Ovi-Man

Ovi-Man

Share

Productivity & Career Coach. Book 1:1 Session. Content Developer, AKIJ iBOS

Former Digital Growth Executive, Programming Hero

04/08/2026

নিজেকে চরম খারাপ ব্যক্তিত্বে প্রকাশ করতে চান? ভার্সিটি লাইফে এই কাজটা করেন। - Koushik Ahmmed

31/07/2026

ভার্সিটি লাইফে যে ভুল করলে ক্যারিয়ার ধ্বংস অনিবার্য। - koushik Ahmmed

27/07/2026

আপনার মাথায় কি শুধু আইডিয়াই চক্কর খাচ্ছে?
নাকি কিছু ex*****on করতে পারছেন?

মনে রাখবেন,
এক্সিকিউটর >> প্ল্যানার

25/07/2026

৪২০ টাকা। ১১ জন মানুষ। আর আপনার ক্যারিয়ার!

কাওয়ারান বাজার থেকে রামপুরা ডিরেক্ট ট্রান্সপোর্ট বলতে CNG আর মাইক্রোবাস।

CNG তে ৪ জন- জন প্রতি ৪০ টাকা করে।
মাইক্রোবাসে ১১ জন- এখানেও জন প্রতি ৪০ টাকা করে।

মাইক্রোবাসে ড্রাইভার সাহেব নিজে ভাড়া কালেক্ট করেন না।
যাত্রীদের মধ্যে কেও একজন টোটাল 420 টাকা কালেক্ট করে দেয়।

যে বেচারা ভাড়া কালেক্ট করে,
সে প্রায়ই ভাড়া মিলাতে গিয়ে প্যারা খায়।

পিছ থেকে কেও একজন দিছে, ১০০ টাকার নোট। - ফেরত পায় ৬০ টাকা
আবার মাঝ থেকে কিও দিছে ৫০ টাকা - ফেরত পায় ১০ টাকা।
আবার, ২ জন মিলে দিছে ১০০ টাকার নোট- ফেরত পায় ২০ টাকা!!
~~ আমি জাস্ট কয়েকটা কেস বললাম।

এরকম আরো অনেক অদ্ভুত ক্যালকুলেশন।

আমি এইসব কাহিনি দেখতাম,
আর মনে মনে বলতাম, আমি এই ঝামেলার দেইততে যে কবে পরে যায়।
ভয় পাইতাম। কারন অফিস শেষে আর মাথা খাটাইতে ইচ্ছা করত না।

যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়।

গত পরশু এই গুরু ভার আমার কাধে পরে গেল।

কি আর করার!

পরছে যখন, তখন তো ভাড়া কালেক্ট করতেই হবে।

~~ ঝামেলা কমানোর জন্য, একটা স্ট্রাটেজি ফলো করলাম।

জানেনই তো, মাইক্রোবাসে টোটাল ৪ টা row থাকে।

প্রথমটাই ২ জন ড্রাইভার সাহেবের সাথে।

আর বাকি ৩ টা row তে ৩ জন করে, টোটাল ৯ জন।

আমি যেটা করলাম একটা একটা করে row এর ভাড়া কালেক্ট করলাম।
একটা row এর টোটাল ১২০ টাকা।
এইভাবে বাকি ৩ টা row ও ।
১০ টাকার কয়েকটা নোট ড্রাইভার সাহেব থেকে নিছিলাম, ভাংতি মেলানোর জন্য।
কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারের পকেটে ৪২০ টাকা চলে গেল।

কেনো এই গল্প টা শেয়ার করলাম?

২ টা কারণ।

এক,
আমারা একটা কাজকে শুরু করার আগেই যতটা কঠিন মনে করি, সেটা আসলে ততটাও কঠিন না। সব জায়গায় বাঘ থাকে না। আর সব কিছু রকেট সাইন্সও না।

দুই,
আপনি একটা প্রপার স্ট্রাটেজি ফলো করলে, যেকোনো কঠিন কাজই সহজ হয়ে যায়।
এন্ড পারফেক্টলি কাজটা করে রেজাল্ট জেনারেট করা যায়।

এই দুটা জিনিস মাথায় রাখেন।
যেকোনো কঠিন কাজও, সহজেই করতে পারবেন ইন শা আল্লাহ।

আপনাদের জন্য শুভকামনা।

22/07/2026

৫০% এর বেশি শিক্ষার্থী মনে করে, শুধু স্কিল দিয়েই জব পাওয়া সম্ভব।
কিন্তু, বাস্তবতা কি? - Koushik Ahmmed

21/07/2026

আপনার ক্যারিয়ার গ্রোথ সব থেকে বড় বাধা কোনটা?

