Salat Mahboob Sampad

Salat Mahboob Sampad

Share

Let's Crack Bangla with BANGLA CRACKERS

04/02/2026

একটা ক্লাস নিতে খুব ইচ্ছে করছে, আছো নাকি কেও করতে চাও?

16/10/2025

গত ৭ মাসে কোনো ক্লাস নেইনি, পড়ানোর কোনো ভিডিও দেইনি, এই অধ‍্যায় থেকে দীর্ঘ ৬ বছর পরে লম্বা একটা বিরতি নিয়েছিলাম। স্টুডেন্টদের অনেক মিস করেছি।

আজকে সকালে রেজাল্ট এর পরে অনেক স্টুডেন্ট জানিয়েছে তাদের সাফল্যের কথা, অভিনন্দন এবং ভালোবাসা তোমাদের জন‍্য।

কিন্তু আজকের এই ফলাফল সবার জন‍্য সুখবর নিয়ে আসে নাই, দীর্ঘ ১৯ বছর পরে ফলাফলে ব‍্যাপক ধস। জানিনা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা দেখানো হয়েছে কিনা বাট যেই কারণেই হোক না কেন ফলাফল যাদের খারাপ হয়েছে তাদের জন‍্য সারাদিনে কোনো আওয়াজ দেখলাম না কিন্তু দুইটা দলকে দেখলাম-

একদল এই স্টুডেন্টদের ফাক ইউ বলে জাস্ট এমমিসন এবং পরবর্তী ব‍্যাচের কোর্স বিক্রিতে ব‍্যস্ত। (ভাই আপনারা পারেনও)

আরেক দল হচ্ছে তথাকথিত আমজনতা যারা বলছে এই এক রেজাল্ট দিয়ে কিছুই আসে যায় না। এই কথা বলা যতটা সহজ আসলে অনুভব করা ততটা সহজ কী? উত্তরটা দিতে পারবে যারা আজকে এই খারাপ করেছো।

যারা আজকে ভালো ফলাফল করতে পারো নাই, তাদের জন‍্য বড়ভাই হিসেবে কিছু কথা বলি, হয়তো সবগুলো কথা ভালো লাগবে না-

১। এই রেজাল্ট অবশ্যই তোমার শিক্ষা জীবনে একটা দাগ রেখে দিবে।

২। আশে পাশের মানুষ, পাড়াপ্রতিবেশী এমনকি শিক্ষাগত জীবনেও তোমাকে অসংখ‍্যবার ফেইস করতে হবে কেনো এমন হলো, নিজেকে এক্সপ্লেইন করতে হবে।

৩। অনেক ভালো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা না।

৪। মানসিকভাবে অনেক খারাপ লাগবে, বাবা মার চেহারা দেখলেই নিজেকে খুব অপরাধী লাগবে।

কিন্তু এই প্রত‍্যেকটি অনুভূতি তোমাকে আরও শক্তিশালী করবে, ক্লাসে সবসময় একটা কথা বলতাম, জীবনে চলার পথে অনেক বাধা আসে, এগুলো আমাদের অনেক কিছু শিখায়, ভয় না পেয়ে মেনে নিয়ে নতুন করে শুরু করতে হয়, নতুন আমিকে খুঁজে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।

এই রেজাল্ট কোনো ম‍্যাটারই না এটা যেমন সত‍্যি না, ঠিক তেমনি আজকে রেজাল্ট খারাপ হ‌য়েছে মানে জীবন শেষ এটাও না।

আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, বেচে থাকার সুযোগ দিবেন কিছু প্রাপ্তি নিয়ে, কিছু ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে।

জীবনটা তোমার, ভালো করার চেষ্টা করো। ভুল থেকে শিক্ষা নাও, সামনে এগিয়ে যাও। মন খারাপ হবেই, কিন্তু থেমে যাওয়া যাবে না। মনে রেখো, তোমার কাজের ফলাফল তোমার নিয়তের উপর নির্ভরশীল।

শুভকামনা রইলো সবার জন‍্য! ❤️

07/01/2025

হঠাৎ একটা লেখা সামনে আসলো, অসম্ভব সুন্দর। তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না।

When your parents are not rich, but still afford to give you a healthy life and good education - appreciate their sacrifices, not think it as their efforts only.

লাস্ট লাইনটা ❤️

30/12/2024

২০২৪ সালের শেষ রাতটাও না ঘুমিয়ে শেষ হয়ে যাচ্ছে 🥹

25/12/2024

Day 13 of sharing 30 Bangla Videos everyday. If you find these videos interesting, share with friends! ❤️

24/12/2024

Day 12 of sharing 30 Bangla Videos everyday. If you find these videos interesting, share with friends! ❤️

08/12/2024

Day 06 of sharing 30 Bangla Videos for 30 days!

08/12/2024

বাংলা বিষয়টাকে সহজভাবে উপস্থাপনের জন‍্য কাজ করে যাচ্ছি, সবাই দু'আ কইরো। ১২,০০০ শিক্ষার্থীর ভরসার জায়গা আমার এই ইউটিউব চ‍্যানেল, চাইলে একবার ঘুরে আসতে পারো। কমেন্ট লিংক দিয়ে দিচ্ছি।

05/12/2024

শুরু হচ্ছে 'বন্ধুকে শেখাই' Campaign।

ডিসেম্বর মাস জুড়ে যারা সব থেকে বেশি আমাদের ক্লাস ভিডিও, কুইজগুলো শেয়ার করবে, তাদের মধ্যে ৩ জন পাবে বিশেষ পুরস্কার।

১ম স্থানঃ ২০০০ টাকা, নতুন বছরের প্রাইভেট ব‍্যাচের ফ্রী Access 😎

২য় স্থানঃ ১০০০ টাকা 🥶

৩য় স্থানঃ ৫০০ টাকা 🥺

03/11/2024

আজকে সন্ধ‍্যা ৭ টায় লাইভ ক্লাস হবে বানান এবং উচ্চারণ এর উপর, ক্লাসটি হবে আমার ফেইসবুক পেজ এবং BANGLA CRACKERS গ্রুপে।

ক্লাসটি করতে এখনি জয়েন করো কমেন্টে দেয়া লিংকে। ❤️

Photos from Salat Mahboob Sampad's post 27/10/2024

এইচ এস সি ২৫ এবং ২৬ ব্যাচ,

রুটিন দিয়ে দিলাম কীভাবে আমরা আগামী ৩ মাসে সবগুলো ক্লাস করবো, শুধু লাইভ ক্লাসই না, সাথে থাকছে বাংলা সৃজনশীল, এমসিকিউ আর আমার মেন্টরসিপ। সৃজনশীল লেখার প্র্যাকটিস শুরু হচ্ছে আগামীকাল থেকে, যারা আমাদের এই জার্নিতে জয়েন হতে চাও, আমাদের BANGLA CRACKERS গ্রুপে জয়েন করে ফেলো।

আমাদের পুরা প্ল্যানকে দুই ভাবে ভাগ করেছি, প্রথম ফেজে আমরা তোমাদের কলেজের প্রিটেস্ট পরীক্ষার কথা মাথায় রেখেছি, দ্বিতীয় ফেজে আমরা তোমাদের এইচ এস সি এর কথা মাথায় রেখেছি। যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আগামী ৩ মাস আমার চেষ্টার কোনও কমতি হবে না তোমাদের জন্য। ❤

যদি আমার এই প্রজেক্টটি তোমাদের কাছে ভালো মনে হয়, শুধু একজন বন্ধুর সাথে শেয়ার করে দিও, সবাই মিলে একসাথে শিখি।

দেখা হচ্ছে ক্লাসরুমে। 😍

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1217