Al-Hamra Academy

Al-Hamra Academy

Share

মা-বোনদের কোরআন ও দ্বীনের বুনিয়াদি শিক্ষার এক বিনম্র প্রয়াস।

29/03/2023

❤️আলহামদুলিল্লাহ! ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ!❤️
💐“وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ”💐
🌷“নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি স্মরণ করার জন্য, আছে কি কেউ স্মরণকারী?”🌷 - সূরা আল ক্বামার, আয়াত -১৭।
🌹حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ شِنْظِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏‏ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ🌹‏
🍀🍀🍀হযরত আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফারয (অবশ্য কর্তব্য) ”। - সুনান ইবনু মাজাহ, 🍀🍀🍀
🥰প্রিয় দ্বীনী বোন, আশা করি নিজ নিজ অঙ্গনে সবাই সঠিকভাবে জিম্মাদারী আদায় করছেন।🥰
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা পুরো দুনিয়ার সকল জ্বিন – ইনসানের উভয়জগতের পূর্ণাঙ্গ শান্তি – কামিয়াবি😌 রেখেছেন ১০০% দ্বীন মানার মধ্যে, আর দ্বীন মানতে হলে সবার আগে দ্বীনকে ভালোভাবে জানতে হবে। 🙂
দ্বীনকে জানার প্রথম পদক্ষেপ হল আল্লাহর কালামকে সঠিকভাবে অধ্যয়ন করা। সহিহ - শুদ্ধ ভাবে তা পাঠ করা, হৃদায়ঙ্গম করা, অনুধাবন করা।🤲
এরপর আসে সারওয়ারে কায়েনাত, হযরত মুহাম্মাদ (সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) এর দেখিয়ে দেয়া পথে দ্বীনকে মানার।🫶
এই কথা আমরা সবাই জানি, তারপর ও কখনো সুযোগের অভাবে বা সংসারের ব্যস্ততায় বা অবহেলায় আমাদের অনেকেরই আল্লাহর কালাম পড়া বা পাঠ করা শেখা হয়ে ওঠেনা,🥺 অথচ তা আমাদের পথ চলার আলো।
পাঁচ ওয়াক্ত নামাজের মাসয়ালা, পাক-নাপাক, হালাল-হারামসহ দ্বীনের বুনিয়াদি গুরুত্বপূর্ণ বিষয়াদি জানা হয়ে ওঠেনা,😭😭 ফলে আমাদের জীবনে আল্লাহর হুকুমের বাস্তবায়নের অভাবে আমাদের জীবন হয়ে ওঠে বিষময়, যা আমরা কেউ চাইনা।😟😟
🌺তাই সেই সব পিছিয়ে পড়া বোনদের জন্য নিয়ে আসলাম এক সুখবর!🌺
ইনশাআল্লাহ আগামী 💥০১/০৪/২০২৩💥 তারিখ হতে স্বল্প সংখ্যক সাথীদের নিয়ে শুরু করতে যাচ্ছি দ্বীনিয়াত কোর্স।💐
সকলের বয়স ও যোগ্যতাকে সামনে রেখে দুই ধরনের কোর্সের আয়োজন থাকছে আপনাদের জন্য।
১। বড়দের জন্য বেসিক দ্বীনিয়াত শর্ট টার্ম কোর্সঃ ৩ মাস ব্যাপী কোর্স, সপ্তাহে ৩ দিন, ১ ঘণ্টা করে মোট ৩৬ ঘণ্টা ক্লাস ও প্রতি মাসে একটি করে অতিরিক্ত পাঠ মূল্যায়ন ক্লাস।
কোর্সে যা যা থাকছেঃ
 তাজভীদ (التجويد) পরিচয় ও পরিপূর্ণ মাশক।
 হানাফী মাসলাক মতে অযু, গোসল, তায়াম্মুমের পূর্ণ পদ্ধতি, ফরজ, সুন্নাত ও আদাব সহ প্রাথমিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
 হানাফী মাসলাক অনুযায়ী নামাজের ভিতর ও বাহিরের সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব সমূহ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
 দৈনন্দিন জীবনে মাসনূন দুআ সমূহের আলোচনা।
 ছোট ১০টি সূরা হিফজ (আল্লাহ চাইলে)।

২। বড় ও ছোটদের জন্য বেসিক দ্বীনিয়াত লংটার্ম কোর্সঃ ২ বৎসর ব্যাপী কোর্স, প্রতি বছর ১১ মাসে (রমজান ছাড়া) সপ্তাহে ৩ দিন, ১ ঘণ্টা করে মোট ১৪১ ঘণ্টা ক্লাস ও প্রতি মাসে একটি করে পাঠ মূল্যায়ন ক্লাস।
কোর্সে যা যা থাকছেঃ
 হরফ সমূহ, সিফাত ও তাজভীদ (التجويد) পরিচয় ও পরিপূর্ণ মাশক।
 পূর্ণ কোরআন কারিম তারতীলের সাথে খতম করা।
 হানাফী মাসলাক মতে অযু, গোসল, তায়াম্মুমের পূর্ণ পদ্ধতি, ফরজ, সুন্নাত ও আদাব আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
 হানাফী মাসলাক অনুযায়ী নামাজের ভিতর ও বাহিরের সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব সমূহ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
 দৈনন্দিন জীবনে মাসনূন দুআ সমূহের আলোচনা।
 আল্লাহ চাইলে ছোটদের জন্য আমপারা হতে ২০টি সূরা হিফজ, বড়দের জন্য আমপারা (৩০ তম পারা) পূর্ণ হিফজ।

কোর্সের বৈশিষ্ট্যঃ
বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন (ওয়াকফ) বোর্ড, ঢাকা কর্তৃক প্রশিক্ষিত, দীর্ঘ ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মুয়াল্লিমা দ্বারা প্রশিক্ষন।
সকলের জন্য পৃথক পৃথক সেশন। (কয়েকজন মিলে গ্রুপ তৈরি করে ও অংশগ্রহণ করা যাবে)
শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী সময় নির্ধারনের সুবিধা।
সপ্তাহে সর্বোচ্চ ৩টি দারস।
বয়স্কদের জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পৃথক দারস।
শিশুদের জন্য দীর্ঘ মেয়াদী দারস।
শিক্ষার্থীদের পাঠ উন্নয়নের চিত্র দেখার জন্য থাকছে প্রিন্টযোগ্য রিপোর্ট বই।
শিক্ষার্থীদের সুবিধার্থে দূরশিক্ষনের ব্যবস্থা, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, ইনশাআল্লাহ আপনার ও আপনার প্রিয়জনের কোরআন ও দ্বীনের বুনিয়াদি শিক্ষা হবে উচ্চমানসম্পন্ন।
Zoom, Whatsapp, IMO, Telegram দ্বারা ক্লাস (দারস) করার সুবিধা।
পরিপূর্ণ পর্দা মেনে, নারীদের জন্য নারী মুয়াল্লিমা কর্তৃক প্রশিক্ষন প্রদান।
সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে বিতরণ করা হবে ডিজিটাল প্রশিক্ষন সার্টিফিকেট।

তাহলে নিবন্ধন করতে আর দেরী না করে এখুনি যোগাযোগ করুন ম্যাসেঞ্জারে। সময় সীমিত, আসন ও সীমিত!
যোগাযোগঃ
কেবল নারী শিক্ষার্থীবৃন্দঃ +88 01849608915

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka