ISU English Department
The English Department of International Standard University (ISU) currently offers B.A. (Hons.) in English and M.A. in English Literature and Cultural Studies.
আইএসইউতে জুলাই স্মরণ: চেতনায় ২৪
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হলো "জুলাই স্মরণ: চেতনায় ২৪" অনুষ্ঠান। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের স্মরণে এই আয়োজন করা হয়।
আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আইএসইউ শিক্ষার্থীদের প্রতিনিধি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এম এ মান্নান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম নাসের ইকবাল।
এক বার্তায় আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, গণতন্ত্রহীন শাসনব্যবস্থায় শুধু রাজনৈতিক অধিকারই খর্ব হয় না, অর্থনৈতিক বৈষম্যও বাড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের মনে করিয়ে দেয়, স্বৈরাচারী সরকারের অধীনে সমাজে কিভাবে বৈষম্যই বেড়েছিল, আর্থিকখাতে লুটপাট হয়েছিল। স্বৈরাচারী সরকার জনগণের কণ্ঠ রোধ করে, সম্পদের সুষম বণ্টন বাধাগ্রস্ত করে। যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, সেখানে সুষ্ঠু অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজও গড়ে ওঠে না। এই আন্দোলন দেখিয়েছে, শিক্ষার্থীদের সচেতনতা ও সাহসিকতা সমাজ পরিবর্তনে কীভাবে ভূমিকা রাখে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আইএসইউ শিক্ষার্থীদের প্রতিনিধি ইসমাইল হোসেন, এম এ মান্নান ও অন্য শিক্ষার্থীরা আন্দোলনের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্ত্রবিহীন যুদ্ধের সাহসিকতা এ আন্দোলনকে উজ্জীবিত রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে স্বীকৃতি পায়নি।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চার স্থান। শুধু পেশাজীবী তৈরী না করে, সত্যিকারের মানুষ হিসেবে নৈতিকভাবে গড়ে তুলতে হবে। যেখানে ব্যক্তির চেয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে। জুলাইয়ের চেতনাকে আজীবন উদ্বুদ্ধ রাখার আহ্বান জানিয়ে, জুলাইয়ের বিভীষিকা যেনো আর নেমে না আসে এবং
সরকারকে নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিকভাবে সবসময় পাশে থাকার কথা বলেন।
বক্তারা বলেন, ইতিহাসের বিপ্লবী চরিত্রগুলো সব সময় আমাদের অনুপ্রেরণা দেয়। জুলাই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধরা জীবন বিলিয়ে দিয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে। আইএসইউতে সবসময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিদ্যমান। এ আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে আইএসইউ কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল। দেশের স্বার্থে ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।
লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্.........
“আমি হাজির, হে আল্লাহ ! আমি হাজির, আমি হাজির, কোন শরীক নাই তোমার, আমি হাযির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্যও তোমার, কোন শরীক নাই তোমার।”
আইএসইউ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ক্রিকেটারদের সংবর্ধনা
Congratulations to the International Standard University (ISU). Proud Runner-Up of the ULAB Fair Play Cup 2025 T20 Cricket Tournament.
ফাইনালে ISU ক্রিকেট টিম ⭐
ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) কে ৭ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠে গেলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) ক্রিকেট টিমl
অভিনন্দন আইএসইউ 📯
𝗜𝗦𝗨 beats 𝗜𝗨𝗕𝗔𝗧 by 56 Runs 💥
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।
🎭✨ Proud Moments for the Department of English, ISU! ✨🎭
Our talented students recently participated in the 10th Inter-University Student Conference, organized by the Department of English and Humanities, ULAB. Among the highlights was a mesmerizing performance of "The Turmeric Tales", a short skit brought to life by a group of nine passionate students. Their creativity, hard work, and dedication truly shone on stage!
We’re thrilled to celebrate their achievements and the invaluable role extracurricular activities play in shaping well-rounded individuals. 🌟
Watch the magic unfold in this clip and join us in applauding their efforts! 👏
08/04/2024
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1212
Opening Hours
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 19:00 |
| Friday | 09:00 - 19:00 |
| Saturday | 09:00 - 19:00 |
| Sunday | 09:00 - 19:00 |