Breeding Ground - IELTS & Basic Grammar

Breeding Ground - IELTS & Basic Grammar

Share

Breeding Ground was formed in 2020 by the founder and CEO, Soumo Khan in order to enlighten the youth

30/05/2026

কেনো আমাদের IELTS স্টুডেন্টসরা Writing Module এ 6/7 পাচ্ছে ? পুরো বিষয়টি জানলে আপনিও পারবেন

IELTS-এর মতো পরীক্ষায়, বিশেষ করে Writing Task 1-এ বা Free Hand Writing টাইপ লেখায় (যেমন গ্রাফ/চার্ট বর্ণনা), আমাদের অনেক সময় একই ধরনের বাক্য বারবার ব্যবহার করতে হয়। কিন্তু একই বাক্য বা শব্দ বারবার ব্যবহার করলে examiner খুশি হয় না — তাই sentence এর মধ্যে ভিন্নতা আনতে হয়।
এই ভিন্নতা আনার সবচেয়ে বড় হাতিয়ার হলো Parts of Speech — অর্থাৎ, শব্দের ব্যাকরণগত শ্রেণি পরিবর্তন করে নতুন করে ব্যবহার করা।
🧠 ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি – Parts of Speech মানে কী?
অনেকেই বলবে,
"Noun মানে নাম, Verb মানে কাজ"
এইভাবে মুখস্ত করানো হয়েছে।
কিন্তু বাস্তব জীবনের ইংরেজিতে, বিশেষ করে writing-এ, ব্যাপারটা অনেক বেশি বিশদ।
✅ উদাহরণ দিয়ে বুঝি — Noun (বিশেষ্য) আসলে কী?
নাউনের সাধারণ সংজ্ঞা:
Noun হচ্ছে এমন একধরনের শব্দ, যা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, বা ভাব প্রকাশ করে।
কিন্তু IELTS writing-এ আমরা নাউনের গঠন (Formation) বুঝতে পারলেই উপকার হয় — কারণ অনেক শব্দ suffix যোগ করে noun বানানো যায়।
✨ কিছু common suffix, যা noun তৈরি করে:
-ment → development, improvement, establishment
-tion / -sion → information, completion, expansion
-ance / -ence → importance, dependence, existence
-ity → productivity, possibility, activity
-ness → awareness, kindness, darkness
যেমন:
Verb → Develop
Noun → Development
Verb → Improve
Noun → Improvement
✅ আবার, অনেক সময় Verb + ing → noun হয়ে যায় — একে বলে Gerund
Reading is fun. → এখানে Reading হলো noun (gerund)
Smoking is injurious to health.
Travelling gives us experience.
🔁 এইভাবেই Sentence এ Variety আনা যায়:
মূল বাক্য:
"The company developed a new product."
পরিবর্তন করে Noun ব্যবহার করে:
"The development of a new product helped the company grow."

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়
Save and Share on your Wall

এই Lessons গুলো কি লাইভ ভিডিওতে চাও ? Comment Box এ জানান

30/05/2026

Table & Pie Chart নিয়ে আর no tension! 📊
IELTS Writing Task-1 এ proper overview আর data comparison জানলেই band score boost করা possible!

Photos from Breeding Ground - IELTS & Basic Grammar's post 29/05/2026

IELTS Writing Task 1 & Task 2-এ Band 7+ বা তারও বেশি স্কোর করতে চাইলে শুধু Grammar ভালো হলেই হবে না! (Part-1)
আপনার Vocabulary-ও হতে হবে Powerful, Smart & Examiner-Friendly 💯

আজ শিখুন এমন কিছু Advanced Words & Expressions, যেগুলো আপনার Writing-কে করবে আরও:
• Professional
• Natural
• High-Scoring

— Strong Vocabulary = Strong Impression
— Better Word Choice = Better Lexical Score
— Smart Writing = Higher Band

Examiner যেন আপনার Writing পড়ে বলে- "This is a Band 7+ script!"
এখনই নিজের IELTS Writing-কে Next Level-এ নিয়ে যান

Boost

29/05/2026

Mixed Chart দেখলেই ভয় লাগে? 😵📊
Bar, Line & Pie chart একসাথে হলেও smart technique জানলে Writing Task হবে super easy!

28/05/2026

IELTS-এ 6.5 পাওয়া অনেকের কাছে dream score। কিন্তু এর পেছনে থাকে regular practice আর proper strategy। শুধু grammar বা vocabulary জানলেই হবে না—exam-oriented technique ছাড়া score ওঠানো কঠিন।

👉 How to reach 6.5 step by step:
✨ Listening (7.0) – প্রতিদিন ১টা করে Cambridge test, সাথে English news & podcast শুনে ear train করতে হবে।
✨ Speaking (7.5) – daily practice with partners বা mentors, fluency build করা & natural expression maintain করা।
✨ Writing (6.5) – structure follow করা, clear idea present করা, grammar + vocabulary balance রাখা।
✨ Reading (5.0) – সবচেয়ে challenging part! Skimming, scanning & time management ছাড়া এখানে ভালো score পাওয়া কঠিন।

💡 Secret:
IELTS is not only about English—it’s about technique + consistency।

✨ Takeaway:
আজ 6.5, but with proper guidance tomorrow it can be 7.0+ 🚀 Breeding Ground ensures that journey.

28/05/2026

🖥️ বাসায় বসে কিভাবে কম্পিউটার-বেইসড IELTS প্রস্তুতি নিবেন? —সম্পূর্ণ গাইড
🔍 কম্পিউটার-বেইসড IELTS (CB-IELTS) কী?

কম্পিউটার-বেইসড IELTS হলো IELTS পরীক্ষার আধুনিক ডিজিটাল ফরম্যাট, যেখানে—

Listening, Reading এবং Writing অংশ কম্পিউটারে দিতে হয়
Speaking এখনো পরীক্ষকের সাথে সরাসরি (বা কখনও ভিডিও কলের মাধ্যমে)
খুব দ্রুত ফলাফল পাওয়া যায় (সাধারণত ২–৩ দিনের মধ্যে)
বছরের বিভিন্ন সময় বেশি সংখ্যক টেস্ট দেওয়া সম্ভব

১. প্রস্তুতির আগে প্রয়োজনীয় সেটআপ

💻 ডিভাইস ও টাইপিং স্কিল
টাইপিং স্পিড অন্তত ৪০ WPM (Words Per Minute) করার চেষ্টা করুন

নিয়মিত টাইপিং প্র্যাকটিস করুন নিচের সাইটগুলোতে:
TypingClub
Keybr
10FastFingers
TypingTest

➤ Touch typing শিখলে সময় অনেক বাঁচবে

🎧 হেডফোন বা ইয়ারফোন
ভালো সাউন্ড কোয়ালিটির হেডফোন ব্যবহার করুন
Listening প্র্যাকটিসের আগে সাউন্ড চেক করে নিন

২. নির্ভরযোগ্য অনলাইন রিসোর্স

অফিসিয়াল প্ল্যাটফর্ম
British Council IELTS
IDP IELTS
Cambridge IELTS Practice Tests

এগুলোতে আসল পরীক্ষার মতো প্রশ্ন ও মক টেস্ট পাওয়া যায়

৩. মডিউলভিত্তিক প্রস্তুতি কৌশল

Reading Module

কম্পিউটার স্ক্রিনে পড়ার অভ্যাস গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ।

• কীভাবে প্রস্তুতি নেবেন:

প্রতিদিন অন্তত ৩০ মিনিট স্ক্রিনে পড়ুন
Skimming & Scanning প্র্যাকটিস করুন
প্রতিটি প্যাসেজের জন্য সময় ভাগ করুন (২০ মিনিট)

• পড়ার জন্য ভালো সোর্স:

Scientific American
The Economist
National Geographic

Listening Module

✔️ কী বিষয় মাথায় রাখবেন:
অডিও একবারই শোনা যাবে
বিভিন্ন এক্সেন্ট বোঝার অভ্যাস করতে হবে

✔️ কীভাবে প্রস্তুতি নেবেন:
BBC Learning English, TED Talks শুনুন
নোট নেওয়ার অভ্যাস গড়ে তুলুন
বানান (spelling) প্র্যাকটিস করুন

Writing Module

✔️ গুরুত্বপূর্ণ বিষয়:
টাইপিং স্পিড ভালো হতে হবে
সময় ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ

✔️ প্র্যাকটিস প্ল্যান:
প্রতিদিন ১টি Task 1 (১৫০ শব্দ)
প্রতিদিন ১টি Task 2 Essay (২৫০ শব্দ)

Essay টাইপগুলো শিখুন:

Opinion
Discussion
Problem-Solution
Advantage/Disadvantage

প্র্যাকটিস করুন:
Microsoft Word / Google Docs
Spell-check বন্ধ রেখে লিখুন

Speaking Module

✔️ টেস্ট ফরম্যাট:
সময়: ১১–১৪ মিনিট
৩টি পার্ট: Introduction, Long Turn, Discussion

✔️ কীভাবে উন্নতি করবেন:
প্রতিদিন ইংরেজিতে কথা বলুন
নিজের ভয়েস রেকর্ড করুন
ভিডিও করে নিজের পারফরম্যান্স দেখুন

অনলাইন পার্টনার প্ল্যাটফর্ম:
iTalki / Cambly / Preply
Free4talk / Engnovate

প্রতিদিন ৩–৫টি টপিকে ২ মিনিট করে কথা বলার অভ্যাস করুন

➤ কিছু গুরুত্বপূর্ণ টিপস
সময় মেনে প্র্যাকটিস করুন
Linking words ব্যবহার করুন (however, moreover, etc.)
filler words (um, ah) কমান
নিয়মিত মক টেস্ট দিন

✅ উপসংহার
বাসায় বসেই সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে কম্পিউটার-বেইসড IELTS-এ ভালো স্কোর করা সম্ভব।

Consistency আর smart preparation—এই দুটোই আপনার সফলতার চাবিকাঠি

28/05/2026

ঈদের আনন্দের মাঝেও IELTS preparation চলছেই! 🌙
আজকের Heading Matching practice তোমার dream score-এর দিকে আরেক ধাপ এগিয়ে দিবে! 💪

27/05/2026

Eid Mubarak ♥️

27/05/2026

IELTS-এ বারবার 6.5-এ আটকে যাচ্ছেন? Band 8 চাই? তাহলে এই POST টা save না করলে MISS করবেন!!
সত্যিটা হলো —
Hard study না, smart strategy-ই আপনাকে 6.5 ➝ 8 নিয়ে যাবে!

চলুন এবার DEEP level tips দেখি

➤ WRITING (Band 6.5 ➝ 8 upgrade guide)

Common mistake: মুখস্থ template + vague idea
What to do:

✔ Clear position নিন (Task 2)→ Introduction-এই opinion clear করুন→ I strongly believe / In my opinion.

✔ Body paragraph formula: Topic sentence → Explanation → Example → Mini conclusion

✔ Grammar range use করুন:→ Simple + Complex mix (although, whereas, while)

✔ Common word upgrade:→very important→ crucial / essential

• নিজের writing check করার সময় দেখুন— idea clear? example relevant? repetition হচ্ছে?

➤ SPEAKING (Fluency = King )

Mistake: মুখস্থ answer,
What to do:

✔ Answer expand করুন (2-3 sentence minimum)✔ Use fillers naturally:→ Well , Actually , To be honest.

✔ নিজের story add করুন→ examiner real communication দেখতে চায়

✔ Record yourself → শুনে বুঝবে কোথায় pause / mistake

🎯 Band 8 secret: Perfect grammar না, smooth flow + confidence

➤ LISTENING (Trap breaker strategy)

Mistake: এক জায়গায় আটকে যাওয়া
What to do:

✔ Before listening = predict answer→ noun? number? place?

✔ While listening = follow speaker flow✔ After listening = spelling check

⚠️ Trap alert: singular/plural (student vs students) similar sound (15 vs 50 )

➤ READING (Time control = success)

Mistake: সব line পড়া
What to do:

✔ Skimming (1-2 min) → main idea ধরুন✔ Scanning → keyword খুঁজুন

✔ Synonym চিনুন:→ increase = rise / grow→ problem = issue

• Answer ≠ same word, meaning same হলেই হবে

➤ ULTIMATE GAME CHANGER PLAN:

📅 Daily routine (minimum):
✔ 1 Writing Task (check + improve)
✔ 1 Reading passage (timer সহ)
✔ 1 Listening test
✔ 10 min Speaking (record yourself)

• Feedback ছাড়া practice = time waste- Teacher / partner / self-review MUST

➤ REAL TALK:6.5 মানে আপনি already ভালো level এ আছেন।Just “exam technique + smart correction” add করলেই → Band 8

📌 Save করুন—later revise করার জন্য!
Like দিন যদি helpful লাগে
Comment করুন: কোন section আপনার সবচেয়ে tough?

27/05/2026

একটু খেয়াল করুন, Listening সেকশনে স্কোরটা কত? 9.0 🔥
কথায় আছে, "পরিশ্রম কখনো বৃথা যায় না।" হুসাইন আল মামুনের আইইএলটিএস যাত্রার শুরুটা হয়তো সাধারণ ছিল, কিন্তু শেষটা হলো একদম রাজার মতো 👑
Listening মডিউলে ৯.০-এর মধ্যে ৯.০ পাওয়াটা অনেক শিক্ষার্থীর কাছেই একটা স্বপ্নের মতো। কিন্তু মামুন প্রমাণ করে দিয়েছেন যে, সঠিক গাইডলাইন আর একাগ্রতা থাকলে যেকোনো পাহাড় সমান বাধাকে টপকে যাওয়া সম্ভব। তার এই ৭.৫ ব্যান্ড স্কোর কেবল একটি সংখ্যা নয়, এটি তার ধৈর্য আর আমাদের Breeding Ground-এর সঠিক নির্দেশনার ফসল।
📝 আমাদের ভর্তির তথ্য জানতে :
📞 যোগাযোগ:
Call: +8801896-092666
Whats App: +1 647-234-9604

27/05/2026

IELTS Listening er Double MCQ niye confused? 😵‍
সঠিক স্ট্র্যাটেজি ও নিয়মিত প্র্যাকটিস করলে খুব সহজেই ভালো স্কোর করা সম্ভব!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka