27/04/2026
তানভীর বারি হামিম 🗣️
More details in the comment section.
For Promotions and Collaborations text on WhatsApp: +8801580-378530
27/04/2026
তানভীর বারি হামিম 🗣️
More details in the comment section.
26/04/2026
কামডা ঠিক হইলোনা -
আসসুন্নাহ ফাউন্ডেশনে গিয়েছিলাম। ফাউন্ডেশনের সেক্রেটারি শাব্বির ভাই নিয়ে গেলেন ভেতরে একটা আলাদা ফ্ল্যাটে। বেশ কিছু মানুষ মোবাইল সার্ভিসিং করছে।
বললাম, এটাও শিখাচ্ছেন বুঝি! ভালো উদ্যোগ ।
উনি বললেন, আমি আপনাকে নিয়ে এসেছি অন্য একটা কাজ দেখাতে৷
তিনি জানালেন, এখানে ফ্রি মোবাইল সার্ভিসিং করা হয়। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ নষ্ট হওয়া এন্ড্রোয়েড় ফোন নিয়ে এলে আমরা তাদেরকে ফ্রি মেরামত করে দেই । তবে কোনো পার্টস কিনতে হলে আলাদা হিসাব।
অবাক হলাম উদ্দীপ্ত হলাম।
আফতাবনগরে অবস্থিত আসসুন্নাহ ফাউন্ডেশনের অফিসে গেলেই আপনি ফ্রি মোবাইল মেরামত করে নিয়ে আসতে পারবেন৷
ফোন ঠিক করাতে নিয়ে গেলেই দুই তিন হাজার টাকার বিল ধরিয়ে দেয় যারা, তাদের ব্যবসা বাণিজ্য এভাবে নাই করে দেওয়ার প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।
-রাহুল
26/04/2026
সবার আগে সিট বুঝিয়ে দিয়েছে মুজিব হল প্রশাসন।
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষক আজকে আন্দোলনে নেমেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে
‘ঝিনাইদহ-কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়’
নামকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে
26/04/2026
মেট্রোরেল চলাচলের ওই সমস্ত জায়গায় ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
25/04/2026
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল রাডার স্থাপন করা হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরকারের Ministry of Civil Aviation and Tourism, Bangladesh এর অক্লান্ত প্রচেষ্টায় সফল হয়েছে এই প্রজেক্ট। রাডারটি সরবারাহ করেছে ফ্রান্সের থ্যালেস গ্রুপ।
এই রাডারটির মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশের সম্পুর্ন আকাশসীমা এখন বাংলাদেশের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর আগে বাংলাদেশের আকাশসীমা কখনোই সম্পুর্ন নিয়ন্ত্রণে ছিলো না সরকারের। এখন ঢাকায় বসেই বঙ্গোপসাগরে নজরদারি চালাতে পারবে কতৃপক্ষ।
উল্যেখ্য ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে দেশে অত্যাধুনিক রাডার স্থাপনের কর্মসুচি হাতে নেয় বিএনপি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কর্মসুচিগুলো বন্ধ করে দেয়া হয়।
২০১৫ সালে যাচাই-বাছাই করে ঠিকাদার নিয়োগ হলে একমাত্র বিএনপি সরকারের ইনিশিয়েটিভ ছিলো বলে প্রজেক্ট বাতিল করে দেয় আওয়ামী লীগ।
তবে ২০২১ সালে খুব জরুরি ভিত্তিতে রাডার কেনার টেন্ডার আহবান করলেও সরকার অনুমোদন করে কিন্তু ফান্ডিং দিতে চায়নাই। অত:পর বেবিচকের নিজস্ব অর্থায়নে ৭৩০ কোটি ১৩ লাখ টাকায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
বিএনপির ২০০৫ এর এই চলমান প্রজেক্ট সকল বাধা কাটিয়ে অবশেষে ২০২৬ সালের এপ্রিলে ক্ষমতাগ্রহণের মাত্র দুই মাসের মাথায় কার্যকর হলো।
এখন থেকে দেশের আকাশ আমরা পুর্ণ নজরদারি করতে পারব। এর আগে যেসব বিদেশি বিমান শুল্ক ফাকি দিয়ে আমাদের আকাশসীমা ব্যবহার করতো, এদের জরিমানা করে এবং শুল্ক আরোপ করে মিলিয়ন ডলারের মুনাফা করা সম্ভব।
একইসাথে দেশে আকাশ এবং সমুদ্রসীমায় শত্রুদেশের নজরদারি যেমন ঠেকানো যাবে, তেমনি সামরিক বাহিনীর রিয়েল টাইম ইনফরমেশন সেটাপ আরও মজবুত হবে।
-আহনাফ তাহমিদ
25/04/2026
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কখনো কোন অন্যায়ের সামনে মাথানত করেনি: ডুজার সাবেক সেক্রেটারি মোতাহার হোসেন।
25/04/2026
স্ক্রিনশট গুলো দেখেন, হুবুহু ডিউ ইনসাইডার পেজের ফটোকার্ড এর কপি।
ফলোয়ার দেখলে এবং নামের পরিবর্তন দেখলে বুঝবেন কারা ছড়াইছে এসব।
প্রত্যেকটা ফটোকার্ড ভুয়া, কিন্তু পেজের আগের নাম ছিলো জিয়া পলিটিকাল ইনফরমেশন, আর সেই নাম পরিবর্তন করে ডিউ ইনসাইডার দিয়ে দিছে।
এর এসব ফটোকার্ড নিয়েও অনেকে আমাদের উপর চাপিয়ে দিছে।
25/04/2026
মাঝেমধ্যে ই মনে হয় 'লাইফ বড্ড আনফেয়ার!'
আপনি নিজের জীবন টা কে গোছানোর জন্য আমেরিকা পড়তে গেলেন। পিএইচডি আপনার প্রায় শেষ, আপনি আপনার 'ড্রিম লাইফ' এর কাছাকাছি চলে গেলেন।
কিন্তু এর আগেই সব শ্যাষ!!! আপনার জীবন চলে গেলো রুমমেট এর হাতে! আপনার শরীর এর অংশ পাওয়া গেলো এখানে ওখানে!
ড্রিম লাইফ,পিএইচডি সব শেষ! অথচ কি স্ট্রাগল টাই না আপনি করেছিলেন!
জামিল আর নাহিদার আইডি তে এক্টিভিটি এতো নাই, দুজনেই অফলাইনের জীবন টা কে গোছাচ্ছিলেন, দুইজন এর জীবন এত্ত বাজে ভাবে শেষ হলো! লাইফ আনফেয়ার না আসলেই?
শুনেছিলাম নাহিদার বাবা'র কয়দিন আগেই হার্টের অপারেশন হয়েছে। এই ভদ্রলোক কিভাবে ঠিক থাকবে এখন?
জামিলের ফ্যামিলি ই বা এই শোক কিভাবে ভুলবে?
সবাই নিশ্চিত অনেক খুশি হয়েছিলো পিএইচডি করতে যাওয়ার পরে।
সন্তান দের শরীর টাও ঠিকঠাক দেখার 'সৌভাগ্য'(!) ও হয়তো হবেনা! লাইফটাইম ট্রমা!!!
—উমেদ