05/04/2026
আপনার ফ্যাক্টরি কি অজান্তেই ২০–৩০% অতিরিক্ত বেতন গুনছে?
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটি সাধারণ কিন্তু মারাত্মক সমস্যা হলো—অপ্রয়োজনীয় জনবল। অনেক ফ্যাক্টরিতে বর্তমানে Helper Ratio ৩৫–৪০% পর্যন্ত দেখা যায়, অথচ গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটি হওয়া উচিত মাত্র ১৫–২৫%।
👉 সহজ হিসাব: অতিরিক্ত ম্যানপাওয়ার মানেই আপনার লভ্যাংশ থেকে সরাসরি স্যালারি লস।
✅ অপচয় রোধে আমাদের পরামর্শ:
Section-wise Ratio Optimization: প্রতিটি সেকশনের জন্য নির্দিষ্ট এবং যৌক্তিক ম্যানপাওয়ার রেশিও নিশ্চিত করুন।
Multi-skill Training: অপারেটরদের বহুমুখী কাজে দক্ষ করে তুলুন, যাতে হেল্পারের ওপর নির্ভরতা কমে এবং প্রোডাক্টিভিটি বাড়ে।
Scientific Line Balancing: সঠিক লাইন ব্যালেন্সিংয়ের মাধ্যমে 'Idle Time' বা অলস বসে থাকা জনবল কমিয়ে আনুন।
আপনার ফ্যাক্টরির Manpower Structure কি আসলেই আদর্শ মানে আছে? নাকি সেখানেও লাভের বড় একটা অংশ অপচয় হচ্ছে?
🔍 আপনার ফ্যাক্টরির বর্তমান অবস্থা যাচাই করতে বা একটি Operational Diagnostic রিপোর্ট পেতে আমাদের সরাসরি Inbox করুন।
আমরা আছি আপনার ফ্যাক্টরির দক্ষতা বাড়াতে এবং খরচ কমাতে।
04/04/2026
আপনার sewing line কি 55% efficiency তে চলছে? তাহলে আপনি already loss এ আছেন।
Bangladesh এ average efficiency 50–60%
But profitable factory = 65 থেকে 70%+
👉 Difference = Direct profit
❗ Problem:
Line balancing নেই
Supervisor control weak
Idle time high
✅ Solution:
Hourly target fix করুন
Balance chart ব্যবহার করুন
Operator skill mapping করুন
Efficiency 10% বাড়ালে profit কত বাড়বে জানতে চান? Comment করুন “EFFICIENCY”
02/04/2026
আপনার ফ্যাক্টরিতে প্রতিদিন, আপনার অজান্তে ৩০০,০০০–৫,০০,০০০ টাকা নষ্ট হচ্ছে—কিন্তু আপনি বুঝতেও পারছেন না।
বেশিরভাগ factory owner production পিস দেখেন, profit না।
কিন্তু hidden loss হয় ৪ জায়গায়:
* Low efficiency (50–60%)
* Excess manpower
* Fabric wastage
* Re-work
👉 Example:
500 operator এর factory তে যদি efficiency 50% হয়, তাহলে daily 10–15% output loss হচ্ছে।
✅ Solution:
* Daily efficiency tracking শুরু করুন
* Line wise loss identify করুন
* Idle time calculate করুন
আপনার factory তে এই hidden loss আছে কিনা জানতে চান? Comment করুন বা inbox করুন।
24/10/2025
সুইং মেশিনের RPM থেকে SMV যেভাবে বের করবেন-
Khurram Bahadur
প্রতিটি সেলাইয়ের মেশিনের সর্বোচ্চ গতি থাকে। একজন অপারেটর যখন মেশিন চালায় , তখন মেশিনের গতির মান (RPM) অপারেটরদের নিজস্ব স্কিলের উপর দাঁখিল করে।
RPM বলতে একটি সুইং মেশিন এর Rotor এক মিনিট এ যতবার ঘুরে সেই ঘূর্ণনের মান কে সুইং মেশিনের RPM বলা হয়।
বিভিন্ন কারনে মেশিন এর ত্রুটি বিচ্চুতি এবং ওয়ারকার এর সময়ের বিরতির জন্য অপারেশনের মান ভিন্নতা প্রকাশ পায়
এজন্য ওয়ার্ক স্টাডির মাধ্যমে প্রোডাকশন ক্যাপাসিটি বের করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেশনের মানের প্রয়োজন হয় যাকে আমরা SMV বলি ।
আমরা জানি, সেলাইয়ের গঠনে প্রতি ইঞ্চিতে কয়েকটি করে স্টিচ দেওয়া হয়। প্রতি ইঞ্চিতে যে কয়েকটি স্টিচ দেওয়া হয় তাঁকে SPI (Stitch Per Inch) বলা হয়।
আর আমরা seam এর সংজ্ঞা হতে জানি স্টিচ লাইনের দৈর্ঘ্যকে seam length হিসেবে ধরা হয়। একাধিক কাপড়কে একসাথে সংযুক্ত করার প্রক্রিয়া স্টিচের মাধ্যমে করা হয় আর স্টিচের ভিন্নতা এর মাধ্যমে সিমের ভিন্নতা প্রকাশ পায়।
অপারেশনের স্টাডির মাধ্যমে সর্বপ্রথম প্রয়োজন সাইকেল টাইমের।
ধরুন আপনার কাছে এই ডাটা আছে!
সুইং মেশিনের RPM=1500
Seam length in inch=40"
Stitch per inch/ SPI=10
SMV বের করার জেনারেল নিয়ম মানে সাইকেল টাইম দিয়ে বের করতে পারেন।
যদি পারেন তাহলে আপনার এখন যা জানা লাগবে তা হলো সাইকেল টাইম।
Cycle time = (Seam length per inch×SPI×60)÷RPM
=(40×10×60)÷1500
=16sec
এরপর
Standard Minute Value (SMV) = (Cycle time × Performance rating + Allowance)
= 0.26 (in minute) × 80% + Allowance
= 0.208 + Allowance
=.0.208+ 5 %
= 0.208 + 0.05
= 0.26 Minutes
আমাদের TGS Learning Hub এই ধরনের ফরম্যাট বানিয়ে থাকে।
17/10/2025
এই গণিতটিই মূলত ব্রেক Break Even point এর ক্যালকুলেটার মেক এর ক্ষেত্রে তৈরী করা।
আমাদের TGS Learning Hub এর মাধ্যমে এই ধরনের ক্যালকুলেটর Excel Formate বানানো হয়।
আমাদের অনলাইন সেশন এর মাধ্যমে এই Formate নিয়ে কাজ শেখানো হয়।
বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন।
03/10/2025
গারমেন্টস শিল্পে প্ল্যানিং বিভাগের প্রয়োজনীয় কার্যাবলী এবং নির্দিষ্ট কাজ শেষ করার বাস্তবায়নের পন্থা
Khurram Bahadur
আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর লিখতে বসলাম। আমাদের গারমেন্টস শিল্পের উতপাদনের সময় বন্টন এবং ক্রেতার নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ করার পূরভাবাস অনুযায়ী কাজের পরিকল্পনার দায়িত্ব পালন করে থাকে প্ল্যানিং বিভাগ। এই বিভাগের সুনির্দিষ্ট হিসেবের উপর নির্ভর করে থাকে ব্যাবসা কতটুকু লাভজনক এবং সাশ্রয়ী হবে।
বিদেশি কোন ক্রেতা একটি নির্দিষ্ট পরিমাণ কাজের গুরুদায়িত্ব দেওয়ার পর সেটার সুষ্ঠুভাবে লাইন বন্টন করা এবং টাইম এন্ড এ্যাকশন অনুযায়ী তার কাজ শেষ করার দায়িত্ব থাকে আইই এন্ড প্ল্যানিং বিভাগের।
একটি নির্দিষ্ট ক্রেতার কাছ থেকে কাজ নিয়ে সেটার ক্যাপাসিটি অনুযায়ী পরে কোন অরডার নেওয়া যাবে তার হিসেব সংরখ্খন করে থাকে এই বিভাগ। আর এই ক্যাপাসিটির হিসেব নেওয়া, লাইনের লোক অনুযায়ী টারগেট সম্পরকে তথ্য জানানোর জন্য ফ্লোরে আইই এর লোক প্রয়োজন হয় এই পরিকল্পনার জন্য।
ধরুন,
একটি বায়ারের কাছে কোন একটি স্টাইল এর ৩৫০০০০ পিস অরডার দেওয়া হয়েছে।
এই কাজ শুরু করার জন্য প্রথমে প্রয়োজন হয় লাইন লোডিং এর।
এখন লাইন লোডিং কিভাবে করবেন?
আপনার লাইন লোডিং এর জন্য যে তথ্যগুলোর প্রয়োজন পড়বে ঃ
1. অর্ডার বিস্তারিত শীট
2. লাইনের সংখ্যা এবং সেখানে ক্ষমতা
3. মানের স্ট্যান্ডার অনুযায়ী স্টাইল SAM
4. গড় জনবল অনুপস্থিতির শতাংশ
5. একটি আদর্শ উত্পাদন সীমা সময়
6. ছুটির তালিকা
একটি স্টাইল এর অপারেশন বুলেটিন করার পর লাইনের লোকসংখ্যা এবং লাইনের পূর্ববরতী পারফরম্যান্স দেখে ওই স্টাইল এর এস এম ভি অনুযায়ী ম্যানপাওয়ার টারগেট মিট করতে পারবে কিনা সেই অনুযায়ী বায়ার এর অরডারগুলো প্লেস করতে হবে।
ধরুন,
আপনার এই অরডার সম্পন্ন করতে আপনার কাছে যা প্রয়োজনীয় আছেঃ
দৈনিক শিফট: 10 ঘন্টা
গার্মেন্ট SMV: 26.5
জনবল: প্রতি লাইনে,125 জন
লাইন সংখ্যা: 4
লাইন প্রভাব: 50% এবং লারনিং কার্ভ: দিন-1:15%, দিন-2: 35% এবং দিন-3:45% দিন-4 থেকে: 50%
অনুপস্থিতি: 5% (উপস্থিতি: 95%)
প্রথমে অনুপস্থিতি সহ ক্ষমতা গণনার সূত্রটি ব্যাখ্যা :
= (দৈনিক উপলব্ধ মিনিট / পণ্য SMV)
= (দৈনিক শিফট ঘন্টা x 60 x জনশক্তি x লাইন ইফ% x কর্মচারী উপস্থিতি %)/ পণ্য SMV
লোড করার প্রথম দিনে উৎপাদন ক্ষমতা (যখন লাইন দক্ষতা = 15%)
= (10 x 60 x 125 x 15% x 95%)/26.50
= 403.30 পিস
দিন-2 উৎপাদন ক্ষমতা (লাইন দক্ষতা 35%)
= (10 x 60 x 125 x 35% x 95%)/26.50
= 941.04 পিস
তৃতীয় দিনে উৎপাদন ক্ষমতা (লাইন দক্ষতা 45%)
= (10 x 60 x 125 x 45% x 95%)/26.50
= 1209.91 পিস
দিন-4 লাইন ক্ষমতা হবে (লাইন দক্ষতা 50%)
= (10 x 60 x 125 x 50% x 95%)/26.50
= 1344.34 পিস
উত্পাদন ভলিউম হল 31736.42 পিস।
35,000 পিস পৌঁছানোর জন্য আপনাকে উত্পাদনের 8 তম দিনে 3273.63 পিস উত্পাদন করতে হবে। প্রতিটি লাইন থেকে উত্পাদন প্রয়োজন 818.41 পিস। প্রতিদিন এর লাইন উতপাদন এর গড় থেকে।
এই ধরনের ফরম্যাট প্রয়োজনে নক দিতে পারেন :01934489121
01/10/2025
Shipment delay এড়ানোর জন্য IE (Industrial Engineering) Department গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে ১০টি পয়েন্ট আলোচনা করা হলো:
1. Production Planning & Line Balancing – অর্ডার অনুযায়ী কার্যকর পরিকল্পনা তৈরি ও সঠিকভাবে লাইন ব্যালেন্স করে কাজের প্রবাহ সচল রাখা।
2. Capacity Study – উৎপাদন ক্ষমতা সঠিকভাবে নির্ধারণ করে আগে থেকেই অর্ডার শিডিউল করা।
3. Bottleneck Analysis – লাইনে যেসব জায়গায় কাজ আটকে যায় (bottleneck) তা দ্রুত শনাক্ত করে সমাধান করা।
4. Method Improvement – কাজের পদ্ধতি সহজ, দ্রুত ও কার্যকর করতে নতুন নতুন টেকনিক/উপকরণ ব্যবহার।
5. SMV (Standard Minute Value) Analysis – সঠিকভাবে কাজের সময় নির্ধারণ করে শ্রমিকদের দক্ষতা অনুযায়ী টার্গেট সেট করা।
6. Manpower Allocation – শ্রমিকদের দক্ষতা অনুযায়ী লাইনে সঠিকভাবে ম্যানপাওয়ার বন্টন।
7. Work Study & Efficiency Monitoring – দৈনিক উৎপাদন দক্ষতা (efficiency) পর্যবেক্ষণ করে টার্গেট অনুযায়ী অগ্রগতি নিশ্চিত করা।
8. Downtime Control – মেশিন ব্রেকডাউন, অপারেটর অনুপস্থিতি ইত্যাদি কারণে সময় নষ্ট কমানো।
9. Pre-production Support – নতুন স্টাইল চালুর আগে লাইনে ট্রায়াল, মেশিন সেটআপ ও লেআউট চূড়ান্ত করা।
10. Continuous Follow-up & Coordination – উৎপাদন, মেইনটেনেন্স, মারচেন্ডাইজিং, কোয়ালিটি টিমের সাথে নিয়মিত ফলোআপ ও সমন্বয় করে সমস্যার দ্রুত সমাধান।
Courtesy : Rashed Mahmud
29/09/2025
MTO হিসেবে একজন ফ্রেশার IE ফ্লোরে যেভাবে অনুশীলন করতে পারে.
