21/04/2026
আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । মাননীয়, সংসদ সদস্য, ২৬৫ ফেনী -১ । জনাব,মুন্সী রফিকুল আলম মজনু মহোদয়কে।
ফেনী জেলার পরশুরাম উপজেলার চাঁনগাজী উচ্চ বিদ্যালয়ের নামে একটি নতুন ভবন বরাদ্দ দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আপনার এই মহৎ উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে । আমরা মনে করি শিক্ষার প্রতি আপনার যে অনুরাগ,আন্তরিকতা ও ভবিষ্যত পরিকল্পনা রয়েছেন এটি তারই বহিঃপ্রকাশ। শিক্ষার উন্নয়নে এলাকার প্রতি আপনার দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। এই মহান উদ্যোগ আমাদের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল ও সমৃদ্ধ করবে—ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
মহান আল্লাহ্ আপনাকে মানুষের কল্যাণে আরো বেশি কাজ করার তৌফিক দান করুক। আমিন। কৃতজ্ঞতায় ও ধন্যবাদান্তে,
চাঁনগাজী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মচারীবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও দক্ষিণ গুথুমাবাসী ।