Ustaz Fazle Rabbi

Ustaz Fazle Rabbi This page is conducted by Ustaz Fazle Rabbi for dawah purposes. Stay connected.

এরা কী তাহলে?সাংস্কৃতিক জ/ঙ্গি?
31/08/2026

এরা কী তাহলে?
সাংস্কৃতিক জ/ঙ্গি?

‘শিক্ষকতা’ আমার ভাল লাগার জায়গা। শিখতে ও শেখাতে ভাল লাগে আলহামদুলিল্লাহ। কদিন আগে জনপ্রিয় এডটেক প্লাটফর্ম ReThink.ac এর ...
28/08/2026

‘শিক্ষকতা’ আমার ভাল লাগার জায়গা। শিখতে ও শেখাতে ভাল লাগে আলহামদুলিল্লাহ। কদিন আগে জনপ্রিয় এডটেক প্লাটফর্ম ReThink.ac এর এসএসসি ইসলাম শিক্ষা বইটার পুরো রেকর্ড করার সুযোগ হয়েছে। টানা কয়েকদিন স্মার্টবোর্ডের সামনে দাঁড়িয়ে ক্যামেরায় তাকিয়ে ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদেরকে পাঠদান দেয়ার অভিজ্ঞতা চমৎকার। শিক্ষার্থীরা বাসায় বসে নিজেদের সুবিধামত সময়ে প্রস্তুতি নেবে। প্রযুক্তির কল্যাণে পড়াশুনা এখন কত সহজ হয়ে গেছে। আপনার পরিচিত কেউ স্কুলপড়ুয়া থাকলে এই প্লাটফর্মটি নির্দ্বিধায় সাজেস্ট করতে পারেন।

প্রতি বছর সারাদেশে মিলিয়নের উপর শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। কিশোর মনে ইসলামের সঠিক ধারণা তাদের কাছে তুলে দেয়াটা গুরুত্বপূর্ণ। ন্যাশনাল কারিকুলামের নামমাত্র এক দুটো বই ইসলাম শেখা ও জানার জন্য যথেষ্ঠ নয়। শিক্ষার্থীরা সে বইগুলোও কেবল পরীক্ষা টপকানোর জন্য পড়ে। প্রকৃত শেখার জন্য, জানার জন্য, মানার জন্য ইসলাম পড়ার সুযোগ নেই বললেই চলে। আমরা স্বপ্ন দেখি, এমন এক প্রজন্ম গড়ে উঠবে, যারা শিক্ষা, নৈতিকতা, নেতৃত্বে সমানভাবে ভূমিকা রাখবে। ফেইথ বেইসড শিক্ষায় আলোকিত একটি জাতি গড়ে উঠবে ইন শা আল্লাহ।

ঢাকার পল্টনস্থ জোনাকি কনভেনশন সেন্টারে আয়োজিত হয় Labbaik Reunion। দেশের প্রথম সারির হজ্ব উমরা সহায়তাকারী Amin Travels & ...
25/08/2026

ঢাকার পল্টনস্থ জোনাকি কনভেনশন সেন্টারে আয়োজিত হয় Labbaik Reunion। দেশের প্রথম সারির হজ্ব উমরা সহায়তাকারী Amin Travels & Tours Hajj & Umrah Agent আয়োজিত সেদিন হাজ্বীদের মিলনমেনা বসেছিল। প্রায় হাজার খানেক বাইতুল্লাহর মুসাফিরদের অংশগ্রহণে একটি চমৎকার ও জমকালো আয়োজন। হজ্ব উমরা কেন্দ্রিক মৌলিক আলোচনার পাশাপাশি কুইজ, হাজ্বীদের অনুভূতি, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটির হোস্ট হিসেবে আমি ছিলাম।

দেশের বরেণ্য স্কলার, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, পেশাজীবী নাগরিক, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা প্রান্তের বরেণ্য ব্যক্তিত্বগণ ছিলেন। আমার অত্যন্ত শ্রদ্ধার দুজন মানুষ, আমিন ট্রাভেলসের শরীয়া কনসালটেন্ট Gazi Sanaullah Rahmani ও বিশিষ্ট স্কলার M***i Saiful Islam হা. ফি. উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমিন ট্রাভেলসের অন্যতম রাহবার জনাব Zia Haque। বিশেষ কৃতজ্ঞতা, আমিন ট্রাভেলসের General manager জনাব Obaidul Hoq ভাই।

তাহযিব ইনস্টিটিউটের বিশেষ আয়োজন, জেনারেলপড়ুয়া দ্বীনি ভাই/বোনদের জন্য ইসলামের মৌলিক বিষয়াসমূহ নিয়ে ৫ মাস মেয়াদী পূর্ণাঙ্গ...
06/07/2026

তাহযিব ইনস্টিটিউটের বিশেষ আয়োজন, জেনারেলপড়ুয়া দ্বীনি ভাই/বোনদের জন্য ইসলামের মৌলিক বিষয়াসমূহ নিয়ে ৫ মাস মেয়াদী পূর্ণাঙ্গ কোর্স

❝Fundamentals of Islam (ফরজে আইন)❞

শত ব্যস্ততার ভিড়েও দ্বীনি জ্ঞানার্জন যেন থেমে না যায়। পবিত্র কুরআন কারিম শুদ্ধ করে পড়ার পাশাপাশি ইসলামকে ভালভাবে জানার জন্য মৌলিক ৬টি বিষয় নিয়ে সাজানো হয়েছে কোর্সটি।

📚 কোর্সে যা থাকছে:
✔︎ কুরআন তাজভিদ
✔︎ ইমাম নববীর ৪০ হাদীস
✔︎ আক্বিদা
✔︎ বেসিক ফিকহ
✔︎ ইসলামী মূল্যবোধ, আদব (শিষ্টাচার) ও তারবিয়াহ
✔︎ আধুনিক মতবাদসমূহ ও দাওয়াহ

◉ ক্লাস সম্পর্কিত তথ্য:
📈 সপ্তাহে: ২ দিন ক্লাস (শুক্র ও শনিবার)
⏰ মোট সময়: ৫ মাস
📅 ক্লাস টাইম: বাদ মাগরিব থেকে ২ ঘণ্টা। (মাঝখানে ইশার বিরতি)
🌐 ক্লাস মাধ্যমঃ জুম
📜 পরীক্ষা, কুইজ ও সার্টিফিকেট

💴 রেজিস্ট্রেশন ফি:
🎓 শিক্ষার্থীদের জন্য: বিশেষ ছাড়ে মাত্র ১৫৫০ টাকা (কুপন কোড: student)
💼 কর্মজীবীদের জন্য: ৩০০০ টাকা
🌍 প্রবাসীদের জন্য: 50 USD
(ফি প্রদান করে তাহযিবের WhatsApp/পেজে যোগাযোগ করুন)
Note: কোর্স ফির অতিরিক্ত অর্থ দাওয়াহ ও ইলমী কাজে ব্যবহৃত হবে। বিশেষ করে তাহযিবের অফলাইন প্রতিষ্ঠানে। দ্বীন শেখার জন্য আপনার অর্থ হতে পারে সাদাকায়ে জারিয়ার মাধ্যম।

∎ ইন্সট্রাকটরগণ:
🎤 উস্তায শাহাদাত হোসাইন হা. ফি.
পিএইচডি গবেষক, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

🎤 উস্তায ফজলে রাববি
আক্বিদা ও দাওয়াহ বিভাগ, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

🎤 উস্তায মাহমুদুল হাসান আকিব
Speaker, Islam Zone

✨ সহ আরও অনেক অভিজ্ঞ উস্তায।

🌸 এছাড়াও ফিমেলদের জন্য আলাদা ফিমেল উস্তাযা ও ফেসিলিটেটর।

📍 রেজিস্ট্রেশন পদ্ধতি:
কমেন্টে থাকা লিংক অথবা QR Code স্ক্যান করে কোর্স ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Login/Register করে Fundamentals of Islam (ফরজে আইন) কোর্সে Enroll করুন।

🔴 রেজিস্ট্রেশনের শেষ সময়: ২২ জুলাই, বুধবার।

💬 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
01730-986832
অথবা Tahzib Institute-এর page-এ মেসেজ করুন।

🤝 দাওয়াতের নিয়তে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
জাঝাকুমুল্লাহু খইর।

মাত্র ৪ ঘন্টা আগের স্ট্যাটাস। এখন ভাইটা দুনিয়ায় নেই। এই তো জীবন! জীবন কত ছোট, কত অনিশ্চিত! সিএনজি এক্সি'ডে'ন্টে ভাইটা মা...
06/07/2026

মাত্র ৪ ঘন্টা আগের স্ট্যাটাস। এখন ভাইটা দুনিয়ায় নেই। এই তো জীবন! জীবন কত ছোট, কত অনিশ্চিত! সিএনজি এক্সি'ডে'ন্টে ভাইটা মা'রা গেছেন। আইডিতে রেখে গেছে ভালবাসার দলের স্ট্যাটাস এবং এটাই শেষ স্ট্যাটাস।

ঈমানের গুরুত্বপূর্ণ তিনটি রুকন: আশা, ভয় ও ভালবাসা। যে হৃদয় রবের ভয়ে কাতর হওয়ার কথা ছিল কিংবা রবের ভালবাসায় আপ্লুত হবার কথা ছিল। সে হৃদয় কাঁদে কুফফার কোনো দলের নিছক খেলার হার জিতে। মুসলিম তরুণরা কবে পুঁজিবাদের এই ধোঁকা বুঝবে? কবে চেতনা ফিরে পাবে?

আল্লাহ ভাইটিকে ক্ষমা করুন। কবরের আজাব ও পরপারের যাত্রাকে সহজ করুন। জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সাথে আমাদেরকেও শিক্ষা নেয়ার তৌফিক দিন।

অনেকদিন পর প্রিয় চ্যানেল Islamic TV এর প্রোগ্রামে। প্রিয় ভাইদের সাথে মুলাকাত হয়ে ভাল লেগেছে। ২০১৩ সালে পতিত সরকারের রোষা...
04/07/2026

অনেকদিন পর প্রিয় চ্যানেল Islamic TV এর প্রোগ্রামে। প্রিয় ভাইদের সাথে মুলাকাত হয়ে ভাল লেগেছে। ২০১৩ সালে পতিত সরকারের রোষানলে পড়ে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেলটি প্রাণ ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ। মিডিয়ার মাধ্যমে দ্বীনি দাওয়াহ ছড়িয়ে পড়ুক এ দেশের সর্বত্র সেই প্রত্যাশা ও দুআ।

26/06/2026

মাদ্রাসাগুলোর বদনাম ও নিরাপত্তা পরিস্থিতির প্রচার-অপপ্রচারের বিষয়গুলো দিন দিন জটিল হয়ে উঠছে। প্রায় প্রতিদিনই এক বা একাধিক খারাপ ঘটনা/অভিযোগের ছবি ভিডিও সামনে আসছে। প্রথমে সামাজিক মাধ্যমে, তারপর মূলধারার গণমাধ্মমে। মানুষ খুব খারাপ প্রতিক্রিয়া জানাচ্ছে। এটা শিশুশিক্ষা ও মক্তব শিক্ষার জন্য সামনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। আশঙ্কার ব্যাপার হচ্ছে, এই বদনাম ও অশুভ জনপ্রতিক্রিয়ার কুফল বহু ভালো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেইজ্জত করতে পারে, হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রশাসন, সুশীল সমাজ, এনজিও নানা রকম নেতিবাচক সিদ্ধান্ত ও দ্বীনি প্রতিষ্ঠান বিরোধী কথাবার্তা নাড়াচাড়া শুরু করতে পারে।

সব অভিযোগ কি সত্য? মনে হয় না। গত কিছুদিনের মধ্যে এমন বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, যে পরে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আবার কিছু ঘটনা মিথ্যাও না। মারধর ধরপাকড় ইত্যাদির পরে এটার আর ফলাফল জানা যায় না।

ইসলামী শিক্ষার অঙ্গনে অশুভ তৎপরতা, অনৈতিকতা, জুলুম, যৌন সমস্যা/যৌন জবরদস্তি, ধ*র্ষণ বলা #ৎকার এসব অভিযোগের সুষ্ঠু সুরাহা তো হওয়া দরকার। নিছক অভিযোগ এবং ষড়যন্ত্র হলে সেটাও পরিষ্কার করার চেষ্টা করা দরকার। আর একশোর মধ্যে একজন শয়তান প্রকৃতির লোক থাকলে তাকেও পরিষ্কার করা দরকার এবং আইনের হাতে তুলে দিয়ে অঙ্গনকে পরিষ্কার রাখা দরকার। সুন্দর কর্ম প্রক্রিয়া ও অবস্থান পরিচ্ছন্ন করা এটা এখন খুব গুরুত্বপূর্ণ।

তা না হলে দোষী/ নির্দোষ সবাই আক্রান্ত হতে থাকার আশঙ্কাটা বাড়বে।
[সামনে এমন দিন না আসুক, যেকোনো মাদ্রাসা শিক্ষক কিংবা মসজিদের ইমামকে যৌন জুলুমের অপরাধে অপরাধী বানিয়ে যে কেউ শত্রুতামূলকভাবে করে রাস্তাঘাটে মার খাওয়াতে পারে, প্রতিষ্ঠান বন্ধ করায়ে দিতে পারে। অন্য সব ক্ষেত্রে মব বন্ধ করা হলেও এ জায়গায় মিডিয়াগুলোও/রাজনীতিক/সুশীলেরাও উৎসাহ দিয়ে যাবে। মানুষের মনের ভেতরে সন্দেহ এবং অশ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি! শহরে নগরে গ্রামেগঞ্জে শিশুদের মক্তব চালানো আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন হয়ে উঠতে পারে!]

এ সমাধানটা কে করবে? কে উদ্যোগ নেবে? আমার জানা নেই। আমি ছোট মানুষ, মাঝে মাঝে মনে হয় ব্যানার নিয়ে কোথাও দাঁড়িয়ে যাই‌। এখানে অনেকগুলো ব্যাপার খেয়াল করার মতো। হঠাৎ করে ধর্মীয় অঙ্গনের সাথে যুক্ত করে প্রতিদিন খারাপ বিশ্রী খবরগুলো/ অভিযোগগুলো কেন আসছে? এদেশের ১৮ কোটির বেশি মানুষ সবাই চরিত্রবান হয়ে গেছে? অফিস আদালত মার্কেট ক্যাম্পাস রাস্তাঘাট বস্তি শহর নগর গ্রাম সব জায়গায় গত দুই মাসে ২০০ খারাপ যৌন ঘটনার খবর নাই, কিন্তু মসজিদ-মাদ্রাসা জড়িয়ে খবর আসছে! এটা কি খুব নরমাল অনুপাত? এদেশের বাস্তবতায় খুব সাধারণ চিত্র? কে এসব খবর একতরফাভাবে প্রমোট করছে এবং মতলবী ভঙ্গিতে সামনে আনছে? এগুলোও দেখা দরকার। তবে, ধর্মীয় অঙ্গনের ভেতরে ঘাপটি মেরে থাকা দুষ্ট শক্তি থাকলে, উপাদান থাকলে সেটাও তো সাফ করা দরকার। সাফ করার চেষ্টা, জবাবদিহিতা, শাস্তি প্রক্রিয়া চালু করা দরকার। একটা পরিষ্কার স্বচ্ছ অবস্থান সামনে আনা দরকার।

আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। অনেক দুশ্চিন্তা হয়। না, যারা মনে করছেন, এটা অল্প কিছু দোষী মানুষের সমস্যা কিংবা অতি উৎসাহী কিছু প্রোপাগান্ডাবাদীর প্রোপাগান্ডা, আমার কাছে তেমন মনে হচ্ছে না। ঘটনা সঠিক হোক কিংবা পরিকল্পিত প্রচারণা হোক এটা ভয়ংকর কোনো পরিণতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা হআল্লাহচ্ছে। দায়িত্বশীলরা যদি একটু মনোযোগ দিতেন মনে হয় ভালো হতো।
[সংযোজন: তবে চলমান পরিস্থিতিতে কিংবা সর্বাবস্থায় প্রতিটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ও ধর্মীয় প্রতিষ্ঠানে চারিত্রিক- নৈতিক বিষয়ে বাস্তবিক, অভিযোগকেন্দ্রিক কিংবা ষড়যন্ত্রমূলক সব ধরনের ক্ষেত্র থেকে সম্ভাব্য জটিলতার ব্যাপারে পূর্ণ সচেতন ও সতর্ক থাকা। সূক্ষ্ম ও স্পর্শকাতর বিষয়গুলোতে একাধিক ব্যক্তির উপস্থিতি কিংবা সিসিটিভির ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখা। আল্লাহ না করুন, প্রকৃতই কোনো খারাপ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনসম্মত কঠোর ব্যবস্থা গ্রহণ করা। কার্য-পদ্ধতির মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিচ্ছন্নতার প্রক্রিয়া অবলম্বন করা। স্থানীয় কোনো ষড়যন্ত্র, দুশমনি এবং সে প্রেক্ষিতে জটিলতার আশঙ্কা হলে সেটাও পূর্বেই কিছু দায়িত্বশীল মানুষকে জানিয়ে রাখা। একক প্রাতিষ্ঠানিক কিংবা ব্যক্তিগত উদ্যোগ হিসেবে অন্তত এ কটি বিষয়ে সচেতন থাকা দরকার।

আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন।

মুহতারাম শরীফ মুহাম্মাদ

খুবই উন্নত সিদ্ধান্ত। টিকটক-রিলসের এই যুগে এর চেয়ে চমৎকার বাস্তবভিত্তিক সিদ্ধান্ত আর হয় না। লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর ...
10/06/2026

খুবই উন্নত সিদ্ধান্ত। টিকটক-রিলসের এই যুগে এর চেয়ে চমৎকার বাস্তবভিত্তিক সিদ্ধান্ত আর হয় না।
লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর তৈরির মাধ্যমে দেশ কী পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে কল্পনা করেন। সোনালী আঁশের দেশ এখন থেকে নট-নটীর দেশ হিসেবে বিশ্বদরবারে কোমর উঁচু করে দাঁড়াবে।
যারা মোল্লা প্রতিক্রিয়াশীল, তারা দেশের এই উন্নয়ন মেনে নিতে পারবে না। তারা পাকস্তান চলে যান।
Shamsul arefin shakti

মিডিয়ার ইসলামফোব!কিশোর গ্যাং এর সদস্যদের মাথায় টুপি বসিয়ে দিয়েছে ডিবিসি চ্যানেলের ফটো কার্ড নির্মাতা। এখন টুপি সরিয়ে দিয়...
15/05/2026

মিডিয়ার ইসলামফোব!

কিশোর গ্যাং এর সদস্যদের মাথায় টুপি বসিয়ে দিয়েছে ডিবিসি চ্যানেলের ফটো কার্ড নির্মাতা। এখন টুপি সরিয়ে দিয়েছে। ডিবিসি চ্যানেলের যে সাংবাদিক এটা করেছে তাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। এটা সে কেন করল? বরিশালে কিশোর গ্যাং একজন মৎস্য ব্যবসায়ীকে হত্যা করেছে। এখানে টুপি, পাঞ্জাবি কোত্থেকে আসল? খুনির নাম পরিচয় সব আছে। কিন্তু কল্পনায় তাকে কি হুজুর বানিয়ে দেয়া হল! অথচ সে কিশোর অপরাধী। এমন চিন্তার মানুষ কখনোই সাংবাদিকতা করার অধিকার রাখে না। মিডিয়ার ইসলামফোব অনেক পুরনো। সুযোগ পেলেই তারা ইসলামী আদর্শ, চিন্তা, সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে। প্রথম আলো, ডেইলি স্টার গংদের কথা তো সর্বজনীন। তাই এদের বিরুদ্ধে কথা বলুন, আওয়াজ তুলুন।

আজ ঐতিহাসিক ৫ মে, শাপলা চত্বরে দেশের লাখো আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ ইসলামের জন্য একত্রিত হয়েছিল কেবল নবী...
05/05/2026

আজ ঐতিহাসিক ৫ মে, শাপলা চত্বরে দেশের লাখো আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ ইসলামের জন্য একত্রিত হয়েছিল কেবল নবীপ্রেমের জায়গা থেকে। দ্বীনের জন্য। রাতের অন্ধকারে গণহত্যা চালানো হলো, তখন প্রথম আলো একের পর নিউজ করেছে। মানুষের চেয়েও তাদের কাছে গাছের মূল্য বেশি। একটা নিরীহ আন্দোলনকে মিডিয়া ট্রায়ালে সন্ত্রাসী আন্দোলন হিসেবে দেখানোর কত কসরত করেছে তারা।

প্রথম আলো পত্রিকা বর্জন করা ঈমানী দায়িত্ব। শহীদ উছমান হাদী রহ. এজন্যই বলতেন, প্রথম আলো শুধু পত্রিকা নয়, প্যারালাল রাষ্ট্র। সচেতন হোন, সচেতন করুন।

Address

Dhaka
5740

Alerts

Be the first to know and let us send you an email when Ustaz Fazle Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ustaz Fazle Rabbi:

Shortcuts

Share