14/05/2024
বই: আল-কুরআনুল কারীম [বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর ১-৫ খন্ড]
প্রণয়নে: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিযাহুল্লাহ
প্রকাশনায়: সবুজ উদ্যোগ প্রকাশনী
খণ্ড সংখ্যা: ৫
পৃষ্ঠা সংখ্যা: ৩৬৫৬
পেজ সাইজ: রয়েল (৯ ইঞ্চি X ৬ ইঞ্চি)
কোয়ালিটি: ৭০ গ্রাম অফ হোয়াইট অফসেট
মূল্য: ৩২০০৳
বি. দ্র. হোম ডেলিভারির ব্যাবস্থা আছে।
অর্ডার করতে যোগাযোগ করুন; 01714-005101(Whatsapp)
অথবা আমাদের ইনবক্সে।
01/10/2023
আল্লাহর প্রশংসা জ্ঞাপন
`````````````````````````````````````
هُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۚ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ
উচ্চারণ: হুওয়াল্ ক্বা-হিরু ফাওক্বা ইবা-দিহি, ওয়াহুওয়াল্ হাঁকীমুল্ খাবীর।
অর্থ: ‘তিনিই তাঁর বান্দাদের উপর ক্ষমতাবান; আর তিনি প্রজ্ঞাময়, (সর্ববিষয়ে) সম্যক অবহিত’। [সূরা আন‘আম-৬, আয়াত: ১৮]
ফুটনোট: আয়াতে ‘তিনি’ দ্বারা আল্লাহ নিজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ তা‘আলা বলেন, তিনি আপন বান্দাদের উপর প্রভাবশালী। তিনি তাদেরকে নত করেন, তাঁর সৃষ্টি জগতকে দাসত্ব স্বীকারে বাধ্য করেন, তিনি তাদের চেয়ে সমুচ্চ। فَوْقَ عِبَادِهِ অর্থাৎ ‘বান্দাদের উপর’ বলেছেন এ জন্যে যে, তাঁর قَاهَّرْ অর্থাৎ বান্দাদের উপর প্রবল পরাক্রমশালী হওয়ার বিশেষণটি উল্লেখ করেছেন, যা অপর কোনো বস্তুর উপর প্রবল ও পরাক্রমশালী। সুতরাং আয়াতের অর্থ এই- আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের উপর প্রবল; তাদেরকে বশীভূতকারী। বান্দাদেরকে এবং তাঁর সমগ্র সৃষ্টিজগতকে বশ্যতা স্বীকারে বাধ্যকরতঃ তিনি তাদের উপর প্রতাপশালী। তাদেরকে অনুগত বানিয়ে তিনি তাদের ঊর্ধ্বে আর তারা সবাই তাঁর অধঃস্তন।
সমস্ত মস্তক তাঁর সামনে অবনত। বড়ো বড়ো দুর্ধর্ষ তাঁর সামনে অক্ষম। তিনি সবকিছুর উপর বিজয়ী এবং সারা সৃষ্টি তাঁর অনুগত। তিনি তাঁর প্রতিটি কর্মে সুবিজ্ঞ সুকৌশলময় এবং প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত।
অতএব তিনি ভালোভাবেই জানেন যে, কে তাঁর অনুগ্রহ ও পুরষ্কার পাওয়ার যোগ্য এবং কে অযোগ্য।
وَهُوَ الْحَكِيْمُ (এবং তিনি প্রজ্ঞাময়) অর্থাৎ বান্দাদের ঊর্ধ্বে থাকায় আপন শক্তি বলে তাদেরকে বশীভূত করণে এবং তার সামগ্রিক কল্পনায় আল্লাহ তা‘আলা প্রজ্ঞাময়। الْخَبِيْرُ (জ্ঞাতা) অর্থাৎ বস্তুর কল্যাণ ও অকল্যাণ সম্পর্কে সম্যক অবগত। কর্মের পরিণাম ও সূচনা তাঁর অজ্ঞাত নয়, তাঁর পরিকল্পনায় কোনো ত্রুটি সংঘটিত হয় না এবং তাঁর বিচার ফায়সালায় অনাহূত কোনো বিঘ্ন সৃষ্টি হয় না।
আল্লাহ তা‘আলাই সবার উপর পরাক্রান্ত ও শক্তিমান এবং সবাই তাঁর ক্ষমতাধীন ও মুখাপেক্ষী। এ কারণেই দুনিয়ার জীবনে অনেক যোগ্যতাসম্পন্ন মহোত্তম ব্যক্তিগণও সব কাজে সাফল্য অর্জন করতে পারে না এবং তার সব মনোবাসনা পূর্ণ হয় না; তিনি নৈকট্যশীল রাসূলই হোন কিংবা রাজা বাদশাহ। আর আল্লাহ আদেশ, নিষেধ, সাওয়াব, শাস্তি, সৃষ্টি বা নির্ধারণ যাই করেন তাই প্রজ্ঞাময়। তিনি গোপন যাবতীয় কিছু সম্পর্কে সম্যক অবগত। এ সবকিছুই তাঁর তাওহীদের প্রমাণ।
❏ বইটি সম্পর্কে কিছু তথ্য:
★ বই: কুরআনে বর্ণিত সকল দু'আ ও তার তাফসির।
★ লেখক: মোঃ হাসিবুর রহমান।
★ শারঈ সম্পাদক: শাইখ আব্দুল্লাহ শাহেদ মাদানী।
★ কভার: হার্ড-কভার।
★ পৃষ্ঠা সংখ্যা: ২৫৬ পৃষ্ঠা।
★ মুদ্রিত মূল্য: ৩৬৫ (খুচরা বিক্রয় মুল্য ২৫০)
★ প্রকাশনী: আলোকিত প্রকাশনী
11/03/2023
আলহামদুলিল্লাহ।
#সহীহ_ফিকহুস_সুন্নাহ
At-Tawheed Prokasoni আত-তাওহীদ প্রকাশনী
প্রিয় পাঠকবৃন্দ!
