21/09/2025
Article Writing এ AI Tools ব্যবহার: করণীয় ও বর্জনীয়
আজকাল অনেকেই ChatGPT বা অন্য AI tools ব্যবহার করছেন আর্টিকেল বা থিসিস লিখতে। ব্যবহার করতে সমস্যা নেই, তবে কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে—
1️⃣ Raw Output কপি করবেন না → AI এর আউটপুটে অহেতুক bold, em dash (—) বা অদ্ভুত স্টাইল থাকতে পারে। এগুলো ঠিক না করলে Supervisor ডাবল জিরো দেবেন!
2️⃣ Intro-Conclusion Trap এ পড়বেন না → AI প্রতিটি জবাবে Intro + Conclusion দেয়। এক আর্টিকেলে যদি বারবার দেন → repetitive & boring.
3️⃣ Citation ভুল করবেন না → AI-generated তথ্য অনেক সময় ফেক/ভুল হয়। Citation অবশ্যই authentic source থেকে নিন, নাহলে Paper বাতিল হতে পারে।
4️⃣ Length বুঝে ব্যবহার করুন → Objective এর মতো অংশে AI হয়তো ১ পেজ লিখে দেবে, অথচ আসল দরকার ২ লাইনের। তাই filter করে ব্যবহার করুন।
5️⃣ Word Choice এ সতর্ক থাকুন → Underscore, leverage, enhance, facilitate, deepen— এগুলো AI বারবার ব্যবহার করে। Variation আনুন।
6️⃣ Acknowledgement দিন → কোথায় কোথায় AI টুলস ব্যবহার করেছেন তা সংক্ষেপে লিখে রাখুন। এতে Academic Integrity বজায় থাকবে।
✅ Bottom line: AI is a Helper, not a Writer. ব্যবহার করুন, কিন্তু বুদ্ধি দিয়ে।