পাঠশালা এডুকেয়ার-Pathshala Educare

পাঠশালা এডুকেয়ার-Pathshala Educare

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাঠশালা এডুকেয়ার-Pathshala Educare, Education, Matikata, Dhaka.

31/01/2026

ভালোবাসার নজরুল ❤️
ধন্যবাদ আবৃত্তিকারকে

14/01/2026

❤️❤️ Shout out to my newest followers! Excited to have you onboard! BD Rimon Mir, Soyed Ali ❤️❤️

07/01/2026

জিবনের রাস্তাও এইরকম।




23/03/2025

তুমি দয়াময়
মোহাম্মদ সাগর _____

যাহা পাইয়াছি না চাহিয়া ভূবনে,
কিছুই আমার কর্ম গুনে সে নহে।
তৃষায় দিয়াছো তরঙ্গিনী মোরে;
নিরবধি তোমার দয়ার ধারা বহে।

নয়নে দিয়াছো মোরে আলো,
কহিবার দিয়াছো কত ভাষা।
চলিতে দিয়াছো পদ, ধরিতে হস্ত।
সকলই তোমার ভালোবাসা।

আসল কর্ম হইলো না কিছু;
আমার এমন স্বভাব দোষে।
পাপ আমার ছাড়ছে না পিছু।
কী করিলাম তোমারে সন্তোষে?

18/03/2025

জলে দুলছে তরী

মোহাম্মদ সাগর ____

জলে দুলছে তরী।
যাচ্ছে সময়, করে তরিঘরি।
খাটছে না কোন বাহাদুরী, ছলচাতুরি।
তবু থামছে না জিবনের এই জলতরঙ্গ।
জানি একদিন এই যাত্রা হবে ভঙ্গ।।

বায়ু বইছে প্রবল।
শ্বাস হচ্ছে ধীরে ভারী।
চারিদিকে জিবনের আহাজারি।
বারেবারে চোখে ভাসছে কতশত সঙ্গ।
বুকে চেপে বসেছে সে কি মহাপতঙ্গ।।

কবিতায় কথা কয়-
প্রাণে আর কত সয়?
সদা মনে মনে সংসয়,
এ বোঝা অনেক বেশি ভারী।
বহিতে কি পারি?
আঃ মরি!!
জলে দুলছে তরি...........!

25/02/2025

(আলোর ধ্যান)

আর একটিবার ভাসবো আলোয়।
আয় রে বাহির পানে।
রঙিন ফুলের মতই বহু রং,
নদির স্রোতের মত বদলায়-
ক্ষণে ক্ষণে জিবনের মানে।।

অকস্মাৎ সজ্ঞানে ভুলে যাই,
আমি যা জানি না,
সে তাও জানে।।
কোন আলোর বিচ্ছুরন,
সর্বক্ষণ চমকায়।
আচমকায় দোলে মনে মনে।
চল্ রে সে আলোর পানে।
চল্ রে সে আলোর ধ্যানে।

------মোহাম্মদ সাগর

18/09/2024

18/09/2024

তারে কত ভালবাসি

🖊🖊মোহাম্মদ সাগর

স্মৃতির সাগর তীরে-
মায়ার বালুকা রাশি রাশি।
সব জলে ধুয়ে যায়;
তবু সাগর জানে,
তারে কত ভালবাসি।

পাখির মত মন,
উড়ে যায় কত বন-
মাতাল সমীরণে।
চারিদিকে ফুলের কী হাসি!
পাখি আর ফুলেরা জানে,
তারে কত ভালবাসি।

তারে বারেবারে মনে পড়ে।
হৃদয়ে বিষাদের রক্ত ঝরে।
মুখে তবু অনন্ত হাসি।
আকাশের মেঘমালা জানে,
তারে কত ভালবাসি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address

Matikata
Dhaka