25/07/2026
বাংলাদেশ থেকে যেসব ইউরোপীয় দেশের সরাসরি কোনো পূর্ণাঙ্গ দূতাবাস নেই, তাদের অনেকসময়ই বিকল্প হিসেবে নির্দিষ্ট অন্য কোনো দূতাবাস কনস্যুলার ও ভিসা সুবিধা দেয়।
বাংলাদেশস্থ প্রধান এম্বাসি | যে যে অতিরিক্ত দেশের টুরিস্ট ভিসা/কনস্যুলার সার্ভিস দেয় তা নিম্নরুপ।
সুইডেন এম্বাসি: উত্তর ও পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের জন্য মূল কেন্দ্র হিসেবে কাজ করে। সুইডেন ছাড়াও এখানে ফিনল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, স্লোভেনিয়া -এর ভিসা আবেদন জমা নেওয়া হয়।
ইতালি এম্বাসি- নিজ দেশের পাশাপাশি মাল্টা এবং স্লোভাকিয়া -র ভিসা সুবিধা প্রদান করে।
ফ্রান্স এম্বাসি: ফ্রান্সের পাশাপাশি পর্তুগাল, অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক -এর ভিসা প্রসেস করে।
ডেনমার্ক এম্বাসি: ডেনমার্কের পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের ভিসা সার্ভিস দেয়। গ্রিনল্যান্ডের যেতে চাইলে ডেনমার্ক এম্বাসি অনুমতি নিতে হয়।
সুইজারল্যান্ড এম্বাসি: সুইজারল্যান্ডের পাশাপাশি হাঙ্গেরির টুরিস্ট ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব পালন করে।
নেদারল্যান্ডস - নেদারল্যান্ডস এর টুরিস্ট ভিসা আগে সুইডেন এম্বাসি থেকে ইসু হলেও বর্তমানে নেদারল্যান্ডস এম্বাসি নিজেই টুরিস্ট ভিসা প্রসেস করে।
জার্মানি - নিজ দেশের পাশাপাশি এস্তোনিয়ার টুরিস্ট ভিসা আবেদন প্রসেস করে।
স্পেন- শুধু নিজের দেশের ভিসা সার্ভিস প্রদান করে।
সাইপ্রাস- সাইপ্রাসের ভিসা আবেসন বাংলাদেশ থেকে সম্ভব, তাদের কন্সুলেট অফিসের মাধ্যমে আবেদন জমা দেওয়া সম্ভব। মাঝে মাঝে জমা নেওয়া বন্ধ থাকে। তাদের সাথে যোগাযোগ করে নিবেন।
ভিসার ধরণ (যেমন: স্টুডেন্ট, ওয়ার্ক বা টুরিস্ট ভিসা) এবং নীতিমালার ওপর ভিত্তি করে মাঝে মাঝে আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট এম্বাসি বা তাদের অনুমোদিত ভিসা প্রসেসিং সেন্টারের (যেমন: VFS Global) ওয়েবসাইট চেক করে নেওয়া ভালো।