু!
সম্ভবত বয়স তখন ৬
মিরপুর ছিল আমাদের ঠিকানা
হিফয করানোর মহৎ উদ্দেশ্যে আমার parent আমাকে ধানমন্ডি ফুপির মাদ্রাসায় আবাসিক ভর্তি করিয়ে দেয়!
সব মিলিয়ে ৩/৪ বছর সেখানে আবাসিক ছিলাম!
নাছোড়বান্দা আমি!
হাজার রকমের যন্ত্রণা দিয়েছি আম্মু আব্বু কে!
কখনো আম্মু মাদ্রাসায় নিয়ে গিয়েছে ছুটি শেষে
আমি তৎতৎক্ষনাৎ আবার বাসায় চলে আসার জীদ করেছি! না পেরে আম্মুও বাধ্য হয়ে আবার বাসায় নিয়ে এলেন!
আমার জীবনের প্রথম কুরআনের শিক্ষিকা
নাজমা খালামণি ছিলেন!
উনি কিছুদিন পরেই ইন্তেকাল করেছিলেন
(আল্লহ তায়ালা খালামনি কে কবুল করুন)
আম্মু এলেন লাশ দেখতে,সবাই লাশ নিয়ে ব্যস্ত
আর আমি বাসায় চলে আসতে ব্যস্ত!
ব্যস আবারো বাসায়!
প্রতিদিন কান্না করতাম!
আম্মু সপ্তাহে সপ্তাহে আসতেন
এলেই ট্রাংক ভর্তি খাবার!
সবার ট্রাংকে থাকতো জামা-কাপড়,প্রসাধনী
আর আমার থাকতো এক গাট্টি খাবার!
আব্বু দোকানে নিয়ে বলতেন "কি নিবা নাও"
আমি এক নিশ্বাসে নিতেই থাকতাম,থামাথামি নাই!!
বড় বয়াম ভর্তি চান্দুর আচার কিনে দিতেন!
ভাপা পিঠা পছন্দ ছিল তাই কাড়িকাড়ি পিঠা নিয়ে দিতেন!
কেউ একদিন বলতেছিল "ওরেহ বাবাহ ,ও তো দেখি সংসার নিয়া যায় মাদ্রাসায়"!!
এত এত পাইলাম!ফেরত দিতে পারিনাই কিছুই!!
সেই আমি জেদ করে ধানমন্ডি ছেড়ে আসলাম ই!
হিফজ আর হয়নাই!
লাস্ট যেইবার ধানমন্ডি ছিলাম
নাহুমীরে পড়ি!
এর আগে স্কুল থেকে পিএসসি দিয়ে আসছিলাম
রেজাল্টের দিন আব্বু ফোন দিয়ে বলে
"মা চারদিকে তোমার সুনাম বইতেছে!
তুমি 1st হইছো!"
আজো আবার কানে বাজে আব্বুর কথা টা!
বাবা-মা কে খুশি করার আনন্দ এতটা সুখের হয়!
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ!
হিফয করার জন্য অনেকেই উৎসাহ দিয়েছে
তার মধ্যে অন্যতম একজন আমার আব্বুর সেজমামা!
ইমরান দাদা!
বছর কয়েক আগে গওহরডাংগা(গোপালগঞ্জ) গিয়েছিলাম,দাদার সাথে দেখা হইলো
দাদা আমাকে বলতেছিল
"তোমার আব্বু তুমি ছোট থাকতেই আমার কাছে পরামর্শ চাইছিল তোমাকে কিভাবে হিফয করাবে তা নিয়ে"
আমি বললাম দাদা!
আমার ৬ পারা হিফয হইছে,দুয়া করিয়েন!
দাদা খুব খুশি হয়ে বললো, বাহ ৫ ভাগের এক ভাগ তো হয়েই গেছে! পুরোটা হলে আমারে একটা ফোন দিয়ে জানাইও! নাম্বার নিলাম আমি!
কিন্তু দাদা তো ইন্তেকাল করে ফেললো!
আম্মু সব সময় বলতেন!
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়িশাহ রাদ্বিয়াল্লহু তায়ালা আনহা হাফেজা ছিলেন!
যিনি আমার পরমপ্রিয় ব্যক্তিত্ব!
৬ পারার পর আরো আড়াই পারা মুখস্থ করেছিলাম!
সবই আল্লহর দান!
৬ বছর বয়স থেকে শুরু হওয়া যাত্রা শেষ করার লক্ষ্যে আমি চলতে শুরু করলাম!
একমাত্র আমার রব্ব ,আল্লহ তায়ালার ভরসায়!
يا رب!
আপনি ছাড়া সাহায্যকারী আর কই পাওয়া যায়!
আমায় সাহায্য করুন
সব অপশক্তি, অমানুষ ,অনিষ্টতা, অপনজর, কুফুঁশয়তান থেকে আমাকে পানাহ দিন,কবুল করুন!
আমীন
আমার ও আমাদের পরবর্তী বংশধর দের পানাহ দিন
কবুল করুন,কবুল করুন সমস্ত হুফফাজ দের,পানাহ দিন!
آمين!
আলে ইমরান থেকে পুনরায় শুরু করিলাম বিইযনিল্লাহ!
আয়াত ১-০৮ হিফয DONE
আলহামদুলিল্লাহ!
25/04/2026
দীর্ঘ ৪ মাস অবসরের পর!
আবার নতুন যাত্রা,আলহামদুলিল্লাহ!
নতুন সময়ের প্রথম ছাত্রী!
মিষ্টি সুরের আইশা!
সুদূর কানাডা থেকে পেলাম তাকে!
পিচ্চি পাখি টার মিষ্টি মিষ্টি কন্ঠ দিয়েছেন রব্বে কারীম!
আল্লহ তায়ালা আইশা পাখি টার কন্ঠ কুরআনের জন্য কবুল করুন।
কন্ঠে,সিনায়,জীবনে ,আদর্শে কুরআনী বানিয়ে দিন।
নিজেকে এই একটা জায়গাতেই খুঁজে পাই!
কুরআনের ক্লাস নিতে গেলে আমি যেন হারায় যাই অন্য জগতে!
একটা আর্জি রব্ব!
শেষ নিশ্বাসের আগ পর্যন্ত আমাকে কুরআনের খিদমাতে মঞ্জুর করে নেন! এই সম্মান আমার জন্য বরাদ্দ করে দেন!
আপনি চাইলেই সব সহজ হয়,নসীব হয়!
أَهْلُ الْقُرْآنِ هُمْ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ
হাদিসটির অর্থ হলো: "কুরআন ওয়ালারা (কুরআনের ধারক-বাহক) আল্লাহর পরিবার এবং তাঁর বিশেষ জন"
কুরআন শুদ্ধ করতে চাইলে
আপনাকেও welcome!
এ ব্যাপারে সদা প্রস্তুত আমি
আপনি কেন দেরী করছেন?
JUMU'A!
AHLAN SAHLAN
DO YOU IMAGINE THAt!