30/11/2019
Scholars International School (SiS) এর লোগোর জন্মকথা
***
শোল বা সিউল। দ. কোরিয়ার রাজধানী। অন্যতম উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত। জাপানের পরই এশিয়ার সেরা দেশ।
সেদিন দুপুরের দিকে বুশান শহর থেকে সোলে আসছিলাম। বুশান দ. কোরিয়ার সমুদ্র বন্দর কেন্দ্রিক শহর। বাংলাদেশের কক্সবাজার এর মত।
আমাদের একজন সিনিয়র কলিগ ব্যাখ্যা করছিলেন, কোন গাড়ির সুবিধা কেমন, এবং দ. কোরিয়ার কোন কোন ব্রান্ডের গাড়ি পাওয়া যায়, তা ব্যাখ্যা করছিলেন। ..
এমন বর্ণনাকালে তিনি বলছিলেন, এই গাড়িটি বিএম ডাব্লিউ। একজনের প্রশ্ন, কিভাবে বুঝলেন, লিখা তো দেখিনা। এমন সময় সিনিয়র কলিগের জবাব, ওই যে ডিজাইন বা লোগো। সেটা দেখেই বোঝা যায়।
এই ভাবনা থেকেই আমার মনে জাগল,জার্মানির গাড়ি যদি একটা প্রতিক দেখে বোঝা যায়, তাহলে আমাদের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল (এসআইএস) নয় কেন?..
সে থেকেই এস আই এস আগের লোগো বাদ দিয়ে একটি প্রতীক নির্ভর করা চিন্তা করে ল্যাটিন হরফ S কে ভিত্তি করে একটি প্রতিক ঢাকায় পাঠালাম।
সে প্রতিকের আলোকেই চূড়ান্ত করা হল SiS এর লোগো...
এভাবেই এস আই এস লোগোর জন্মের সাথে জড়িয়ে থাকল দ কোরিয়ার সোল/সিউল শহরের ভ্রমণ বৃত্তান্ত।
গোল লোগো= প্রথম করা লোগো
হাতে লিখা= ড্রাফট লোগো
এস ভিত্তিক প্রতিক= সর্বশেষ ও চূড়ান্ত লোগো।