22/07/2025
এই ছয় দফার সাথে একমত তবে ভবিষ্যতে অন্য কোন জায়গায় অন্য কোন ঘটনায় আবারও মানুষ মারা যাবে।
মেয়েরা বিয়ের সময় একজন ভালো মানুষ খুজে, ছেলেরা ও সেইম। জীবন টা ভালো ভাবে জীবন যাপন এর জন্য ভালো মানুষ দরকার। আর জেনে শুনে আমাদের জীবন ব্যবস্থা পরিচালানার দায়িত্বে একজন চোর, বাটপার চাদাবাজ, রাজনৈতিক নেতার কাছে সপে দেই যে কিনা দুর্নীতি অনিয়ম আর যত রকম বিশৃঙ্খলা এবং সকল রকম ক্রাইম করে থাকে। তারা আমাদের জীবন নিয়ে ছিনি মিনি খেলে।
তাদের জন্য আবারও আমরা ভবিষ্যতে কোথাও না কোথাও অপমৃত্যুর দিকে এগিয়ে যাবো।
31/08/2024
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে এমন অনেকে নিহত হয়েছেন, যারা ছিলেন পরিবারের একমাত্র অথবা অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে মানবেতর জীবন যাপন করছেন পরিবারের সদস্যরা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম পরিবারগুলোকে পূনর্বাসনকল্পে এককালীন আর্থিক সহায়তা করা হবে ইনশাআল্লাহ।
আপনার পরিচিত এরকম কেউ থাকলে ফরমটি পূরণ করুন: https://forms.gle/bXp3HC9jnGc2FG6j8
12/03/2024
মুসলিম নামক মুনাফেক ,ফাসেক, কাফের এবং তাদের দোসরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মাহফিল বা ইফতার পার্টি এবং ইসলামিক সংষ্কৃতি সংকুচিত করার পায়তারা করছে। তার প্রতিবাদ স্বরূপ এই রমাদ্বানের প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজের পর একটি সূরা অথবা ,একটি আয়াত অথবা একটি হাদিস নিজে জানুন এবং সোশ্যাল সাইটে প্রচার করুন। তাদের জন্য দুয়া করুন ,আল্লাহ তায়ালা হজরত ওমর রাঃ এর মত হেদায়েত তাদের দান করেন।
12/02/2023
কেউ ২২ বছর বয়সে গ্রাজুয়েশন করেছেন,কিন্তু একটি ভাল চাকরি জন্য ৫ বছর অপেক্ষা করতে হয়েছে।কেউ ২৫ বছর বয়সেই প্রতিষ্ঠানের CEO হয়েছেন, এবং ৫০ বছর বয়সেই মারা গেছেন। অন্যদিকে একজন ৫০ বছর বয়সে CEO হয়েছিলেন এবং ৯০ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।
কেউ এখনও অবিবাহিত, আবার তাদের স্কুল গ্রুপের কেউ একজন ইতিমধ্যে দাদা হয়ে গেছেন। বারাক ওবামা ৫৫ বছর বয়সে অবসর নেন এবং ট্রাম্প ৭০ বছর বয়সে শুরু করেন।
আপনার মনে হতে পারে আশেপাশের লোকেরা আপনার থেকে এগিয়ে এবং কেউ আপনার থেকে অনেক পিছনে আছে। কিন্তু প্রত্যেকেই তার নিজ নিজ সময়ে দৌড়াচ্ছে। কাউকে হিংসা করবেন না এবং ছোট করে দেখবেন না। আপনি আপনার মত এগিয়ে যান।
আল্লাহ আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা আপনি কখনও চিন্তাও করেননি। চেষ্টা করতে থাকুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন।
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সূরা বাকারা, আয়াত ১৫৩)
08/01/2023
আমেরিকায় এক বরফ শীতল রাতে, একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, "বাইরে এত ঠাণ্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠাণ্ডা লাগেনা?
বৃদ্ধ লোকটি উত্তর দিল, "আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিয়েছিলেন, "আমার জন্য অপেক্ষা করুন। এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল, সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন।
সকালে তার মনে হলো, সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য। কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান। আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন।
চিরকুটে লিখা ছিলো- "যখন আমার কোন উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠাণ্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি"।
"কাউকে প্রতিশ্রুতি দেয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন!!
Collected : Mizanur Rahman Azhari Fans