BDian Academic & Admission Care

BDian Academic  & Admission Care BDian Academic & Admission Care will provide academic and admission related content for H.S.C & S.S.C programs.

ইংরেজিতে দুর্বলদের জন্য বাংলায় 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐑𝐄𝐀𝐃𝐈𝐍𝐆 এর ফুল কোর্সটি পাচ্ছেন মাত্র ৪০% ছাড়ে সীমিত সময়ের জন্য  ৫৯৯ টাকায়। Cash on ...
20/02/2024

ইংরেজিতে দুর্বলদের জন্য বাংলায় 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐑𝐄𝐀𝐃𝐈𝐍𝐆 এর ফুল কোর্সটি পাচ্ছেন মাত্র ৪০% ছাড়ে সীমিত সময়ের জন্য ৫৯৯ টাকায়।
Cash on delivery-তে বইটি পেতে আপনার নাম, ফোন নাম্বার আর ঠিকানা WhatsApp করুনঃ 01829-375331

কোর্সের সাথে আরও থাকছে
𝐏𝐨𝐰𝐞𝐫𝐟𝐮𝐥𝐥 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐏𝐥𝐚𝐧 (𝟑𝟎 𝐃𝐚𝐲𝐬)
𝐖𝐞𝐞𝐤𝐥𝐲 𝐋𝐢𝐯𝐞 𝐂𝐥𝐚𝐬𝐬
𝐕𝐞𝐝𝐢𝐨 𝐋𝐞𝐜𝐭𝐮𝐫𝐞
𝟏𝟎𝟎+ 𝐌𝐨𝐜𝐤 𝐓𝐞𝐬𝐭
𝐒𝐩𝐞𝐞𝐝 𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞
𝐂𝐚𝐦𝐛𝐫𝐢𝐝𝐠𝐞 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐒𝐞𝐫𝐢𝐞𝐬 (বাংলায়)
𝐂𝐚𝐦𝐛𝐫𝐢𝐝𝐠𝐞 𝟏𝟖 -𝟏 (অনুবাদ ও ভোকাবুলারি)

  আমাদের প্রতিষ্ঠানের চলমান সেবা সমূহ ১/ পূর্ণাঙ্গ গবেষণা প্রশিক্ষণ কোর্স২/ শূন্য থেকে   প্রস্তুতি কোর্স৩/ ভার্সিটি এডমি...
11/12/2022



আমাদের প্রতিষ্ঠানের চলমান সেবা সমূহ
১/ পূর্ণাঙ্গ গবেষণা প্রশিক্ষণ কোর্স
২/ শূন্য থেকে প্রস্তুতি কোর্স
৩/ ভার্সিটি এডমিশন প্রোগ্রাম
৪/ এইচএসসি একাডেমিক প্রোগ্রাম
৫/ এসএসসি একাডেমিক প্রোগ্রাম
৬/ সহীহ্ নূরানী ও হাফেজী পদ্ধতিতে কোরআন শিক্ষা ও
ইসলামের মৌলিক বিষয় সংক্রান্ত দার্স কোর্স
৭/ বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য ম্যাথ কোর্স
৮/ তুর্কি ভাষা শিক্ষা কোর্স

যে কোনো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করতে পারবেন নিম্নোক্ত নাম্বারে।
01673996301 ( আফসার স্যার)
01681194130 ( রুবেল স্যার)

অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন।
আমাদের ঠিকানা
৩৪ নং দয়াগঞ্জ ( নতুন রাস্তা) মদিনা মেডিকেল বিল্ডিং এর ৮ম তলা ( লিফ্ট এর ৭)।

সম্পূর্ণ ডিসেম্বর মাসব্যাপী 2023/2024 BATCH এর জন্য পদার্থ, রসায়ন ও গণিতের উপর চলছে এক্সক্লুসিভ ফ্রী ক্লাস।

গণিত ২য় পত্র ৩য় অধ্যায়জটিল সংখ্যা ২য় ক্লাস
06/12/2022

গণিত ২য় পত্র
৩য় অধ্যায়
জটিল সংখ্যা
২য় ক্লাস

গণিত ২য় পত্র ৩য় অধ্যায়জটিল সংখ্যা
05/12/2022

গণিত ২য় পত্র
৩য় অধ্যায়
জটিল সংখ্যা

01/12/2022
রসায়ন ১ম পত্র MCQ সমাধান
22/11/2022

রসায়ন ১ম পত্র MCQ সমাধান

HSC exam 2022পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় ( আদর্শ গ্যাস) CQ solve
12/11/2022

HSC exam 2022
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১০ম অধ্যায় ( আদর্শ গ্যাস)
CQ solve

BDian Academic & Admission Care এর H.S.C Program এ ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ঃ 01681194130

Physics 1st paper chapter-10Relative humidity related   solveImportant topic for HSC batch 2022
11/11/2022

Physics 1st paper chapter-10
Relative humidity related solve
Important topic for HSC batch 2022

পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় ( ভেক্টর) নদী পারাপার সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।
10/11/2022

পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় ( ভেক্টর)
নদী পারাপার সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।

24/10/2022

জ্যামিতির মহা এপিসোডঃ
এক নজরে জ্যামিতির সকল সংজ্ঞা।
❑ সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (৯০°) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।
❑ সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ= ৯০°
❑ স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।
❑ প্রবৃদ্ধ কোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ
অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ ৩৬০° > x ১৮০° হলে x একটি প্রবৃদ্ধ কোণ।
❑ সরল কোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০°।
❑ বিপ্রতীপ কোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোন একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
❑ সম্পূরক কোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
❑ পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
❑ একান্তর কোণ : দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
❑ অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
❑ সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।
❑ ত্রিভূজ (Triangle): তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
❑ সুক্ষ্মকোণী ত্রিভূজ (Acute angle triangle ) : যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(৯০° ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।
❑ স্থূলকোণী ত্রিভূজ (Obtuse angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজের একের অধিক স্থূলকোণ থাকতে পারে না।
❑ সমকোণী ত্রিভূজ (Right angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।
❑ পরিবৃত্ত : তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।
❑ পরিকেন্দ্র : পরিবৃত্তের কেন্দ্র (যে বিন্দু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে সমদূরত্বে স্থিত)।
❑ চতুর্ভুজ : চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে।
বিকল্প সংজ্ঞা: চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।
❑ কর্ণঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।
❑ চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ চারটি বাহু, চারটি কোন, অন্তর্বর্তী চারটি কোনের সমষ্টি ৩৬০°।
❑ সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়), তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
❑ আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।
❑ বর্গক্ষেত্র: বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান।
❑ রম্বসঃ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে।রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।(রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।)
❑ ট্রাপিজিয়াম (Trapezium) : যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে।
❑ বহুভুজঃ একই সমতলে অবস্থিত কতকগুলো রেখাংশ তাদের প্রান্তবিন্দুতে পরস্পর যুক্ত হয়ে যে বদ্ধ সমতলীয় আকৃতি তৈরি করে তাকে বহুভুজ বলে।
(সরলরেখা দ্বারা সীমাবদ্ধ বহুভুজ হয়, বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ বহুভুজ নয়)
যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।
❑ বিপ্রতীপ কোণঃ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে।
❑ গোলকঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে।
❑ প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে।
❑ সমান্তরাল রেখাঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে।
❑ ছেদকঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে।
❑ অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু ।ত্রই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
❑ পরিকেন্দ্রঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।
❑ ভরকেন্দ্রঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র।
❑ লম্ব কেন্দ্রঃ ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র (Orthocenter )
❑ লম্ববিন্দুঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের লম্ববিন্দু।
❑ সর্বসমঃ দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি ক্ষেত্র অন্যটির সাথে সর্বতোভাবে মিলে যায়। সর্বসম বলতে আকার ও আকৃতি সমান বুঝায়।
❑ বর্গঃ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে।
❑ স্পর্শকঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়।
❑ সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের স্পর্শক হয়, তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয়।
❑ আয়তিক ঘনবস্তুঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তিক ঘনবস্তু বলে।
❑ ঘনকঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে।
❑ কোণকঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে।
❑ সিলিন্ডার বা বেলুনঃ একটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক বেলুন বলে।
❑বাহু :
❑ ত্রিভুজের বাহু = ৩টি,
❑ চতুর্ভুজের বাহু = ৪টি
❑ বৃত্তের বাহু = নাই,
❑ ঘনকের বাহু = ৮টি
❑ ঘনবস্তুর বাহু = ১২টি
❑ কিছু প্রাসঙ্গিক ইংরেজী শব্দ
Geometry-জ্যামিতি,
Point-বিন্দু্,
Line-রেখা,
Solid-ঘনবস্ত
Angle-কোণ,
Adjacent angle-সন্নিহিত কোণ,
Vertically opposite angles-বিপ্রতীপকোন,
Straight angles-সরলরেখা,
Right angle-সমকোণ,
Acute angle সূক্ষকোণ,
Obtuse angle- স্থুলকোণ ,
Reflex angle –প্রবিদ্ধ কোন,
Complementary angle-পূরক কোণ,
Supplementary angle-সম্পুরক কোণ,
Parallel line-সমান্তরাল রেখা,
Transversal-ছেদক,
Alternate angle-একান্তর কোণ,
Corresponding angle-অনুরূপ কোণ,
In-center – অন্ত-কেন্দ্র,
Circumcenter – পরিকেন্দ্র,
Centroid –ভরকেন্দ্র,
Orthocenter- লম্ববিন্দু,
Equilateral triangle-সমবাহু ত্রিভুজ,
Isosceles angle-সমদিবাহু ত্রিভুজ,
Scalene angle –বিষমবাহু ত্রিভুজ,
Right angled triangle- সমকোণী ত্রিভুজ,
Acute angled triangle-সূক্ষকোণী ত্রিভুজ,
Obtuse angled triangle-স্থুলকোণী ত্রিভুজ,
Congruent – সর্বসম,
Equiangular triangles-সদৃশকোণী ত্রিভুজ,
Quadrilateral- চতুভুজ,
Diagonal-কর্ণ,
Parallelogram- সামন্তরিক,
Rectangle-আয়তক্ষেত্র ,
Square-বর্গ, Rhombus-রম্বস,
Mensuration -পরিমিতি

(Collected)

Address

23/A Shohid Faruk Road, West Jatrabari
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BDian Academic & Admission Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BDian Academic & Admission Care:

Shortcuts

Share