Online Namaz and Quran Academy

Online Namaz and Quran Academy এখানে তাজভীদ ও মদ্দ-গুন্নাহসহ কুরআন শিক্ষা দেয়া হয় এবং সহীহভাবে নামায আদায় করার নিয়ম শিখানো হয়।
(2)

19/09/2026

🌙 অনলাইন নামাজ ও কুরআন শিক্ষা একাডেমি 🌙
📖 অনলাইনে শিখুন কুরআন শিক্ষা
জ্ঞান অর্জনের কোনো বয়স নেই!
✨ আজই কুরআন শিখুন, বদলে দিন আপনার জীবন। ✨
📚 আমাদের কোর্সসমূহ
✅ নূরানী কায়দা শিক্ষা
✅ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা
✅ তাজবীদসহ কুরআন শিক্ষা
✅ তাফসীর ও অর্থসহ কুরআন শিক্ষা
✅ প্রয়োজনীয় সূরা ও দোয়া শিক্ষা
⏰ ক্লাসের সময়
আপনার সুবিধামতো সময় নির্ধারণের সুযোগ।
👨‍👩‍👧‍👦 কারা শিখতে পারবেন?
✔ শিশু ও কিশোর-কিশোরী
✔ ছাত্র-ছাত্রী
✔ গৃহিণী
✔ চাকরিজীবী
✔ ব্যবসায়ী
✔ প্রবীণ ও বয়স্ক ব্যক্তি
অর্থাৎ, সবার জন্য উন্মুক্ত!
👨‍🏫 অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী
হাফেজ, আলেম ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে পাঠদান।
💻 ক্লাসের মাধ্যম
📱 WhatsApp
💻 Zoom
অথবা অন্য যেকোনো কোন মাধ্যম।
🎯 বিশেষ সুবিধাসমূহ
🌟 নিজের সুবিধামতো সময়ে ক্লাস করার সুযোগ
🌟 ঘরে বসেই দ্বীনি শিক্ষা অর্জন
🌟 ব্যক্তিগত যত্নসহকারে পাঠদান
📜 হাদীসের বাণী
"দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।"
— Prophet Muhammad ﷺ
🔔 ভর্তি চলছে — সীমিত আসন!
📞 যোগাযোগ: 01615-166536
আজই ভর্তি হোন এবং কুরআনের আলোয় আলোকিত করুন আপনার জীবন।

19/09/2026

💐নেক সন্তান লাভের দোয়া💐

১) رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

রব্বি লা-তার্যানী র্ফাদাঁও অআন্তা খাইরুল্ ওয়ারিছীন্।

অর্থাৎ হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।
( সুরা আম্বিয়া )

২) رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়্যাতান ত্বাইয়্যিবাতান, ইন্নাকা সামিউ’দ দুআ’ই
(সূরা আল-ইমরান)

অর্থাৎ হে আমাদের প্রভু! আপনার নিকট থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী।

৩) رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

রব্বি হাব্লি মিনাস সলেহিন অর্থাৎ হে পরওয়ারদিগার! আমাকে একটি সৎকর্মশীল পুত্র সন্তান দাও৷”
(সুরা সফফাত )

৪) رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

রব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররতা আ’ইয়ুনিঁও অজ্ব্’আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা

অর্থাৎ “হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদের আমাদের জন্য নয়ন প্রীতিকর করো এবং আমাদেরকে সংযমীদের আদর্শস্বরূপ করো।”
(সুরা ফুরকান)

প্রত্যেক ফরজ নামজের পর বেশী বেশী পাঠ করা। আল্লাহ চাহে তো, সন্তান লাভ হবে ইনশাআল্লাহ 🌷

16/09/2026

🌸ঈমানের উপর অটল থাকার দোয়া 🌸
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّاب

“হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের হেদায়াত দান করার পর আমাদের অন্তরকে সত্য থেকে বিচ্যুত করবেন না। আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহান দাতা।”

🌸প্রত্যেক নামাযের পর এই দোয়া পড়লে ঈমানের সহিত মৃত্যু নসিব হয়।🌸

হে আল্লাহ! আমাদের অন্তরকে ঈমানের উপর দৃঢ় রাখুন এবং আমাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আমীন।

