Eub Helpline

Eub Helpline ইইউবি'র সাবেক ও বর্তমান শিক্ষার্থী দ্বারা পরিচালিত।

EUB Helpline-ইইউবি হেল্পলাইন🌼

Meeting - European University of Bangladesh Alumni Association (EUBAA)
27/01/2024

Meeting - European University of Bangladesh Alumni Association (EUBAA)

26/12/2023

অ্যাপিয়ার্ড সার্টিফিকেট অর্থাৎ সাময়িক সনদ সংক্রান্তঃ⤵️

যারা সকল ক্রেডিট সম্পন্ন করেছেন অথবা শেষ সেমিস্টারের সকল পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু ফলাফল এখনো হাতে পাননি কিংবা থিসিস করছেন তারা চাইলে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন।

উদাহরণ স্বরূপ, ৪৬তম বিসিএস পরীক্ষার আবেদন চলছে। অনেকেই বিসিএস পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক কিন্তু ফলাফল প্রকাশিত না হওয়ায় আবেদন করতে পারছেন না। তারা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট এর ফলাফল(পূর্ববর্তী সেমিস্টারসমূহের গড় ফলাফল) ব্যবহার করে বিসিএসে আবেদন করতে পারবেন।
তবে ফলাফল প্রকাশের পর প্রভিশানাল সার্টিফিকেট উঠিয়ে রাখতে হবে।

প্রভিশানাল সার্টিফিকেট সংক্রান্তঃ⤵️

প্রভিশানাল সার্টিফিকেট মূল সনদের ন্যায় কাজ করে। সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন।
অ্যাপিয়ার্ড সার্টিফিকেট হলো সাময়িক সনদ। যা প্রভিশানাল সার্টিফিকেট পাওয়ার পূর্বে অর্থাৎ ফলাফল প্রকাশের পূর্বে প্রদান করা হয়ে থাকে এবং উক্ত ফলাফল দিয়ে সব ধরনের চাকুরিতে আবেদন করা যায়।

আবেদন প্রক্রিয়া সংক্রান্তঃ⤵️

১. অ্যাপিয়ার্ড সার্টিফিকেট-
একাডেমিক সব পরীক্ষা শেষ করেই অ্যাপিয়ার্ড সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে রেজিস্ট্রার অথবা নিজ নিজ বিভাগের চেয়ারম্যান বরাবর।
আবেদনে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট কেন প্রয়োজন তার কারণ তুলে ধরতে হবে। আবেদন ফি ৫০০ টাকা নির্ধারিত হতে পারে। এসংক্রান্ত নির্দেশনা খুব শীঘ্রই আসবে।

২. প্রভিশানাল সার্টিফিকেট-
ফলাফল প্রকাশের পরদিন আবেদন করলে ৭ কর্মদিবসের মধ্যে প্রভিশানাল সার্টিফিকেট পাবেন। এজন্যে ৩৫০০ টাকা পরিশোধ করতে হবে। ৩ কর্মদিবস পর বা ৪ দিনের মধ্যে জরুরিভিত্তিতে পেতে চাইলে ৫৫০০ টাকা পরিশোধ করতে হবে।

আরো কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টে জানান। পরবর্তীতে জানানো হবে। আপনাদের সেবায় একঝাঁক শিক্ষার্থী সবসময় প্রস্তুত। আসুন একে অপরের সহযোগীতায় হাত বাড়িয়ে দিই।😊

নোটিশঃ
26/12/2023

নোটিশঃ

নতুন উদ্যোগ। ২৪ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলে Appeared Certificate প্রদানের সিদ্ধান্ত পাশ হয়েছে।রেজিস্ট্রার অফিস অথবা নিজ ...
25/12/2023

নতুন উদ্যোগ। ২৪ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলে Appeared Certificate প্রদানের সিদ্ধান্ত পাশ হয়েছে।

রেজিস্ট্রার অফিস অথবা নিজ নিজ বিভাগে যোগাযোগ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে Appeared Certificate গ্রহণ করতে পারবেন।

প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে দারুণ এক উদ্যোগ গ্রহণ করেছে ইইউবি কর্তৃপক্ষ। Alumni Association Registrations Link:- https:/...
14/12/2023

প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে দারুণ এক উদ্যোগ গ্রহণ করেছে ইইউবি কর্তৃপক্ষ।

Alumni Association Registrations Link:-
https://forms.gle/oFqa9po1VvcAfT2y6

24/11/2023

জাতীয় শিল্পকলা একাডেমিতে 'মহানগর সাংস্কৃতিক উৎসব' আয়োজনে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে৷ নাচ,গান,কবিতা অথবা বাদ্যযন্ত্রে পারদর্শী শিক্ষার্থীদের প্রাথমিক অডিশন আগামীকাল দুপুর দুইটায় ৭২৩ নাম্বার রুম (অডিটোরিয়াম)এ অনুষ্ঠিত হবে৷ আগ্রহী শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য,এই প্রোগ্রামের ভালো পার্ফমারদের একটা তালিকা তৈরি করে সেখান থেকে সেন্ট্রাল কালচারাল ক্লাব হবে। ভবিষ্যতে ইউনিভার্সিটির প্রোগ্রাম গুলো তে এখান থেকেই নেয়া হবে।

প্রয়োজনে যোগাযোগ,

নাহিদ খাঁন সৈকত
লেকচারার
ডিপার্টমেন্ট অফ ইংলিশ
মোবাইল: 01747120941

09/11/2023

♦️আজ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু; আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

📍আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে -
১। সকল সার্টিফিকেট/মার্কশিটের ফটোকপি।
২। পাসপোর্ট সাইজের ছবি।
৩। জাতীয় পরিচয়পত্রের কপি (উভয় পাশের)।
৪। বর্তমান & স্থায়ী ঠিকানা
৫। স্বাক্ষর।
৬। একটি সচল মোবাইল নাম্বার।
৭। E-mail ID
৮। কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে- মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ট্রেনিং ইত্যাদি থাকলে উল্লেখ করতে হবে।
৯। পদের নাম। ( যে পদে আবেদন করতে চান)
১০। পরীক্ষা কেন্দ্রের নাম (যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান)।

Notice
04/11/2023

Notice

২৯ অক্টোবরের স্থগিত পরীক্ষার পুনঃসময়সূচি সম্পর্কিত নোটিশঃ
01/11/2023

২৯ অক্টোবরের স্থগিত পরীক্ষার পুনঃসময়সূচি সম্পর্কিত নোটিশঃ

31/10/2023

আপনার মোবাইলে ধারণ করা সুন্দর ছবিগুলো পাঠিয়ে দিন ইনবক্সে। সাথে যুক্ত করে দিন নাম, বিভাগ ও সেশন। লিখতে পারেন প্রথম কোনভোকেশন নিয়ে আপনার অনুভূতি।

প্রকাশ করা হেল্পলাইন পেইজে। ধন্যবাদ।

#ইউরোপিয়ান_বিশ্ববিদ্যালয় #কোনভোকেশন #ইইউবি

ইইউবির ১ম সমাবর্তন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বাণী দিয়েছেন।বাংলাদেশ প্রতিদিনের সপ্তম পাতায় পড়ুন বিস্...
31/10/2023

ইইউবির ১ম সমাবর্তন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বাণী দিয়েছেন।

বাংলাদেশ প্রতিদিনের সপ্তম পাতায় পড়ুন বিস্তারিত।

ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ- এর ১ম সমাবর্তন ২০২৩1st Convocation of European University of Bangladesh-EUB 2023সর্...
31/10/2023

ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ- এর ১ম সমাবর্তন ২০২৩
1st Convocation of European University of Bangladesh-EUB 2023

সর্বমোট গ্র্যাজুয়েটধারীর সংখ্যা ৭৫৫৯ জন। উষ্ণ অভিনন্দন!

Address

2/4, Gabtoli, Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Eub Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Eub Helpline:

Shortcuts

Share