ধরে নিলাম , আমি গার্মেন্টসের একটা ফ্লোরের ইন্ড্রাস্টিয়াল ইন্জিনিয়ার। আমার ফ্লোরে প্রতি লাইনে নির্দিষ্ট সংখ্যক সুইং লাইন রয়েছে।
এখন আমার কাজ কি?
আমাকে একটি টার্গেট দেওয়া হবে সেই অনুযায়ী আমাকে পর্যবেখ্খন করে আমাকে প্রোডাকশন স্ট্যান্ডার্ড টাইম এর একটি রিপোর্ট দিতে হবে। এই রিপোর্ট অনুযায়ী প্রোডাকশন ফ্লোরের লে -আউট করতে হবে টার্গেট ফিল আপ করার জন্য (এই লে আউট সিনিয়র জুনিয়র সবাই মিলে করে থাকেন)
-এখন কিভাবে স্ট্যান্ডার্ড টাইম নিয়ে কিভাবে রিপোর্ট করবো?
আমাকে রিপোর্ট করতে প্রথমে প্রতিটি লাইনের ওয়ার্কারের কাজ পর্যবেখ্খন করতে হবে।
এখন পর্যবেখ্খন করব কিভাবে?
- হাতে স্টপ ওয়াচ ধরে প্রতিটা অপারেন এর একটি নির্দিষ্ট সময়ে কত পিস বের হবে সেটা পর্যবেখ্খন করব। এই পর্যবেখ্খনের সময়কে বলা হয় সাইকেল টাইম। এভাবে বিভিন্ন সাইকেল টাইম পরিমাণে পর্যবেখ্খন করব।
-এ থেকে পর্যবেখ্খন সময়ের হিসেব = টোটাল সাইকেল টাইম / নাম্বার অফ সাইকেল ( যতবার হিসেব করলাম)
-এখন পর্যবেক্ষনের সময় দিয়ে কি করব?
বেসিক টাইম = {(অবজার্ভড টাইম× (রেটিং/100)}/60
-এই বেসিক টাইম কেন বের করব ?
SMV বের করার জন্য , যাকে বলা হয় -স্ট্যান্ডার্ড পার মিনিট ভ্যালু।
SMV = Basic time + Basic time × allowance.
এই SMV দিয়ে কি করবেন?
আসল কাজ তথা টার্গেট পিস অনুযায়ী আপনার প্রতি ঘন্টায় কত পিস বের করতে হবে।
টার্গেট পূরণের জন্য দরকার -
1. লোকসংখ্যা
2. সময় অনুযায়ী কাজ ( প্রতি ঘন্টা সময় ধরে)
Target = (লোকসংখ্যা× কাজের সময়× 60)÷ SMV
অথবা কার্যদক্ষতার সম্পাদনা অনুযায়ী,
Target = {(লোকসংখ্যা×কাজের সময় ×60) ×কার্যদক্ষতা}/ SMV
এখানে টার্গেট থেকে SMV বা SMV থেকে টার্গেট বের করা যাবে।
আশা করি কাউকে সূত্র মূখস্থ করতে হবে না।।