Bestway Institute of Research & Development

Bestway Institute of Research & Development

Share

A Global Standard Research Institute towards Industrial Research and Innovation. We are a institute with a vision to develop HR

02/06/2020

করোনা ক্রাইসিসে ই-কমার্স সম্ভাবনা :

ক্ষুদ্র কোন ব্যবসা থেকে শুরু করে যেকোন বড় বড় ব্যবসা ইলেক্ট্রনিকস এর মাধ্যমে পরিচালনা করার প্রক্রিয়াই ই-কমার্স নামে পরিচিত।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর প্রকোপ যাভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে ই-কমার্স এর ব্যবহার ও অস্বাভাবিক ভাবে বাড়ছে।কারণটা স্বাভাবিক, মানুষ নিজ গৃহ হতে বের হতে পারছে না।তাছাড়া পুরা বিশ্ব যেখানে লকডাউন করা হয়েছে সেখানে যেকোন দ্রব্য হাতের নাগালে কঠিন একটি ব্যাপার।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিসিন, ইলেকট্রনিক পণ্য, ফ্যাশন আইটেম এসবের চাহিদা তো বন্ধ হচ্ছেনা।ফলে মানুষ একরকম বাধ্য হয়েই অনলাইন কেনাকাটায় অংশগ্রহণ করছে।এ বছর অনলাইন ক্রেতার অনেকেই প্রথম অংশ নিয়েছে।

গত ১৬ মার্চ, ২০২০ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপের কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর কয়েকদিনের মধ্যেই অস্বাভাবিক হারে গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অনলাইন চাহিদা বেড়েছে। বিখ্যাত ই-কমার্স সাইট চালডাল এ মাত্র এক সপ্তাহে অর্ডার বেড়েছে চার গুণ। অর্থাৎ সকল কিছু বন্ধ থাকায় অনলাইন এ অর্ডার করে মানুষ নিজেদের চাহিদা মিটিয়েছে।ঔষধ জাতীয় পণ্যের চাহিদা বেড়েছে প্রায় দ্বিগুণ। অর্থাৎ নি:সন্দেহে ই-কমার্স এর ব্যবহার ও চাহিদা বেড়েছে। অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষ আস্থা স্থাপন শুরু করেছে।

তবে বাস্তবে ব্যাপার টা একটু ভিন্ন। লকডাউনের পর থেকেই মানুষ যে বিষয় গুলোর জন্য অনলাইন কেনাকাটার উপর নির্ভর করেছে সেগুলা হল গ্রোসারি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধ জাতীয় দ্রব্য। কিন্তু বাংলাদেশে ই-কমার্স এর ৮০-৯০ শতাংশই ইলেকট্রনিকস ও ফ্যাশন আইটেম। এই বিশাল খাত এ কোন উন্নতি হয়নি। বরং ক্রয় কমেছে অনেকটাই। বছরে রোজার ঈদ কে ঘিরে যে কেনাকাটা বৃদ্ধি পায় তা এবছর হয়নি।

অর্থাৎ, যেসব ই-কমার্স প্রতিষ্ঠান গুলো মানুষ এর প্রয়োজনীয় পণ্য গুলোর যোগান দিতে পেরেছে কেবল সেসব প্রতিষ্ঠান ই টিকে থাকতে পেরেছে।বাকি অধিকাংশ প্রতিষ্ঠান ই তাদের সার্ভিস সাময়িক বন্ধ রেখেছে।এত যে ক্ষতির সম্মুখীন তারা হয়েছে তা কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লেগে যাবে।

তবে এই করোনা পরিস্থিতিতে যে পরিমাণ ক্রেতার পরিমাণ বেড়েছে তা নি:সন্দেহে ভবিষ্যৎ ই-কমার্স কে সমৃদ্ধ করবে। ই-কমার্স সেবার একটা বড় অংশ হল পণ্য মানুষ এর হাতে পৌঁছে দেয়া। এ কাজে প্রচুর জনবল নিয়োগ দেয়া হবে ভবিষ্যতে, ধারণা করা হয়েছে।

তাই যেসব ই-কমার্স প্রতিষ্ঠান গুলো সাধারণ মানুষ এর চাহিদা অনুযায়ী নিজেদের সেবা পরিবর্তন করতে পারবে তারাই টিকে থাকবে বলে আমি মনে করি।

ফারিহা নওশিন চিনিকা
দফতর সম্পাদক
ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট

Photos from Bestway Institute of Research & Development's post 31/05/2020

Covid-19 Strategy & Operation (Work From Home)Meeting,Subhan’Allah.

May Allah Azza Wa Jal Grant Us Safety,Healthy & Humanly Courage To Protect Amanah(Investment) of All Stake Holders,Insha’Allah!

Photos from Bestway Institute of Research & Development's post 08/05/2020

-Purbachol Bestway City@Kanchan,Rupganj, Narayanganj.
May Allah Grant Us To Fulfilling The Long Expected Amanah(Investment)of All Customers Insha’Allah!
Ameen

16/04/2020

জীবন যেখানে বিপন্ন সেখানে জীবন কে সুরক্ষিত করার দায়িত্ব নিতে হবে আমাদেরই। স্ব-স্ব অবস্থান থেকে আমরাই পারি “জীবনের প্রয়োজনে” মানবিকতার হাত বাড়িয়ে দিতে। মানব জাতির উত্থানের সাথে ত্যাগ, বিসর্জন এবং পরোপকারিতা ওতপ্রোত ভাবে জড়িত।

দেশ ও জাতির স্বার্থে গনতন্ত্রের মানসকন্যা মাদার অব হিউম্যানিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সূযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের অবস্থান থেকে “জীবনের প্রয়োজনে” এগিয়ে এসেছি। আপনাদের সকলের ভালবাসার প্রকল্প পূর্বাচল বেষ্টওয়ে সিটি কে আমরা চলমান করোনা ভাইরাসের পরীক্ষা এবং সনাক্তকরন কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য স্থানীয় সাংসদ, বীর মুক্তিযোদ্ধা এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর কাছে সাময়িক সময়ের জন্য অস্থায়ী মেডিকেল হিসেবে হস্তান্তর করা হয়।

বেষ্টওয়ে গ্রুপ এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠান “জীবনের প্রয়োজনে” মানব সেবার তরে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে সদা প্রস্তুত।

01/12/2019

অর্থকথা'র আগামী সংখ্যার প্রচ্ছদ সাক্ষাৎকারে থাকছেন দেশের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ; বেস্টওয়ে গ্রুপ চেয়ারম্যান জনাব মো. মিজানুর রহমান। খুব শিগগির প্রকাশিত হবে।

21/10/2019

,Dhaka-Mymensingh Highway,Gazipur(Opening Soon)

17/06/2019

বিশ্বকাপে পুরো শক্তিশালী উইন্ডিজই খেললো মাশরাফি মুর্তজাদের বিপক্ষে। কিন্তু আবারও সেই একই পরিণতি। সাকিব আল হাসান ও লিটন দাসের দুরন্ত ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। ৫১ বল বাকি থাকতেই জিতেছে তারা।অভিনন্দন বাংলার টাইগারদের। এগিয়ে যাও তোমরা, এগোবে বাংলাদেশ।

02/06/2019

যুগোপযোগী চমৎকার রিপোর্ট।
ঢালাও অনার্স-মাস্টার্সের চেয়ে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা‌‌ এখন খুব বেশি দরকার।‌ কারিগরি শিক্ষার একটি ইতিবাচক দিক নিয়ে প্রতিবেদনটি ছাপা হলো আজকের (২ জুন,২০১৯) প্রথম আলোয়।

Photos from Bestway Institute of Research & Development's post 31/03/2019

Our session in india

25/03/2019

At Purbachal Bestway City with Indian business partner - a massive township being built in Dhaka, Bangladesh

16/03/2019

Respect

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Priyo Prangan Tower, Banani
Dhaka