20/07/2026

বিশ্বকাপের আপনার এই উম্মাদনার ১০ ভাগের ১ ভাগও ক্যারিয়ার ডেভেলপমেন্টে দিতেন,
তাহলে ক্যারিয়ার নিয়ে আর এই হা হুতাশ থাকতো না।

বিশ্বকাপের মতো বিগ ইভেন্টগুলোতে মোটে ২ টা স্টেকহোল্ডার থাকে bigger scenario তে!

→ স্টেকহোল্ডার গ্রুপ - ১
Player , Organization, Coach, Business Owner - মানে যারা ডিরেক্টলি এই ইভেন্টগুলো থেকে ফিনান্সিয়ালি বেনেফিটেড।

→ স্টেকহোল্ডার গ্রুপ - ২
আমজনতা অডিয়েন্স – যারা উপরের মানুষ / বিসনেসগুলোর কাস্টমার। যাদের আটটেনশনটা ছিনিয়ে নেয়া এই উদ্দেশ্য থাকে।

এখানে গ্রুপ - ১ সব দিকেই যোজন যোজন বেশি উপকৃত গ্রুপ -২ থেকে।

যেমন,

চ্যাম্পিয়ন Spain এর প্রাইজ মানি বাংলদেশী টাকায় ৬২৮ কোটি ষাট লাখ টাকা ।
রাউন্ড অফ ১৬ এ বাদ কেপ ভার্ডেও প্রায় প্রায় ২৮৯ কোটি ৩৪ লাখ টাকা ঘরে তোলে।

কিন্তু গ্রুপ-২ এ থাকা আপনি কি পাইলেন?

১. ঘুমের সাইকেল নষ্ট করলেন।
২. ফ্রেন্ডস / রিলেটিভদের সাথে হুদায় ঝগড়া করে সম্পর্ক খারাপ করলেন ( সবার জন্য এপ্লিক্যাবেল না)
৩.অনেকগুলো ইম্পরট্যান্ট ডেডলাইন / কাজ মিস করলেন।

পাওয়া না পাওয়ার হিসাব বাদ দেন।

আপনি ওয়ার্ল্ড কাপে যে আটটেনশন দিছেন।

শেষ কবে নিজেকে এরকম একটা সিরিয়াস আটটেনশন দিছিলেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টে!

দেন নি।

কিন্তু আপনি
ভালো একাডেমিক রেজাল্ট চান।
ক্যারিয়ারে ভালো কিছু করতে চান।
বিসনেসে গ্রোথ চান।

:- খুচ পানেকে লিয়ে খুচ খোনা পারতায়ে!

কিছু করতে চান, ফোকাস আটটেনশন ধরে সেটার পিছনে লেগে থাকেন।
রেজাল্ট ইন শা আল্লাহ আসবেই।
আপনারা চাইলে কিভাবে আটটেনশন ধরে রাখতে পারেন, সেটা নিয়েও একটা লেখা দিতে পারি।
কমেন্ট করে জানাতে পারেন।

[ বি: দ্রঃ: কনটেক্সটটা সবার জন্য না, তাদের জন্য প্রপারলি টাইম ম্যানেজ করতে পারে না ]

19/07/2026

শুধু এই জিনিসটা মাথায় রেখে কথা বললে, সবাই আপনার কথা শুনাবে + কাজও আদায় করে নিতে পারবেন।

আজকে আমাদের একটা প্রোডাক্ট প্রমোশাল কনটেন্ট বানানোর প্ল্যান ছিল।

এই কনটেন্টটার জন্য একটা রিটেইল সেটআপ দরকার ছিল
অর্থাৎ একটা দোকানের সেটআপ আর কি!

এখন একটা দোকান ম্যানেজ করতে হবে।

আমাদের অফিসের সামনেই একটা দোকান আছে,
দোকান ছোট হলে কি হবে!
দেশি, বিদেশী সব প্রডাক্টই পাওয়া যায়!

আমাদের টার্গেট, ছিল এই দোকানটাই।

কিন্তু বেচাকেনার সময়, আমাদের শুট করতে দিবে কেন - সেই প্রশ্নটাই আমাদের মাথায় ঘুরতেছিলো।

মাথা ভর্তি টেনশন মানে শুট নিতে দিবে কিনা,
নিয়েই শুটে চলে গেলাম।

তারপর Shop Owner কে approach করার পালা।

স্টাফের কাছ থেকে ভদ্র লোকের নাম্বার নিলাম।

Then, প্রপোসালটা দিয়ে দিলাম।

একদম ডিরেক্ট & ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করছিলাম।

ওনাকে বললাম আমরা কি করতে চাই,
আর কনটেন্টটা ওনাকে কিভাবে হেল্প করবে।

আমাদের কনটেন্ট এ ওনার শপের ব্র্যান্ডিং হয়ে যাবে।
কারণ কনটেন্টটা আমাদের সব সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে পাবলিশ হবে।

Win Win Situation - দেখানোর চেষ্টা করেছি।

এই ৫টা জিনিস মাথায় রেখে communicate করলে, আপনার কথা সবাই শুনবে।

১.
With out ভনিতা, Direct টু দ্য পয়েন্ট:
আপনার ওপর প্রান্তে থাকা মানুষ আজকাল অনেক ব্যস্ত, তাই পেঁচিয়ে কথা না বলে সরাসরি আসল কথায় চলে যান।
আপনি কী চান, কেন চান আর ওনার ঠিক কতটুকু সময় বা স্পেস লাগবে সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেন।

২.
আমার কী লাভ? এই প্রশ্নের উত্তর আগে দিন।
যেকোনো প্রপোজাল দেওয়ার সময় অপরপক্ষের স্বার্থটা আগে হাইলাইট করা উচিত।
যেমন এখানে আমরা ওনার দোকানের ফ্রি ব্র্যান্ডিং এর সুযোগটা আগে বুঝাইছি।
নিজের সুবিধার চেয়ে ওনার লাভটা বড় করে দেখালে মানুষ সহজে না বলতে পারে না।

৩.
ওপর প্রান্তে থাকা মানুষটার টেনশনটা আগে দূর করে নেন:
আমাদের ক্ষেত্রে, দোকানদারের ভয় ছিল বেচাকেনায় ডিস্টার্ব হওয়া।
ওনার মুখ ফোটার আগেই নিজে থেকেই তাকে এই কনফিডেন্সটা দেই যে,
"আমরা এমনভাবে সাইড হয়ে শুট করব যাতে আপনার কাস্টমারদের কোনো সমস্যা না হয়।"
আপনার ওপর প্রান্তে থাকা মানুষটা ভয়ের জায়গাটা আপনি নিজে হ্যান্ডেল করলে ওনার ট্রাস্ট অনেক বেড়ে যাবে।

৪.
কানেকশন তৈরি করেন, শুধু ডিল নয়:
রোবটের মতো প্রপোজাল না দিয়ে ওনার ও ওনার প্রোডাক্ট /সার্ভিসের/ অর্গানাইজেশন এর প্রশংসা করেন।
যেমনটা আমরা করছিলাম যে ভাই,

আপনার দোকান ছোট হলেও এখানে সব ইউনিক জিনিস পাওয়া যায়।
মানুষ যখন বোঝে আপনি তাকে রেসপেক্ট করছেন, তখন সে নিজে থেকেই আপনাকে হেল্প করতে চাইবে।

এই জিনিসটা মাথায় রেখে কমিউনিকেশন করেন, কথা বলেন
হতাশ হবেন না।

এই টপিকে একটা ডিটেইল ভিডিও চাইলে
কমেন্ট করে জানান।

Koushik Ahmmed
Content Developer, AKIJ iBOS.

18/07/2026

অনেকদিন পর ক্যাম্পাসে।

আর হ্যাঁ,
কেউ যদি আড্ডা দিতে চান, ইনবক্সে / কমেন্ট বক্সে খোচা দিতে পারেন।

17/07/2026

স্টুডেন্ট লাইফ ধ্বংস করতে চাইলে, ভিডিওটা আপনার জন্যই - Koushik Ahmmed

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka