Shawon Academy

Shawon Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shawon Academy, Education, Dhaka.

08/03/2026

বিকেলের সোনালি আলো ধীরে ধীরে বারান্দার ফুলগাছগুলোর ওপর এসে পড়েছে। গোলাপ, জবা আর বেলি ফুলগুলো হালকা বাতাসে দুলছে। বাবা বারান্দায় একটি চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। আর সেখানেই কিছু খেলনা গাড়ি নিয়ে খেলছিল ৮ বছরের ছোট্ট রাইয়ান।

বাবা তাকে কাছে ডেকে মায়া ভরা গলায় বললেন—
— “রাইয়ান, বাবা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই।”
রাইয়ান একটু অবাক হয়ে, লাজুক হাসি দিয়ে বলল—
— “কি দায়িত্ব বাবা? আমি কি পারব?”

বাবা ছেলের মাথায় হাত রেখে বললেন—
— “অবশ্যই পারবে, বাবা। আজ থেকে এই ফুলগাছগুলো তোমার বন্ধু। প্রতিদিন ওদের পানি দেবে আর খেয়াল রাখবে। গাছগুলোও মানুষের মতো—যত্ন পেলে তারা সুন্দর হয়ে ওঠে।”

ছোট্ট রাইয়ানের চোখে তখন আনন্দ আর গর্বের আলো। কিছুক্ষণের জন্য তার মনে হচ্ছিল, সে যেন একটু বড় হয়ে গেছে।

বাবা একটু নীরব থেকে আবার বললেন—
— “বাবা শোন, মানুষ যখন দায়িত্ব নিয়ে কাজ করে, তখন সে তার পরিশ্রমের মূল্য পায়। তুমিও পাবে। প্রতি সপ্তাহের শেষে আমি তোমাকে ১০০ টাকা করে দেব।”
কিন্তু আমাদের কিছু চুক্তি থাকবে।

তারপর বাবা খুব ধীরে ধীরে বুঝিয়ে দিলেন— এই ১০০ টাকা একসাথে খরচ করা যাবে না। এর মধ্যে ৫০ টাকা নিজের প্রয়োজনের জন্য ব্যয় করবে, যেমন খাতা-কলম কিনবে। ২০ টাকা দিয়ে নিজের ছোট শখের জিনিস কিনতে পারবে। আর সপ্তাহে ৩০ টাকা তুমি জমাবে।

বাবা মায়া মেশানো কণ্ঠে বললেন—
— “যদি তুমি প্রতি সপ্তাহে ৩০ টাকা করে জমাতে পারো, তাহলে সপ্তাহ শেষে আমি তোমাকে আরও ২০ টাকা বোনাস দেব।”
সেই দিন থেকেই রাইয়ানের নতুন অভ্যাস শুরু হলো।

প্রতিদিন বিকেলে সে খুব যত্ন করে গাছে পানি দেয়। কখনো শুকনো পাতা তুলে ফেলে, কখনো মাটি ছুঁয়ে দেখে—গাছটা তৃষ্ণার্ত কি না।
একদিন ভোরবেলা দৌড়ে এসে রাইয়ান বলল—
— “বাবা! গোলাপ গাছে নতুন কুঁড়ি এসেছে!”

বাবা কিছুক্ষণ চুপ করে ছেলের দিকে তাকিয়ে ছিলেন। তার চোখে তখন এক অদ্ভুত গর্ব।
কারণ তিনি জানতেন—শুধু ফুলগাছ নয়… ধীরে ধীরে বড় হয়ে উঠছে তার ছোট্ট ছেলেটাও।

বছরগুলো কেটে গেল।
ছোট্ট রাইয়ান স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বড় হলো। সামনে তার ভার্সিটির পড়াশোনার জন্য মোটা অঙ্কের অর্থ প্রয়োজন হলো। তখনই তার মনে হলো—এখন আর বাবার কাছে টাকা চাইতে হবে না। তার ছোট ছোট সঞ্চয়ই তো এখন বড় অঙ্কে রূপান্তরিত হয়ে গেছে, যেটা দিয়ে ভার্সিটির পড়াশোনার খরচের একটা বড় অংশ সামলানো যাবে। ছোট ছোট অভ্যাস আর বাবার শেখানো শিক্ষাগুলোই একদিন তার বড় স্বপ্নের পথ খুলে দিল।

একদিন সন্ধ্যায় সেই পুরোনো বারান্দায় দাঁড়িয়ে রাইয়ান মনে মনে বলল—
“বাবা, তুমি আমাকে শুধু টাকা দাওনি… তুমি আমাকে শিখিয়েছো কীভাবে মানুষ হতে হয়, কীভাবে দায়িত্ব নিতে হয়, আর কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়।”
তার চোখের কোণে তখন অজান্তেই পানি জমে উঠেছিল।

কারণ সে বুঝে গেছে—
গাছে পানি দেওয়া ছিল না শুধু একটা কাজ… সেটা ছিল জীবনের প্রথম দায়িত্ব।
সপ্তাহে ৩০ টাকা জমানো ছিল না শুধু সঞ্চয়… সেটা ছিল ভবিষ্যতের প্রথম স্বপ্ন।

আর বাবার সেই মায়া মেশানো কথাগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
কারণ সত্যিকারের বাবা সন্তানের হাতে শুধু টাকা তুলে দেন না…
তিনি তার হৃদয়ে দায়িত্ব, ধৈর্য আর স্বপ্নের বীজ রোপণ করে দেন।

09/02/2026
Photos from Shawon Academy's post 28/01/2026

অভিনন্দন কৃতি শিক্ষার্থীদের! 🏆

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী বোর্ড পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের শিক্ষার্থীরা শতভাগ পাশ-এর গৌরব অর্জন করেছে! উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।

শিক্ষক হিসেবে তোমাদের এই সাফল্যে আমরা আনন্দিত। ভবিষ্যতের উজ্জ্বল পথে তোমাদের জন্য রইল শুভকামনা।

শুভেচ্ছান্তে,
সৈয়দ শাওন আলী
ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল বিভাগ
দেশ টেকনিক্যাল স্কুল, ঢাকা-১২১৬
Shawon Academy

03/11/2025

Neutralizing obsolete acids and chemicals ensures lab safety.

01/10/2025

🔹বিভাগভিত্তিক ডাক্তারদের তালিকা:

1. মানসিক রোগ → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)

ডিপ্রেশন, দুশ্চিন্তা, ফোবিয়া, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি

2. পেট ও হজম → Gastroenterologist (গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট)

গ্যাস্ট্রিক, লিভারের রোগ, আলসার, হেপাটাইটিস, হজমের সমস্যা

3. মাথা/স্নায়ু → Neurologist (নিউরোলজিস্ট)

মাথাব্যথা, খিঁচুনি, মৃগী রোগ, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা, মস্তিষ্কের টিউমার

4. হৃদরোগ → Cardiologist (কার্ডিওলজিস্ট)

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ
👉 অপারেশন লাগলে → Cardiac Surgeon (কার্ডিয়াক সার্জন)

5. ত্বক/চুল/যৌন রোগ → Dermatologist & Venereologist (ডার্মাটোলজিস্ট)

চুলকানি, একজিমা, চুল পড়া, ব্রণ, ফুসকুড়ি, যৌন রোগ

6. চোখ → Ophthalmologist (চক্ষু বিশেষজ্ঞ)

চোখ লাল হওয়া, ঝাপসা দেখা, ছানি, গ্লুকোমা

7. নারী/প্রসূতি → Gynecologist & Obstetrician (গাইনোকলজিস্ট)

মাসিকের সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থা, সন্তান জন্ম

8. নাক/কান/গলা → ENT Specialist (ইএনটি স্পেশালিস্ট)

কানে কম শোনা, টনসিল, সাইনাস, কানে পুঁজ পড়া, নাক দিয়ে রক্ত পড়া

9. রক্তের রোগ → Hematologist (হেমাটোলজিস্ট)

অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, রক্ত ও অস্থিমজ্জার সমস্যা

10. দাঁত → Dentist (ডেন্টিস্ট)

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা, ব্রেস

11. ফুসফুস/শ্বাসকষ্ট → Pulmonologist (পালমোনোলজিস্ট/চেস্ট স্পেশালিস্ট)

হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষ্মা, নিউমোনিয়া, কাশি

12. কিডনি/প্রস্রাব → Nephrologist (নেফ্রোলজিস্ট)

কিডনি বিকল, ইউরিন ইনফেকশন, প্রস্রাবে জ্বালা, কিডনি পাথর
👉 অপারেশন/সার্জারি লাগলে → Urologist (ইউরোলজিস্ট)

13. হাড়/জয়েন্ট → Orthopedic Surgeon (অর্থোপেডিক সার্জন)

হাড় ভাঙা, জোড়া লাগানো, বাত রোগ, হাঁটুর ব্যথা, মেরুদণ্ড সমস্যা

14. শিশু → Pediatrician (পেডিয়াট্রিশিয়ান)

শিশুদের যেকোনো রোগ, টিকা, বৃদ্ধি সমস্যা

15. সাধারণ অসুখ → Medicine Specialist (মেডিসিন স্পেশালিস্ট

19/08/2025

দেশ পলিটেকনিক কলেজ-এর ঢাকা এবং বরিশাল ক্যাম্পাসের জন্য নিন্মোক্ত অকুপেশন সমূহে শূন্য পদে ট্রেইনার (প্রশিক্ষক) নিয়োগ করা হবে। তাই আগ্রহী ব্যাক্তিদের উক্ত শূন্য পদ সমূহের বিপরীতে আবেদন করার আহ্বান করা হলো। https://forms.gle/NZeJBST2Dymtidrr5

09/08/2025

📛নিউজ📛

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, দেশের চল্লিশ হাজার কওমি মাদরাসায় চালু করা হবে কারিগরি শিক্ষা। চল্লিশ হাজার কওমি মাদরাসায় ৮০ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদেরকে আমরা দক্ষ কর্মী বানাতে চাই। ইতোমধ্যে বেফাকের ছয়টি বোর্ড কারিগরি শিক্ষার বিষয়ে সম্মতি দিয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

© EduTech by Shawon

06/08/2025

ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ..

29/07/2025

🎓 মাত্র ৫০০/- টাকায় মাসিক বেতনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ার সুবর্ণ সুযোগ!
💰 ৪০,০০০/- পর্যন্ত সরকারি শিক্ষা বৃত্তি!
🏠 হোস্টেল সুবিধা সহ
🔧 আধুনিক ও মানসম্মত কারিগরি শিক্ষা, যা গড়ে তুলবে দক্ষ ভবিষ্যৎ!

🎯 কেন পড়বেন দেশ পলিটেকনিক কলেজে?
✅ সরকারি-বেসরকারি চাকরির বাজারে উচ্চ চাহিদাসম্পন্ন কোর্স
✅ স্বল্প খরচে মানসম্মত শিক্ষা
✅ অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পরিচালিত ক্লাস
✅ হোস্টেল সুবিধা এবং সার্বক্ষণিক শিক্ষক তত্ত্বাবধান
✅ প্র্যাকটিক্যাল ভিত্তিক ক্লাস, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও বাস্তবমুখী পাঠদান
✅ ক্লাসে উপস্থিতির উপর কড়া নজর ও মূল্যায়ন

📢 ভর্তি চলছে – আসন সংখ্যা সীমিত!
📞 যোগাযোগ করুন আজই:
📲 01321231545

🏫 দেশ পলিটেকনিক কলেজ
📍 কালশী মেইন রোড, মিরপুর-১২, ঢাকা

📌 ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে, এখনই সঠিক সিদ্ধান্ত নিন।
🔧 কারিগরি শিক্ষায় নিজেকে গড়ে তুলুন দক্ষ নাগরিক হিসেবে।

29/07/2025

Job Opportunity
Qualification: Diploma in Engineering
Department: Electrical / Mechanical

Interested candidates are encouraged to apply.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Dhaka