Engr.HadiuI Islam Morul

Engr.HadiuI Islam Morul

Share

Close your Eye
See your dream.

12/05/2026
21/05/2025

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?

একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।

✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (মোট অংশের ২% )

✔️PLAMBING & SANITARY : 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (মোট অংশের ৭% )

✔️PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (মোট অংশের ১০% )

✔️PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️Utility connection = 15%
- Utility = 30%
TOTAL = 100% (মোট অংশের ৩% )


এ থেকে সহজেই একটা প্রজেক্টের প্রোগ্রেস কত % বলতে পারবেন।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

21/05/2025

সেপটিক ট্যাংক কেমন হওয়া প্রয়োজন?
আসুন এ সম্পর্কে বিস্তারিত জানি।
---------------------------------------------------------------------
সেপটিক ট্যাংক ডিজাইনঃ-

১। সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ৮ গুণ ধরতে হবে।
২৷ ভিত্তিতে ১:৩:৬ অথবা ১:২:৪ অনুপাতে সিসি ঢালাই করতে হবে।
৩। সিমেন্ট মসলা দ্বারা ইটের গাঁথুনী করে সেপটিক ট্যাংক নির্মাণ করতে হবে।
৪। ভিতরের দেওয়ালে ১:৩ অনুপাতে ১২ মিমি পুরুত্বে প্লাস্টার করতে হবে।
৫। সেপটিক ট্যাংকের নূন্যতম প্রস্থ ৬০ সেমি এবং তরলের গভীরতা ১ মিটার ধরতে হবে।
৬। সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে অবশ্যই বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা উচিত।

আসুন সেপটিক ট্যাংকের আয়তন নির্ণয় করতে শিখিঃ-
---------------------------------------------------------------------
ধরি,
আমরা ১০০ জন ব্যবহারকারী জন্য সেফটিক ট্যাংক তৈরী করবো।
আমাদের দেশে সিউয়েজের সর্বোচ্চ হার গড়ে দৈনিক প্রতিজনের জন্য ৯০ লিটার থেকে ১২০ লিটার পর্যন্ত ধরা হয়।
সুতরাং আমরা ধরি,
জনপ্রতি দৈনিক সর্বোচ্চ সিউয়েজ প্রবাহের হার =১১০ লিটার।
সুতরাং দৈনিক মোট সিউয়েজের পরিমাণ
= (১০০×১১০)= ১১০০০ লিটার।
= ৩৮৮.৪৬ ঘনফুট।
অবরোধকাল ধরলাম = ১ দিন।
সুতরাং কক্ষের তরল ধারণ ক্ষমতা = (৩৮৮.৪৬×১)
=৩৮৮.৪৬ ঘনফুট।
মনেকরি, কক্ষে তরলের গভীরতা = ৪ ফুট।
কক্ষের তলের ক্ষেত্রফল =(৩৮৮.৪৬÷৪)=
৯৭.১১ বর্গফুট।
মনেকরি, ট্যাংকের প্রস্থ = B
এবং দৈর্ঘ্য = L =৩B
সুতরাং তলের ক্ষেত্রফল = B×৩B =৩B²
সুতরাং ৩B²= ৯৭.১১
বা, B² =(৯৭.১১÷৩) =৩২.৩৭
বা, B = √৩২.৩৭
সুতরাং B = ৫.৬৮ ফুট
সুতরাং L= ৩B =৩×৫.৬৮ =১৭.০৪ ফুট
মুক্ত এলাকার গভীরতা ২.৫০ ফুট ধরা হলে, মোট
গভীরতা হবে = (৪+২.৫০)= ৬.৫০ ফুট।
সুতরাং সেপটিক ট্যাংকের আয়তন = দৈর্ঘ্য ×প্রস্থ
×গভীরতা
=(১৭.০৪×৫.৬৮×৬.৫০) ফুট।

সুতরাং ১০০ জন ব্যবহারকারীর জন্য সেফটিক
ট্যাংকের আয়তন হবে = (১৭.০৪×৫.৬৮×৬.৫০) ঘনফুট।

এখানে সম্ভাব্য একটা ধারণা দেয়া হলো যেকোনো ধরনের বিল্ডিং এর আর্কিটেকচারাল , স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও স্যানিটারি ডিজাইন ও 3D ভিউ অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই করিয়ে নিবেন।

16/05/2025

লে-আউট (Layout) কী এবং কেন গুরুত্বপূর্ণ

লে-আউট এর সংজ্ঞা:

লে-আউট হল এমন একটি প্রাথমিক ধাপ, যেখানে নির্মাণ সাইটে ভবনের অবস্থান নির্ধারণ করা হয় এবং প্ল্যান অনুযায়ী মাটিতে মাপ দিয়ে চিহ্নিত করা হয়। এটি হল ভবনের "নির্ভুল স্থানাঙ্ক নির্ধারণ" প্রক্রিয়া।

লে-আউট এর উদ্দেশ্য:

ভবনের সঠিক অবস্থান নির্ধারণ করা

সঠিক কলাম, ওয়াল, বীমের স্থান নির্ধারণ করা

প্ল্যান মোতাবেক কাজ নিশ্চিত করা

মিসম্যাচ বা ডিজাইন ত্রুটি প্রতিরোধ করা

সাইটে নির্মাণ কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।

লে-আউট এর ধাপসমূহ:

১. সাইট ক্লিয়ারিং ও লেভেলিং:
গাছপালা, ময়লা বা যে কোনো বাধা সরিয়ে ফেলা

সাইট সমান করা যাতে কাজ সহজ হয়

২. রেফারেন্স পয়েন্ট বা বেইঞ্চ মার্ক স্থাপন:

নির্দিষ্ট একটি উচ্চতা বা স্থানে 'বেঞ্চমার্ক' নির্ধারণ করা হয় (Govt. survey mark অথবা স্থায়ী কোনো অবজেক্ট)
এই পয়েন্ট থেকে পরবর্তী সব মাপ নেওয়া হয়
৩. মূল রেখা (Main Line) নির্ধারণ:
সাধারণত প্ল্যান অনুযায়ী একটি মুখ্য দেয়ালের কেন্দ্ররেখা বা বাইরের প্রান্তকে মূল রেখা ধরা হয়

এই রেখাকে বেস ধরে অন্যান্য রেখা তৈরি হয়
৪. রাইট অ্যাঙ্গেল স্থাপন:
৩-৪-৫ নিয়ম ব্যবহার করে ৯০ ডিগ্রি কোণ নির্ধারণ করা হয় (Pythagorean Theorem)

এতে ভবনের কোনা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়
৫. চেইন ও টেপ দ্বারা পরিমাপ:

নির্দিষ্ট দৈর্ঘ্য মেপে চিহ্ন বসানো হয়

ক্রস চেক করে ভুল মাপ প্রতিরোধ করা হয়
৬. ল্যাথ/উডেন পেগ ও লাইন মার্কিং:

কাঠের পেগ পুঁতে তারে বা চুন দিয়ে রেখা টানা হয়

সেখানেই খুঁড়ার কাজ (excavation) শুরু হয়

লে-আউট করতে প্রয়োজনীয় সরঞ্জাম:

মেজারিং টেপ/চেইন

লেভেল মেশিন (অটো লেভেল বা ডাম্পি লেভেল)

থিওডোলাইট (যদি জটিল স্ট্রাকচার হয়)

কাঠের পেগ/বাঁশ

চুন/পেইন্ট

হাতুড়ি

দড়ি/সুতলি

লে-আউট করার সময় সতর্কতা:

প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না যাচাই

কোণ সঠিক হচ্ছে কি না পরীক্ষা

পাশের জমির সীমারেখা ও রোড লাইন মেনে চলা

যন্ত্রপাতি ঠিকভাবে কাজ করছে কি না যাচাই

প্রতিটি দিক থেকে ক্রস-চেক
একজন দক্ষ লে-আউট ইঞ্জিনিয়ারের ভূমিকা:

সঠিক রিডিং নেওয়া

দলের নেতৃত্ব দেওয়া

যন্ত্রপাতি ব্যবহার জানা

সাব-কন্ট্রাক্টর ও লেবারদের বোঝানো

ড্রইং অনুযায়ী কাজ নিশ্চিত করা

12/10/2024

সুন্দরের উপমা হলো শুধুই সুন্দর

Photos from Engr.HadiuI Islam Morul's post 19/09/2024

🏗️বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করি পরিবার নিয়ে নিরাপদ থাকি।🏘️🏗️

সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিন সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলুন ।একটি বাড়ি একজন মানুষের সারাজীবনের লালিত স্বপ্ন। সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয়ার জন্য দরকার একজন দক্ষ স্থপতি।

একটি পরিকল্পিত নকশা ছাড়া আপনার সেই স্বপ্ন পূরনে থেকে যেতে পারে জীবনের ঝুঁকি। সামান্য কিছু ভূলের জন্য আপনার সারাজীবনের স্বপ্ন হতে পারে আপনার জন্য দুশ্চিন্তার বিষয় ।

একটি সুন্দর পরিবেশ আপনার সারাদিনের ক্লান্তি দূর করার সবচেয়ে(01755-206184)উপযুক্ত জায়গা। তাই আপনার সকল চিন্তা দূর করে সুন্দর একটা পরিবেশ আপনাকে উপহার দিতে আমাদের একঝাক দক্ষ এবং অভিজ্ঞ স্থপতি এবং ইঞ্জিনিয়ার সদা প্রস্তুত।

আমরা সবাই নিজের বাসাটাকে সুন্দর করে সাজাতে চাই, কেননা আমাদের রুচির বহিঃপ্রকাশ ঘটে এখান থেকেই। আমরা কতটা সৌখিন, কতটা সৌন্দর্য্য প্রিয় সেটা বাসার পরিবেশ দেখে অনায়াসে একজন মানুষ বলে দিবে। তাছাড়া ঘরের পরিবেশ মনের মত হলে......সবকিছু হয় প্রাণবন্ত। চলুন আজই সাজাই নিজের বাসাটাকে। প্রয়োজনে আমরা তো আছি আপনার পাশে। 🤝
বাড়ির ডিজাইন ড্রইংয়ে আমরাই হতে পারি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।বাংলাদেশর প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমাদের ডিজাইন ও বাড়ি নির্মাণের সকল সেবা পেতে যোগাযোগ করতে পারেন।

🏗️Triangle Architecture & Construction🏗️

© Engr.HadiuI Islam Morul
📞 Cell: 01755-206184 /01929-474047
📞 Imo or whats app :01755206184
📧 Email:[email protected]
❗Office:নলগাঁও নতুন বাজার,কাপাসিয়া,গাজীপুর।

♻️আমাদের ডিজাইন সার্ভিস,♻️

১। আর্কিটেকচারাল ড্রয়িং
২। 3D ডিজাইন,
৩। ওয়ার্কিং ড্রয়িং,
৪। স্ট্রাকচারাল ড্রয়িং,
৫। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৬। প্লাম্বিং ড্রয়িং,
৭। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৮। পৌরসভা শীট ড্রয়িং,
৯। ল্যান্ডস্কেপ/ ছাদ ডিজাইন ও
১০। ইন্টেরিয়র ডিজাইন
ইত্যাদি সকল প্রকার ডিটেইলিং

⭕বিদ্র:- বর্ষা শেষে বাড়ি নির্মাণ করার উপযুক্ত সময় বিবেচনা করে টি এ আর্কিটেকচার যেকোন এক তলা ও ডুপ্লেক্স ও বিভিন্ন আবাসিক ও কমার্শিয়াল বাড়ির ডিজাইন চার্জ এর উপরে দিচ্ছে ১৫% পর্যন্ত বিশেষ ছাড়।
আমাদের নির্মাণ করা বিভিন্ন এক তলা ,ডুপ্লেক্স ,ত্রিপ্লেক্স ,আবাসিক ও কমার্শিয়াল বাড়ির ছবি দেয়া হলো ।⭕

19/09/2024

10 Storied Residential Building
Working Model done.√

19/09/2024

🥀🏏🥀✔️✔️💯💯💯

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00