16/09/2026

কিছু কথা বলবো। মেনে চললে ইনশাআল্লাহ উপকৃত হবেন।

১) রাতে দ্রুত ঘুমিয়ে পড়বেন। কমপক্ষে ১১টার মধ্যে তো অবশ্যই। ১০টায় ঘুমাতে পারলে আরও ভালো। রাত জেগে কাজ না করে কাজগুলো ফজরের পরের জন্য রাখুন।

২) রাতে ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সহজপাচ্য খাবার। এতে হজমের নানা সমস্যা কমে আসবে।

৩) ফজরের আগে বিছানা ছাড়বেন। ঘুম থেকে উঠে অন্য যেকোনো খাবার খাওয়ার আগে, এমনকি রুম টেম্পারেচারে থাকা পানি খাওয়ার আগেও এক গ্লাস কুসুম গরম পানি খাবেন প্রতিদিন।

৪) ফজরের আযকার শেষ করে সারাদিনের জন্য রুকইয়াহ পানি পড়া রেডি করে রাখবেন। এখন প্রায় সবারই বদনজর, হাসাদ এসব সমস্যা হয়ই। তাই প্রতিদিন রুকইয়াহ পানি খাওয়া ও রুকইয়াহ গোসল দেওয়া ভালো। প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন!

৫) সকালের সময়টায় যত বেশি কুরআন তিলাওয়াতে সময় দিবেন, সারাদিন তত বেশি বারাকাহ্ পাবেন। বিশেষ করে সূরা বাকারাহ তিলাওয়াত করার চেষ্টা করবেন, যত আয়াত পারেন। এটা অসম্ভব ফজিলতপূর্ণ সূরা।

৬) মেয়েরা ঘরের কাজকর্মে পরিশ্রম করে। তবুও বলবো, প্রতিদিন অন্তত ১৫/২০ মিনিট আলাদা করে এক্সারসাইজ করবেন। বডির প্রতিটা জয়েন্টের মুভমেন্ট খুব দরকার। স্কোয়াট, বাটারফ্লাই পোজ, ব্রিদিং এক্সারসাইজ ইত্যাদি ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ ইউটিউব দেখে শিখে নিবেন। এক্সারসাইজ করলে শরীর ফুরফুরে থাকবে। মন-মেজাজ তুলনামূলক ভালো থাকবে। বয়স যেমনই হোক, বডি টোনড থাকবে।

৭) সূর্যের আলো গায়ে মাখার আগে ফোনের স্ক্রিনে বুঁদ হওয়া উচিত নয় আসলে। আমার নিজেরই এই বদঅভ্যাস আছে। চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার। সূর্যের আলোতে কিছুক্ষণ বসে তারপর প্রয়োজনে ফোন হাতে নেওয়া উচিত।

৮) সকালে তো সবারই ফোনটা হাতে নেওয়াই হয়। হোক তা প্রয়োজনে বা অপ্রয়োজনে। ফোন হাতে নিয়ে বিকাশ, নগদ, রকেট যে অ্যাপ আপনার কাছে এভেইলএবল, সে মাধ্যমে বিশ্বস্ত কোনো ফান্ডে সদকাহ্ করে দিবেন।

সকালে একদল ফেরেশতা দুনিয়ায় আসে, যারা দানশীলের জন্য বরকতের দুআ ও কৃপণের জন্য ধ্বংসের দুআ করে যায়। হোক ১ টাকা, সামান্য দান করেও আপনি ফেরেশতার বরকতের দুআ পেতে পারেন ও ধ্বংসের দুআ থেকে বেঁচে যেতে পারেন।

সদকাহ্ করার কোনো অপশন না পেলে মনে মনে নিয়্যাত করে আলাদা টাকা সরিয়ে রাখবেন। পরে বাসা থেকে বের হলে বা সুযোগ বুঝে সদকাহ্ করে দিবেন।

৯) দুধ চা খাওয়া ছেড়ে দিবেন। হ্যাঁ, এটা আমি 'চাখোর' বলছি। যে আমার নিজেরই দুধ চা ছাড়া চলতো না। সত্যি বলছি, দুধ চা খাওয়া ছাড়তে পারলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন সবদিকে!

