AUST থেকে বলছি

AUST থেকে বলছি

Share

AUST থেকে বলছি is a platform of the Student of AUST.

23/10/2025

🎓✨ AUSTTAA ELEVATION ‘25 - Reuniting the Past, Inspiring the Future

📅 Date: 12th December 2025

📍 Venue: Shaldah Eco Resort (Link to be shared)

🎉 Event Highlights:

• Convenient Pickup from Designated Points

• Breakfast, Lunch & Evening Snacks

• All-day Cultural Festivities

• Friendly Sports Competitions 🏏

• Kids’ Fun Zone 🎈

• Grand Concert featuring our very own AUST Bands — followed by a Legendary Bangladeshi Band! 🎸🔥

Tag your Textile batchmates, spread the word, and get ready to ELEVATE the AUSTTAA spirit like never before!

https://austtaa.com/view-details/95

Ttextile

01/09/2025

To whom may it concerns

Thanks.

27/08/2025

দেশের সকল-
গার্মেন্টস কর্মী ভাই বোনদের "টেক্সটাইল ইঞ্জিনিয়ার",
সকল ড্রাইভার(সাইকেল-মোটরসাইকেল-বাস-ট্রাক-রিকশা-টেসলা (বাংলা ভার্সন)-সিএনজি-নসিমন-করিমন-অটো- মাহেন্দ্র-লেগুনা-টেম্পু-মুড়ির টিন ইত্যাদি ইত্যাদি) ও বংশালে কর্মরত সকল ভাইদের "মেকানিক্যাল ইঞ্জিনিয়ার" ,
সকল রাজমিস্ত্রী ভাই দের "সিভিল ইঞ্জিনিয়ার",
সকল ইলেকট্রিশিয়ান ভাইদের “ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার”,
এবং
বাকিদের “অন্যান্য ইঞ্জিনিয়ার”
হিসেবে ঘোষণা/পদ দেয়ার দাবি জানানো যেতে পারে।

সর্বোচ্চ সংখ্যক ইঞ্জিনিয়ারের দেশ হিসেবে বিশ্বের বুকে সর্বোচ্চ মেধাবীদের দেশ হিসেবে ঘোষণা করা যেতে পারে।

বুদ্ধিটা পছন্দ নাও হতে পারে।

…দেখেন যেটা ভালো মনে করেন।

27/08/2025

হে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার,
আমরা মনে রাখবো।

ইতিহাস কখনো মুছে না।

ধন্যবাদ

27/08/2025

আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম স্থগিত করা হচ্ছে।

অস্ট সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার বিচার এবং সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

আগামীকাল সকাল ১০:০০ টার মধ্যে ভার্সিটি ক্যাম্পাসে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আসার আহবান জানানো হচ্ছে।

VP & GS from all Departments
On behalf of all Students,
Ahsanullah University of Science & Technology

27/08/2025

আন্দোলনকারী শিক্ষার্থী এবং ইঞ্জিনিয়ারদের উপর ম্যাট্রিক/ইন্টারপাস পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

শাহবাগ মোড় ব্লক করে রেখেছে আমাদের ভাইয়েরা-বোনেরা।
মাত্র শেরাটন মোড়ে AUST এর কিছু ছোটভাইদের সাথে দেখা হল।

গলায় আইডি কার্ড ঝুলিয়ে বিনম্রভাবে সবাইকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করছে।

“AUST থেকে বলছি” তথা “Ahsanullah University of Science & Technology”- এই আন্দোলনে সকল শিক্ষার্থী এবং ইঞ্জিনিয়ারদের সাথে একাত্মতা পোষণ করছে।

যে দেশে কোটা নিয়ে ফ্যাসিস্ট নিপাত গেল, সেখানে কেন ৩৩% কোটা কোন নির্দিষ্ট সুবিধাভোগী, সুস্থ, কর্মক্ষম গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকবে ?

আমরা মেধার সঠিক মূল্যায়ন চাই।

21/07/2025

Pray for Milestone 😞

18/07/2025

ডিজিটাল ভূূয়া জুলাই যোদ্ধা/ভূয়া ডিজিটাল জুলাই যোদ্ধা

১৮ জুলাই, ২০২৪।

এক বছর আগে আপনারা সবাই নিশ্চিত মৃ'ত্যুর হাত থেকে ফিরে এসেছেন... আপনাদের হক আছে জানার—কে AUSTian দের হক নষ্ট করছে।

আমাকে মানা করছিল, "পাবলিকলি AUST এর কমিউনিটির কাছে বলে লাভ নাই, ওরা বুঝবে না। ওরা ওই লোকটার মতই বলবে, তুমি নিজে AUST এর ক্রেডিট নিয়ে কিছু করতে পারো নাই বলে, এখন ওকে এক্সপোজ করতেছো! অথবা রাজনৈতিক উদ্দেশ্য আছে।"

যাই হোক, আমাকে গালি দিলেও আমার যায় আসে না...

কিন্তু এই কথাগুলো আপনাদের জানা উচিত।

অনেকেই হয়তো ইতিমধ্যেই জানেন খোদার খাসি নামক ইতিহাস।

ওই লোকের নাম আরফিউস আল দিন, AUST EEE এর অ্যালামনাই।

গত বছর বন্যার সময় ফেনীতেই ওর কথা আমাদের শাফি আলভিকে জিজ্ঞেস করে বৈষম্যবিরোধী আন্দোলনের সেন্ট্রাল গ্রুপের কয়েকজন।

বলে—এই লোকটাকে কেউ চেনে কিনা?

তিনি পরিচয় দিয়েছেন AUST এর প্রতিনিধি হিসেবে, AUST এর আন্দোলন নাকি উনিই অর্গানাইজ করেছেন।

অবশ্যই সবাই ডিনাই করি, কারণ যার চেহারাই কেউ কোনোদিন দেখেনি তার কথা বলবো কেন?

গত ১০ আগস্ট, এই লোক তখনকার VP-GS দের গুগল মিটে এনে উনাকে আন্দোলনের ক্রেডিট দেওয়ার জন্য এবং প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ওদের অনেক কিছু অফার করে।

ওরা তা ডিনাই করে এবং বলে,

"এই আন্দোলন আমাদের কারো একার না। AUST এর সব স্টুডেন্ট করেছে, আমরা কেউ একার স্টেকহোল্ডার না যে আপনাকে ক্রেডিট দিবো।"

এরপরেও ওই লোক AUST এর নাম ইউজ করে প্রাইভেটের বৈষম্যবিরোধী আন্দোলনের গ্রুপে যায়।

বাগছাস, NCP তেও সে যায়…

ওটা রাজনৈতিক ব্যাপার, ওখানে আমাদের পরিচিত মুখ ও আছে—জেনেও কিভাবে ওকে জায়গা করে দিয়েছে ওদের একান্ত রাজনৈতিক ব্যাপার।

কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের গ্রুপগুলোতে ওকে নিয়ে কন্টিনিউয়াসলি ঝামেলা হয়, যেহেতু তারা আমাদের থেকে জানতে পারছিল, he was not there in AUST।

এরমধ্যে ডেইলি AUST থেকে ওই লোকটাকে অ্যাপ্রিসিয়েশন পোস্ট দেওয়া হয়।

তারপরেই আমি, আলভি ওর বিরুদ্ধে কথা বলি, কারণ এতদিন গোপনে সে একটা রাজনৈতিক দলের ফায়দা নিচ্ছিল,

সেটা তাদের একান্ত ব্যাপার,

কিন্তু পাবলিকলি যখন এসে AUST এর নাম ভাঙাচ্ছে তখন আর সহ্য হচ্ছিল না।

এরপর মাঝখানে একদিন ২৪ জুন, সে এসে ভার্সিটিতে ডকুমেন্টারি শুট করে,

দুজন আহতকে ভুল বুঝিয়ে এবং VC স্যার-প্রোক্টর স্যার এর নাম ভাঙিয়ে ওই কাজটা করে।

ঘটনাটা সন্দেহজনক হওয়ায় ওই আহতদের নিয়ে আমরা VC স্যার-প্রোক্টর স্যারকে জিজ্ঞেস করি।

উনারা ডিনাই করেন, এমনকি VC স্যার পর্যন্ত বলেন,

"ওকে আমি আমার রুমে তো ঢুকতেই দেইনি।"

তারপর প্রোক্টর স্যার ওই লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেছিলেন, কিন্তু আজ পর্যন্ত নেননি।

এরমধ্যে ১৮ জুলাই ২০২৫ এ প্রাইভেট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক প্রোগ্রামের একটা গ্যাজেট হয়,

এ নিয়েও ওই আরফিউস ঝামেলা করে।

আমাদের অনেকেই ওর কথা জিজ্ঞেস করে, আমরা সব কিছু বলি, ওর নাম বাদ দিতেও বলি—দেয়া হয়।

তবুও এক বছরে অনেক কোরাম হওয়ায়, সে তার নাম ঢুকায়।

এরপরেও ওকে নিয়ে ঝামেলা হয়।

তার গ্রুপমেটরা প্রথমে আলভিকে অ্যাড দেয়,

আলভি সব স্টোরি বলার পর সে আলভিকেও বিভিন্ন এলিগেশন দেয় ওই -যেমন ছাত্রলীগ করে, ইত্যাদি।

তারপর আমাকে অ্যাড দেয়, আমিও সব বলি...(ওদের মধ্যে আমাদের পোস্ট গুলো নিয়ে কথা হচ্ছিল, তাই একজন আমাকে ওদের argument এর মাঝখানে এড করে)

কিন্তু ওই ছাত্রলীগ অ্যালিগেশন ছাড়া সে আমাদের কোনো কথার উত্তরই দিতে পারে না।

এরপরেও ওর কোরাম ওকে রেখেই দেয়...

