আইন একাডেমি

আইন একাডেমি

Share

Legal Education Centre in Bangladesh

06/04/2025

বার কাউন্সিল এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫-০৪-২০২৫ইং তারিখ, শুক্রবার, বেলা ৩:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত।

Photos from আইন একাডেমি's post 05/05/2024

১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষার ফলাফল : প্রিলি পাশ-৬০৩ জন।

Photos from আইন একাডেমি's post 19/02/2024

১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪ এর বিজ্ঞপ্তি
★পদ সংখ্যা-১০০টি

Photos from আইন একাডেমি's post 15/02/2024

#বার_কাউন্সিল_লিখিত_পরীক্ষা_রেজাল্ট।
বিগত ২৩-১২-২০২৩ ইংরেজী তারিখের অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত (Written) পরীক্ষায় ২,৫৩৯ (দুই হাজার পাঁচশত উনচল্লিশ) জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ সকলকে অভিনন্দন।

©™

Photos from আইন একাডেমি's post 07/02/2024

জুডিসিয়ারি ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি জন্য বইগুলি বেশ গুরুত্বপূর্ণ। চাইলে সংগ্রহ করতে পারেন। ~ধন্যবাদ
"আপডেটসহ বাজারে আছে-নীলক্ষেত বই মার্কেট"
///
নীলক্ষেত বই মার্কেট দোকান সমূহ - (আইন প্রকাশন, ইউনিভার্সিটি পাবলিকেশন্স, ল' পয়েন্ট প্রকাশনী)
©
★বইগুলি_পেতে_যোগাযোগ_করুনঃ
ইউনিভার্সিটি পাবলিকেশন্স {টিটু ভাইয়ের দোকান}
Cell: 01818 034 620
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা
///
ল' পয়েন্ট প্রকাশনী (রনি ভাই)
01931812555
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
\\\
আইন প্রকাশন (সাইফুল ভাই)
01830641300
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
///
Ambition Law Academy
★নীলক্ষেত দোকানে পাওয়া যাচ্ছে।
ফোন~ 01818421091(কুরিয়ারে).
©™

Photos from আইন একাডেমি's post 20/07/2023

#বার_কাউন্সিল_প্রিলি_MCQ_পরীক্ষা_প্রস্তুতি এর জন্য~একটু ভিন্ন ধরনের এবং ভিন্নভাবে সাজানো:
★নতুন বই বাজারে~
AMBITION'S
বার কাউন্সিল প্রিলিমিনারি (MCQ) বিশেষ সংখ্যা"
///মূল্য -৫২০/-; কুরিয়ারে -৫৮০/-
#বইটিতে_যা_অন্তর্ভুক্ত_রয়েছে : Sample দেখুন:
» BAR COUNCIL প্রিলিমিনারি (MCQ), Written সিলেবাস ও নম্বর বন্টন
» বার কাউন্সিল বিগত বছরের প্রিলিমিনারি (MCQ) প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান
» জুডিসিয়ারীর বিগত বছরের প্রিলিমিনারি (MCQ) প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান
» Mother Laws সমূহ IQ পদ্ধতিতে উপস্থাপন
» IQ পদ্ধতিতে বিষয়ভিত্তিক বেসিক সংক্ষিপ্তসার
» সাবজেক্ট ভিত্তিক ১৭টি মডেল টেস্ট ও উত্তর
» 7 Set Final Model Test with Answer.
©
#বইগুলি_পেতে_যোগাযোগ_করুনঃ
Ambition Law Academy
★নীলক্ষেত দোকানে পাওয়া যাচ্ছে।
ফোন~ 01818421091(কুরিয়ারে).
///
ইউনিভার্সিটি পাবলিকেশন্স {টিটু ভাইয়ের দোকান}
Cell: 01818 034 620
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
///
ল' পয়েন্ট প্রকাশনী (রনি ভাই)
01931812555
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
\\\
আইন প্রকাশন (সাইফুল ভাই)
01830641300
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
©™

28/04/2023

(Pre-emption/অগ্রক্রয়/সুফা)

★অন্যদের চেয়ে একজনের অগ্রাধিকার ভিত্তিতে ক্রয় করার অধিকার । কোন স্থাবর সম্পত্তির মালিক, অপর কোন স্থাবর সম্পত্তির মালিক কর্তৃক বিক্রিত স্থাবর সম্পত্তি ক্রয় করার অধিকারকে অগ্রক্রয়াধিকার বলে।

Pre-emption is a prior right of a co-sharer of a parcel of land by purchase or inheritance, the owner of adjacent property, or a land’s neighbor. When a piece of land is sold to a third party without acknowledging the land’s co-owners, the issue of pre-emption emerges, i.e., the co-owner has the right to purchase the land and claim ownership.

উদাহরণ- ‘নাসির’ ও ‘শফিক’ নামক দুইজন ব্যক্তি এবং যাদের মধ্যকার সম্পর্ক হল ভাই, যাদের একত্রে একখানি জমি রয়েছে। ‘নাসির’ যখন তার স্থাবর সম্পত্তি ‘ওসমান’ নামক অপর ব্যক্তির নিকট বিক্রয় করে তখন 'শফিক' ঐ বিক্রিত সম্পত্তি ক্রয় করার অধিকারকে অগ্রক্রয়াধিকার বলে।

★কারা অগ্রক্রয়ের আবেদন করতে পারেন:-

মুসলিম আইন অনুযায়ী নিম্নলিখিত তিন শ্রেণীর ব্যক্তি অগ্রক্রয়ের আবেদন করতে পারেন-
১/শাফি-ই-শরীক: সম্পত্তির সহ অংশীদার। যাদের স্বার্থ উত্তরাধিকার কিংবা ক্রয় সূত্রে অর্জিত হয় ।
২/শাফি-ই-খলিত: সুখাধিকার (Easement) ব্যবহার কারী ব্যক্তি, যেমন-রাস্তা ব্যবহার কিংবা পানি নিষ্কাশনের অধিকার রয়েছে এমন ব্যক্তি।
৩/শাফি-ই-জার: সংলগ্ন বা পার্শ্ববর্তী স্থাবর সম্পত্তির মালিক।

★বিধানসমূহ:-

>মুসলিম আইন:
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (১৯৫০) এ বলা হয়েছে, এ আইনের কোন কিছুই মুসলিম আইনে দেওয়া অগ্রক্রয়ের অধিকার হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করিবে না।মুসলিম আইন অনুযায়ী যে কোন প্রকারের জমির ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার দাবী করা যায়।

শুফা দাবি করার জন্য তিনটি আনুষ্ঠানিকতা বা প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে যা কঠোরভাবে অনুসরণ করতে হবে, সেগুলি হলো:

প্রথম দাবি- তালাব-ই-মওয়াসিবাত
দ্বিতীয় দাবি- তালাব-ই-ইশাদ
তৃতীয় দাবি- তালাব-ই-তামলীক

>রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (১৯৫০) এর ৯৬ ধারা:
২০০৬ সালে এই আইনের সর্বশেষ সংশোধনীতে বলা হয় যে, শুধুমাত্র এক শ্রেণীর লোক অগ্রক্রয়ের অধিকার দাবী করতে পারে যাদের স্বার্থ উত্তরাধিকার সূত্রে অর্জিত হয়। এই আইন অনুযায়ী, কৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার দাবী করা যায়।

এই আইনে অগ্রক্রয় দাবি করতে হলে যে যে শর্তসমূহ মানতে হবে;
১/উত্তরাধিকার সূত্রে সহ-শরীক হতে হবে,
২/ ক্রয়ের টাকা, ২৫% হারে ক্ষতিপূরণ, ৮% হারে Interest কোর্টে জমা দিতে হবে।
৩/নোটিশ প্রাপ্তি / বিক্রয় সম্পর্কে জানার ২ মাসের মধ্যে আবেদন করতে হবে।

