25/03/2024
প্রতি বিষয়ে পাঁচ ঘণ্টার ফাইনাল পরীক্ষা! নতুন শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন নিয়ে তুমুল সমালোচনার পর মূল্যায়ন প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত ক.....
Always be positive, Just like a proton.
25/03/2024
প্রতি বিষয়ে পাঁচ ঘণ্টার ফাইনাল পরীক্ষা! নতুন শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন নিয়ে তুমুল সমালোচনার পর মূল্যায়ন প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত ক.....
📖 দশম শ্রেণির রসায়ন বইয়ের #পঞ্চম_অধ্যায়ের (রাসায়নিক বন্ধন) উপর তৈরি করা
৫০ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওতে যা শিখতে পারবেন -
🔰 আলোচ্য বিষয় সমূহ:
১) রাসায়নিক বন্ধন কি?
২) আয়নিক বন্ধন/আয়নিক যৌগ কাকে বলে?
৩) আয়নিক যৌগ কীভাবে গঠিত হয়?
৪) আয়নিক যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী কেন?
৫) আয়নিক যৌগ কেন পানিতে দ্রবনীয়?
৬) আয়নিক যৌগ কোন কৌশলে স্ফটিক কাঠামো গঠন করে?
৭) আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাংক উচ্চ কেন?
➡️ ভর্তির জন্য যোগাযোগ:
🌍 বাসা - ০৩, লাইন -১৭, ব্লক - বি, আঁচল ভবন, হোপ স্কুলের ১০ গজ উত্তরে, যুব সংঘ ক্লাব তথা কাউন্সিলর অফিসের পিছনের গলি
মোবাইল নং - ০১৩২৫-৪০৪৫৭৪
📑 মুক্ত জোড় ইলেকট্রন (Lone pair electron): কোন পরমাণুর যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে।
মুক্ত জোড় ইলেকট্রন বের করার সুত্র: Lpe = 1/2 (E - V)
এখানে, E = কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা
V = কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অপর পরমাণুর যোজনী × তার সংখ্যা
কেন্দ্রীয় পরমাণু চেনার উপায়:
১. পরমাণুটি সংখ্যায় কম
২. যোজ্যতা/যোজনী অপর পরমাণুর তুলনায় সর্বোচ্চ
৩. তড়িৎ ঋণাত্মকতা কম
৪. আকারে বড়/পারমাণবিক সংখ্যা বেশি
📖 যেমন: CH4 (মিথেন)
এখানে, C হলো কেন্দ্রীয় পরমাণু। কারন, কার্বনের যোজনী 4, যার যোজনী হাইড্রোজেনের যোজনী 1 এর তুলনায় বেশি।
C(6) - 2,4
H(1) - 1
E = 4
V = 1 × 4 = 4
Lpe = 1/2 (4 - 4) = 1/2 × 0 = 0
কেন্দ্রীয় পরমাণু কার্বনের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা = 0
অপর পরমাণু হাইড্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন = ( অপর পরমাণুর যোজ্যতা × তার সংখ্যা - কেন্দ্রীয় পরমাণুর বন্ধন গঠনে ব্যবহৃত যোজ্যতা ) / 2
= ( 1 × 4 - 4) / 2
= 0/2
= 0
সামগ্রিকভাবে, CH4 (মিথেন) এর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা = 0
🔰 আবার, CO2 (কার্বন-ডাই-অক্সাইড)
এখানে, C হলো কেন্দ্রীয় পরমাণু। কারন, কার্বনের যোজনী 4, যার যোজনী অক্সিজেনের যোজনী 2 এর তুলনায় বেশি।
C(6) - 2,4
O (8) - 2,6
E = 4
V = 2 × 2 = 4
Lpe = 1/2 (4 - 4) = 1/2 × 0 = 0
কেন্দ্রীয় পরমাণু কার্বনের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা = 0
অপর পরমাণু অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন = ( অপর পরমাণুর যোজ্যতা × তার সংখ্যা - কেন্দ্রীয় পরমাণুর বন্ধন গঠনে ব্যবহৃত যোজ্যতা ) / 2
= ( 6 × 2 - 4) / 2
= (12 - 4) / 2
= 8 / 2
= 4
সামগ্রিকভাবে CO2 (কার্বন-ডাই-অক্সাইড) এর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা = 0 + 4 = 4
08/09/2023