06/05/2026
The reality
"Beyond Borders | Unfolding the hidden narratives of global geopolitics and world affairs."
06/05/2026
The reality
20/04/2026
যুদ্ধবিরতি আপডেট: ইরান-যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব
✅ ইরান ১৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে সম্মত হয়েছে; তবে চিকিৎসা সংক্রান্ত আইসোটোপ তৈরির গবেষণা চুল্লিগুলো এর আওতামুক্ত থাকবে।
✅ ইরানের কাছে মজুদ থাকা ৬০% এবং ২০% মাত্রার ইউরেনিয়াম আংশিকভাবে রিঅ্যাক্টর জ্বালানিতে রূপান্তরিত করা হবে এবং আংশিকভাবে নিম্নস্তরে নামিয়ে আনা (Downblend) হবে। তবে এই মজুদ ইরানের বাইরে নেওয়া হবে না।
✅ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আইএইএ (IAEA)-এর পূর্ণ তত্ত্বাবধান থাকবে।
✅ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হবে এবং সেখান থেকে টোল বা শুল্ক আদায়ের সম্ভাবনা থাকবে।
✅ যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
✅ বিদেশে জব্দ থাকা ইরানের সকল সম্পদ যুক্তরাষ্ট্র অবমুক্ত করবে, যার পরিমাণ ২০ বিলিয়ন ডলার বা তার বেশি।
✅ যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি ‘অনাক্রমণ চুক্তি’ (Non-aggression pact) করবে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত চুক্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।
✅ যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর থেকে তাদের সমস্ত সামরিক বাহিনী প্রত্যাহার করে নেবে।
সূত্র: অমিত সেগাল, ইসরায়েল চ্যানেল ১২ (Israel Channel 12)
20/04/2026
রাশিয়ান রাজনীতিবিদ আলেক্সান্ডার দুগিন:
"ইরানের মিসাইল গুলো পশ্চিমা কে শাস্তি দেওয়ার জন্য ইশ্বরের হাতিয়ার"
ইরানের হাসপাতালে আমেরিকার বোমা বর্ষন এর ফুটেজ।
০০:৩৭ মিনিটে দেখা যাচ্ছে, বোমা পড়ার সময় একজন নার্স শিশুদের কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছেন 💔
19/04/2026
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তিনি বলেন: "নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে সবচেয়ে অযৌক্তিক এবং প্রাণঘাতী হামলা শুরু করেছেন। মানবজীবন এবং আন্তর্জাতিক আইনের প্রতি তার এই অবজ্ঞা অসহনীয়। তিনি একজন অপরাধী যাকে কোনো বিলম্ব ছাড়াই গ্রেপ্তার করা উচিত।"
18/04/2026
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে গেছে: আলোচনা স্থগিত
✅ ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা করেছে যে, গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আলোচনার ধারাবাহিকতা আপাতত স্থগিত করা হয়েছে এবং তা তখনই পুনরায় শুরু হবে "যখন শত্রু তাদের অযৌক্তিক দাবি জানানো বন্ধ করবে এবং বাস্তবতাকে মেনে নেবে।"
✅ পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, "আমরা সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছি এবং এখনও কোনো উত্তর দেইনি।" কাউন্সিল দেশবাসীকে আশ্বস্ত করে বলেছে, "ইরানের আলোচকরা কোনোভাবেই পিছু হটবে না বা সামান্যতম ছাড়ও দেবে না।"
✅ বিবৃতিতে আরও বলা হয়, "লেবাননের ওপর আগ্রাসন বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবেই শর্তসাপেক্ষে *হরমুজ প্রণালী* খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটি ইরানের নিজস্ব বিধিমালা মেনে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষা সংক্রান্ত ফি গ্রহণ ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে করা হয়েছিল।"
✅ ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে বর্তমান যুদ্ধবিরতির একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। তারা আরও যোগ করেছে, "যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের কারণে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়াটি বন্ধ রেখেছে।"
সূত্র:
18/04/2026
ব্রেকিং: আইআরজিসি জানিয়েছে হরমুজ প্রণালী ‘পূর্বের অবস্থায়’ ফিরেছে
ইরানি কেন্দ্রীয় সামরিক কমান্ড:
"হরমুজ প্রণালী যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে এসেছে এবং এটি আইআরজিসি-র (IRGC) কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে।"
18/04/2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প:
"আমি ৮টি যুদ্ধ শেষ করেছি, এবং হয়তো এটি বলা এখন কিছুটা আগে হয়ে যাচ্ছে, তবে আমরা যদি ইরান এবং লেবাননকে এর সাথে যুক্ত করি, তবে সেটি হবে ১০টি যুদ্ধ সমাপ্তি। ভেবে দেখুন আমরা কত মানুষের জীবন বাঁচিয়েছি।"
😄
17/04/2026
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর নতুন ফর্মুলা?
"Israel will not be bombing Lebanon any longer. They are PROHIBITED from doing so by the U.S.A." — ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি এখন আন্তর্জাতিক অঙ্গনে টক অফ দ্য টাউন।
17/04/2026
All the Muslim Country in the World must be United..
13/12/2023
দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষ পেতে যাচ্ছেন সেই স্বপ্নের শেখ রাসেল মিনি স্টেডিয়াম।