Television, Film and Photography Alumni Association, University of Dhaka

Television, Film and Photography Alumni Association, University of Dhaka

Share

Know Thy Self

10/04/2024
Photos from Television, Film and Photography Alumni Association, University of Dhaka's post 12/09/2023

আলহামদুলিল্লাহ, চমৎকার ও গুরুত্বপূর্ণ একটা সেশন হয়ে গেল আজকে। অভিজ্ঞদের পরামর্শ জানা ও বোঝা যে কতটা জরুরি, আজকের এই "Film Grant Proposal Preparation" সেমিনারটি না হলে বোঝা যেত না। যারা অনুদান পেয়েছেন এবং যারা অনুদান দেন এই দুইয়ের সমন্বয়ে টেকনিক্যাল ও বাস্তব অভিজ্ঞতা পুঙ্খানুপুঙ্খভাবে জানার সুযোগ হয়েছে অংশগ্রহণকারীদের। ধণ্যবাদ জানাতে হয়, পঙ্কজ পালিত স্যারকে, যিনি বেশ আন্তরিকতার পুরো সেশনটি পরিচালনা করেছেন। সঙ্গে রাজিব আহসান, স্বপ্ন সমুদ্র, মাহাদী মুনতাসির ও মিতালী রায়কেও অনেক অনেক ধণ্যবাদ, তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আর বিশেষভাবে ধণ্যবাদ টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সম্মানীত চেয়ারম্যান এস এম ইমরান হোসাইন স্যারের প্রতি, যিনি পুরো অনুষ্ঠানটি সফল করতে সর্বোপরি সহযোগিতা করেছেন।

09/09/2023

চলচ্চিত্রের মত ব্যয়বহুল মাধ্যমে, আপনি যদি স্পন্সর বা অনুদান পেতে চান, তাহলে কি কি কৌশল অবলম্বন করতে হবে? দেশে ও দেশের বাইরে অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে অনুদানের হাত বাড়িয়ে রেখেছে আপনার জন্য। শুধু পদ্ধতিগত জানাশোনার অভাবে আমরা সেই সুযোগগুলো হতে বঞ্চিত হচ্ছি। তাই টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি অ্যালামনাই এসোসিয়েশন এবার আয়োজন করতে যাচ্ছে, সবার প্রত্যাশিত এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার।

আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৩, দুপুর দুইটায়, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সেমিনার কক্ষে আয়োজন হতে যাচ্ছে “ চলচ্চিত্র অনুদান প্রস্তাবনা প্রস্তুতি” শীর্ষক সেমিনারটি। যেখানে বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে অনুদান প্রাপ্ত চলচ্চিত্রকাররা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

তাই দেরি না করে, দ্রুতই রেজিস্ট্রেশন করুন। আসন সীমিত। সর্বাধিক ২৫ জনকে নিয়ে উক্ত সেমিনারটি আয়োজন হতে যাচ্ছে।

রেজিস্ট্রেশন লিংক- https://forms.gle/nRne35UgmFD19Gp7A
(পোস্টারে দেয়া QR কোডের মাধ্যমেও রেজিস্টেশন করা যাবে।)

ফর্ম জমা দেয়ার শেষ সময়- ১১ সেপ্টেম্বর, ২০২৩

Photos from Television, Film and Photography Alumni Association, University of Dhaka's post 27/07/2023

প্রাণবন্ত এক আড্ডা হয়ে গেল অ্যালামনাইদের। সংগঠনের প্রতি মমত্ববোধের নজির গড়েছেন লোপা আপু। এত অসুস্থ থাকার পরও সূদুর বসুন্ধরা থেকে প্রাণের টানে চলে এসেছিলেন ধানমন্ডিতে।

ঈদের পরে বসবো বসবো করেও বসা হচ্ছিল না। অবশেষে জাপান প্রবাসী রকি ভাই, সে উপলক্ষ্য হাজির করলেন। তাকে বিশেষভাবে ধণ্যবাদ। আড্ডা তো ছিলই, লোপা আপু সুস্থ থাকলে, তার কন্ঠে গানও শোনা যেত। তবে বিশেষ মুহুর্ত ছিল, ভরপুর খাওয়া দাওয়া শেষে, আলোচনা অনুষ্ঠানের। অ্যালামনাইয়ের প্রতি সবার ভালবাসা লক্ষ্য করা গেছে, সবাই খোলাখুলি নিজের মতামত ব্যক্ত করেছেন। সংগঠনটিকে আরো কিভাবে গতিশীল করা যায়, সে অনুযায়ী দিয়েছেন নানা পরামর্শ।

বেশকিছু পরামর্শ এসেছে, যেগুলো অ্যালামনাই কমিটি পরবর্তীতে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আরো অনেক সদস্যদেরই আসার কথা ছিল, নানা কারণে তারা আসতে পারেনি। তবে আমাদের ইচ্ছা আছে, সব অ্যালামনাইকে সঙ্গে রেখে আমরা দ্রুতই আবারো একটা পুণর্মিলনীর আয়োজন করবো।
Blast

24/07/2023

আসসালামুআলাইকুম। অ্যালামনাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নানা চড়াই-উৎরাইয়ের পরও ছোট-বড় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অ্যালামনাই তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ২৬.০৭.২০২৩, রোজ বুধবার একটি ‘গেট টুগেদার’ প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি অ্যালামনাই এসোসিয়েশন। এতে সকল অ্যালামনাইকে আমন্ত্রণ। সন্ধ্যা ৬টায়, ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এই বাফেট আয়োজনে সবার উপস্থিতি কামনা করা হচ্ছে। এই আয়োজনে সার্বিক সহায়তা করছেন MTFS 3rd Batch এর সম্মানীত রকি ভাই। তিনি সূদুর জাপান থেকে এসে আমাদের আতিথ্য করছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে সুন্দর একটি মিলনমেলায় পরিণত হবে আয়োজনটি।

28/06/2023

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকল প্রাণ............

সবাইকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা।

21/04/2023

সকলের তরে মোরা সবাই,

সুখ-দুখ সম-ভাগ করে নেব সকলে ভাই
……………………………………………………….(কাজী নজরুল ইসলাম)

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারাক!!

Photos from Television, Film and Photography Alumni Association, University of Dhaka's post 14/04/2023

এলামনাই এসোসিয়েশনের রেজিস্টার্ড সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার আয়োজনে (১৩ এপ্রিল, ২০২৩) উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব Alam Bhuiyan স্যার, প্রধান পৃষ্ঠপোষক ও বিভাগের চেয়ারম্যান Imran Hossain স্যার। সংগঠনের অন্যতম উদ্দ্যোক্তা হিসেবে বরাবরের মত শিক্ষক ও বড় ভাই Saiyeed Shahjada Al Kareem ও বন্ধু Khandakar Rubyat Mursalin আমাদের সাথে ছিলেন। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ ও কার্যনির্বাহী কমিটির আমার সহযোদ্ধাগণ উপস্থিত ছিল। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য। বিশেষ কৃতজ্ঞতা ইফতার আয়োজন কমিটির সদস্য Sristi Saha, A. M Milon ও Jakaria Khan Shakil এর প্রতি।

এছাড়া বিভাগের সকল স্টাফদের অংশগ্রহণ আমাদের এই আয়োজনের সার্থকতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভালোবাসা রইল সকলের প্রতি। ♥

14/04/2023

এসো হে বৈশাখ, এসো এসো........
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক…

সবাইকে শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ।

26/03/2023

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...........
Happy Independence Day to all...........

17/03/2023

ডাকসু ক্যাফেটেরিয়ায় অ্যালামনাই এর মাসিক মিটিং এ অংশগ্রহণকারী কার্যনির্বাহী কমিটির সদস্যবৃ্ন্দ.........
বুধবার, সন্ধ্যা
১৫.০৩.২০২৩

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Department Of Television, Film And Photography, University Of Dhaka
Dhaka
1000