Hafez Qari Abdul Basir Al Madani

Hafez Qari Abdul Basir Al Madani Education

16/10/2022
09/10/2022

এখানে যাওয়ার তৈাফিক দান করুন আমিন

08/10/2022

পৃথিবীর প্রান্তে প্রান্তে উড়বে কালিমার পতাকা। বিজয় মোদের খুব নিকটে সত্যর সত্যর ছবি আঁকা। সুবহানাল্লাহ।🥀☘️🥀

01/09/2022

হৃদয় ছুয়ে যাওয়ার মত কিছু উপদেশ

31/08/2022

ক্ষমতার দাপট চিরকাল থাকেনা

30/08/2022

পশু কখনো মানুষ হতে পারে না, কিন্তু মানুষ
নামের অমানুষ খুব সহজেই পশু হতে পারে 😔😔💔

ভাই বড় ধন,রক্তের বাঁধন। যদিও পৃথক হয়নারীর কারণ।ছোটকালে শোনা সেই ছড়া আজ বাস্তবে ঘটতে দেখলাম।কুমিল্লা জেলার দুই প্রবাসী ভা...
14/08/2022

ভাই বড় ধন,
রক্তের বাঁধন।
যদিও পৃথক হয়
নারীর কারণ।

ছোটকালে শোনা সেই ছড়া আজ বাস্তবে ঘটতে দেখলাম।
কুমিল্লা জেলার দুই প্রবাসী ভাই। বড় ভাইয়ের নাম মোতাহার। আর ছোট ভাই আজাদ।
এই আপন দু ভাই সৌদি আরবে থাকতেন। অর্থ কামাতেন। স্বাচ্ছন্দ্যেই কাটছিল তাদের জীবন।
কয়েক মাস আগে বাড়িতে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সব সময়ের মতো সেদিনও স্ত্রীদের ঝগড়ার খবর চলে যায় দুই ভাইয়ের কাছে।
খবর শুনে ছোট ভাই আজাদ ছুটে যায় বড় ভাই মোতাহার এর বাসায়।
স্ত্রীদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাগের মাথায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে।
সেদিনই সৌদি পুলিশ গ্রেপ্তার করে ছোট ভাই আজাদকে।
ঘটনার প্রায় তিন মাস পর আজ দেশের মাটিতে এলো বড় ভাই মোতাহারের লাশ।
সৌদি সরকারের আইন অনুযায়ী বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই আজাদের শিরচ্ছেদ করা হবে।
এভাবেই স্ত্রীদের কলহের বলি হয়ে, মায়ের বুকের দুই মানিক-রতনের জীবনগল্পের সমাপ্তি হবে।
(সংগৃহীত ও সম্পাদিত)

10/08/2022

জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।

01/08/2022

লোডশেডিং এ-র জামানায় প্রচন্ড গরমেও হিফয বিভাগের ছাত্র যখন তার ওস্তাদজীকে সবক শোনায়!

আহা কতোইনা উত্তম দৃশ্য! কোরআনের মাধ্যমে আমাদেরকে রহম করুন রাহমান।

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার...
28/07/2022

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়
ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।
একদিন ছেলেটির কাকা বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই. রেখে দিলো।
কাকা জিজ্ঞেস করলো-- হারটি এনেছো ?ছেলেটি বললো-- না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।
তখন কাকা বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে।
আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।
জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন.. মর তুই! ফেরেশতারা তখন বললো.. আমিন।আপনার সন্তানকে বললেন.. তোর ভবিষ্যত অন্ধকার। ফে...
28/06/2022

আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন.. মর তুই! ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনার সন্তানকে বললেন.. তোর ভবিষ্যত অন্ধকার। ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন.. তোর মুখ আমি দেখতে চাই না। ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনি রাগের মাথায় মেয়েকে বললেন.. জীবনেও স্বামীর ভাত খেতে পারবি না। ফেরেশতারা তখন বললো.. আমিন।

আপনি রাগের সময় সন্তানকে বললেন.. মরার সময় পানি পাবি না। ফেরেশতারা তখনও বললো.. আমিন।

আচ্ছা আপনি তো সেই মানুষ তাই না— যে নিজের সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন?

আপনি তো সেই মানুষ তাই না— যার থেকে কেউ বেশি আন্তরিক দোয়া করতে পারবে না!

আপনি কি জানেন.. ফেরেশতারা প্রতিটা কথার পরে আমিন আমিন বলেন!

আপনি কি জানেন— মা-বাবার রাগের মাথায় বলা প্রতিটা কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তো আপনার কলিজার টুকরা সন্তানের ক্ষতি আপনি নিজেই করছেন না তো?

আপনার সন্তান অন্যায় করছে.. মা-বাবা হিসেবে আপনি এই ভাষা ব্যবহার না করে এগুলো বলুন..

আল্লাহ তোকে হেদায়েত দিন। আমার জন্য চক্ষু শীতলকারী বানান। অথবা বলতে পারেন—
আল্লাহ তোকে ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মত বানান। আল্লাহ তোকে আয়েশা রা. এর মত বানান।

সবার সন্তান সবার কলিজার টুকরা। অতএব সন্তানকে বদদোয়া দেওয়া মানে নিজের চোখে নিজে বালি দিয়ে নষ্ট করে ফেলা!

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তাওফিক দান করুন (আমিন)।

©

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Qari Abdul Basir Al Madani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category