Engr. Khan Khairuzzaman

Engr. Khan Khairuzzaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engr. Khan Khairuzzaman, Educational Research Center, Dhaka.

কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। আর আমার জন্য দোয়া করুন, যাতে আমি আমল করতে পারি।
04/12/2022

কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। আর আমার জন্য দোয়া করুন, যাতে আমি আমল করতে পারি।

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
28/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,

“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,

“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।

“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।

“তারপর” জেলেরা প্রশ্ন করে।

লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,

“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাকে রমযানের যাকাত, সদকায়ে ফিতর সংরক্ষণ ও পাহারা দিবার দায়িত্ব দিলেন। এদায...
20/10/2022

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাকে রমযানের যাকাত, সদকায়ে ফিতর সংরক্ষণ ও পাহারা দিবার দায়িত্ব দিলেন। এদায়িত্ব পালনকালে এক ব্যক্তি আমার কাছে আসল এবং খাদ্যবস্ত তুলে নিতে লাগল৷ আমি তাকে ধরে ফেললাম।

১ম দিন ****
তাকে বললাম, আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে পেশ করবো। সে বলল, আমি একজন অভাবী। সন্তানদের বোঝাও আমার ঘাড়ে আছে এবং আমার প্রয়োজনও খুব বেশী। এ কথা বলায়, আমি তাকে ছেড়ে দিলাম।

পরদিন সকালে রাসূলুল্লাহ (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, “হে আবু হুরায়রা! গত রাতে তোমার কয়েদী কি করল? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! সে তার অভাব এবং সন্তানদের কথা বলল, আমি তাই দয়াপরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, “সে অবশ্য তোমাকে মিথ্যা বলেছে। তবে আবার সে আসবে।”

রাসূলুল্লাহ (সাঃ) এর কথায় আমি জানতে পারলাম, সে আবার আসবে। তাই আমি তার জন্য আঁড়ি পেতে থাকলাম।

২য় দিন ****
সে এসে খাদ্যবস্তু তুলে নিতে লাগল। আমি বললাম, আমি তোমাকে অবশ্যই এবার রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট উপস্থিত করবো। সে বলল, “আমাকে ছেড়ে দাও। কারণ আমি অভাবী এবং আমার সন্তানদের বোঝাও আমার উপর রয়েছে। এরপর আমি আর চুরি করতে আসবোনা। এ কথা বলায়, তার অনুরোধে দয়াপরবশ হয়ে আমি তাকে ছেড়ে দিলাম।

পরদিন সকালে রাসূলুল্লাহ (সাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা! গত রাত্রে তোমার বন্দি কি করলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) সে অভাব এবং সন্তান প্রতিপালনের ব্যয়ভারের অভিযোগ করলো। তাই আমি দয়াপরবশ হয়ে তাকে ছেড়ে দিলাম।

তিনি বললেন, “অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে। তবে সে আবার আসবে।”

৩য় দিন ****
এরপর আমি তৃতীয়বারের মত তার জন্য আঁড়ি পেতে থাকলাম। সে এসে আবারও খাদ্যবস্তু সরাতে লাগল। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, এবারে অবশ্যই আমি তোমাকে রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট হাজির করবো। কারণ, এই নিয়ে তিন বার তুমি বলেছ যে, তুমি আর চুরি করবেনা। কিন্তু প্রত্যেকবারই তুমি চুরি করতে আস। সে বলল, আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে এমন কিছু কালেমা শিখিয়ে দেব যার ফলে আল্লাহ আপনাকে লাভবান করবেন। আমি বললাম, সে গুলো কি? সে বলল, যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসী পড়বেন৷ এর ফলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে আপনার উপর সবসময় একজন হিফাজতকারী নিযুক্ত থাকবে এবং শয়তান আপনার নিকটে ঘেঁসতেই পারবেনা এবং এভাবে সকাল হয়ে যাবে। একথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম৷

পরদিন সকালে রাসূলুল্লাহ (সাঃ) আমাকে দেখে আবার জিজ্ঞেস করলেন, “গতরাতে তোমার কয়েদী কি করল, আবু হুরাইরা?” আমি বললাম, “ইয়া রাসূলুল্লাহ! সে ওয়াদা করল যে, সে এমন কিছু কালেমা শিখিয়ে দিবে যার ফলে আল্লাহ তায়ালা আমাকে লাভবান করবেন। ফলে আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, “সেগুলি কি?” আমি বললাম, সে আমাকে বললো, আপনি বিছানায় ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসী পড়বেন। প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সে আমাকে এও বলেছে, এর ফলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে একজন হিফাজতকারী সব সময় আমার উপর নিযুক্ত থাকবে এবং শয়তান আমার কাছেও ঘেঁসতে পারবেনা এবং এভাবেই সকাল হয়ে যাবে। একথা শুনে নবী করীম (সাঃ) বললেন, “এ কথাটা সে অবশ্য তোমাকে সত্য বলেছে, তবে সে নিজে একজন মহা-মিথ্যুক৷ কিন্তু হে আবু হুরাযরা! তুমি কি জান? গত তিন দিন থেকে তুমি কার সাথে কথা বলে আসছো?” আমি বললাম, না, আমিতো জানি না। তিনি বললেন, “সে হচ্ছে শয়তান”। [বুখারী]

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Khan Khairuzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Engr. Khan Khairuzzaman:

Shortcuts

Share