15/06/2024
মাঝে মাঝেই স্টুডেন্টরা আমাকে বলে, ভাই সিলেবাসের ৭০%,৫০%,৭৫% শেষ, কী পড়বো? কীভাবে পড়বো?
আমার কাছে এই পারসেন্টেজটা একটা ব্লাফ মনে হয়। তুমি কীভাবে শিওর হলে তোমার সিলেবাসের ৭৫% শেষ। যেকোনো সার্ভে করতে হলে একটা মূলনীতি লাগে, এখানে তোমার মূলনীতি কী? তোমার মন যা বলেছে তাই? মনের কথা কোনো সার্ভের ভিত্তি হতে পারে না।
আমি বলি তুমি কীভাবে বুঝবে কোনো পরীক্ষার জন্য সিলেবাস কতো পারসেন্ট শেষ ?!
যেই পরীক্ষায় তুমি বসতে চাও সেখানকার প্রশ্নব্যাংক সংগ্রহ করবে, যেমন এইচএসসির জন্য টেস্ট পেপার, ভার্সিটি এডমিশনের জন্য প্রশ্নব্যাংক ইত্যাদি।
এবার সেই প্রশ্নব্যাংকের অন্তত বিগত দুই বছরের প্রশ্ন সলভ করবে। যদি এইচএসসি এক্সাম হয়, তবে সকল বোর্ড এর বিগত দুই বছরের প্রশ্ন অন্তত সলভ করবে।
এবার হিসাব মিলাবে
কতোগুলো প্রশ্ন তুমি পেরেছো/মোট প্রশ্ন × ১০০%
এটা হচ্ছে তোমার একচুয়াল পারসেন্টেজ যে তোমার সিলেবাস কতোটুকু শেষ হয়েছে।
আকাশ বাতাস সাক্ষী রেখে এক দুইজন ভাইয়ার ক্লাস ইউটিউবে বা অফলাইনে করে তুমি কখনোই বলতে পারবে না যে, সিলেবাস ৫০%/৭০% শেষ। ভাইয়ার ক্লাস হচ্ছে ক্রিকেটের ইউটিউব ভিডিওর মতো, ক্লাস করে তুমি টেকনিক শিখবে কিন্ত আসল ব্যাটিং-বোলিং কিন্ত তোমাকে মাঠেই প্রাক্টিস করতে হবে।
অর্থাৎ, আসল এক্সামের প্রাক্টিস হবে টেস্ট পেপারে, প্রশ্নব্যাংক সলভিংয়ে, নট ইউটিউবের ক্লাসে।
আমি এমনো অনেক স্টুডেন্ট দেখেছি, এসে বলেছে ভাইয়া ফিজিক্সের সিলেবাস ১০০% কমপ্লিট, কিন্ত টেস্ট পেপারের একটা প্রশ্নও সে পারে না। সেক্ষেত্রে তার সিলেবাস ০% কমপ্লিট।
সো, আজকে থেকে এভাবে তোমার পড়াশোনাকে মাপবে।
ক্রিকেট খেলতে হলে ইউটিউবে ভিডিও দেখলেই হয় না, মাঠে নেমে বুঝতে হয় আসলে তুমি কতো ভালো ব্যাটসম্যান বা বোলার। ইউটিউবে ক্রিকেটের নিয়ম জানলেই যদি কেউ বিশ্বসেরা বোলার নিজেকে মনে করে, তাহলে এটা কি বোকার স্বর্গে বসবাস নয় কী?
টেস্ট পেপার, প্রশ্নব্যাংক হচ্ছে ক্রিকেটের মাঠ, মাঠে নেমে প্রুফ করে নাও, তুমি এক্সামের জন্য কতোটুকু প্রস্তুত 😃।