20/02/2023
১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।
পড়াশোনার পাওয়ার হাউজ ❤️
20/02/2023
১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।
20/02/2023
SSC- 2023 পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
12/02/2023
🎓 ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
✅ আবেদন শুরুঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বিকাল ৪:০০ টা)
✅ আবেদন শেষঃ ২০ মার্চ, ২০২৩ (রাত ১১:৫৯ মি.)
✍️ ভর্তি পরীক্ষা (বিজ্ঞান): ১২ মে, ২০২৩
11/02/2023
🩺 ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের বিস্তারিত নির্দেশনা।
👉 অনলাইনে আবেদন শুরুঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (দুপুর ১২:০০টা)
👉 অনলাইনে আবেদন শেষঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (রাত ১১:৫৯ মি.)
👉 অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ (রাত ১১:৫৯ মি.)
👉 প্রবেশ পত্র বিতরণঃ ৬ মার্চ ২০২৩ হতে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত
✍️ ভর্তি পরীক্ষাঃ ১০ মার্চ ২০২৩ (সকাল ১০ টা হতে ১১ পর্যন্ত)
বুয়েট ভর্তি পরীক্ষা শুরু ২০ মে।
||||| ব্রেকিং নিউজ |||||
এইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
৮ ফেব্রুয়ারি!🎯
24/01/2023
২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার লেটেস্ট আপডেট!
সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা নিয়ে যেসব সিদ্ধান্ত নেয়া হয়:
◾পুনর্গঠিত ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
◾ইউনিটগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা।
◾বিভাগ পরিবর্তনের জন্য ১ জন শিক্ষার্থী নিজ বিভাগের ইউনিট ছাড়াও বাকি ৩ ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।
◾মানবিক ও ব্যবসায় শিক্ষার কোনো শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি হলে চাইলে তাকে সে ইউনিটে আরেকবার আবেদন করতে হবে। এক্ষেত্রে বাংলা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আবশ্যিক এবং এইচএসসিতে অতিরিক্ত অর্থনীতি, ভূগোল, গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান-এর যেকোনো একটি বিষয়ের উত্তর করতে হবে। প্রত্যেকটি বিষয়ে এমসিকিউতে ১৫ নম্বর এবং লিখিত ১০ নম্বর থাকবে। উচ্চ মাধ্যমিকে বাংলা না থাকলে অ্যাঁডভান্স ইংলিশে পরীক্ষা দিতে পারবে।
◾একই নিয়মে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ব্যবসায় ইউনিটে আবেদনকারীরা বাংলা, ইংরেজি এবং ‘হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি’ বিষয়ে আবশ্যিক পরীক্ষা দিবে। প্রত্যেক বিষয়ে ১২ নম্বর থাকবে এবং গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি-যেকোনো একটি বিষয়ের উত্তর দিতে হবে যাতে এমসিকিউতে নাম্বার থাকবে ৩৪। এছাড়া লিখিত প্রত্যেক বিষয়ে ১০ নম্বর করে থাকবে।
◾‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক এবং বিভাগ পরিবর্তনে ইচ্ছুক বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীসহ সবাই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিবে। এক্ষেত্রে এমসিকিউতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৩০ থাকবে। লিখিত অংশে বাংলায় ২০, ইংরেজিতে লিখিত ২০ থাকবে। বিদেশীরা বাংলার পরিবর্তে অ্যাডভান্সড ইংলিশের উত্তর করবে।
◾এছাড়াও এবারের ভর্তি পরীক্ষায় পরিচয়পত্র সাপেক্ষে ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে বিদ্যমান কোটা খালি থাকা সাপেক্ষে কোটা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কোনো হোস্টেলে নির্দিষ্ট করে আবাসিক সুবিধা দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
◾‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা, পোস্টে উল্লেখিত তারিখে, ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
তাহলে আর দেরি কেন! 💯 তে 💯 প্রস্তুতির জন্য আজ থেকেই নেমে পড়ো!
17/01/2023
জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল।
10/01/2023
🔥একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত তথ্য🔥
🔴যাঁরা SSC 22 পাস করছো তাদের কলেজে ভর্তি সম্পর্কিত কিছু তথ্য।
🔴৮ ডিসেম্বর হতে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু।।
✔পর্যায়ক্রমে ৩ বার আবেদন করা যায়।
✔আবেদন ফি ১৫০ টাকা।
✔অনলাইনে আবেদন করতে হবে।
✔সর্বনিম্ম ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে হবে।(এর কম বেশি করা যাবে না)
✔আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা থাকবে। ৫% বরাদ্দ থাকবে।
✔কলেজে ১ম পর্যায়ের আবেদন ৮ দিন স্থায়ী থাকে।।এই ৮ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
⚠যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে সেও এই ৮ দিনের ভিতর আবেদন করবে।।তবে তাদের 6-7 দিন পরে আবারো একটা আবেদন করতে হবে(ফলাফল চেঞ্জ হলে)
♨১ম পর্যায়ে আবেদনের রেজাল্ট ১৫ দিন পরে দিবে।।
🔰১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি 'Yes' করে ভর্তি হতে পারবে।।মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
🔰১ম পর্যায়ে চান্স পেলে,রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে।
♨যাদের ১ম পর্যায়ে কলেজ আসবে না তারা ২য় পর্যায়ে আবার আবেদন করবে।।
🔰২য় পর্যায়ের রেজাল্ট আবেদনের ১দিন পরেই দিবে।।
🔰২য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
🔰২য় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তাঁরাও মাইগ্রেশন Yes করে ভর্তি হতে পারবে।
♨যাঁরা ২য় পর্যায়েও চান্স পাবে না তাঁরা ৩য় পর্যায়ে আবারো আবেদন করবে।।।
🔰৩য় পর্যায়ের রেজাল্টও আবেদনের ১ দিন পরে দিবে।
🔰৩য় পর্যায়ে মাইগ্রেশন অপশন থাকবে না।
🔰৩য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
৩য় পর্যায়ে অনলাইনে কলেজ কনফার্ম করা শেষ হলে,১দিন পর থেকে কলেজে গিয়ে চান্সপ্রাপ্ত সবাইকে চূড়ান্ত ভর্তি হতে হবে।চূড়ান্ত ভর্তির তারিখ ৬ দিন থাকে।।এই ৬ দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র+ টাকা সহ কলেজে ভর্তি হয়ে আসতে হবে।
বি:দ্র:: অনলাইন ছাড়া সরাসরি কলেজে ভর্তির কোনো ব্যবস্থা নাই।
13/09/2022
HSC 2022 পরিক্ষার সময়সূচি ।