>অকৃষি প্রজাস্বত্ব আইন (১৯৪৯), ধারা ২৪ অনুযায়ী, শুধুমাত্র অকৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার দাবী করা যায়। কিন্তু মুসলিম আইন অনুযায়ী যে কোন প্রকারের জমির ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার দাবী করা যায়।
এই আইনে অগ্রক্রয় দাবি করতে হলে যে যে শর্তসমূহ মানতে হবে;
১/ ক্রয়ের টাকা, ৫% হারে ক্ষতিপূরণ কোর্টে জমা দিতে হবে।
২/নোটিশ প্রাপ্তি / বিক্রয় সম্পর্কে জানার ৪ মাসের মধ্যে আবেদন করতে হবে।

>ভূমি সংস্কার আইন, ধারা ১৩।
>The Partition Act, ধারা ৪।

★অগ্রক্রয়কারীকে বিক্রিত সমগ্র সম্পত্তি দাবী করতে হবে, আংশিক দাবি করা যাবেনা।

★অগ্রক্রয়ের আবেদনের সময়সীমা ১ বৎসর (অনুচ্ছেদ ১০, তামাদি আইন ১৯০৮)

★কোন কোন ক্ষেত্রে অগ্রক্রয় করা যায় এবং যায় না:-

>কোন স্থাবর সম্পত্তির বিক্রয় সম্পূর্ণ হয়ে গেলে অগ্রক্রয় করা যায়।
>শুধুমাত্র বিক্রয় চুক্তি করা হলে এই অধিকার প্রয়োগ করা যায় না।
>কোন স্থাবর সম্পত্তি দান, ছদকা, ওয়াকফ, মিরাশ কিংবা উইল করলে ও প্রয়োগ করা যায় না।

Md. Mahmudul Hasan
Advocate, Dhaka Judge Court,
LLB, LLM, Jahangirnagar University.

Photos from আইন একাডেমি's post 19/02/2023

#চূড়ান্ত_প্রস্তুতি_ও_শেষ_সময়ের_প্রস্তুতি
★BJS সিলেবাসভূক্ত (Law + General Subjects)
#সহকারীজজ (জুডিসিয়ারী) নিয়োগ প্রিলি MCQ পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতির জন্য-- সংক্ষিপ্ত ও গোছালো বেসিক পাড়ানোর বই ১০০% হেল্পফুল বই।
★MCQ পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতির জন্য বই ২টি-১০০% সহায়ক ও কার্যকরী বই- প্রতিটি বইয়ের-মূল্য: ৫২০/- টাকা।
১. "BJS বিশেষ সংখ্যা হ্যান্ডবুক"
২. "BJS প্রশ্ন ব্যাংক হ্যান্ডবুক"
বইটি নীলক্ষেত দোকানে পাওয়া যাচ্ছে।
বিশেষ সংকলন ও সংযোজন:
====================
★ BJS বিগত বছরের প্রিলিমিনারী (MCQ) প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান
★ BJS লিখিত বিগত সকল বছরের প্রশ্নপত্র।
★ বার কাউন্সিল বিগত বছরের প্রশ্নের প্রিলিমিনারী (MCQ) ব্যাখ্যাসহ সমাধান
★ General Subjects এর বিষয়ভিত্তিক বেসিক আলোচনা
★ Mother Laws আইনসমূহের সংক্ষিপ্ত ও বাছাইকৃত তথ্য-উপাত্ত সমগ্র
★ Special Laws ও Constitutional Law সহ সংক্ষিপ্ত তথ্য-উপাত্ত
★ স্পেশাল ১১ সেট ফাইনাল মডেল টেস্ট।
©
///
নীলক্ষেত বই মার্কেট দোকান সমূহ - (আইন প্রকাশন, ইউনিভার্সিটি পাবলিকেশন্স, ল' পয়েন্ট প্রকাশনী)
©
সংকলন ও সম্পাদনায়~
AMBITION LAW BOOK HOUSE

#বইগুলি_পেতে_যোগাযোগ_করুনঃ
Ambition Law Academy
★নীলক্ষেত দোকানে পাওয়া যাচ্ছে।
ফোন~ 01818421091(কুরিয়ারে).
///
ইউনিভার্সিটি পাবলিকেশন্স {টিটু ভাইয়ের দোকান}
Cell: 01818 034 620
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
///
ল' পয়েন্ট প্রকাশনী (রনি ভাই)
01931812555
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
\\\
আইন প্রকাশন (সাইফুল ভাই)
01830641300
নীলক্ষেত বই মার্কেট, ঢাকা।
©™

Photos from আইন একাডেমি's post 13/02/2023

#সার্কুলার ১৬শ (BJS) ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা,২০২৩
★পদ সংখ্যাঃ ১০০ (একশত) টি।
★অনলাইনে আবেদনপত্র (BJSC Form I) পূরণ. ★আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ও সময় : ০৯/০২/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ মধ্যাহ্ন-১২.০০ ঘটিকা।
খ. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৯/০৩/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১১.৫৯ ঘটিকা।
★পরীক্ষার সময়সূচিঃ প্রিলি (MCQ) প্রাথমিক পরীক্ষা আগামী ১৮/০৩/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র এবং বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটসহ বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত জানানো হবে।

Photos from বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি's post 16/09/2022
09/05/2020

মোবাইল কোর্ট কী?
মোবাইল কোর্ট হচ্ছে অপরাধের তাৎক্ষণিক শাস্তি দেওয়ার লক্ষ্যে গঠিত সংক্ষিপ্ত আদালত। যার বিচারক হচ্ছেন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে সহকারী কমিশনার থেকে জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত পদকে বোঝানো হয়েছে।

মোবাইল কোর্ট আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছে:
- আইনশৃঙ্খলা রক্ষা করা, এবং
- অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর করার জন্য;
আর উপরিউক্ত উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধের তাৎক্ষণিক বিচার করে সীমিত দন্ড দিতে পারেন। এই আইনের আওতায় একজন ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তিকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড দিতে পারেন। মোবাইল কোর্ট আইনে ১৭টি ধারা ও ১ টি তফসিল রয়েছে।

কারা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন:
যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।

মোবাইল কোর্টের ক্ষমতা:
মোবাইল কোর্ট কোন অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড দিতে পারবেন। তবে অর্থ জড়িমানার ক্ষেত্রে সেই জড়িমানার সীমা থাকবে না। কারণ যখন যেই আইনের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে সেই আইনে যে জড়িমানার কথা বলা হয়েছে সেই অনুযায়ী জড়িমানা করতে হবে।

মোবাইল কোর্ট কর্তৃক কত টাকা জড়িমানা করা যায়?
মোবাইল কোর্ট কর্তৃক জড়িমানার পরিমাণ নির্দিষ্ট নেই। আর জরিমানার অর্থ সরকারি কোষাগারে ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। এই লক্ষ্যে মোবাইল কোর্ট এর ম্যাজিস্ট্রেট জরিমানার একটি রিসিট দেন যা ব্যাংকে জমা দিতে হয়।

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) কি মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন?
- হ্যা ; জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।

মোবাইল কোর্ট পরিচালনা পদ্ধতি:
মোবাইল কোর্ট পরিচালনার সময় কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেলে এবং মোবাইল কোর্ট সেই অভিযোগ সংক্ষিপ্তভাবে লিখে তা অভিযুক্ত ব্যক্তিকে পড়ে ও ব্যাখ্যা করে শুনাইবেন এবং অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে সে অভিযোগ স্বীকার করে কিনা।
- অভিযোগ স্বীকার না করলে, কেন স্বীকার করেন না তার ব্যাখ্যা চাইবেন। দোষ না পেলে অব্যাহতি দিবেন।
- অন্যদিকে অভিযোগ স্বীকার করলে সেই স্বীকারোক্তির উপর ভিত্তি করে ২ জন সাক্ষীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ২ বছর কারাদন্ডের আদেশ দিবেন।

মোবাইল কোর্টের রায়ের বিরুদ্ধে আপীল:
আপীল করা যাবে দুই ক্ষেত্রে। যথা:
-মোবাইল কোর্ট যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালনা করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপীল করা হবে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট।
- মোবাইল কোর্ট যদি জেলা ম্যাজিস্ট্রেট পরিচালনা করেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপীল করা হবে জেলা দায়রা জজের নিকট।

দায়মুক্তি:
ধারা ১৪ অনুসারে, বিচার যদি সরল বিশ্বাসে তাহলে মোবাইল কোর্টের ভুল বিচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলেও মোবাইল কোর্টের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না।

মোবাইল কোর্ট কী কী অপরাধের সংক্ষিপ্ত বিচার করে?
মোবাইল কোর্টে একটি তফসিল আছে। এই তফসিলে ১০৭ টি আইন আছে যেগুলোর আলোকে মোবাইল কোর্ট কোন অপরাধীকে তাৎক্ষণিক বিচার করেন। মোবাইল কোর্ট আইনে পেনাল কোডও আছে। তবে পুরো পেনাল কোড নেই। ক্ষুদ্র প্রকৃতির অপরাধের ধারাগুলো এখানে মোবাইল কোর্টের অধীনে দেয়া আছে। যেমন- অস্ত্রসহ বে-আইনী সমাবেশে প্রবেশ।

মোবাইল কোর্ট পরিচালিত হয় এমন কয়েকটি আইনের নাম বলুন?
মোবাইল কোর্টের তফসিলে বর্তমানে ১০৭ টি আইন আছে। এগুলো বাড়তে বা কমতে পারে। মোবাইল কোর্ট পরিচালিত হয় এমন কয়েকটি আইন হলো:
- জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪
- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
- বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রভৃতি।

আরো কিছু তথ্যঃ
তত্ত্বাবধায়ক আমলে প্রথমে ছিল মোবাইল কোর্ট অধ্যাদেশ ২০০৭। পরে সেটি আইনে পরিণত হয় ২০০৯ সালে। মোবাইল কোর্টের তফসিল হচ্ছে এমন একটি বিধান যেখানে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যে যে আইনের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সেই আইনগুলো তফসিলে অন্তর্ভুক্ত থাকে। বর্তমানে ১১০ টি আইন আছে। কমতে বা বাড়তে পারে। অর্থাৎ প্রতি বছর ডিসি সম্মেলনের সময় ডিসিরা প্রধানমন্ত্রীর নিকট বিভিন্ন আইনের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করতে চান। সেই হিসেবেই তফসিলে আইন অন্তর্ভুক্ত হয়। তবে আইন কমতে বা বাড়তে পারে। মোবাইল কোর্ট অর্থাৎ পুরোপুরি কোর্ট নয়। সংক্ষিপ্ত কোর্ট। কারণ কাজ হচ্ছে বিচারিক কিন্তু সম্পন্ন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
মোবাইল কোর্ট কী?
মোবাইল কোর্টের বিচারক কারা?
মোবাইল কোর্ট কী কী ধরনের শাস্তি দিতে পারে?
মোবাইল কোর্ট সর্বোচ্চ কত বছর কারাদন্ড দিতে পারেন?
জেলা ম্যাজিস্ট্রেট কী মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন?
মোবাইল কোর্টের রায়ের বিরুদ্ধে আপীল কোথায় করতে হয়?

©Hasan Zahid

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka