24/08/2023
এত প্রতিযোগিতা শেখাবেন না সন্তানকে...(READ, comment & SHARE)
সবাই যা করছে আপনার তা করতেই হবে কেন বাচ্চার জন্য। একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন সন্তানের জন্য কি কি বিষয় খুব প্রয়োজন। ও সফল হলে আপনার জন্যই হবে, ব্যর্থ হলেও আপনার জন্যই হবে। So, don't be a traditional parent.
একটা সময় ছিল বাবা-মায়ের ভুলের জন্য সন্তান মারা যেত। বিশ্বাস হয় না? ৪০ বছর আগে...... সন্তানের জ্বর আসলে দরজা-জানালা বন্ধ করে দেয়া হতো, কাঁথা গায়ে জড়িয়ে দেয়া হতো, পথ্য খেতে দেয়া হতো (ভাল খাবার দেয়া হতো না), গোসল করানো হতো না। শরীরের হিট বেড়ে বাচ্চা মারা যেত। কিন্তু বাবা-মায়ের ভালোবাসা কি কম ছিল? না মোটেই না। বুঝার ভুল ছিল।
এই যুগে ঠিক এমন একটি ভুল হচ্ছে। সন্তানের জীবন নষ্ট করার জন্য বাবা-মাই যথেষ্ট।
ভুল-০১: A+ পেতেই হবে। বুঝুক না বুঝুক। প্রশ্ন আউট করে হলেও এই ঘোড়ার ডিমের রেজাল্ট চাই অভিভাবক ও স্কুলের। জিজ্ঞেস করে দেখুন A+ এর মানে কি? ৯৯% শিক্ষার্থী উত্তর দিতে পারবে না। ৯৯% শিক্ষকও পারবে না।
ভুল-০২: স্কুল-কোচিং-প্রাইভেট, স্কুল-কোচিং-প্রাইভেট, স্কুল-কোচিং-প্রাইভেট, স্কুল-কোচিং-প্রাইভেট, স্কুল-কোচিং-প্রাইভেট-- এভাবে ক্লাস ওয়ান থেকে কলেজ পর্যন্ত একটা বাচ্চাকে মেধাশূণ্য করে দেয় অভিভাবকরা। অলরাউন্ডার হবার কোনো উদ্যোগ দেখি না ৯৮% অভিভাবকদের মধ্যে।
ভুল-০৩: বুয়েট-মেডিকেল-ঢাকা বিশ্ববিদ্যালয়. বুয়েট-মেডিকেল-ঢাকা বিশ্ববিদ্যালয়. বুয়েট-মেডিকেল-ঢাকা বিশ্ববিদ্যালয়-- এছাড়া যেন আর কোথাও পড়ার যায়গা নেই। ০.০০০০০০০০১% অভিভাবকেরও স্বপ্ন নেই তার সন্তান MIT, Harvard, Oxford, Cambridge University-তে পড়বে। কেন ভাই?
ভুল-০৪: প্রায় 100% বাসায় পার্সনাল হোম লাইব্রেরি নেই। অলরাউন্ডার হবার বই নেই। কিন্তু সুন্দর একটি ড্রয়িং রুম আছে। ভাবীদের এটা নাকি লাগবেই। ড্রইং রুমে কি অলরাউন্ডার বাচ্চা হয়?
ভুল-০৫: ড্রেস কিনতে সমস্যা নেই, ফাস্ট ফুডের দোকানে খেতে সমস্যা নেই, অযথা টাকা ব্যয় করতে সমস্যা নেই, মোবাইল-বাইক দিতে সমস্যা নেই। সমস্যা যত অলরাউন্ডার হবার কোর্সগুলো করাতে।
- মেন্টাল ম্যাথ
- Phonetics & Phonics
- Spoken English
- Creative Writing
- Debating Skill
- Swimming
- Karate
- Coding
- Design
- Freelancing & Outsourcing
- Presentations
- Attending Different Olympiads ( PREPSOL, EO, MO, Spelling Bee etc.)
অথচ এইগুলো সন্তানকে স্মার্ট করে তুলবে। এখানে অভিভাবকের টাইম ও টাকা নেই।
ভুল-০৬: চাকরি-ব্যবসা-বন্ধু সবার জন্য সময় বরাদ্ধ আছে কিন্তু সন্তানের জন্য সময় নেই। বুঝবেন একদিন।
ভুল-০৭: বিদেশে ১০০% বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জব করে ও পড়াশুনা করে। কিন্তু বাংলাদেশে? আমার বাবা-মা আমাকে জব করতে এলাউ করবে না। তো তুমি কি ঘোড়ার ঘাস কাটার জন্য পড়াশুনা করছো?
আর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ার মান কত খারাপ তা নিয়ে আরেকদিন লিখবো। আস্তে আস্তে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
লেখক,
MUHAMMAD YEASIR
Founder of TESOL BANGLADESH & TESOL KIDS CENTER
CELTA, University of Cambridge
TESOL, American TESOL Institute, India
MA in English (ELT), Eastern University
BBA & MBA, University of Dhaka,
Board Stand in HSC and achieved Prime Minister’s Award
Bangladesh Online School, TESOLTV, TESOLRADIO, TESOLPODCAST, & Shikkhashongbad
English Language Trainer, Police, BGB & Army run training platforms
Trainer at Prime Minister’s Office, NAPD,
BCS Administration Academy & ICT Mınıstry
Acclaimed Trainer at A2i & শিক্ষক বাতায়ন
Formerly Lecturer in United International University (UIU)
Asst. Professor, State University of Bangladesh (SUB)
মোবইল: 01633-686868
ইমেইল: [email protected]
ওয়েবসাইট ও এ্যাপ: TESOL BANGLADESH