সরকারি পর্যায়ে সে AUST এর নাম ভাঙিয়ে খাচ্ছে।

এমনকি ভার্সিটিতেও হয়তো কোনো টিচারদের ভুলভাল বুঝিয়েছে...

আপনাদের বলে রাখি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর নিয়ে অনেক সরকারি মন্ত্রণালয়েও কমিশন হয়েছে,

আরো কিছু প্রোগ্রাম হয়েছে,

সেগুলোতে AUST এর কেউ জানতেই পারে নাই তার কারণেই,

পার্টিসিপেশন তো অনেক দূরের কথা।

আমি জানি, ওই লোক আর তার কিছু বন্ধু এখানে এসে কমেন্ট করবে,

"আমি রাজনৈতিক ফায়দা পাই নাই বলে আরফিউস নামক খোদার খাসির বিরুদ্ধে লেগে গেছি।

ওরা যা বলুক আমি মেনে নেবো...

কিন্তু AUST এর নাম ইউজ করে কেউ ইন্ডিভিজুয়ালি ফায়দা নিবে,

আর AUST এর স্টেক নষ্ট করবে,

প্রত্যেকটা AUSTian এর হক মারবে,

আমার যতদিন জ্ঞান আছে, আমি তা হতে দিতে পারি না।

কারণ আমি দেখেছি, সবাই কিভাবে তাদের জীবনের রিস্ক নিয়ে আন্দোলন করেছে...

এরপরেও কেউ যখন বলবে AUST এর বারান্দায় বসে ৩ দিন আন্দোলন করেছে,

ঠিক সেই AUST এরই ক্রেডিট বিক্রি করবে,

তাদের এভাবে হিস্টরি বিকৃতি করতে দেওয়া যায় না।

আমার দায়িত্ব ছিল—

যাদের চিনি, সবাইকে জানিয়েছি,

AUST কর্তৃপক্ষ VC স্যার এবং প্রোক্টর স্যার কে জানিয়েছি... তার যুক্তির জায়গা ৩টা:

১. আমি Chatroleague, AUST-এর নামে আমি বেঁচে খেতে পারি না তাই ওর পেছনে লেগে আছি।

২. কোনো এক আজগুবি DGFI লিস্টে ৬০০ জনের মধ্যে ওর নাম এসেছে (যদিও আন্দোলনের সময় AUST-এ কখনো আসেনি)।

৩. ২০১৮ সালের কোটা আন্দোলনে "AUST Family"-তে ওনার অংশগ্রহণের প্রমাণ আছে (তাও ২০২৪ সালের আন্দোলন নিয়ে কিছু বলতে পারে না)।

৪. আরগুমেন্ট এ না জিততে পারলে বলবে তোমরা অস্টের বারান্দায় ৩দিন আন্দোলন করেছো (তবুও এই অস্টেরই ক্রেডিট চাই)

AUST কর্তৃপক্ষ আর আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন,
সেটা আপনাদের ব্যাপার।
আমি দায়মুক্ত।
এই ইতিহাস আজীবনের জন্য লেখা হচ্ছে—
আপনাদের হক নষ্ট হবে..

জুলাই সনদ, জুলাই আর্থিক সহায়তা, স্বীকৃতি—
আপনারা হয়তো পাবেন না,
কিন্তু আপনাদের নামেই অন্য কেউ পেয়ে যাবে...
ধন্যবাদ।

লেখা কৃতজ্ঞতা: লিওন শেখ

09/07/2025

🎓 Heartfelt Congratulations! 🎉

We are proud to congratulate Dr. Mohammad Mahbubul Alam, Associate Professor, Department of Textile Engineering, AUST, on the successful completion of his Ph.D. from Università del Salento, Italy.

Dr. Alam is a proud alumnus of the Department of Textile Engineering, AUST (1st Batch) and also holds an M.Sc. in Textile Engineering from Politecnico di Torino, Italy.

His remarkable academic journey and achievements continue to inspire the students and faculty of AUST.

We wish him continued success in his academic and professional endeavors.

Photos from AUST থেকে বলছি's post 30/06/2025

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফাহিম সড়কে ট্রাক চাপায় বিভৎস ভাবে মা'রা যায়। উক্ত বিষয়ে ট্রাক মালিকদের কোন সাড়া মিলে নাই।

আমরা চাই না - আর কোন প্রাণ হারাক সড়ক দূর্ঘটনায়।
আমরা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।

Photos from AUST থেকে বলছি's post 13/05/2025

12th Convocation of AUST

Please share your Live location in Comment Section for Tracking Convocation Transport Services.

During posting, pls follow the below guidelines:
1. Mention Route No
2. Share Live Location from Google Map

Thanks.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

141-142 Love Road, Tejgaon Industrial Area
Dhaka
1028