01/12/2025
*🌸 টিফিন শেয়ারিং ডে – ঐতিহ্যের আনন্দে এক অসাধারণ দিন! 🍱🥰*
আজ আমাদের প্রতিষ্ঠানে পালিত হলো *টিফিন শেয়ারিং ডে* — আর পুরো আয়োজনটাই ছিল বাঙালিয়ানার প্রাণবন্ত রঙে রঙিন!
*হরেক রকম ঐতিহ্যবাহী খাবারের সমাহার ছিল নজরকাড়া* — পিঠা-পুলি, পায়েশ, লাচ্ছি, সেমাই, ঝালমুড়ি, সমুচা, সিঙ্গাড়া, তেহারী, খিচুড়ি, বিরিয়ানি, হালিমসহ বাহারি মিষ্টান্ন, কেক-পুডিং আর নানা রকম ডেজার্ট ও কুল ড্রিংকস — যেন ছিল ছোট্ট এক উৎসব!
*শিশুদের মুখে মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস*, তারা সবাই নিজ নিজ খাবার একে অপরের সঙ্গে ভাগ করে খেয়েছে। শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে বন্ধুত্ব, ভালোবাসা আর এক অনন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল –
এটি *কোনো বিজাতীয় সাংস্কৃতিক প্রভাব নয়*, বরং *আমাদের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির সৌন্দর্যে ভরপুর একটি শিক্ষণীয় দিন*।
*Reg Day / Hug Day নয় — এই দিন ছিল নিজের শেকড়, আত্মীয়তা ও মানবিক মূল্যবোধের চর্চার বাস্তব পাঠ।*
*এই অভিজ্ঞতা শিশুদের শুধু খেতে নয়, শিখতেও শিখিয়েছে — "ভাগ করে খাওয়ার মধ্যেই আছে ভালোবাসা, সম্মান আর ভ্রাতৃত্ববোধ।"*
আলহামদুলিল্লাহ, এমন একটি উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের হৃদয়ে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি — নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করার মতো করে।
#টিফিন_শেয়ারিং_ডে
#ভাগ_করে_খাওয়ার_আনন্দ
#বাঙালিয়ানার_উৎসব
#ধর্মীয়_মূল্যবোধ
#শিক্ষা_ও_সাহচর্য