Pathshala - পাঠশালা

Pathshala - পাঠশালা Center for quality education

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা- ২০২১এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক  দু'আ ও শুভকামনা রইলো।
14/11/2021

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা- ২০২১এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দু'আ ও শুভকামনা রইলো।

এবছর ও জেএসসি/জেডিসি পরীক্ষা হচ্ছে না।
28/09/2021

এবছর ও জেএসসি/জেডিসি পরীক্ষা হচ্ছে না।

এইচএসসি-২০২১পরীক্ষার অনুমোদিত রুটিন
27/09/2021

এইচএসসি-২০২১পরীক্ষার অনুমোদিত রুটিন

এসএসসি-২০২১পরীক্ষার অনুমোদিত রুটিন
27/09/2021

এসএসসি-২০২১পরীক্ষার অনুমোদিত রুটিন

আগামীকাল ২০ সেপ্টেম্বর সোমবার থেকে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী মাধ্যমিক স্কুল সমূহে ক্লাস অনুষ্ঠিত হবে।৬ষ্ঠ-৭ম শ্রেণীর ক...
19/09/2021

আগামীকাল ২০ সেপ্টেম্বর সোমবার থেকে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী মাধ্যমিক স্কুল সমূহে ক্লাস অনুষ্ঠিত হবে।

৬ষ্ঠ-৭ম শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিন করে আর ৮ম ও ৯ম শ্রেণীর ক্লাস সপ্তাহে ২ দিন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১ম থেকে ৫ম শ্রেণীর সাপ্তাহিক রুটিন।
11/09/2021

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১ম থেকে ৫ম শ্রেণীর সাপ্তাহিক রুটিন।

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস।(যেসব বিষয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষা হবে)
10/09/2021

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস।

(যেসব বিষয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষা হবে)

স্কুল-কলেজে পাঠদানের সময়সূচি তৈরিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা।🟢 ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি...
08/09/2021

স্কুল-কলেজে পাঠদানের সময়সূচি তৈরিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা।

🟢 ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে।

🟢 ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন প্রতিষ্ঠানে আসবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিয়ম অনুযায়ী ক্লাস অনুষ্ঠিত হবে।

স্কুল-কলেজে কোন দিন কোন শ্রেণির ক্লাস হবে।আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার স...
07/09/2021

স্কুল-কলেজে কোন দিন কোন শ্রেণির ক্লাস হবে।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন থেকে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে উপস্থিত হয়ে ক্লাস করবেন। এরই মধ্যে জানানো হয়েছে, তিন ফুট দূরত্ব রেখে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসানো হবে। ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন এবং ২০২২ সালের পরীক্ষার্থীদের দুই দিন করে ক্লাস নেয়া হবে। এছাড়া অন্যান্যস্তরের ক্লাস একদিন করে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে নেয়া হবে।

মঙ্গলবার স্কুল-কলেজের প্রধানদের সাথে বৈঠক করে একটি মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আজ বা আগামীকাল এটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে মাউশি সূত্রে।

জানা গেছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে কবে কোনদিন কাদের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি মৌলিক রুটিন তৈরি করা হয়েছে। এটি অনুসরণ করে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ পরিচালনা করতে হবে। শিক্ষকরা মৌলিক ক্লাস রুটিনকে সাধুবাদ জানিয়েছেন। এটি অনুসরণ করে তারা ক্লাস করাতে সম্মতি প্রকাশ করেছেন।

নতুন ক্লাস রুটিনে দেখা গেছে, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার দুটি বিষয়ের চারটি ক্লাস নেওয়া হবে। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শনিবার ও রোববার দুটি বিষয়ের চারটি ক্লাস হবে।

এছাড়া ৬ষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, ৭ম শ্রেণির মঙ্গলবার, ৮ম শ্রেণির বুধবার ও ৯ম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেওয়া হবে। মাধ্যমিকের সকল স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

স্কুল-কলেজে প্রভাতী শিফট সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ও দিবা শিফট দুপুর ১২টা ৪০ মিনিটে শুরু হয়ে ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। একটি শিফট শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য এক থেকে দেড় ঘণ্টা বিরতি দিতে হবে।

নতুন এই রুটিনে শিক্ষার্থীদের প্রতিটি ক্লাস ৪০ মিনিট করে নেওয়া হবে। যেসব মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিকস্তর যুক্ত রয়েছে সেখানে এ সময়ের সঙ্গে সমন্বয় করে ক্লাস রুটিন তৈরি করতে হবে। প্রতিটি ছাত্রছাত্রীকে ক্লাসে তিন ফুট দূরত্বে বসাতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আবার আগেই ...
07/09/2021

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আবার আগেই ঘোষণা দেওয়া হয়েছে এ বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাও অনুষ্ঠিত হবে। কিন্তু অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। শিক্ষাবোর্ডগুলোও এ বিষয়ে এখনো নির্দেশনা পায়নি।

জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়ে থাকে বছরের নভেম্বর মাসে। আর স্কুলের বার্ষিক পরীক্ষাগুলো হয় ডিসেম্বর মাসে। করোনা সংক্রমণের দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রোববার এই ঘোষণার সময় বলা হয়, চলতি বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে।

কিন্তু অষ্টম শ্রেণির ক্লাস অন্যান্য শ্রেণির মতো সপ্তাহে একদিন রাখা হয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে কি এই পরীক্ষা হবে না?
এই পরীক্ষা হয় শিক্ষাবোর্ডগুলোর অধীনে। জেএসসি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ আজ সোমবার প্রথম আলোকে বলেন, তাঁরা এই পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাননি। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলে প্রস্তুতি শুরু করবেন।
করোনা সংক্রমণের কারণে গত বছর এই পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের ক্লাসে উত্তীর্ণ করা হয়েছিল।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ারও চেষ্টা করছেন। তবে এ জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। আর যদি পরীক্ষার সিদ্ধান্ত হয় তখন হয়তো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরও নিয়মিত ক্লাস হতে পারে।

এসএসসি-এইচএসসির প্রাথমিক সময় ঠিক
এ বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সম্ভাব্য প্রাথমিক সময়ও ঠিক করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রথম আলোকে জানিয়েছেন প্রাথমিক চিন্তা হলো চলতি বছরের এসএসসি পরীক্ষা নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে শুরু করা। আর এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের ৭-৮ তারিখের মধ্যে শুরুর করা চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে সময়সূচি প্রকাশ করা হতে পারে পরিস্থিতি দেখে পরীক্ষা শুরুর সপ্তাহ দু-এক আগে। দুই পরীক্ষার মাঝে কমপক্ষে দুই সপ্তাহ ব্যবধান রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে, এ বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা) তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। করোনার কারণে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে হবে এসব পরীক্ষা। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না।

আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসির ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এইচএসসির ক্ষেত্রে এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। দীর্ঘ বন্ধের ফলে প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে এই ছুটি আর বাড়ছে না। পরদিন থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণার একদিন পর আজ সোমবারই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের বলেছেন, পুনর্বিন্যাস করা (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আলহামদুলিল্লাহ!আসছে ১২ই সেপ্টেম্বর রবিবার থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। পাবলি...
06/09/2021

আলহামদুলিল্লাহ!

আসছে ১২ই সেপ্টেম্বর রবিবার থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। পাবলিক পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। বাকীদের ক্লাস হবে সপ্তাহে একদিন।

ব্রেকিং নিউজ...এই বছরের এইচএসসি পরীক্ষা বাতিলএবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জা...
07/10/2020

ব্রেকিং নিউজ...

এই বছরের এইচএসসি পরীক্ষা বাতিল

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষা না হলে মূল্যায়ন ভিন্ন হবে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর ভিত্তি করেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হবে।

আজ বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ফল চূড়ান্ত করতে হবে।

Address

Paltan
Dhaka
1200

Opening Hours

Monday 17:00 - 23:00
Tuesday 17:00 - 23:00
Wednesday 17:00 - 23:00
Thursday 17:00 - 23:00
Sunday 17:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pathshala - পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pathshala - পাঠশালা:

Shortcuts

Share

Category