02/06/2026
লাশে পচন... 😶
রাজধানীর মিরপুর এলাকার একটি ভবনের ফ্ল্যাট হতে উদ্ধার করা হয় সাত দিন আগে মারা যাওয়া মৃত নূরজাহান বেগমকে। অথচ পরিবারের কেউ জানে না।
মরহুমা তিন ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী নূরজাহান বেগমের বড় ছেলে বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন।
নূরজাহান বেগমের দ্বিতীয় ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক ও বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি।
নূরজাহান বেগমের কন্যা, যিনি মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের শিক্ষিকা।
আরেক ছেলে বর্তমানে কানাডা প্রবাসী।
এতো বড় বড় ডিগ্রি, এতো নাম, যশ, খ্যাতি কি লাভ হইলো এখন, যারা এতো ভালো পজিশনে থাকার পর ও নিজের মায়ের খেদমত করলো না, তাদের দ্বারা দেশ ও দেশের মানুষের কি খেদমত হবে, এটাই জানার বিষয়।