১০) দেশীয় ফল খাবেন প্রতিদিন। যেই সিজনে যা পান, সেটাই খাবেন।

১১) রোদে বসবেন প্রতিদিন ১০/১৫ মিনিট। ভিটামিন ডি এর অভাবে এ দেশের অধিকাংশ মেয়েরা কোমরব্যথা, মুড সুইংসহ নানা সমস্যায় ভুগে। ভিটামিন ডি লেভেল কমে গেলে ডাক্তার দেখিয়ে সাপ্লিমেন্ট নিবেন, পাশাপাশি রোদে বসতে হবে।

পর্দা মেইনটেইন করে কিভাবে রোদে বসাটা ম্যানেজ করা যায় বলতে পারছি না। আল্লাহকে বলবেন সহজ করে দিতে। তাঁর দেওয়া শরীর। তিনিই ব্যবস্থা করবেন।

১২) ইউরিন আর ইস্ট ইনফেকশন কমন সমস্যা। লেবু খাবেন প্রতিদিন। প্রোবায়োটিক রাখবেন (টকদই বা প্রোবায়োটিক আচার যেটা সুবিধা হয়)।

১৩) অলস বসে থাকবেন না। এমন কিছু করবেন, যাতে নিজের ও অন্যের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধন হয়। কারও ক্ষতি না হয়।

১৪) সারাদিন জবানকে যিকরে ব্যস্ত রাখবেন। দুরুদ ও ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ সব কাজে সহজতা আসবে।

১৫) অযু নষ্ট হলে অযু করে নেওয়া ভালো। অধিক পরিমাণে অযুকারীর অঙ্গ কেয়ামতের দিন উজ্জ্বল হবে।

১৬) দুপুরের খাবারের এক ঘণ্টা পর মৌরি ফুটিয়ে সেই পানি খেতে পারেন। শরীর হালকা লাগবে।

১৭) চুলে প্যাক লাগাবেন মাঝে মাঝে। নখে, হাতে মেহেদী দিবেন। এটা নারীদের জন্য সুন্নাহ আমল। আর নখ ছোট রাখবেন।

১৮) চেষ্টা করবেন, সপ্তাহে তিন-চার দিন হলেও শরীরে তেল মাখার। গরম লাগলে গোসলের আগে ম্যাসাজ করে তারপর গোসল দিবেন। জয়তুন তেল হলে ভালো হয়।

১৯) প্রতিদিন গোসল করবেন। গোসলের আগে পরা কাপড় আবার গায়ে দিবেন না। এই অভ্যাস মোটেই ভালো না। বাসার জন্য সুন্দর, হালকা ঘ্রাণের আতর রাখবেন৷ পরিষ্কার ও সুবাসিত থাকলে সব মেয়েকেই সুন্দরী লাগে। (নন-মাহরামের সামনে সুগন্ধি ব্যবহার নিষেধ)

২০) কয়েক মাস পর পর হিজামা করবেন। শরীর ব্যথামুক্ত থাকবে ইনশাআল্লাহ। হারিয়ে যাওয়া সুন্নাহ এটি। হাদিসে বর্ণিত, সবচেয়ে উত্তম চিকিৎসা হিজামা।

২১) দাঁত ও জিহ্বা পরিষ্কার রাখবেন।মিসওয়াক করবেন। জয়তুনের মিসওয়াক সবচেয়ে ভালো। দাঁত একদম চকচকে লাগে।

২২) জিনিসপত্র অকারণে জমিয়ে জমিয়ে রাখবেন না। এক্সট্রা কিছু থাকলে, সেটা আপনার প্রয়োজন না হলে অন্য কোনো নিডি মানুষকে দিন। আল্লাহ আপনাকে বরকত দিবেন। দেওয়ার ক্ষেত্রে আত্মীয়-স্বজনদের প্রাধান্য দিবেন।

২৩) মাঝে মাঝে সাজগোজ করতে হয় মেয়েদের। জীবনে যত সমস্যা থাকুক, বয়স ৫০+ হোক, হালাল রংঢং বাদ দিবেন না। এটা মেয়েদের সৌন্দর্য। রিজনেবলেই এখন কাজল, লিপ অয়েল পাওয়া যায়। দু-একটা কালেকশনে রাখবেন।

২৪) যাদের বয়স ৩০+ হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়নি, ফেসবুকের আবুল তাবুল কথায় নিজেকে ছোট ভাববেন না। আল্লাহ ইজ্জত দেন। সম্মানিত করেন। অন্য মানুষ যেমন, আপনিও আল্লাহর কাছে তেমনই। তো আপনি আপনার সমমানের কারও কথায় এত হতাশ হবেন কেন?

দুআ করবেন প্রচুর উত্তম জীবনসঙ্গীর জন্য। কিন্তু আল্লাহর সিদ্ধান্তেও সন্তুষ্ট থাকবেন। দুআ করি, আল্লাহ অবিবাহিত বোনদের উত্তম বর ও উত্তম ঘর মিলিয়ে দিন। বিবাহিতদের সংসারে বারাকাহ্ দিন।

২৫) দুআ করতে গিয়ে অন্যের জন্য দুআর কথা মনে এলো। নিজের পাশাপাশি অন্যের জন্য দুআ করবেন। এতে মন হিংসা থেকে মুক্ত থাকবে৷ হিংসা খুব খারাপ জিনিস। এটা নিজেকে পোড়ায়, সেই সাথে অন্যকেও।

২৬) মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটবেন। এটা সুন্নাহ। বাড়ির আঙ্গিনায়, বেলকনিতে ফুলের গাছের পাশাপাশি বিভিন্ন সবুজ, ঔষধি গাছ যেমন-নিম,কারিপাতা ইত্যাদি গাছ রোপণ করবেন৷

২৭) অপ্রয়োজনীয় স্ক্রলিং মারাত্মক ক্ষতিকর। সালাতের খুশু-খুযু নষ্ট হয় এর কারণে। আমার নিজেরই ইদানীং এই অভ্যাস বেড়েছে। আল্লাহ আমাকেসহ অন্য যারা এই কুঅভ্যাসে জড়িত, তাদের হিদায়াত দিন।

২৮) মা-বাবার সাথে সদাচরণ করবেন। তাদের জন্য দুআ করবেন। ইনশাআল্লাহ আপনার দুআ কবুল হবে। রিজিকে বরকত হবে। আমি যেদিন আমার মা-বাবার সাথে কর্কশ কণ্ঠে কথা বলি, আমার দুনিয়া এলোমেলো হয়ে যায়। শরীর ভার লাগে। আল্লাহ এই ব্যাপারে বড় হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন ও মা-বাবার সাথে সদাচরণের তওফিক দিন।

২৯) একাকী খাবেন না। ভাগযোগ করে খাবেন। পরিবারের সাথে একসঙ্গে বসে খাবেন। পারিবারিক বন্ধন দৃঢ় হবে। মোহাব্বত বাড়বে। রান্না থেকে অল্প অল্প আশেপাশের মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। আর খাবার খাওয়ার সময় ফোন চালাবেন না বা দেখবেন না৷

৩০) দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুমাবেন। এটাকে কাইলুলা বলে। শয়তান কাইলুলা অপছন্দ করে আর ফজরের পরের ঘুমকে পছন্দ করে। ফজরের পর না ঘুমিয়ে সারাদিনের বাকি কাজ গুছিয়ে নিবেন। ইনশাআল্লাহ বরকত পাবেন।

৩১) কখনোই মনে করবেন না, আপনার যোগ্যতা আছে বলেই যোগ্য স্থানে যাবেন। কখনোই মনে করবেন না, বাবা বা স্বামী আপনার রিজিকদাতা। কখনোই মনে করবেন না, আপনি কাজে দক্ষ বলে নিজের টাকায় নিজে চলতে পারেন। কখনোই মনে করবেন না, আপনি পড়াশোনায় ভালো বলে ভালো রেজাল্ট করেন। কখনোই মনে করবেন না, আপনার লেখা ভালো, তাই মানুষের হৃদয়ে দাগ ফেলে।

বরং, সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাই একক ক্ষমতাবান। তিনি দেন বলেই আমরা পাই। তিনিই করেন সবকিছু। আমাদের শ্রম, মেধা, চেষ্টা, সম্মান, অর্জন তাঁর তওফিকেই হয়। এই বিশ্বাস নিজের মাঝে গেঁথে নিতে পারলে আপনি জীবনে অনেক কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ।

পয়েন্টগুলো বেশ এলোমেলো হয়েছে জানি। যখন, যেভাবে, যা মাথায় এসেছে, তাই তাই লিখেছি। লেখাটা আমার জন্যই লিখেছি। আপনাদের সামান্য উপকার হলে এটাই আমার পাওয়া।

~ তাহিয়া ইসলাম

15/09/2026

এক রাজাকে অন্য এক দেশের রাজা দুটি অত্যন্ত সুন্দর ও শক্তিশালী বাজপাখি উপহার দিলেন। রাজা তার রাজ্যের সবচেয়ে সেরা প্রশিক্ষককে ডাকলেন যেন পাখি দুটিকে প্রশিক্ষণ দেয়া হয়।

কয়েক মাস পর প্রশিক্ষক এসে রাজাকে খবর দিলেন, "মহারাজ! একটি বাজপাখি তো চমৎকার উড়তে শিখেছে। সে আকাশের অনেক উঁচুতে নিখুঁতভাবে উড়ে বেড়ায়। কিন্তু অন্য পাখিটার এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে!"

রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "কী সমস্যা?"

প্রশিক্ষক বললেন, "দ্বিতীয় পাখিটি যেদিন থেকে এসেছে, সেদিন থেকে সে বাগানের একটি নির্দিষ্ট গাছের ডালে বসে আছে। সে ওখান থেকে একটুও নড়ে না। তাকে অনেক চেষ্টা করেও এক হাত ওড়ানো যায়নি!"

রাজা নিজে বাগানে গেলেন। তিনি দেখলেন, সত্যিই একটি পাখি আকাশের বিশালতায় ডানা মেলে উড়ছে, আর অন্যটি চুপচাপ একটি নির্দিষ্ট ডালে বসে আছে।

রাজা রাজ্যের সব বড় বড় জ্ঞানী, চিকিৎসকদের ডাকলেন। কিন্তু কেউই ওই অলস পাখিটিকে ডাল থেকে উড়াতে পারল না।

সবশেষে রাজা বিরক্ত হয়ে রাজ্যে ঘোষণা দিলেন, "যে ব্যক্তি এই পাখিটিকে আকাশে ওড়াতে পারবে, তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে!"

পরদিন সকালে রাজা তার বারান্দায় এসে অবাক বিস্ময়ে দেখলেন, সেই অলস বাজপাখিটি আকাশের অনেক উঁচুতে তার সঙ্গীর সাথে পাল্লা দিয়ে উড়ছে!

রাজা আনন্দে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে প্রহরীদের নির্দেশ দিলেন, "যেই জাদুকর এই অসম্ভব কাজ করেছে, তাকে এক্ষুনি দরবারে নিয়ে এসো!"

প্রহরীরা কিছুক্ষণ পর এক সাধারণ কৃষককে ধরে নিয়ে এল।

রাজা অবাক হয়ে বললেন, "তুমি এই অসাধ্য সাধন করলে কীভাবে? তুমি কি কোনো জাদুমন্ত্র জানো?"

কৃষক উত্তর দিল,

"মহারাজ, আমি কোনো জাদুমন্ত্র জানি না। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি শুধু গিয়ে ওই গাছের ডালটি কেটে দিয়েছি, যে ডালে পাখিটি আরাম করে বসে ছিল!

ডালটি পড়ে যাওয়ার সাথে সাথেই পাখিটি বুঝতে পেরেছে যে তার ডানা আছে, আর সে তখন বাধ্য হয়েই আকাশে উড়তে শুরু করেছে!"

আমাদের জীবনের বাস্তব গল্পটাও ঠিক এই বাজপাখির মতোই!

আল্লাহ তাআলা মানুষকে অপার সম্ভাবনা, মেধা আর যোগ্যতা রূপী 'ডানা' দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমরা কী করি?

আমরা আমাদের চেনা পরিবেশ, পুরনো অভ্যাস আর অলসতার এক আরামদায়ক 'গাছের ডালে' শক্ত হয়ে বসে থাকি। আমরা ভাবি, "যেমন আছি, বেশ তো আছি! নতুন কিছু করার ঝুঁকি নিয়ে কী লাভ?"

ব্যর্থতার ভয়ে আমরা নতুন কোনো কাজ শুরু করি না। অলসতার কারণে আমরা আমাদের মেধার পুরোটা কাজে লাগাই না।

ফলে আমাদের ভেতরের বিশাল সম্ভাবনাগুলো ওই ডালের ওপর বসেই একদিন মরে যায়।

জীবনে যদি সত্যিই বড় কিছু করতে চান, তবে সবার আগে নিজের অলসতা আর আরামদায়ক অভ্যাসের সেই 'ডালটি' কেটে ফেলুন।

Salman Farsi
-- সবক আমুয হেকায়াত

14/09/2026

🌸প্রবাসী স্টুডেন্টদের জন্য সুখবর!!

প্রবাসে আছেন, কুরআন পড়তে চান কিন্তু শিখার মাধ্যম পাচ্ছেন না?? ইনশাআল্লাহ আমরা আছি, আপনার পাশে।

আমরা অনেকেই জীবিকার প্রয়োজনে পরিবার ও মাতৃভূমি থেকে দূরে থাকি। কাজের ব্যস্ততায় অনেক সময় কুরআন শেখা বা শুদ্ধভাবে তিলাওয়াত করার সুযোগও হয় না।
কিন্তু মনে রাখতে হবে, রিযিকের পাশাপাশি আখিরাতের প্রস্তুতিও জরুরি।
তাই,
এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই শুদ্ধভাবে কুরআন শিখতে পারবেন, ইনশাআল্লাহ।
🌿 An-Nur Online Namaz & Quran Academy-এ রয়েছে— ✅ তাজবীদ ও মাখরাজসহ শুদ্ধ কুরআন শিক্ষা
✅ শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথক ব্যাচ
✅ পুরুষ ও মহিলাদের জন্য পৃথক উস্তায/উস্তাযা
✅ One-to-One ও গ্রুপ ক্লাস
✅ আপনার দেশের সময় অনুযায়ী ক্লাসের ব্যবস্থা
🎁 ৩ দিনের ফ্রি ট্রায়াল ক্লাসের সুযোগ

💚 আজ একটি সিদ্ধান্ত নিন— নিজে কুরআন শিখুন, আপনার সন্তানদেরও কুরআনের আলোয় গড়ে তুলুন।

📲 যোগাযোগ (WhatsApp):

(মহিলা)+8801883515161
(পুরুষ)+8801615166536

An-Nur Online Namaz & Quran Academy
🌷"পৃথিবীর যেখানেই থাকুন, কুরআনের সাথেই থাকুন।"🌷
আল্লাহ তাআলা আপনাদের কুরআন শেখার তাওফীক দান করুন। আমীন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ🌷💐অনলাইনে নতুন প্রাইভেট ক্লাস শুরু করা হবে ইনশাআল্লাহ। 💐💖দেশে ও বিদেশের  যেকোন স্থান থে...
13/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ🌷
💐অনলাইনে নতুন প্রাইভেট ক্লাস শুরু করা হবে ইনশাআল্লাহ। 💐
💖দেশে ও বিদেশের যেকোন স্থান থেকে আপনার সন্তানকে বা আপনি ও যদি বিশুদ্ধ কুরআন শিক্ষা করতে চান, তাহলে ইনবক্সে যোগাযোগ করুন।
সকল মুসলিম বোন ও শিশুদের জন্য অনলাইনে কুরআন শিক্ষা।
★★ যা যা পড়ানো হবে
⚡তাজভীদ
⚡কায়দা
⚡আমপারা
⚡কুরআন রিডিং
⚡নামাজ শিক্ষা
⚡জরুরী মাসায়েল শিক্ষা

🌷
প্রাইভেটভাবে (একা একা) পড়ানো হবে।
পুরুষদের জন্য পুরুষ উস্তাদ এবং মহিলাদের জন্য মহিলা উস্তাদ। বাচ্চাদের কে যত্ন সহকারে কুরআন শিক্ষা দেওয়া হয়।🌸🥰

13/09/2026

Address

Madani Nogor , Shanar Par, Shiddir Gong, Narayan Gong
Dhaka
1400

Alerts

Be the first to know and let us send you an email when Online Namaz and Quran Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share