এখন বেশি বেশি দুআ চাই।
সময়ের হিসেব এখনো অজানা। তাই আপনাদের দুআ একান্তই কামনা করছি।
10/03/2023
সময় থাকতে আমাদের উচিত বিশুদ্ধ ইবাদাত করা, বিশুদ্ধ যিকির এর চর্চা করা এবং কুরআন ও বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত সুন্নাহ'র ওপর আমল করা। অত্যন্ত খুশির বিষয় যে, এ কাজটি যথাযথ আঞ্জাম দেয়ার জন্য আমাদের শাইখ ড. আব্দুল্লাহ আল-হামূদ আল- ফুরাইহ একটি গ্রন্থ রচনা করেছেন, যার নাম দিয়েছেন তিনি 'আল-মিনাহুল আলিয়্যাহ ফী বায়ানিস সুনানিল ইয়াওমিয়্যাহ' বা 'রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নাত ও যিকির। গ্রন্থটিতে তিনি কুরআনে কারীম ও সহীহ হাদীসের আলোকে আমাদের জন্য দৈনন্দিন কাজগুলো ধারাবাহিকভাবে একত্র করে দিয়েছেন, যার ওপর আমল করলে একজন মানুষ সবচেয়ে বেশি যিকিরকারী ও সুন্নাহ'র ওপর আমলকারী বিবেচিত হবেন, আর ইনশাআল্লাহ আখেরাতের সর্বোচ্চ স্থানগুলোর কোনোটিতে নিজের জায়গা করে নিতে পারবেন।
বই : রাসূলুল্লাহ (সা.) এর দৈনন্দিন সুন্নাত ও যিকির
সংকলন: ড. আবদুল্লাহ ইবনে হামূদ আল-ফুরাইহ
অনুবাদ-সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া।
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
মুদ্রিত মূল্য: ১৮৫ টাকা
10/03/2023
শয়তান যে পথে মানুষকে পথভ্রষ্ট করে
05/03/2023
ইন শা আল্লাহ রমাযানের আগেই হাতে পেয়ে যাবেন।
বইয়ের নাম: কাদিয়ানী মতবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ
লেখক: আল্লামা ইহসান ইলাইহি যাহীর রহিমাহুল্লাহ।
পৃষ্ঠা সংখ্যা ৩৩৬
মুদ্রিত মূল্য...
আর দাম?
05/03/2023
ইসলামই একমাত্র নারীর অধিকার প্রতিষ্ঠায় বাস্তব নীতিমালার মাধ্যমে নির্ভুল দিক-নির্দেশনা ও অসম্মান থেকে রক্ষা করেছে। ইসলামের সুশিতল ছায়ায় তাদের দুনিয়া ও পরকালীন জীবনের যাবতীয় কল্যাণের নিশ্চয়তা রয়েছে ।
•
ইসলাম তাদের পারিবারিক বন্ধনে আবদ্ধ করে করেছে সম্মানিত। সব ধরনের ফিতনা-ফাসাদ অন্যায়-অনাচার থেকে নারীদেরকে করেছে হিফাযত। তাদের প্রতি সকল প্রকার বৈষম্য যুলুম-নির্যাতনের পথ করেছে বন্ধ। আর এগুলো মহান আল্লাহ তা'আলার অনুগ্রহ দয়া নারী জাতির প্রতি, যেকোনো নারী এই দীনের ছায়াতলে আসবে সে থাকবে। নিরাপদ আর যে আল্লাহর বিধান অমান্য করবে সে হবে প্রতিটি ক্ষেত্রে অপমানিত লাঞ্চিত যা আমরা চারপাশে দেখতে পাই।
•
যারাই আল্লাহর দিনের বিপরীতে চলেছে আজ তাদের অবস্থান কোথায়? আজ কারো-ই একথা অজানা নেই যে, পাশ্চত্য চিন্তাদর্শন মুসলিম নারীদের প্রতি বিপুল প্রভাব বিস্তার করেছে। এর ফলে তাদের চিন্তার জগতে নানা প্রশ্নের জন্য দিচ্ছে। এ সুযোগে আমাদের কোমলমতি মা-বোনদেরকে তারা ঘর থেকে বের করে আনছে।
•
তাই আমাদেরও দায়িত্ব কিসে তাদের প্রকৃত সম্মান তা তাদের সামনে তুলে ধরা। তারই ধারাবাহিকতায় লেখক তাঁর “নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম” গ্রন্থখানি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সেসব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মুসলিম নারীদেরকে রক্ষা করুন।
_
বই : নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম
মূল : শায়েখ আব্দুর রাযযাক ইবন আব্দুল মুহসিন আল-বদর
অনুবাদ : জাকের উল্লাহ আবুল খায়ের
সম্পাদনা : প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
পৃষ্ঠা সংখ্যা : ৯৬
মুদ্রিত মূল্যঃ ১৩৫ টাকা
05/03/2023
ইমাম যাহাবী বলেন....
আমি আমার উস্তাদ কাযী আবু মুহাম্মাদ আল-মা'আররীকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইমাম আবু মুহাম্মাদ ইবন কুদামাহ আল-মাকদেসী বলতে শুনেছি, তিনি বলেন, আমার কাছে ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ থেকে এ সংবাদ পৌঁচেছে যে, তিনি বলেছেন,
যে কেউ আল্লাহ তা'আলার উপরে থাকাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে।
তদ্রূপ মোল্লা আলী আল-কারী বর্ণনা করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ওয়াসিয়্যাহ কিতাবে বর্ণনা করেন,
আমরা স্বীকৃতি দেই যে, আল্লাহ তা'আলা আরশের উপরে উঠেছেন, তবে সেটার প্রতি প্রয়োজনীয়তা কিংবা সুস্থিরতার জন্য নয়, তিনি তো আরশ ও আরশ ব্যতীত সবকিছুর সংরক্ষক।
যদি তিনি মুখাপেক্ষী হতেন তাহলে জগত সৃষ্টি ও তা পরিচালনা করতে সক্ষম হতেন না, সৃষ্টির মতো। আর যদি তাঁর বসা কিংবা সুস্থির হওয়ার প্রয়োজন হতো তবে আরশের সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? সুতরাং তিনি তা থেকে পবিত্র, ও অতি উঁচু।
ষষ্ঠ অধ্যায়ঃ পৃষ্ঠা নাম্বার ( ১৬৬-১৬৭)
“রহমান ‘আরশের উপর উঠেছেন”
"বইটি ৩য় সংস্করণ"
প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
পৃষ্ঠা সংখ্যাঃ ৫৫২
মুদ্রিত মূল্যঃ 720 টাকা
26/10/2022
সন্তান প্রতিপালন, মাতা-পিতার দ্বায়িত্ব ও সন্তানের করণীয়।
প্রত্যেক পিতা-মাতাই চান তার সন্তানকে মানুষের মতো মানুষ ও সুসন্তান হিসেবে গড়ে তুলতে। পৃথিবীতে এমন কোনো পিতা-মাতা পাওয়া যাবে না, যারা এই চাওয়ার ব্যতিক্রম করে। কিন্তু সবার সেই চাওয়া পূরণ হয় না; কারণ সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হলে নিজেদের যে বিরাট ভূমিকা রয়েছে তা অনেক পিতা-মাতাই জানেন না। আর যারা জানেন তারাও সে ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছেন। যার ফলশ্রুতিতে বেশিরভাগ পিতা-মাতাই তাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে সফল হচ্ছেন না।
বক্ষমান গ্রন্থটিতে লেখক পিতা-মাতার সেই গুরু দ্বায়িত্বগুলোই সুনিপুণভাবে তুলে ধরেছেন এবং একই সাথে সন্তানদেরও এক্ষেত্রে পিতা-মাতার প্রতি কী ভূমিকা হওয়া উচিত সে ব্যাপারটিও লেখক উল্লেখ করতে কার্পণ্য করেননি। ফলে একইসাথে বইটি যেমন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ প্যারেন্টিং এর একটি বই অন্যদিকে সন্তানদের জন্যও তা অনুসরণীয় বই হিসেবে আবির্ভূত হয়েছে।
❏ অর্ডারের জন্য বইটি সম্পর্কে কিছু তথ্য:
● বই: সন্তান প্রতিপালন, মাতা-পিতার দ্বায়িত্ব ও সন্তানের করণীয়।
● মূল: শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ (র.)।
● অনুবাদ: মাও. মিজানুর রহমান।
● সম্পাদনা: শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
● কভার: পেপারব্যাক।
● পৃষ্ঠা সংখ্যা: ১০৪ পৃষ্ঠা।
● পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট।
● মুদ্রিত মূল্য: ১৪৬ টাকা।
● প্রকাশনী: আলোকিত প্রকাশনী।
বরাবরের মতো হোম ডেলিভারি তো থাকছেই তাই আর দেরি না করে অর্ডার করে ফেলুন
অর্ডার করতে ইনবক্স করুন অথবা
01629-768479